মামলার ভয় দেখিয়ে ঘুস Was forced to pay

আমি একজন চালক, আমি জানি ইয়ালো সিগন্যালে গাড়ি রানিং অবস্থায় থাকলে পার হওয়া যাবে এবং এটা সঠিক। কিন্তু হোটেল কন্টিনেন্টালের পাশে সার্জেন্ট আমাকে সিগন্যাল দিয়ে পেপারগুলো চায় এবং আমি ভদ্রতার সহিত দেই, আমাকে জানায় আমার বিরুদ্ধে মামলা দিবে আমি সিগন্যাল অমান্য করেছি। আমি তাকে জানাই আমি যতটুকু জানি ইয়ালো সিগন্যালে গাড়ি রানিং থাকলে যাওয়া যাবে কিন্তু সে হেসে দেয় আমাকে জানায় ইয়ালো সিগন্যালে যাওয়া যাবেনা, পরবর্তীতে আমাকে জানায় আমার বিরুদ্ধে মামলা দিলে অনেকগুলো টাকা দিতে হবে, তাই সে রেকার বিল করে দিবে। আমি জানি, মামলায় আপিল করতে গেলে আইনজীবী হায়ার করতে হয় এবং দ্বিগুণ টাকা সময় দুইটাই নষ্ট হয়। তাই আমি বাধ্য হয়ে হাফ রেকার বিল করতে বললে টাকা নিয়ে নেয়, বারবার চাওয়ার পরেও কোন রিসিট দেয়নি, মানে ঘুস!

Details
Amount ৳600
For which service মামলার ভয় দেখিয়ে ঘুস
Departments Traffic Police
Division Dhaka
Thana / upazila ঢাকা হোটেল কন্টিনেন্টাল এর অপোজিটে।
Reported on 4 September 2026
Views 2 বার
All reports from this department
0 Comments

Comments 0

No comments yet. Be the first.

Comments are public. Leave the name blank to stay anonymous. Do not post anyone's name, address or phone number.

Talked-about reports from the same department

Traffic Police

হয়রানী

আমি একটা প্রাইভেট কোম্পানীতে জব করি কাজের চাপ থাকায় অফিস থেকে বের হতে অনেক রাত হয় । পথিমধ্যে কিছু পুলিশ আমাকে দার করায় এবং জানতে চায় কোথা থেকে এসেছি ? আমি অফিসের আইডি কার্ড দেখানোর পরেও আমাকে তারা চেক করে কিন্তু কিছু না পেয়ে আমার কাছে 2000 টাকা দাবি করে না দিলে মাদক কেস দিবে ইত্যাদি বলে এখন নিজের সম্মান বাচাতে তাকে টাকা দিতে বাধ্য হই।

Paid
গাজীপুর ৳2.0K
31 August 2026 3
0 Comments
Traffic Police

রাস্তায় আটকিয়ে ৫০০ টাকা নিয়েছে

আমি হাতিরঝিল দিয়ে আসতেছিলাম। অল্প একটু জায়গা ম্যাবি ১০ ফিট হবে ভুল চলে গিয়েছি। রাস্তা ফাঁকা থাকায় আমি গাড়ি ঘুরিয়ে ঠিক রাস্তায় চলে আসি। এটা দেখে ট্রাফিক পুলিশ —। দেখে তার সাগরেদ দিয়ে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়। আমার পেপার্স আটকে রেখে। লোকেশনঃ হাতিরঝিল দিয়ে পুলিশ প্লাজা যাওয়ার আগের ৩ রাস্তার মোড়ে।

Paid
ঢাকা ৳500
21 August 2026 5
0 Comments
Traffic Police

থানায় সাধারণ ডায়েরি করন প্রসঙ্গে

আমি ছয় শতক জমি ক্রয়ের উদ্দেশ্যে বায়না দলিলের মাধ্যমে ৮ লাখ টাকা প্রদান করি কিন্তু বায়না দলিলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বিভিন্ন তালবাহানা করে দুই বছর সময় অতিক্রান্ত করে। অবশেষে আমাকে জমি দেবে না বলে ঘোষণা দেয়। তখন আমি টাকা উদ্ধারের জন্য আইনের আশ্রয় নেওয়ার জন্য থানার একটি জিডি কফির প্রয়োজনীয়তা দেখা দেয়। থানায় জিডি করতে গেলে বলে এ সংক্রান্ত জিটি থানায় নেওয়া হয় না। পরবর্তীতে দালাল চক্রের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে থানায় জিডি করতে সক্ষম হই।

Paid
হারাগাছ ৳10.0K
1 September 2026 3
0 Comments