গাড়ির ফিটনেস সার্টিফিকেট বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

অভিযোগের বিবরণ: গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি যথাযথভাবে জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএ অফিসে দাখিল করি এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী গাড়িটি পরিদর্শনের (সিন) জন্য হাজির করি। বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফি প্রদান ও গাড়ি পরিদর্শনের পর ফিটনেস সার্টিফিকেট প্রদান করার কথা। কিন্তু গাড়িটি পরিদর্শন করা হলেও আমাকে ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়নি। পরবর্তীতে মাস্টার রোলে কর্মরত একজন কর্মচারীর মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য অতিরিক্ত ৩,০০০ (তিন হাজার) টাকা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, উক্ত ৩,০০০ টাকা প্রদান করার পর সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তা গাড়িটি পুনরায় পরিদর্শন (সিন) করেন এবং এরপর ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়।

বিবরণ
টাকার পরিমাণ ৳৩,০০০
যে কাজের জন্য গাড়ির ফিটনেস সার্টিফিকেট
দপ্তর বিআরটিএ
বিভাগ ময়মনসিংহ
থানা / উপজেলা জামালপুর
রিপোর্টের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়া

নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য টাকা দাবি করেছে। নতুবা লাইসেন্স তারা করতে দিচ্ছে না। অন্যদিকে, আমার পিতার লাইসেন্স করার জন্য আবেদন করেন। নির্দিষ্ট তারিখে সেখানে গেলে সফল দক্ষতা যাচাইয়ের পর যখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় হয়, তারা টাকা দাবি করে। কিন্তু টাকা দেন নি। ফিঙ্গারপ্রিন্ট ঠিকই নিয়েছিল। পরেরদিন লেখা আসে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। হতে পারে, টাকা না দেওয়ায় তারা ফেইল করে দিয়েছে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳১৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

Car ownership change

বিআরটিএর যেখানে মালিকানা বদলি হয় সেখানে একজন সে তার এক দালাল এর মাধ্যমে ৩ হাজার টাকা নিয়েছিল মালিকানা বদলি বাবদ। রুম নাম্বার ৩১৫। এবং যে ইন্সপেক্টর আছে গাড়ির ইনস্পেকশন করে সেও ১০০০ টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য