পেনশন সংক্রান্ত কাজ
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
CTL6SPZ2
আমি মূলত আমার বাবার পেনশন চালু করতে গিয়েছিলাম। হিসাব অফিসের একজন অডিটর আমাকে বসিয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় পর ১০ হাজার টাকা অর্থ দাবী করে। সেখানে একটি সিসিটিভি ক্যামেরা ও নেই অথচ এটি একটি সরকারি অফিস। আমার হাত থেকে এই অর্থ নেয়। সরকারি অফিসের ভেতর সিসিটিভি না থাকাটা অত্যন্ত দুঃখজনক এবং সেখানে একজন অডিটর সাধারণ নাগরিক থেকে অর্থ আদায় করার সুযোগ পাচ্ছে আমার মতে এই কারণেই। পরবর্তীতে বাধ্য হয়েই সে টাকা দিয়েছি। আমি সদ্য কলেজ পড়ুয়া আর একটু বড় হলে হয়তো তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
Comments 0
No comments yet. Be the first.