পেনশন সংক্রান্ত কাজ
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
RNKK6LZC
আমার বাবা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক হিসেবে সরকারি চাকরি করতেন, বাবা অবসরে যান যাওয়ার পর মৃত্যুবরণ করেন , উনি যে পেনশনটা পেতেন মায়ের নামে করার জন্য হিসাবরক্ষন অফিসে যাই যাওয়ার পর আমাকে বিভিন্নভাবে এটা বলে সেটা বলে আজকে ৫০০ কাল ২০০ এ প্রথমদিকে টাকা নেয়। পরে আমি প্রায় এক মাস ঘোরাঘুরি করলাম, আমি তাদের কাছে অনুরোধ করলাম যে, সামনে আমার বি সি এস পরীক্ষা আছে আমাকে মেসে যেতে হবে, দয়া করে আমার কাজটা করে দেন, তখন ওনারা আমার কাছ থেকে 5000 টাকা দাবি করে আমি 5000 টাকা দেই। ওই সময় আমি ছিলাম অসহায়, নিরুপায় আমার বাবা কয়েকদিন আগে মাত্র মারা গেছে অথচ আমি এখানে দৌড়াদৌড়ি করতেছি এবং পেনশনও বন্ধ আছে। কি একটা অবস্থা, পরে বাধ্য হয়ে আমি পাঁচ হাজার টাকা দেই আমার কাজটা করে দেয়।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
Comments 0
No comments yet. Be the first.