পেনশন সংক্রান্ত কাজ
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
সম্প্রতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে চাকরিতে যোগদানের আগে মাস্টার্স ডিগ্রি করা থাকলে সেটার জন্য ইনক্রিমেন্ট দেয়া হচ্ছে। যোগদানের দিন থেকেই কারা কয়টি অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাবে তা মাউশির ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ হচ্ছে। সেই হিসাবের টাকা তুলতে গেলে মাথাপিছু শিক্ষকদের কাছ থেকে ২-৩ হাজার করে টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে নানা বাহানায় ঘোরাচ্ছে দিনের পর দিন।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।