পেনশন সংক্রান্ত কাজ
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার বাবা একটা সরকারি প্রতিষ্ঠানের জব করে। উনি মারা গিয়েছিল 2022 সালে। এরপরে উনার কলিগ রাই আমাদের কাছে পেনশনের কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য ঘুষ চেয়েছিল ২০ হাজার টাকা। কিন্তু হুট করে একদিন সকালবেলা ফোন দিয়ে বলে এখনই আরো দশ হাজার টাকা দিতে হবে। কিন্তু অফিসের বাহিরে। আমি বুঝে গিয়েছি এটা আরো নিজে একা খাওয়ার জন্য চাইছে। কিন্তু উপায়ান্তর না পেয়ে আমার দিতে হয়েছে। উল্টো আরো একদিন তাকে মেইন অফিসে যেখানে পেনশন ক্লিয়ার করে সেখানে নিয়ে যাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। টোটাল ৩১ হাজার টাকা। কিন্তু মেইন অফিসে যখন গিয়েছি। তখন মেইন অফিসার বলেছিল আপনাদের কোন ঘুষ দিতে হয়নি তো? অথচ যে ছিল আমাদের সাথে, সে আমাকে আগে বলে রেখেছিল যে। এখানে সবাই নিচে নিচে খায় কিন্তু উপরে দেখাবে কেউই ঘুষ নেয় না।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।