DK4UNAMY

বিআরটিএ মিরপুরে গাড়ির ফিটনেস করাতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আজ বিআরটিএ মিরপুরে গাড়ির ফিটনেস করাতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। প্রায় 80 টি গাড়ির সিরিয়াল পেরিয়ে আমার গাড়ির পরিদর্শনের সময় ইন্সপেক্টর এসে গাড়ি ঘুরে দেখলেন এবং কাগজে লিখলেন—“গাড়ির রং ঠিক নেই।” গ্লাস এর উপর একটি স্টিকার থাকে সেইটা ঠিক নেই ! অথচ স্টিকার একদম ক্লিয়ার ! আমার প্রাইভেট গাড়ির মূল রং সাদা, সঙ্গে নীল ও হলুদ রঙের অংশ রয়েছে—অর্থাৎ মোট তিনটি রং। আমি জানতে চাইলাম, তিনটি রং থাকার পরও কেন এটি ‘মাল্টি কালার’ নয়? তিনি বললেন, আরও একটি রং লাগবে! সবকিছু ঠিক থাকার পরও শুধু রঙের কারণে আমাকে আবার গাড়ি নিয়ে আসতে বলা হলো। সারাদিনের সময় ও ভোগান্তির কথা চিন্তা করে শেষ পর্যন্ত ৫,০০০ টাকার বিনিময়ে ফিটনেসের জন্য গাড়ি দেওয়া হলো।

বিবরণ
টাকার পরিমাণ ৳৫,০০০
যে কাজের জন্য বিআরটিএ মিরপুরে গাড়ির ফিটনেস করাতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম।
দপ্তর বিআরটিএ
বিভাগ ঢাকা
থানা / উপজেলা Dhaka
রিপোর্টের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১৩ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়া

নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য টাকা দাবি করেছে। নতুবা লাইসেন্স তারা করতে দিচ্ছে না। অন্যদিকে, আমার পিতার লাইসেন্স করার জন্য আবেদন করেন। নির্দিষ্ট তারিখে সেখানে গেলে সফল দক্ষতা যাচাইয়ের পর যখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় হয়, তারা টাকা দাবি করে। কিন্তু টাকা দেন নি। ফিঙ্গারপ্রিন্ট ঠিকই নিয়েছিল। পরেরদিন লেখা আসে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। হতে পারে, টাকা না দেওয়ায় তারা ফেইল করে দিয়েছে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳১৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ৮২ DKEY8GNP
০ মন্তব্য
বিআরটিএ

Car ownership change

বিআরটিএর যেখানে মালিকানা বদলি হয় সেখানে একজন সে তার এক দালাল এর মাধ্যমে ৩ হাজার টাকা নিয়েছিল মালিকানা বদলি বাবদ। রুম নাম্বার ৩১৫। এবং যে ইন্সপেক্টর আছে গাড়ির ইনস্পেকশন করে সেও ১০০০ টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ DKRUA4ZC
০ মন্তব্য