সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০০

জমির নাম জারি

নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার মধ্যে জমি ক্রয় করি। নামজারি করার আবেদন করলে নামন্জরু করে দেয়। কোনো রকম শুনানি ছাড়া। ভূমি অফিসে যোগাযোগ করে পরবর্তীতে আবার নামজারি আবেদন করি। সেটা শুনানির সময় বলে জমিতে লিজমানি আছে ৪-৫.০০.০০০টাকা হবে সেটা দেওয়ার জন্য। আমরা বলি ২০২৪ সালের নতুন খাগনা ও নামজারির কাগজ দেখে জমি ক্রয় করি এখন কিসের এতটাকা লিজমানি আবার? কত টাকা সঠিক বলে না এবং কত বাকি আছে কিসের বাকি সঠিক কোনো তথ্য বলে না ও লিখিত কোনো ডকুমেন্ট ও দেয়নি। শুধু বলে যখন এই টাকা দিব তখন শুধু দেখে রসিদ দিবে। এখন পর্যন্ত নামজারি করতে পারি নি।

মনোহরদী, নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভুমির রেকর্ড এবং নাম জারি

আমার ক্রয় করা জমির পরিমাণ ২২ শতক , আমি যার থেকে জমি কিনেছি তার মালিকানা ১২.৫ শতক, বাকী অংশ উনার ভাইয়ের। কিন্তু দুই ভাইয়ের মধ্যে আপোস বন্টন হয়েছে। আমি যার কাছ থেকে নিয়েছি উনি আপোস বন্টন এর মাধ্যমে ২২ শতকের মালিক হয়েছে। এবং তার দলিল ও আছে। কিন্তু অফিসার ওই দলিল দেখতেও রাজি না। অফিসার বলেছে মিষ্টি খাওয়ার টাকা দিলে রেকর্ড ঠিক করে দিবে। কাগজ পত্র ১০০০০% ওকে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমির মিসকেস

আমার জমির মালিকানার জন্য আড়াইহাজার ভূমি অফিসে জমির মীসকেস দায়ের করি। এ্যাসিল্যান্ড সাহেব আমার পক্ষে রায় দেন। কিন্তু রায়ের কপির জন্য একজন কর্মচারী, ক্রেডিট কাম সায়রাত সহকারী আমার কাছে ২৫০০০ টাকা এবং অন্যান্য কিছু কাজের জন্য ২৫০০ টাকা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে কয়েকদিন কাল ক্ষেপন করে আমার ফাইল এর কাজ শুরু হয়নি মর্মে জানান। যার ফলে আমার কাজটির সমাধান হয়নি।

আড়াইহাজার, নারায়নগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

ভুমি অধিগ্রহন

গাজীপুর সিটি করপোরেশনের ভোরা, কলের বাজার রাস্তা ভুমি অধিগ্রহনের জন্য DC অফিসের ভূমি অধিগ্রহন শাখার কর্মকর্তা, সিটি করপোরেশনের এর সার্বেয়ার স্থানীয় দালাল এর মাধ্যমে ১৫%-২৫% হারে টাকা নিয়ে যাচ্ছে। দালাল ছাড়া কেউ ভূমি অধিগ্রহনের টাকা নিতে পারে না।

গাজীপুর সিটি করপোরেশনের, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪০

খ‌তিয়া‌নের সা‌র্টিফাইড ক‌পির জন‌্য আবেদন

আমি ২০২৫ সা‌লে অনলাইনে এক‌টি খ‌তিয়া‌নের সা‌র্টিফাইড ক‌পির জন‌্য আবেদন ক‌রি এবং ফি ১৪০টাকা প‌রি‌শে‌ধি ক‌রি। কথা ছিল আমা‌কে ১৪ই সে‌প্টেম্বর ২০২৫ তা‌রি‌খের ম‌ধ্যে ডাক‌যো‌গে সা‌র্টিফাইড ক‌পি পা‌ঠি‌য়ে দে‌বে। আজ ২৫ আগষ্ট, ২০২৬, এখ‌নো পাইনি। এরম‌ধ্যে ১৬১২২ নম্ব‌রে তিনবার অ‌ভি‌যোগ ক‌রে‌ছি, তারপ‌রেও সমাধান পাইি‌নি

বা‌লিয়াডাঙ্গী, ঠাকুরগাও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

জমি নামজারি করার জন্য আবেদন করিচি, আমার কাচে ৭০০০ হাজার টাকা চাইচে নামজারির জন্য, তাই আমি নাম জারি করি নি।

চৌদ্দগ্রাম ভূমি অপিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারি

বহু বছর নামজারি কারার জন্য অফিসে ঘুরেছি। কিন্তু করতে পারি নাই, হবেনা বলে তাড়িয়ে দিয়েছে। পরে দালাল ধরে ১০০০০ টাকায় কন্টাক্ট করি, দালাল ৪ বছর ঘুরানোর পরে বলে অফিস থেকে ৩৫,০০০ চেয়েছে, ৩৫০০০ দিলে কাজ হবে। তারপর ৩৫,০০০ পরিশোধ করে নামজারি করাই।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

নামজারি

আমার দুলাভাইয়ের নামজারির জন্য ভাঙ্গুরা পৌর ভূমি অফিস থেকে ফোন দেয়। তারা বলল আমাদের কাছে নাম জারির আবেদন এসেছে আপনারা কালকে আসেন তো আমি পরের দিন গেলাম। নায়েব আমার থেকে দলিল এবং অন্যান্য কাগজের ফটোকপি গুলা চাইল, আমি তাকে দিলাম তারপরে সে বলতেছে আপনার এই নামজারি কাজ করতে হবে সেটার খরচ দরকার সেই খরচ পাতি গুলো দেন, আমি করে দিচ্ছি। আমি বললাম সরকারি কাজে আবার খরচ পাতি কেন? পরে সে বলল তাহলে আবেদন বাতিল করে দিব। আমি তাকে এক হাজার টাকা দিলাম সে বলল ২ হাজার টাকা দিতে হবে তারপর আমি তাকে ১৫০০ টাকা দিলাম।

BHANGURA,pabna, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

অনলাইনে খাজনা দেওয়া

একই খতিয়ানে একাধিক মালিকের/ অংশিদার এর জায়গা। এখন একজন তার অংশের খাজনা দিবে কারণ তার জমি বিক্রি করবে। অনলাইনে আলাদা ভাবে পরিশোধ হয়না, একই খতিয়ানের সম্পুর্ণ দাগের খাজনা দিতে হয় যা ১৫০০০ টাকা। তহশিলদার বলে একজনের অংশ দিতে হলে ৫০০০ টাকা দিবেন আর আমি ৫০০ টাকার অনলাইন রশিদ দিব, কোন কথা নাই নতুবা সবই দেন। তখন বাধ্যহয়ে আমি ৫০০০ দিলাম। তারা ৫০০ টাকার রশিদ দিল। এ থেকে পরিত্রাণের উপায় কি।

গ্রাম, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

খারিজ

বারবার আবেদন করেও যখন কাজ হচ্ছিল না। তখন অফিসে গিয়ে জানতে পারলাম ঘুষ ছাড়া আমার কাজ করা হবে না।কাগজপত্র ঠিক থাকলে দিতে হয় ৮০০০ টাকা আর আমার বাবার নাম — এর জায়গায় — থাকায় আমাকে দিতে হয়েছে ১৬০০০ টাকা।

গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারি

আমার বাবা নিরক্ষর মানুষ একটা জমি কিনসিলাম তারপর সেটার নামজারি করতে গেলে বলে ২০০০০ হাজার টাকা লাগবে, না হলে হবে না পরে অনেক অনুরোধ এর পর ১৭০০০ হাজার টাকায় রাজি হয়ে কাজ করে দেয়

নোয়াখালী, কবিরহাট উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

ই-নামজারি

ই-নামজারি সেবায় সরাসরি ইউনিয়ন ভূমি অফিস থেকে ২,০০০/- দাবী এবং আদায় করে। তারপর উপজেলা ভূমি অফিসে কানুনগো টাকা দাবী করে কিন্তু আমি দেয়নি সেজন্য আবেদন অনেকদিন ঝুলিয়ে রেখেছিলো। তারপর এসিল্যান্ডের সাথে সরাসরি দেখা করার পর জিজ্ঞেস করেছে শুনানির তারিখে উপস্থিত হইনি কেন? অথচ কোন মেসেজ বা ফোন আসেনি।অনলাইন ট্র্যাকিং করে শুনানির দিন উপস্থিত হয়েছিলাম কিন্তু কানুনগো সার্ভারের সমস্যা বলে পাঠিয়ে দেয়। সবশেষে এসিল্যান্ড যাচাই করে আবেদন মঞ্জুর করে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

জমির খারিজ/নামজারি

৩ শতক জমি নামজারি করার জন্য ১৬ হাজার টাকা দাবী করে তাহার পিয়ন/সহকারীর মাধ্যমে, অবশেষে ৫ হাজার টাকার বিনিময়ে কাজটি করে নেওয়া হয়। যার সরকারি মূল্য ১১৭০৳। ২০২৪ সালের সেপ্টেম্বরের ঘটনা।

বকশিগঞ্জ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি রেজিস্ট্রী

জমি রেজিস্ট্রি বাবদ খরচ হয় নূন্যতম খরচ 1170 টাকা যেখানে সরকার নির্ধারিত ফি বাট ওদের সিন্ডিকেট এবং ওদের কারণে রেজিস্ট্রি করা যায় না রেজিস্ট্রি করতে গেলে বিভিন্ন ধরনের অযুহা দিয়ে তারা জনগণের কাছ থেকে আরো অর্থ হাতিয়ে নেয় । সেটা হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিস এখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কিছু সিন্ডিকেটের কারণে যদি পুলিশ প্রশাসন তাদের নাকের ডগায় বসে করতেছে কিন্তু তারা কিছুই বলতেছে না কারণ তারা ওদের সাথে সম্পর্কিত সরিষার মধ্যে ভূত তাড়ানোর মত অবস্থা।দালালকে টাকা দেওয়া হয়েছে বেশি যাতে দলিল ওঠায় দেয় কিন্তু দলিলটা উঠায় না দিয়া সে শুধু ঘুরায় আর ঘুরায় এটা সব জায়গায় একই অবস্থা সেখানে অফিসের কর্মকর্তারা হচ্ছে এক নম্বর বিশ্ব চোর ওদের আস্কারা পাইয়া দালালরা আরো বেশি পরি

কেন্দুয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

মল্লিকবাড়ী ইউনিয়নের নাইয়েব — ৪ শতাংশ একটি নামজারীতে ৩০ হাজার টালা ঘুষ দাবি করে তা না হলে নাকি ফাইল হবে না

ভালুকা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

জমির নাম খারিজ করতে মতলব উত্তর, চাদপুর ভুমি অফিসের — ২৫০০০/- টাকা নিয়েছে। ফি সাধারনত-১২০০/- টাকার মত।

গ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারী

দুটি ১/১ খতিয়ানের আমার বৈধ দলিল সহ জায়গা নামজারি করতে আমার কাছে এক লক্ষ্য টাকা চাওয়া হয়।কোনো উপায় না পেয়ে আমি এতে রাজি হই এবং পরবর্তী কার্যক্রম করতে বলি।

ফরিদগঞ্জ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

Mutation বা নামজারি

নামজারি এসি ল্যান্ড এ জমা দিলে সে ফাইল টি জায় ইউনিয়ন ভুমি অফিসে আর সে খান থেকে পসিটিভ রিপোর্ট সহ ফাইল টি এসি ল্যান্ড এ ব্যাক করাতে টাকা না দিলে প্রত্যাক্ষান করা হয় ঠুনকো অজুহাতে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

৬ শতক বসতভিটা নামজারি তথা এসিল্যান্ড যাচাই করতে প্রথম দপে ২০০০ ২য় দপে ৮০০০ দাবি করে এবং পরিশোধ করি। এর আগে একই জায়গা বায়নানামা করতে ৪০০০০/- নিয়েছে। এখনো নামজারি হয়নি বরং জেলা অফিসে আটকে রাখা হয়েছে সেখানেও প্রাথমিকভাবে ১০০০০/- দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নামজারি বা কোনো সূরতহাল দেখা যাচ্ছে না, বরং ফাইল কোন স্তুপে পড়ে আছে তাও জানিনা।

লামা, বান্দরবান, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য