All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Refused Land Office ৳7.0K

ভূমি উন্নয়ন কর

আমি জমির কর (খাজনা) দেওয়ার জন্য মোবাইল দিয়ে সরকারি এপস দিয়ে সকল কমপ্লিট করে আবেদন করি তারপর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে দেখায়, এটা নায়েব কর্তৃক অনুমতি দেওয়া লাগে ২৪ ঘন্টা আগে করে দেয় কিন্তু আমারটা প্রক্রিয়াধীন ঐ দেখায়, তাই আমি ভূমি অফিসে গেলাম যিনি কম্পিউটার এর কাজ করে তার সাথে কথা বললাম তিনি বলেন ৭০০০৳ লাগবে কবে দিবে তারপর আমি চলে গেলাম অন্য একজন লোক ধরলাম তিনি ৩০০০৳ দিয়ে করে দিবে তারপর পরিশোধ করলাম। এই টাকার মধ্যে সরকার কর পেয়েছে মাত্র ১০৫৳ ।

ঢাকা, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

ডি সি আর নিতে গিয়ে

ডি সি আর নিতে গিয়ে ২ বছর আগে আবেদন করেছিলাম এবং বলেছিল সময় লাগবে না টাকা টা ও দিয়ে যান আমি কেটে রেখে দিব। সেই টাকা দিয়ে আসলে পার হয়ে যায় ১.৫ বছর। এর মাঝে প্রায় ২৭-২৮ বার তাদের কাছে গিয়েছি। গেলে বলে কাল আস, আজ সার নেই,আজ কাজের চাপ। এই সেই। পরে সারভেয়ার পরিবর্তন হয়ে নতুন সারভেয়ার আসেন এবং সে নতুন করে আবার খেলা শুরু করে দিয়েছে। বলতেছে সব কিছুর নির্ধারিত ফি বেড়েছে। আপনার যে খরচ আসবে তা কমায় লিখে দেব আপনি আমাকে এই টাকা দিবেন এই সেই সাত সতেরো।

বাগেরহাট, Khulna 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারী

আমার সব ঠিক আছে ২বোন ২ ভাই থেকে জায়গা অংশ মূলে ২ ভাই বিক্রি করেছে। কিন্তু তাদের অংশ মূলের কাগজটি আমার কাছে নাই ওরা লন্ডন তাই আমার নামজারী আটকে ২০০০০ দিতে হয়েছে

হবিগঞ্জ, Sylhet 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি করলে ঘুষ দিতে হয়

পৈতৃক সম্পদ নামজারি করার জন্য দুইবার আবেদন করেছি। টাকা না দেওয়ায় বাদ তবে টাকা পরিশোধের পর দিন নামজারি হয়ে গেছে। আপনারা এই দূর্নীতি ও ঘুষ থেকে নবীনগরের সকলকে বাচান

নবীনগর উপজেলা ভূমি অফিস নায়েব এবং কানুনগো, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳3.5K

জমি খালিজ করতে ও খাজনা দাখিলা কাটতে গিয়ে

প্রথমে জমি খারিজ করতে ৪০০০ টাকা ঘুষ চেয়েছিল পরবর্তীতে খারিজ করে খারিজ বলা হয় জমির মৌজার মাঠ পর্চা ভুল হয়েছে এখন 3500 টাকা দিলে সংশোধন করা সম্ভব

বগুড়া গাবতলী থানা, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

জমি খারিজ

জমি খারিজ করার জন্য ১৪৫০ /- সরকারি ফি থাকলেও ৬০০০/- ছাড়া কাজ হয় না। সব স্যার দের কে ভাগ করে দিতে হয় এই টাকা না হলে জমি খারিজ হবে না অনেক ভোগান্তি পোহাতে হয় যা আমার পক্ষে করা সময় সাপেক্ষ নয় আমি চাকুরী করি তাই ৬০০০/- টাকা দিয়েই জমি খারিজ করতে বাধ্য হয়েছি। নিজেকে অসহায় এর মত মনে হয়েছে আসলে ঘুস এর বিরুদ্ধে দেখার কেও নাই বাংলাদেশে।

পাঁচবিবি, জয়পুরহাট, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳800

খাজনা আদায়

আমি ভূমি অফিসে অনলাইনে খাজনা আদায় করার সময়। আমার খাজনা দেওয়ার সফটওয়্যার লক থাকে। এই লক ছুটানোর জন্য ভূমি অফিসের কর্মচারী আমার কাছে অনৈতিকভাবে কোন সরকারি ফিস ছাড়া জমিপ্রতি ৩০০+৩০০+২০০ টাকা আদায় করে।

সাইদুল্লাপুর ভূমি অফিস, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

আমার নামজারি কেসটি বাতিল করে দেয় টাকা না দেওয়ার কারণে, আবার এমন ভাবে টাকা লেনদেন মনে কেউই বুঝবে না এত সুক্ষ্ণভাবে টাকা লেনদেন করছে, ক্ষেত্রবিশেষে ৫০০০০ টাকা পর্যন্ত লেনদেন।

Lalmonirhat Sadar, Rangpur 2 September 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳8.0K

ভুমি অফিস মানেই ঘুশ

আমি নামজারি করার জন্য ভুমি অফিসে গেলে তশিলদার ৮০০০/= দাবি করে সাথে শাবেক খতিয়ান অনলাইন করার জন্য আলাদা টাকা দিতে হবে, আমি রাজি হইনি, পরে তাদেরই একজন দালাল আমাকে বলে ৭০০০/= দিলে আর কোনো ঝামেলা হবেনা, আমি রাজি হই, সেদিনই ২৫০০/= দিলাম আবেদন হলো পরের সপ্তাহে ভুমি অফিস রিপোর্ট দেওয়ার কথা, না দিয়ে জানাল খতিয়ান অনলাইন করার জন্য দেরি হবে সে টাকা নিল কিছু দিন ঘুরিয়ে রিপোর্ট দিল ১ দিন পারে শুনানির দিনছিল শুনানি নাকরেই খারিজ করে দিল, কারণ দ্যাখাল অনলাইন নেই , (জেটান জন্য তশিলদার টাকা নিলো,) জেটা ইতি মধ্যে থাকার কথা ছিলো এটা ভুমি অফিস নিজের কাজ ছিল।

বরিশাল (অন্যান্য), Barishal 2 September 2026 2 views
0 Comments প্রমাণ আছে
Only demanded Land Office ৳13.8K

সরকারিভাবে রেকর্ড করতে লাগে ১১২০ টাকা কিন্তু সে আমার থেকে নিয়েছে ১৫০০০ টাকা কিন্তু সে আমার থেকে নিয়েছে

ভ্যানডার আমার থেকে এই অতিরিক্ত ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছে

ঢাকা (অন্যান্য), Dhaka 2 September 2026 2 views
0 Comments প্রমাণ আছে
Refused Land Office ৳125.0K

খাজনা পরিশোধ

মানিকগঞ্জ জেলা ধীন হরিরামপুর উপজেলার, বাল্লা ইউনিয়নের অন্তর্গত ২৫ নং ব্যাসদি মৌজায় অবস্থিত আরএস ৩২ নং খতিয়ান। অত্র খতিয়ানে ৯০৯শতক জমি রয়েছে যা আমরা শাম বন্টন মতে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। এখানে কেউ কেউ যথারীতি খাজনা পরিশোধ করে আসছে আবার কারো কারো বকেয়া রয়েছে। সম্প্রতি আমরা মিলিতভাবে বাড়ির খাজনা পরিশোধ করতে চাইলে নায়েক সাহেব হিসেব কষে বলেন খাজনা এসেছে এক লক্ষ ২৫ হাজার টাকা। আমরা নিরুপায় হয়ে বিভিন্ন লোকের দ্বারস্থ হই এবং টাকা কমানোর জন্য আমাদের পূর্ববর্তি খাজনা পরিশোধে রশিদ নিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে দর কষাকষি করি। আমাদের বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও তিনি না না অজুহাতে কমাবেন না অতঃপর এক দালালের মাধ্যমে ইউনিয়ন ভূমিক কর্মকর্তা কি ৩০০০০ টাকা উৎকোচ দেই এবং পরবর্তীতে তিনি আম

মানিকগঞ্জ, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

জমির মিউটেশন করানো

আমি ভূমি অফিসে গিয়েছি আমাকে দেখে একজন পিয়ন বলে ভাই আসেন, কাজ কাম নাই বসে আছি, কাগজপত্র দেন দেখি, আপনার মিউটেশন করিয়ে দেব ৬০০০ টাকা দিয়েন, বোঝেন তো সাররা টাকা ছাড়া কথা শোনে না। শত শত মানুষ টাকা দিয়ে এভাবে মিউটেশন করাচ্ছে, কোন পিওনের সাথে যোগাযোগ না করে আমি একবার আবেদন করেছিলাম খতিয়ানের অনলাইন কপি নেই বলে আবেদনটি খারিজ করে দিয়েছিল

উপজেলা, Dhaka 2 September 2026 1 views
0 Comments