সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমির নামজারি

৮ টা দলিলের নামজারি করাতে হয়রানির শিকার হয়। অনেক দিন ঘোরার পরেও নামজারি করাতে ব্যর্থ হয়। পরে দালালের মাধ্যমে যোগাযোগ করে টাকা পরিষধ করি।

ফকিরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

খাজনা

পূর্বে জমির খাজনা দেওয়ার কোন রেকর্ড নেই। ফলে অনেক টাকা খাজনা আসবে ঘুস দাবি করে। ১২০ টাকার ভাউচার দিয়ে ৪০০০ টাকা নিয়ে নেয়।

পাইকগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি নামজারি

আমাদের পারিবারিক কবরস্থানের ২ শতাংশ জমি নামজারি করার জন্য দলিল লিখক — কে দায়িত্ব দিলে তিনি ১০ হাজার টাকা চাইল, আমরা দিত দিলাম। কিন্তু ২ মাস পার হয়ে গেলেও এখনো নামজারি করতে পারেনি। আমাদের জমিতে কোন সমস্যা নাই।

ছাগলনাইয়া-ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

খাজনা দেওয়ার জন্য

আমার জমি সম্পর্কে মিথ্যা তথ্য লিখে রেখেছিলো, খাসজমি খাতায় লিখে রাখে পেন্সিল দিয়ে, পরে টাকা চায়, টাকা দিলে মুছে দিবে

ঘাটাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমা খারিজ বাবদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায় ভূমি অফিস গুলোতে নরমাল জমা খারিজ এর জন্য ৭০০০ থেকে শুরু করে একটু বেশি জমি বা জামেলা থাকলে ৫০ হাজার বা লাখ টাকাও দেওয়া লাগতে পারে

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নাম জারি খতিয়ান

আমার কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়েছে শুধু ১টি নাম জারি খতিয়ান করার জন্য। আরেকটি হলো একটি নিখোঁজ বিবাহিত মহিলাকে খুজে দেওয়ার জন্য পুলিশ নিয়েছেন প্রায় ৩ লক্ষ টাকা

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা, ডহর নগর গ্রামে আমার কিছু জমি আছে তার নামজারির জন্য ১০ হাজার টাকা দাবি করেছে, তা না দিনে নামজারি করে দিবে না।

মন্ডেন্দিয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

মৌজা ম্যাপ

Banglish likhar jnno sorry......amr elakar mouja map nite gesilam bhomi office aa. sekhan a thaka ek lok amr theke 5k tk chay ami jantam je khub ei kom fee . pore eita nie onkkhon kotha katakati hoy , then uni rege office theke ber hoe jay, then ami chole ashi.

Chandpur, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমির মিউটেশন বাবদ র' এর এজেন্ট anonymousকে ঘুস দিতে হয়েছে

জমির মিউটেশন করার জন্য খুলনার পাইকগাছার ভূমি অফিসের অফিস সহকারী —কে ৩০০০ টাকা ঘুস দিতে বাধ্য হয়।

পাইকগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০০ লাখ

রেলওয়ে ভূমি গ্রহন এর টাকা উত্তলন

আমার নিজ জমি রেলওয়ে ভূমি গ্রহনের কারনে টাকা তোলার জন্য আমি প্রবাস থেকে আসি এবং আমার সব কাজ পত্র সঠিক থাকার কারনে ও তারা হয়রানি করে এই হয় নাই ওই হয় নাই পরে ঐখান কার পিওন সরাসরি বলে কিছু চা খাওায় টাকাদেন সব ঠিক হয়ে যাবে আর এ ও বলে এই টাকা জেলা প্রশাসন মহাদয় ও খায়। টাকা নেওয়ার ৩/৪ দিন পরে সব কাজ করে দেয়।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি

তাদের সাথে আলোচনা হয়েছে আমার সমস্ত জমি (২ একর) নামজারি করে দিবে । তার বিনিময়ে ৮০'০০০ টাকা গ্রহণ করবে। কাগজ পাতি বিষয়ে সমস্ত ঝামেলা তাদের।

নওগাঁ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি করা

২০২২-২৩ এর দিকে আমরা আমাদের জমির নামজারি করাতে গেলে বলে এটা গিঞ্জি খতিয়ান হ্যান ত্যান এটা যদি আপনারা করেন ৮০ হাজার লাগবে পরে আমরা উপজেলায় গিয়ে আবেদন করে আসি এর পর কাগজ ওনাদের (গোলাকান্দাইল ভুমি অফিসের)কাছে গেলে বলে আমাদের লিখিত নেই হ্যান নেই ত্যান নেই।পরে বলে এটা আমরা পারমিশন দিতে পারবোনা আমরা অসহায় হয়ে তখন পরে টাকাটা পরিশোধ করতে হয়।

গোলাকান্দাইল ভুমি অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খারিজ

সেবাটি অফিসে সম্পন্ন করে ঘূষ প্রার্থীর বাড়িতে গিয়ে দিতে হয়েছিল। এখন আরো অতিরিক্ত ঘূষ চাওয়া হয়েছে, না দেওয়ায় এখনো কাজটি সম্পন্ন হয়নি।

বালিয়াডাঙ্গী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

ভূমি জরিপ

ভোলা সদর উপজেলা, ১নং রাজাপুর ইউনিয়ন, কন্দকপুর মৌজায় ভূমি জরিপ চলমান, সেখানে একর প্রতি ৫০০০০ টাকা ষুষ লেনদেন হচ্ছে, —, মোবাইল :—

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

ভূমি অফিসের কানুনগো ঘুষ ছাড়া কারো ফাইল অনুমোদন করতে দেয় না। প্রায় ৩ মাস ধরে আমাকে কষ্ট দিছে ঘুষের টাকা না দেওয়ায় আমাকে ঘুরাইছে।

ফেনী পৌর ভুমি আফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য