সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৯৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

খারিস

আমাদের সব দলিল ঠিক থাকার পরও আমাদের দলিল রিজেক্ট করসে ভুলভাল বুঝ দিয়ে,পরে দালাল দিয়ে করায় একচান্সে তা একসেপট করসে।আমাদের জাওয়াও লাগেনাই।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTS6Y2CR
মন্তব্য
ভূমি অফিস

নাম পত্তন

আমি নাম পত্তন করতে গেলে সে আমাকে বলে যে আপনি নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনার সময় লাগবে অনেক আর যদি কিছু টাকা পয়সা খরচ করেন তাহলে খুব দ্রুত আপনি পেয়ে যাবেন

ঘুষ দিয়েছি
Magura ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KHZ37Y5H
মন্তব্য
ভূমি অফিস

সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন এর জমি অধিগ্রহণ প্রকল্প তে জমি মালিকদের কাছ থেকে ৩.৫-৪% হরে ঘুষ নেয়া

সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্প এর জমি অধিগ্রহণ প্রকল্প তে জমির মালিক দের থেকে প্রতি লাখ এ ৩.৫%--৪% করে সিরাজগঞ্জ শহরের ভুমি অফিস এর কর্মকর্তা রা ঘুষ নিচ্ছে। নাহলে তারা চেক দিচ্ছে না। কাগজ-পত্র থেকে শুরু করে সব কিছু ঠিক করা বাবদ এবং চেক হস্তান্তর করার আগ পর্যন্ত উক্ত টাকা তারা নিচ্ছে। এ টাকা সব কর্মকর্তাদের মাঝে ভাগ হয়। আমার মোট জমির টাকার পরিমান প্রায় ৩২ লাখ টাকা। সে হিসাবে ৪% করে আমার থেকে ১,২৮,০০০ টাকা দাবি করেছে। উক্ত টাকা না দিলে আমার কাগজ পত্র নিয়ে তারা কাজ করবে না। এবং চেক ও দিবে না বলেছে। এ টাকা এখন আমাকে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳১.২৮ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RJD3SE6C
মন্তব্য
ভূমি অফিস

ভূমি সার্ভে রির্পোট

আদালত ভূমি অফিসকে সরজমিন তদন্তের জন্য রির্পোট জমা দিতে বললে সকল কাগজপত্র থাকা স্বত্বেও ভূমি অফিসের একজন সংশ্লিষ্ট পদধারী প্রথমে ৫০ হাজার টাকা দাবি করে না হলে রায় পক্ষে যাবে না এভাবে বুঝায়।এরপর এসি ল্যান্ডের সামনে দুপক্ষের সুনানির আগে বলা এসি ল্যান্ড স্যারকে খুশি করতে কত দিবেন?তারা ৬০ হাজার দাবি করে।রায়ের দিন আবার জানানো হয় এসি ল্যান্ড স্বাক্ষর করবে না।কারণ হিসেবে বলে অন্যপক্ষ আরো বেশি টাকা অফার করছে।এখন ১ লাখের নিচে স্যার স্বাক্ষর করবে না।

ঘুষ দিইনি
টুংগীপাড়া,গোপালগঞ্জ ৳১.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKWS2YTG
মন্তব্য
ভূমি অফিস

দলিলে নকল বের করা

আমি আমার নানার নামে থাকা জমির পূর্বের রেকর্ড/জমির ইতিহাস জানার জন্য ভূমি অফিসে যাই। সেখানে ভূমি অফিসের একজন দালাল আমার সঙ্গে যোগাযোগ করে জমির ইতিহাস/রেকর্ড বের করে দেওয়ার কথা বলে। এ কাজের জন্য সে আমার কাছে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবি করে।

ঘুষ দিইনি
রংপুর ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RN3D8GZ7
মন্তব্য
ভূমি অফিস

জমির নাম খারিজ

ভুমির নাম জারি টাকা না দিলে আবেদন বাতিল হয় তাই ঝামেলা্েএড়াতে দালালের মাধ্যমে টাকা দেই। দুরে থাকি বার বার অফিসে আসা সম্ভব হয়না তাই বাধ্যহয়ে টাকা দেই। অন্য একটা কাজের জন্য আমাকে ৫মাস ঘুরিয়ে কাজ করে দেয়নি।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYXCPUZH
মন্তব্য
ভূমি অফিস

জমি সংক্রান্ত

আমার বাবা 2 years আগে একটি জমি সংক্রান্ত কাজে ভূমি অফিস e গেলে তারা সেই কাজের জন্য 300 টাকা দাবি করে শেষ পর্যন্ত আমার বাবা টাকা দিতে বাধ্য হয়েছিল

ঘুষ দিয়েছি
Jamalpur ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYQ9NUFT
মন্তব্য
ভূমি অফিস

ভূমি সংক্রান্ত বিষয়

দাগ নম্বর দিয়ে জমি কতো টুকু আছে তা জানতে চেয়েছিলাম,৭ দিন পর জেতে বলেছে বলিওম খাতা নাকি দেখতে এতো সময় লাগবো, পরে তার প্রতিনিধির মাধ্যমে ২০০০ টাকা চেয়েছে।আমি না করেছি ঘুষ দিয়ে কাজ করতে পারবো না, সরকারি ফি থাকলে জানান দিয়ে দিবো।পরে আর সেই কাজ হয়নি

ঘুষ দিইনি
জামালপুর, সরিষাবাড়ি, সানাকইর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYUP5WCV
মন্তব্য
ভূমি অফিস

২০ বছরের খাজনা আদায়

আমাদের দাদার জমি অনেক বছর ধরে খাজনা দেয়া হয়নি । অনেক বছরের খাজনা দেয়ার জন্য ঘুষ নিয়েছে । ১০০০০ টাকা সামনে আরও দিতে হবে কারন জমি অনেক তাই ।

ঘুষ দিয়েছি
দৌলতপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKD9NCUS
মন্তব্য
ভূমি অফিস

ভুমি সেবা

জমি অনলাইনে আবেদন করছি, তারা সমন্নয় করছে না তাই সরকারি টেক্স দিতে পারছি না। টাকা দিলে সমন্ন্য় হবে। পরে টাকা দিয়েছি অনলাইন হয়েছে।

ঘুষ দিয়েছি
সাভার ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKVMX63M
মন্তব্য
ভূমি অফিস

নামজারি/জমাখারিজ

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় একটি জমির নামজারি/জমাখারিজ করতে গেলে প্রথমে তহসিল নায়েবকে ১-২০ হাজার টাকা, ভূমি অফিসের কানুনগো, অফিস সহকারী বা অফিস প্রধান, সার্ভেয়ার ও এ্যাসিল্যান্ডকে গুনতে হয় ৩-৩০০০০ টাকা, এরপর ডিসিআর ফি সরকার কর্তৃক ১১০০/- সাথে ভ্যাট ১১/-। তাছাড়া ১৫০ ধারা রিপোর্টে ১০-২০০০০০/- টাকা ঘুষ নেয়। এ উপজেলার ৭টি ইউনিয়নের কলিগাতী, কলাতলা, চিতলমারী সদর ও চরবানিয়ারী ভূমি অফিসে প্রতিদিন লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য হয়। তবে এসব ঘুষ জমির প্রকারভেদে বা জটিলতা দেখিয়ে নেওয়া হয়। এছাড়াও সরকারকে ফাকি দিয়ে প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৫০,০০০/- টাকার দাখিলা ২০০০০/- টাকা ঘুষ নিয়ে ৫০০/- টাকায় সমন্বয় করে সরকারকে ফাকি দিচ্ছে।

ঘুষ দিয়েছি
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা ভূমি অফিস ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KH6F33VH
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

জমি খারিজ করতে গেলে নানান সমস্যা তুলে ধরে যে এই জমি এভাবে খারিজ হয় না, পরে অফিসের একজন পিয়ন আমার সাথে যোগাযোগ করে বলে যে টাকা ছাড়া সারা বছর ঘুরেও কাজ হবে না,এক দদিল ৪ হাজার টাকা করে এখানে রেট করা,টাকা দিলে খারিজ হয়ে যায় জমি।

ঘুষ দিয়েছি
উল্লাপাড়া ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJK9MBZM
মন্তব্য
ভূমি অফিস

Nai

এলাকার এক বড় ভাইয়ের কাছে টাকা দিয়েছিলাম ৩০ হাজার আমার জমির আমার জমি খারিজ করে দেওয়ার জন্য কি করা হলো খারিজপুর করে দিয়েছে নাম ভুল করে দিয়েছে সব কিছু ভুল করে দিয়ে আমাকে কিছুই দেওয়া হয়নি এটাই এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আপনারা একটু আমাদেরকে বলবেন

ঘুষ দিয়েছি
Narhingdi shodor narhingdi ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKK3LCTE
মন্তব্য