All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

2,161 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.0K

আবেদনপত্রে কোন ভুল না থাকা সত্ত্বেও নিজেদের মত করে ভুল ধরে ২০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করে।

কয়েকমাস আগে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেবার সময়, তারা একসেপ্টই করছিল না, এটা সেটা ভুল ধরতেছিল। প্রথমে বলে কিউ আর কোড ভুল আছে,। আমি বললাম এটা তো অনলাইনে সংয়ক্রিয় তৈরি হয়েছে আমার তথ্যে কোন ভুল থাকলে সেটা বলুন। তারপর জিমেইল অ্যাড্রেসে ভুল ধরেছিল। সেটা ফোন খুলে দেখিয়েছি যে এটাই আমার জিমেইল অ্যাড্রেস। বহুৎ বাগবিতণ্ডা করার পর আমার অরিজিনাল স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও বলে অনলাইন কপি লাগবে। অতবর বের হবার সময় ডিউটিরত পুলিশ (কনস্টেবল) সদস্য আমাকে ডেকে জিজ্ঞেস করে কি হয়েছে?, তাকে সবটা বলতেই বলে ২০০০ টাকা দিলে ওসব কিছুই লাগবে না। তারা নাকি কাগজ জমা দিয়ে দিতে পারবে, ভিতরে নাকি যোগাযোগ আছে। আমি রাজি হই নি। স্মার্ট কার্ডের অনলাইন কপি বের করে জমা দিয়ে কাজটা করাই। কিন্তু কিছুদিন পর আমার ভাইয়ের পাসপোর্ট করতে গেলে ইচ্ছেমত ভুল ধরে ২০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করায়।🥲

ঢাকা (অন্যান্য), Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট

পাসপোর্ট বেরিফিকিশন কথা বলে থানায় ডাকে পুলিস আমার কাছে এক হাজার টাকা দাবি করে আমি দিতে না চাইলে তিনি আমার পাসপোর্ট আটকে দিবার ভয় দেখায় পরে আমি টাকা দিতে বাদ্য হই।

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳500

পাসপোর্ট করাতে গিয়েছিলাম

পাসপোর্ট অফিসে যে ফাইল চেক করে সে আমার কাগজগুলো চেক করলো করে বলল যে কমিশনার সার্টিফিকেট লাগবে বলে আমাকে অফিস থেকে বের করে দিল কিছুক্ষণ পরে আমার কাছে অফিসার এসে ৫০০ টাকা দাবি করে ৫০০ টাকা দিলে ফাইজলামা দিয়ে দিবে। পাসপোর্ট অফিস কেরানীগঞ্জ নতুন পাসপোর্ট করতে গেলে যে কাগজগুলো চেক করে তার রুমের ঘটনা

যাত্রা বারি যোন অফিস কেরানীগঞ্জ, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.5K

new passport

আমি গেলাম নতুন পাসপোর্ট বানাতে, অনলাইন আবেদন করে আমি নিজে নিয়ে গেলাম, অনেখন সিরিয়াল থাকার পর আমার সিরিয়াল আছে কাগজ দিলাম, তারা একটা দুইটা পাতা উল্টিয়ে দেখালো, তারপর বলে এটা টিক নাই জমা নিবে না কেন তা বলেনি বলে শুধু বাহিরের দোকান থেকে করে আনতে,, তখন আমি দোকানে গেলাম বলে ২৫০০ টাকা দেন একটা সিল মেরে দিয় হয়ে যাবে,, আর যখন আমি সিল মেরে নিলাম টাইম শেষ তাও তারা জমা নিলো,,,,আগের মতো দুইটা পাতা উল্টিয়ে দেখলো সিল আছে, সাথে সাথে ফাইল হয়ে গেল,,,,,

Noakhali, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳9.0K

পাসপোর্ট বানানো

যেখানে পাসপোর্ট করতে সরকারি ফিঃ ৫৭৫০ টাকা লাগে ধরলাম সবকিছুর খরচ সহ ৬০০০ টাকায় হওয়ার কথা কিন্তু আমাকে বলা হয় ১১০০০ হাজার বলা হয় অনেক কথাবার্তা বলার পর ৯০০০ টাকায় এসে স্থীর হই আমার কাছ থেকে প্রায় ৩০০০ টাকা অতিরিক্ত নিচে তারা এই বলে নেয় যে পুলিশকে টাকা দিতে হবে ওরা নাকি ভেরিফিকেশনের জন্য নেয়। এখন আমি নিজে থেকে বেশ কয়েকটি পাসপোর্ট বানিয়ে দিয়েছি আমার পরিবারের অনেককেই খরচ হইছে মাত্র ৫৮৩০ টাকার মতো।

সিলেট, Sylhet 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট আবেদন।

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেবার সময়, তারা একসেপ্টই করছিল না, এটা সেটা ভুল ধরতেছিল। প্রথমে বলে কিউ আর কোড ভুল আছে,। আমি বললাম এটা তো অনলাইনে সংয়ক্রিয় তৈরি হয়েছে আমার তথ্যে কোন ভুল থাকলে সেটা বলুন। তারপর জিমেইল অ্যাড্রেসে ভুল ধরেছিল। সেটা ফোন খুলে দেখিয়েছি যে এটাই আমার জিমেইল অ্যাড্রেস। বহুৎ বাগবিতণ্ডা করার পর আমার অরিজিনাল স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও বলে অনলাইন কপি লাগবে। অতবর বের হবার সময় ডিউটিরত পুলিশ (কনস্টেবল) সদস্য আমাকে ডেকে জিজ্ঞেস করে, তাকে সবটা বলতেই বলে ২০০০ টাকা দিলে ওসব কিছুই লাগবে না। তারা নাকি কাগজ জমা দিয়ে দিতে পারবে। আমি রাজি হই নি। অনলাইন কপি বের করে জমা দিয়ে কাজটা করাই। কিন্তু কিছুদিন পর আমার ভাইয়ের পাসপোর্ট করতে গেলে ভুল ধরে ২০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করায়।🥲

গোপালগঞ্জ, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট বানানোর জন্য

২০২৪ সালের দিকের কথা, আমি পাসপোর্ট বানানোর জন্য আবেদন করি, আমার এলাকার এক পুলিশ কর্মকর্তা কল করেন কিছু প্রশ্ন করেন উওর ঠিকঠাক দেই তারপর উনি টাকা দাবি করেন আমি রাজি হইনি পরে আরো সাপ্তাহ দিন পরে আবার কল দিয়ে বলেন আমি টাকা না দিলে উনি পাসপোর্ট আটকে দিবেন তাই বাধ্য হয়ে আমাকে ১৫০০ টাকা দিতে হইছে, আমার কাছে প্রমাণ আছে উনার বিকাশে যে টাকা পাটিয়ে আবার উনার হোয়াটসআপে স্কিনশট পাঠিয়ে ছিলাম

সিলেট, জকিগঞ্জ, Sylhet 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করার জন্য গেছিলাম

আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাই । আমার জামালপুর জেলা পাসপোর্ট অফিসে। প্রথম দিন আমার কাগজ পত্র ঠিক থাকার পরেও দেখলাম আমার ফাইলটা রিজেক্ট করে দেই । তার পর আশেপাশে কয় একজন কে দেখলাম কাগজ পত্র ঠিক নাই তার পরেও ওদের পাসপোর্ট হয়ে গেলো ।পরে বললাম তোমাদের টা কেমনে হয়তো। পরে বললো টাকা দেওয়া লাগে। পরের দিন ও টাকা না দেওয়ার কারণে রিজেক্ট করে দেয়। শেষ মেষ টাকা দেই ১৫০০ টাকা । পরে পাঁচ মিনিটের ভিতরে কাজ হয়ে যায়।

জামালপুর, Mymensingh 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.5K

New passport

রায়েরবাগ পাসপোর্ট অফিস এ আমি যখন আমার নতুন পাসপোর্ট করতে যাই তখন আমায় জানায় আমি ময়মনসিং এর ভোটার তাহলে ময়মনসিং থেকে পাসপোর্ট করতে হবে এখানে পসিবল না বের হয়ে আসছিলাম তখন একজন ডাক দিলো আর বললো 3000 টাকা দিতে হবে পরে 2500 টাকায় রাজি হলো আর আমার পাসপোর্ট হলো কিন্তু তখন আর্মি ডিউটি তে ছিল তাদের সামনে এই লোকজন একটিভ ছিল যা খুব দুঃখজনক

রায়েরবাগ, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳400

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন

পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার ৪৩৮ লিখে দেয়, তারপর বলে আপনি কোত্থেকে এসেছেন, আমি বলি ঢাকা থেকে এসেছি, তারপর সে বলে আপনার তো অনেক দেরি হয়ে যাবে আপনি আমাকে 500 টাকা দিন আপনার কাজ দ্রুত করে দিব। আমার আবার ওই দিন ঢাকায় ফিরা লাগবে, আমি অনেক রিকোয়েস্ট করি। তারপর সে বলে ঠিক আছে 400 টাকা দেন। একটা আনসার আমার কাছ থেকে টাকাটা নিছে

কুমিল্লা, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Refused Passport Office ৳7.0K

নতুন পাসপোর্ট করার জন্য

“সার্ভারের সমস্যার কারণে টাকা জমা দিতে দেরি হয়েছে । দুপুর ১টার পর পাসপোর্ট অফিসের গেটে পুলিশ প্রবেশ করতে দেবে না। অফিসে অনেক ঝামেলায় ঢুকলাম, অফিসে ঢুকে দেখ আসনে কেউ ছিল না। কিছুক্ষণ পর একজন এলো এবং আমাকে বলো দ্বিতীয় তলায় যেতে একবার বলো তৃতীয় তলায় যেতে এতে প্রায় ১ ঘন্টা শেষে আমাকে জিজ্ঞাসা করা হলো কে আপনাকে কে পাঠিয়েছে তাকে ফোন করতে ফোনে কথা বলা পর আমার ডকুমেন্টস সিল দেয় সিল দেওয়ার পর ছবি তুলতে একই ঘটনা ছোট বাচ্চা নিয়ে হয়রানি করেছে অনেক ।

Chittagong, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.7K

পার্সপোর্ট বানানো

২০২৫ ডিসেম্বরে পাসপোর্ট অফিস পাঁচলাইশে নিজে নিজে আবেদন করে কপি নিয়ে গেছিলাম বিভিন্ন ভুল ধরে আমাকে একবার ২তলা আবার নীচ তলা ঘুরাতে থাকে এর পর বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলাম এক দালাল ২৫০০ দিলে পাসপোর্ট করে দিতে পারবে বলে। অনেক দরদাম করে ২২০০ টাকা চুক্তি হয়। একি আবেদন পত্র দালাল তাদের মেইল লিখে দিয়ে পাঠায় জমা দিতে তাও তারা আবেদন নিতে অস্বীকার করে। এরপর দালালের সাথে কথা বললে দালাল পাসপোর্ট অফিসে কথা বলে জানায় আমি নাকি ওদের সাথে তর্ক করেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আজ জমা নিবে না। সারা দিন না খাওয়া এবং খুব অসুস্থ ছিলাম অনেক কাকুতি মিনতি ওদের মন গলাতে পারি নি। যে পাসপোর্ট আবেদনে আগের দিন ভুল আছে বলে নেয় নি, দালাল পরের দিন আরো ৫০০ দাবি করে, ৫০০ দিয়ে মোট ২৭০০ দিয়ে সেইম আবেদন দিয়ে পাসপোর্ট বানাই।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট রিইসু

অফিসার আমার আবেদন ক্যান্সেল করে দিয়েছিল। আমার ভুল ছিল আমার ওয়াইফ নাম এড করেছি। আগে আমি সিংগেল ছিলাম। এখন বিবাহিত। তাই বিয়ের রেজিস্ট্রার দেখাতে হবে। কিন্ত আমাদের হিন্দু দের মধ্যে এখনও সে ভাবে বিয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়নি। পরে দালাল এর মাধ্যমে ২ হাজার টাকা দিয়ে যে আমার ফাইল ক্যান্সেল করেছিল, তাকে দিয়েই অনুমোদন করায়।

সিরাজগঞ্জ, Rajshahi 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳17.0K

পাসপোর্ট করতে

আমি ইমারজেন্সি পাসপোর্ট করতে আবেদন করি কিন্তু পাসপোর্ট অফিসে জমা দিলে তারা বিভিন্ন অজুহাতে ফাইল ফিরে দেই পরে একটা দালালকে দিছি সে আমার থেকে সর্বমোট ১৭০০০টাকা চাই, আমি তখন তাকে টাকা টা দিয়ে দিছি তখন সে বলে তুমি পাসপোর্ট অফিসে যাও সেখানে আমার মানুষ আছে পরে সে যে ভাবে বলছে সে ভাবে গিয়ে তার নাম বলে জমা দিছি কিছুক্ষণ পর সেটাতে সাইন করে দিয়ে দেই!

কক্সবাজার, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳500

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের জন্য সরকার নির্ধারিত নবায়ন ফি জমা দিয়ে কাগজপত্র জমা দিতে গেলে তাদের সার্ভারে ডাটা নাই বলে তথ্য নতুন ইনপুট দিতে হবে এবং ৫০০ টাকা দিতে হয়। অথচ ডাটা ইনপুট ও অন্যান্য কাজ ঐ অফিসের দায়িত্ব যার জন্যে বিপুল নবায়ন ফি সরকারি তহবিল জমা করেছি।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments