সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

বিবাহিত সনদ

আমি হিন্দু। আমার ওয়াইফ ও বাচ্চা সহ পাসপোর্ট অফিসে সবার আবেদন জমা দিতে গিয়েছি। তখন অফিস থেকে বলে বিবাহিত সনদ দিতে কিন্তু আমি বললাম আমার বাচ্চার জন্ম সনদ আছে সেখানে আমার ও ওয়াইফের নাম আছে তাতেও কাজ হয়নি ২০০০ টাকা না দিলে সনদ দিতে হবে তাই বাধ্য হয়ে টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR8JALX8
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পুরাতন পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা ছিলো । নতুন পাসপোর্ট এ এন আই ডি দিয়ে করতে গেলে সরাসরি ঐ টাকা চায়। জরুরী ছিল তাই দিয়েছি।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳৯.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKHE532K
মন্তব্য
পাসপোর্ট অফিস

Pasfurt office+bogura dhunut thana

Ami pasfurt korte gasi line a daray asi dalal amak bole amak dan kore dibo ami prothome daini pora officer amak bole apnar name vule hosyse tar por dalal bole vai ki bolsilam officer apnar akta vul dorba pora 2500 taka nise kno line a darano lageni vul o r nay r police sharpur dhonut thana amar kas thake 500 taka nise

ঘুষ দিয়েছি
Bogura ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJ9JVKUJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস

স্টুডেন্ট পাসপোর্ট আবেদন করছিলাম আমার সার্টিফিকেট সব কিছু সো করছিলাম তাতে না কি হবে আমার আমাকে বলে কলে থেকে পিলছিবলের স্কাকর নিয়ে আরছে হবে তাহলে হবে না হয়লে হবে না।পরে 1100টাকা দাবি করে তখন আমি টাকা দেই তখন হয়। লালমনিরহাট পাসপোর্ট অফিসে

ঘুষ দিয়েছি
লালমনিরহাট পাসপোর্ট অফিস ৳১.১ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNAPBF3F
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি বিবাহিত তা প্রমাণের জন্য কাবিননামা লাগবে কাবিননামা না দিতে পারলে দুই হাজার টাকা দিতে হবে তাহলে কাজ করে দিবে।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYUNLCJT
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর ভুল সংশোধ

আমার পাসপোর্ট এর ঠিকানা এবং নাম ভুল করছিল লোটির ছেলে পরে আমার কাছ থেকে টাকাগুলো নিছে বিকাশের মাধ্যমে

ঘুষ দিয়েছি
Pabna ৳৫.১ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJNSVKZA
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট করতে গেলে বলে পেশাটি নাকি ভুল পরবর্তীতে একই পেশাদিয়ে কাজটি করে দেয়। শুধু টাকার বিনিময়ে

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYVVR922
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার যখন জমা দেবন তখন অফিসার বলে Nid তে দেওয়া আছ

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার অফিসার বলে Nid তে দেওয়া আছে ছাত্র ছাত্রী/ আমাকে বলে Nid সাথে মিল রেখে করতে হবে / আমার পড়ালেখা শেষ হয়ে গেছে তিন বছর / আবেদন বাতিল করিয়া নতুনভাবে আবেদন করি আমি ছাত্র দিয়ে তখন আমরা কাছে ছত্রের ID Card চাই / টাকা দিলাম ২০০০হাজার সব ঠিক

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYQ6AG37
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ৭২ BRA9CLA5
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

সিলেট শহরে ভাড়া বাসায় থাকি। পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে কিছু তথ্য চাইলে তা দিয়ে দিই। অত:পর আবার ফোন দিয়ে টাকার কথা বললে আমি প্রত্যাখান করি। এরপর বলে আমার গ্রামের বাড়ি থেকে গিয়ে ইউনিয়ন অফিস থেকে চারিত্রিক সনদ,নাগরিকত্ব সনদ নিয়ে এসে জমা দেয়ার জন্য। বাড়িতে গিয়ে এসব নিয়ে আসার কোনো সুযোগ ছিলো না। তাই বাধ্য হয়ে টাকাটা দিতে হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম ও নাম্বার আছে। সাথে ফোনালাপের ভিডিওি করা আছে।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ SY55NK6X
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রি-ইস্যু

পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র মিল ছিলো না বলে বার বার অফিস থেকে ঘুরে দিচ্ছিলো ঘুষ দেয়ার পরে কাজ হয়েছে

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJ367DSP
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করার জন্য

আমি আমার বাবা ও আমার NID card অনুযায়ী তথ্য দেই।তারা আমার বাবা মার আবেদন ফাইল কিছু ভুল ধরে ,বলে তথ্য কেন্দ্র যান।তথ্য কেন্দ্রের লোক বলে আবেদন বাতিল করে পুনরায় আবেদন করেন।তারপর আমি যখন দুটি পাসপোর্ট এর জন্য ৪০০০ টাকা ঘুষ দেই তারা আধা ঘন্টার ভিতর কোনো রকম ভুল ধরা ছাড়া পাসপোর্ট করে দেয়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT9VX6AE
মন্তব্য
পাসপোর্ট অফিস

ই পাসপোর্ট/ পাসপোর্ট রিনিউ

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।

ঘুষ দিয়েছি
সৌদি আরব, জেদ্দা, কনস্যুলেট জেনারেল বাংলাদেশ ৳৬.৬ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK87V4FH
মন্তব্য
পাসপোর্ট অফিস

নবায়ন

নিজে নিজে করার চেস্টা করেছি। এটা লাগবে সেটা লাগবে বলে কেবল ঘুরায়।যখন দালাল ধরে টাকা দিয়েছি,আর কিছু লাগেনি,কাজ হয়ে গেছে!! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা!!!

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTSBCW4N
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

আমি নিজে নিজে পাসপোর্ট ফাইল জমা দিতে গিয়ে ছিলাম কিন্তু জমা নেইনি দুই দিন পরে কল দিয়ে বললো টাকা দাও দুই হাজার ফাইল জমা করে দিতেছি তাই বাদ্য হয়ে আমি ২ হাজার টাকা দিয়েছি

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTB9P6XK
মন্তব্য
পাসপোর্ট অফিস

পার্সপোর্ট

আমি পার্সপোর্ট করতে গিয়েছি তারা বলতেছে এই সমস্যা ঐ সমস্যা কাগজ ঠিক নাই আরও কত কি? তারপর আমি জিজ্ঞেস করলাম এহন আমি কি করতে পারি পাশ থেকে একজন বললো এদিকে আসেন আমি গেলাম বললে ৩হাজার টাকা দেন আমি সব ঠিক করে দিব পরে আমি বলছি এতো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না পরে ১৫০০ শ টাকায় রাজী হই তার পর কোন জামেলা ছাড়াই কাজ করে দিছে কাগজ পত্র সব ঠিক হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
ভোলা ৳১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRH72SYK
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন

জামালপুর পাসপোর্ট অফিসে আমার বাবা ও তিন চাচার পাসপোর্টের আবেদন করতে গিয়ে অভিযোগের সম্মুখীন হই। অনলাইনে সঠিকভাবে আবেদন করার পরও রিসেপশন থেকে বিভিন্ন ভুল দেখিয়ে আবেদনগুলো ফেরত দেওয়া হয়। পরে একজন ব্যক্তির মাধ্যমে প্রত্যেকের জন্য ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার পর একই আবেদনগুলো কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করা হয়। টাকা দেওয়ার আগে যেসব ভুল দেখানো হয়েছিল, টাকা দেওয়ার পর একই আবেদনপত্রে আর কোনো সমস্যা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYHEX8RJ
মন্তব্য