নতুন পাসপোর্ট করা
একজন দিনমজুরের এনআইডি তে ভুল করে পেশা ব্যবসা লেখা হইছে, এটাকে ইস্যু করে তার কাছে ব্যাবসায়ীক ডকুমেন্টস দিতে বলা হইছে তারপর সে দিতে পারেনায়। তারপর একজন দালালের সহায়তায় টাকা দিয়ে কাগজ ছাড়াই পাসপোর্ট করা হইছে।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
একজন দিনমজুরের এনআইডি তে ভুল করে পেশা ব্যবসা লেখা হইছে, এটাকে ইস্যু করে তার কাছে ব্যাবসায়ীক ডকুমেন্টস দিতে বলা হইছে তারপর সে দিতে পারেনায়। তারপর একজন দালালের সহায়তায় টাকা দিয়ে কাগজ ছাড়াই পাসপোর্ট করা হইছে।
৩ টা পাসপোর্ট করতে ৪০ হাজার টাকা চায় দালাল এ। আমি বলছি যে আমার সময় আছে আপনি ১ মাসের মধ্যে দেন। বলতাছে তাও এতো টাকাই লাগবো
কুমিল্লা পাসপোর্ট অফিসে ঘোষ ছাড়া পাসপোর্ট এর ফরম জমা নেয় না
Firstly, officials send my file back, then a nearest computer shop keeper said he can manage it by 1500tk , after giving money to him, he called to one of the officials. Then it's all ok
বাবা মায়ের নাম সামান্য অমিল থাকায় ২০ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট করা লেগেছে।
আমি পাসপোর্ট করতে গিয়েছি কুমিল্লা পাসপোর্ট অফিসে, আমার সকল তথ্য সঠিক থাকা সত্বেও আমার বাড়ির নাম লিখিনি কেন ও আমি যে বেকার সে মর্মে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পত্যায়ন পত্র লাগবে বলে তারা আমাকে প্রথম দিন প্নত্যাখ্যান করে। ২ দিন পরে তাদের ১৭০০ টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়েছে।
পাসপোর্ট এর কাগজপত্র জমা দেয়ার পর, যতবার গিয়েছি নতুন নতুন ডকুমেন্ট চাইছিল। যেগুলো তালিকাভুক্ত নয়। যেমন নাগরিকত্ব সনদ। আমাকে তিন চার দিন ঘোরানোর পর বললো, আপনি "অমুক" এর সাথে কথা বলুন, তার পেছনেই একজন পিওন বা সামথিং। সে বললো, আমরা সব ঠিক করে দিব, ৫ এর কম হবেনা। সবাই পাবে। আমি একা নিব না। আমি না দিয়ে তথ্য নিজেই সংশোধন করি। পরে দেখা যায়, অনলাইন পেমেন্টের করার পর তাদের দাবী অনুযায়ী তথ্য সংশোধন এর কারণে আমার পেমেন্টের সাথে পাসপোর্ট এর আবেদনের সম্পর্ক ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার ফি সব সব শেষ!
পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে চা নাস্তা খাওয়া টাকা চেয়েছে ৫০০ টাকা দিলাম। এস আই রীতিমতো অফিস খুলে বসেছিলো ফোন করে অফিসে ডাকত প্রত্যেক এর কাছ থেকে ৫০০-১০০০-২০০০ যেভাবে যা পারত নিত
তখন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, পুলিশ ১৫০০ টাকা ঘুষ নিয়ে ছিলো। মজার ব্যাপার হলো, ১মে ১০০০ দেয় ১০০০ দেয়ার পর বাসায় আসার ভাড়া না থাকায় পুলিশ ভাড়ার টাকা দিয়ে দেয় তারপর বিকাশে বাকি টাকা পরিশোধ করি
The guy didn't even flinch before asking, Gave 500, that didn't even bothered him, then asked 1000.
আমার পাসপোর্ট এর সব কাগজ গুলো ঠিক ছিল। পাসপোর্ট অফিসে একটু ঝামেলা করছিল বাট আমি ওটা সংশোধন করে ঠিক করছি। যখন পুলিশ ভেরিফিকেশন সময় আসছে তখন আমাকে এসপি অফিস থেকে ফোন দিয়ে এসপি অফিসে যেতে বলছে। আমি এসপি অফিসে গেছি। তারা বলছে যে ভাড়া বাসায় নাকি কোন পাসপোর্ট ভেরিফিকেশন হয় না। আমার সব কাগজ ঠিক থাকার পর শুধু সেই ইউটিলিটি বিলে যখন অন্য মানে আমাদের ঘর মালিকের নাম দেখছে তখন সে বলছে যে ভাড়া বাসায় নাকি পাসপোর্ট না, পুলিশ ভেরিফিকেশন হয় না। সে বলছে ডাইরেক্ট ভাড়া বাসায় পাসপোর্ট হয় না। তখন আমি বলছি যে আমরা এখানে স্থানীয় এবং হচ্ছে আমরা বাবা এখানে জন্ম থেকে উনার জন্ম থেকে প্রায় 60 বছর ধরে এখানে ব্যবসা করতেছে। ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। কিন্তু আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এর কারণে হচ্ছে কাছে
আমার পাসপোর্ট এ বয়স ভুল হয়েছে, ঠিক করতে 60 হাজার চেয়েছে,, আমি বলছি লাগবে না,, এভাবে রয়েছে
কাগজ সব ঠিক ছিল তবুও টাকা নিছে
Sob thik thaka sorteo ami oder nirdisto loker kache abedon korini ei jonno
আমার বোনের ছেলের নতুন পাসপোর্ট করবো ও ভোটার হয় নাই বয়স ১৯ বছর ৫ মাসের মতো অনলাইন জন্ম নিবন্ধ দিয়ে পাসপোর্ট করবো। অনলাইনে আবেদন করে পাসপোর্ট অফিসে গেলাম বললো ১৯ বছরে ভোটার হতে হবে ভোটার কার্ড ছাড়া পাসপোর্ট হবে না। আমি বললাম এখান কি করবো বললো ভোটার হয়ে আসেন। পরে পাসপোর্ট অফিসের সামনে একজন বললো ৩০০০ হাজার টাকা লাগবো টাকা দিলে হবে। আমি ৩০০০ টাকা দিলাম উনি ভিতরের একজন কে কল দিলো পাসপোর্ট হয়ে গেলো
পাসপোর্ট রেনু করতে 1300 টাকা দেওয়া লাগবে না হলে কাজ হবে না। আমাকে দুইবার ফেরত পাঠানো হয়েছে পরবর্তীকালে টাকা দিয়ে কাজ হয়েছে
আমার পাসপোর্ট এর জন্য আবেদন করা সেখানে আমার বাবার নাম তার নিজের আইডির অনুসারী দেওয়ার কারণে তার জন্য আমাকে বারোশো টাকা ঘুষ পরিশোধ করতে হয়েছিল।
Notun Passport korte geci. Sob document thik thaka sotteo file received kore nai.
লম্বা সিরিয়ালে দাড়াতে হয় , একবার জমা - একবার যাচাই - তারপর বায়োমেট্রিক ............ ২০০০ টাকা দিলে কোনো সিরিয়াল লাগবে না। না দিলে অধিকাংশই প্রত্যাখ্যাত............... উত্তরার বাসিন্দা হওয়ায় আর স্টুডেন্ট হওয়ায় দুইবার হয়রানি করতে চেয়েও পারেনি তবে আশে পাশের সবাই (৭০% আবেদনকারী) হয়রানির শিকার হয়েছে। সামান্য কিছু কারণ দেখিয়ে হয়রানি করা হয়, যাতে দালালের মাধ্যমে কাজ করানো যায়। রেট পার পার্সন ২০০০ টাকা, এর বেশি কেও দেবেন না, দালাল ছাড়া যেহেতু কাজ হয়ই না সেহেতু ১০০০ বা ১৫০০ তে দামাদামি করাই ভালো ।
আমি পাসপোর্ট বানাতে জাই রিয়াদ দূতাবাস সৌদি আরবের আকামা নাম একটু ভুল ছিল আমাকে পাসপোর্ট হবেনা ওনি আমাকে বের করে দেয় ওনার এক লোক এসে বললো হবে টাকা লাগবে আমি বললাম কত টাকা দিতে হবে 2000 রিয়াল আমি বললাম কম হবে না ওনি বলে না হবে না ইমেইল [redacted]