All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

683 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳500

17045074357825

বরিশাল সিটি কর্পোরেশনের আমানতগজ্জ ভূমি অফিস খাজনার বইতে নাম উঠানোর জন্য ১০০০ টাকা দাবি করে সেখানের অফিস সহায়ক মহিলা, সে ঐ অফিসের সকল অবৈধ কাজের সহায়ক, সে অফিসারদের হয়েই কাজ করে, সে ঐ অফিসে দীর্ঘদিন ধরে কাজ করে, যে কোন সেবা নিতে আসা লোকদের কে হয়রানি ছাড়া কাজ করে দেন না, বরিশাল সিটি কর্পোরেশন,আমানতগজ্জ মৌজা, আমানতগজ্জ ভূমি অফিস

বরিশাল, Barishal 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳15.0K

দলিল রেজিষ্ট্রেশন

আমি —, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, আমার বাড়ী চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায়.আমাদের ফটিকছড়ি উপজেলা নানুপুর সাব রেজিস্ট্রার অফিসে প্রতি দলিল প্রতি লাখে একহাজার টাকা করে ঘুষ দিতে হয় সাব রেজিস্ট্রার কে, সাব রেজিস্ট্রার — উনি একবার ভয়ে আমার ঘুষের টাকা ফেরত দিয়েছে, পরবর্তী আবার ও টাকা দিতে হয়েছে আরেকটি রেজিষ্ট্রেশন করতে,

গ্রাম, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused Sub-Registry Office ৳1.0K

জেলা রেজিস্ট্রা অফিস

আমি ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রি অফিসে তারিখ দিয়ে দলিল খুঁজতে যায় । আমার কাছে তারিখ প্রতি ১ হাজার টাকা চায়। আমি ১৯৭০ সালের দলিল খুঁজতে যায়। একটা নকল দোয়ানি নিচ্ছে ৩০০০ থেকে ৬০০০ টাকা।। আমি চাই ঠাকুরগাঁও দুদক সাধারণ মানুষ হিসেবে অফিসে গিয়ে খবর যেন নেয়।

ঠাকুরগাঁও, Rangpur 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳84.0K

Registration

জমি রেজিস্ট্রেশনের সময় আমাদের কাছে ১,০০,০০০ টাকা অতিরিক্ত অর্থ দাবি করা হয়, যা ‘সিস্টেম’ বলে উল্লেখ করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর আমি মোট ৮৪,০০০ টাকা প্রদান করি। অর্থ গ্রহণকারী ব্যক্তি রেজিস্ট্রি অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী ছিলেন, যিনি বিভিন্ন কাগজপত্র ও সমন্বয়ের কাজ করতেন বলে আমার ধারণা। আমি নিজ চোখে দেখেছি যে তিনি প্রাপ্ত অর্থের একটি অংশ আলাদা করে রাখেন এবং বাকি অর্থ অন্যত্র নিয়ে যান। পরবর্তীতে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে এ ধরনের অর্থ অফিসের বিভিন্ন স্তরে ভাগাভাগি হতে পারে। তবে এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ কোনো প্রমাণ বা প্রত্যক্ষ পর্যবেক্ষণ নেই। তাই এই অংশটিকে আমি শোনা তথ্য বা ধারণা হিসেবেই উল্লেখ করছি।

Tejgaon Registration Complex, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳17.0K

Nikkha nama sottaon

Spouse visai bira desh a jawar jonno amr akta nikkha nama sottaon ar dorkar hoi.....ami jotha jotho vabe sob kisu abedon kori.....oi jaigai bola cilo 5 din ar modde kaj hobe....but 15 din hoiya jai kaj hoi na.....tokhon ami abedon track kore dekhi....amr abedon zila register ar kajjaloi a pending ache...zila register ar office a gela ....amk bole kaji k ante hobe .....ami kaji k niya jai ....kaji khai 5000....kaji jawyar por bivinno talbahana kore .... register officer ar computer oparator 12000 taka ghush chai...ami baddo hoiya taka ta dai..karon hate somoy cilo na....

Jamalpur, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Refused Sub-Registry Office ৳50.0K

৫ শতক নামজারি করতে

আমি গতকাল জগন্নাথপুর রেজিস্টার অফিসে যাই আমার পাঁচশতক জমি নামজারি করার জন্য অফিসের কর্মচারী আমার কাছে নগদ 50000 টাকা চার্জ করে।

জগন্নাথপুর পৌরসভা, Sylhet 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

মর্টগেজ দলিল

১১,৮৮০ টাকার এ চালান করে একটি মর্টগেজ দলিলের জন‍্য সাব রেজিস্টারের অফিসের এক কর্মচারীকে ১০,০০০ টাকা অতিরিক্ত দিতে হয়েছে । এ ছাড়াও এ চালানের কপি অফিসে প্রিন্ট করার ব‍্‍্যবস্থা না থাকায় তাদের মনোনীত দোকানে দুটি চালান প্রিন্ট করতে ২০০ টাকা দিতে হয়েছে।

শ্রীপুর, গাজীপুর ।, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Sub-Registry Office ৳10.0K

জমির নামজারি

জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা দিয়ে আবেদন করতে চাইলে, অফিসের কর্মকর্তা ১০ টাকা কর পরিশোধ করতে ১০০০০ টাকা ঘুষ দাবি করে দাখিলা কাটার জন্য। এখনো সমাধান হয়নি, আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছি। ফুলবাড়িয়া উপজেলা, এনায়েতপুর ইউনিয়ন পরিষদ ভূমি অফিস।

এনায়েতপুর, ফুলবাড়িয়া, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳13.0K

খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন

আমার বাবার ২ টা জমির এক খতিয়ানে করার জন্য ১৫০০০ হাজার টা দাবি করে ১৩০০০ হাজার টাকায় রাজি হয় ৬০০০ টাকা জমা নেয় বাকি টাকা কাজ করার পর নিবে। কবিরহাট সাবরেজিস্টার

নোয়াখালী কবিরহাট সাব রেজিস্ট্রার অফিস, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳200

Land volume check

জমির ভলিউম চেক করতে গিয়েছি, চেক শেষ এ তারা আমার থেকে ২০০ টাকা নেয় ঘুষ বাবদ। সরকারি কোনো ফি না এটা। সরকারি ভাবে ভূমি সেবার জোত গুলো অফিস আছে সবাই ঘুষ খায়।

Sub-Registry Office South Keraniganj, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Sub-Registry Office ৳2.0K

ফকিরহাট উপজেলা ভূমি অফিস

এই ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলা যায় না। কয়েকদিন ধরে তাদের কাছে গিয়েও দেখা করতে পারিনি। অফিসে থাকলেও বলে এখন উপস্থিত নাই। অথচ টাকা দিলে তারা কাজ করে দিতে রাজি হয়। এবং উপজেলার নিকট একটি কাচারি ঘর আছে সেখানে টাকার বিনিময়ে দলিল, নামজারি সহ বিভিন্ন রকম কাজ করা হয়। দিন শেষে মোট ঘুষের টাকা সবাই ভাগ করে নেয়। আমি সরাসরি কারো নাম বলতে চাইছি না। তবে কোন সৎ ও দায়িত্ববান প্রশাসনের লোক চাইলে সিভিল পোশাকে তাদের কার্যক্রম দেখে আসতে পারেন।

বাগেরহাট, Khulna 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳175.0K

বন্টন নামা দলিল

ওয়ারিশ বন্টন নামা দলিল করতে গেলে তারা এই টাকা দাবি করে। পারে বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি। আন্যান্য নিকট খবর নিয়ে জানতে পারি তারা এর চেয়ে বেশি টাকা দিসে

ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳200.0K

নাম জারি

জমি রেজিস্ট্রেশন করার পরে নামজারী করতে আফতাব নগর ভূমি অফিস এ গিয়েছিলাম, সরকারি ফ্র্রি ১১০০ টাকা করে ২২০০ টাকা তারা প্রথম এ ২৫০০০০ টাকা দাবি করে, কোনো উপায় না দেখে আমরা ২০০, ০০০ টাকা রাজি হয়। এতো টাকা দিয়ে কোথাও নামজারী কেউ করসে কি না জানা নাই। বাড্ডা আফতাব নগর ভূমি অফিস যেনো ঘুষ এর রাজ্যে।

আফতাব নগর ভূমি অফিস, Dhaka 25 August 2026 1 views
0 Comments