সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

ভূতাপেক্ষ অনুমোদন

কোম্পানির নামে জমির মিউটেশন করাতে গেলে সেখানের সার্ভেয়ার আমার কাছে থেকে ৫০০০০ টাকা ঘুষ দাবী করেন, পরবর্তীতে কাজটি আমার করতে হবেই বিধায় তাকে ৩০০০০ টাকা আমার বাধ্যতামূলক ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
খিলক্ষেত ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির মালিকানা বিষয় তদন্ত প্রতিবেদন

আদালতের আদেশে ভুমি অফিস থেকে সরজমিনে সাব রেজিস্ট্রার এর লোক আমাদের মামলা তদন্ত করতে এসেছিলো। মামলা রায় যেন আমাদের পক্ষে যায়, সে জন্য তারা বা তাদের দল আমাদের কাছে চা নাস্তার বিল বাবদ টাকা দাবি করে। মামলার রায় এমনিতেও আমাদের পক্ষে ছিল। আমরা জানতামই না। আমরা এক প্রকার ভয়ে সেই টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
নবাবগঞ্জ ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির দলিল লেখা

একটি জমি রেজিস্ট্রার করতে সরকারি ফি বাদে, দলিল লেখক এর মজুরি বাদে সাব- রেজিস্ট্রার অফিস অতিরিক্ত টাকা নেই। প্রতি দলিলের মোট মূলের০.৫/% নেই। যেমন - ৫০,০০,০০০/- টাকার দলিলে অতিরিক্ত ২৫,০০০/- টাকা নেই অফিস এর কর্মকর্তারা।

শুধু দাবি করেছে
মৌলভীবাজার ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি নিবন্ধন

সাব রেজিস্টার কোন ব্যক্তির সাথে কথা বলবে না, কথা বলতে হবে দলিল লেখক বা মোহরের সাথে। দলিল লেখক কে সাথে কন্টাক হবে এত টাকার বিনিময়ে আপনার জমি রেজিস্ট্রি করতে হবে।এই টাকার মধ্যে সরকার ফি বাদ দিয়ে সাব রেজিস্টারের ঘুষ + অন্যান মিলে মোট ৪৭০০০/-

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা সদর ৳৪৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলপত্র

ব্যাক্তির সম্পদ টিনশীড ঘর হস্তান্তরের জন্য ভ্যাট লাগবে অন্যথায় ২০০০০০দিতে হবে। পরে ১০০০০০দিয়ে সমাধান😭।

ঘুষ দিয়েছি
সদর চট্টগ্রাম ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন করা

প্রতি দলিল এর জন্য ৩৮০০/- করে অফিসে দিতে হবেই। না দিলে দলিল লিখক সমিতি দলিল করে দিবে না। অফিস এর লোকজন কে দলিল লেখক সমিতি মিলে এই টাকা নেয়।

ঘুষ দিয়েছি
গৌরীপুর; ময়মনসিংহ। ৳৩.৮ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রি

একটা আপোষ বন্টন দলিল রেজিস্ট্রি হবে। সকল সরকারি খরচ দেয়ার পরও সাব রেজিস্ট্রার সাহেব আলাদা করে ২,০০,০০০/- চেয়েছিলেন। আমি এই দলিলটি পড়ে না রেজিস্ট্রেশন করে সেই জায়গা ত্যাগ করি।

ঘুষ দিইনি
ঢাকা ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বণ্টনামা দলিল

গত ১৮/৮/২৬ সাব রেজি অফিসে আমরা একটি পারিবারিক বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন করার জন্য সাবমিট করি। প্রথমে অফিস চার লক্ষ টাকা দাবি করে। শেষ পর্যন্ত দফার ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳১.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দ‌লিল সম্পাদন

প্রথম সত‌্যা‌য়িত ওয়া‌রিশ সনদ গ্রহন কর‌বে ব‌লে পরে গ্রহন না করে দ‌লিল ছু‌ড়ে মা‌রে,,,, প‌রে ৪০০০ নি‌লে পরে সত‌্যা‌য়িত ওয়া‌রিশ সনদ গ্রহন ক‌রে,,,

ঘুষ দিয়েছি
নল‌ছি‌টি ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রিঃ

জমি রেজিষ্ট্রিঃ করার সময় টিব সহ‌ই করতে হয়। এতে কালির প্রয়োজন হয় ,কালি লাগিয়ে দিচ্ছে এজন্য তাকে ১০০ টাকা দিতে হবে বলে দাবি কর। আমি দিয় নাই , আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে

ঘুষ দিইনি
চকরিয়া ৳১০০
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলের নকল তোলা

দলিলের নকল তোলার জন্য ফেনীর নির্দিষ্ট একটা সাব রেজিস্টার অফিসে ঘুষ দিতে হয় । কোনো সরকারি সেবা ফ্রিতে পাওয়া অসম্ভব

ঘুষ দিয়েছি
ফেনী ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি ও বন্ধক

জমি রেজিস্ট্রি ও পরে বন্ধকের জন্য যাই। টাকা না দিলে দলিলে ভুল বের করে ফেলে রাখে। ঘুষ দিলে কোনো ভুল নাই। চাকুরীজীবী হওয়াতে এসব ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে দি এবং দ্রুত সার্ভিস পাই।

ঘুষ দিয়েছি
সীতাকুন্ড ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Dalil Registry

সব কাগজপত্র ঠিক থাকা স্বত্ত্বেও টাকা পরিশোধ না করলে নানা রকম কাগজপত্রাদির কথা বলে, রেজিষ্ট্রেশন হবে না বলে ঝুলিয়ে রাখা।

ঘুষ দিয়েছি
Mohammadpur ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির নামজারি

জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করি, কিন্তু তারা ফাইলটি আটকিয়ে রাখেন, আমার জমি জরুরী ভিত্তিতে বিক্রি করার জন্য শেষমেশ আমি ৮০০০ টাকা ঘুষ দিয়ে নামজারি করতে বাধ্য হ‌ই,,

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ, তারাকান্দা,কামারিয়া ইউনিয়ন, কামারিয়া চৌরাস্তা ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলের নকল তোলা

জমির দলিলের নকল তুলতে গেলে অফিস থেকে ৫০০ টাকা চাওয়া হয়। আমি বললাম টাকা দিব কিন্তু রশিদ লাগবে ।তারা রশিদ দিবে না আবার টাকা ছাড়া নকল দিবে না।আমি বললাম অভিযোগ করবো ।তখন তারা বলে আপনি যার কাছে অভিযোগ করতে যাবেন এই টাকার মধ্যে তার ভাগও রাখা থাকে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৫০০
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য