সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির খারিজ

জমির খাজনার সরকারি টাকা ১১৭০ টাকা। আমার কাছে সাত হাজার টাকা ঘুষ নিয়েছে। পাথরঘাটা ভূমি অফিস।

টাঙ্গাইল, মির্জাপুর, পাথরঘাটা বাজার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD4WHEE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানায় গেলে তারা ২০০০ টাকা দাবি করে

কুলিয়ারচর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKSHNKYT
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তন করতে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছে ৫। না দিলে কাগজ দিবে না টাকা না দিলে এজন্য দিয়েছি

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKF6P6FH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

বিছানার জন্য

মূলত ঘটনাটি ছিল আমি রোগী নিয়ে গেছি আর উনারা বেড পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছে।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRNPDT73
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০

অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘুষ চায়

২০১৭ সালে ঈদ পরবর্তী দিনে আমরা তিন বন্ধু বাইকে ঘোরতে বের হলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমাদেরকে দাড় করিয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘুষ দাবি করে। পরবর্তীতে ২০ টাকা পরিশোধ করে আমরা আসতে পারি।ব্রাহ্মণবাড়িয়া টি.এ রোডে রাত ৮ টার দিকে র ঘটনা।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCRQFX3
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮০.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন করার ফি কোথায় কত কেউ জানে না। সরকারি সুনির্দিষ্ট ফি রেখেও অতিরিক্ত অনেক টাকা লেনদেন হয়।

Chandpur, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTL74VQH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মোবাইল চুরির GD

কিছুদিন আগে আমার মোবাইল ঘর থেকে চুরি হয় সেই মোবাইল পাওয়ার জন্য থানায় জিডি করি দুই মাস পর থানার অফিসার আমার ফোন দিয়া বলে মোবাইল পাওয়া গেছে তার সাথে দেখা করার জন্য আর কিছু খরচ লাগবে আমি যখন দেখা করতে চাই তখন বলে সাথে কত টাকা আছে আমি বললাম ৫০০ থেকে ৭০০ উনি বলেন ৫০০ আর ৭০০ টাকায় কেউ মোবাইল দিবেন না। যাই হোক পরে এক বড় ভাইয়ের মাধ্যমে ৩০০০ টাকা দিয়া মোবাইল নিয়ে আসি

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYVPC7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জবের স্থায়ীকরনে পুলিশ ভ্যারিফিকেশন

২০২০ এর ঘটনা। আমার চাকুরী স্থায়ী হচ্ছে বলে তারা অনেক খুশি, আনন্দিত।এই খুশিতে তারা মিষ্টি খেতে চায়।মিষ্টি খাওয়ার টাকা।দিতে চেয়েছিলাম না।তাও ১ হাজার দিতে চাচ্ছিলাম কিন্তু তাতে নাকি মিষ্টি খাওয়া হবে না।তার বড় স্যারকেই নাকি দেয়া লাগবে ২ হাজার।৫ হাজার চাইছিল। ৩ হাজারে সন্তুষ্ট হয়েছে।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRH8DH98
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চাকরি পুলিশ ভেরিফিকেশন

পুলিশ verification করতে গিয়ে ৪০০০ টাকা দিতে হয়েছে । চট্টগ্রাম জেলা অফিস। আমাকে ভয় দেখিয়েছিল যে রিপোর্ট খারাপ দিবে।

চট্টগ্রাম,রাউজান, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ2WLHK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী করন

নামজারীতে জমির অংশ কম দেখিয়ে আবেদন বাতিল করার বা পুনরায় আবেদন করার জন্য ভয় দেখাচ্ছিলো।

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBWJECJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

যেমন

পুলিশ বেরিফিকেশন এর সময় টাকা দিতে হয়েছিল আমাকে তা না হলে তারা বেরিফিকেশনে বেগ পোহাতে হয়

ব্রাহ্মণ্যবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2KSSHX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

সময়টা ২০২৩. আমার ওয়াইফ ও বাচ্চার পাসপোর্ট ভেরিফিকেশন এ ৫০০০ টাকা দাবি করে। আমি সব ডকুমেন্ট ঠিকমতো জমা দেওয়ার পরও প্রথমবার রিজেক্ট করে দেয়। এর পর আমি বাধ্য হয়ে তিন হাজার টাকায় দফারফা করলাম।

চট্টগ্রাম, বিশ্বকলোনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKMY7XP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমার সব কাগজ পত্র সঠিক ছিল। মায়ের নামের পরে আমার certificate বেগম দেওয়া ছিল না। মায়ের আইডি কার্ডে শেষে বেগম ছিল। এই জন্য আমাকে বলছে এটা ঠিক করে আনুন। ১৫০০ টাকা নিয়া বেশি দিয়া কম্পিউটারের কাছে দিলেই সব কিছু ঠিক হয়ে জায় ভুতুরে বেপার এই ঘুসের টাকার সাথে জরিত আছেন অফিসে জাদের কাছে আবেদন কাগজ জমা দেওয়া হয়।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR5U2XPY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোট

আমাকে আমার কাগজের ভুল ধরা হয় তারপর বাইরে বের হয়ে দেখি কিছু দালাল গ্রুপ রয়েছে দাবি করে যে টাকা দিলে তারা কাজ কমপ্লিট করে দেবে তারপরে তাদের টাকা দেই তারা কাজটা উদ্ধতন কর্মকর্তার সাথপ যোগাযোগ করে কাজটা কমপ্লিট করে দেয়।টাকা দেয়ার পর আর কোন কাগজে সমস্যা হয়নি।

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHNJN4VK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

স্মার্ট কার্ডের ডেলিভেরির জন্য

আমি সৌদী প্রবাসী দেশে এসে দেখি আমার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে, ইসি আফিসে আছে অনলাইলে চেক করে জানতে পারি। আমার স্মার্ট কার্ড যখনি নিতে যাই তখনি বলতো এখন হবে না পরে আসেন, অবশেষে২৫০ টাকা ঘুষ নিয়ে আমাকে স্মার্ডকার্ড দেওয়া হয়।

দুপচাচিয়া উপজেলা ইসি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJGFCMQR
মন্তব্য