সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

দাখিলা কাটা

আমি যেই খতিয়ানের করপরিশোধ করব সেটি পূর্বেই পরিশোধ করা ছিল শুধুমাত্র একটি কর পরিষদের রশিদের প্রয়োজন, তারপরও বাড়তি টাকা গুনতে হয়েছে।

পান্তাপাড়া মহেশপুর ঝিনাইদ, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHR44UC3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি দলিল পারপাস

আমি গ্রামের ৭ শতাংশ জমি ক্রয় করেছি এটি দলিল করতে গেলে সেখানকার মোহরী জমি দলিল পারপাস ৩০ হাজার টাকা নেয়,, তার কার থেকে আমি জানতে চাইলে কি কি পারপাসে ৩০ হাজার টাকা নিলেন তখন তারা বলে এখানে এমনি একেকটা দলিল পার করতে ৭/৮ হাজার টাকা ম্যাজিস্ট্রেট নেয়,,অন্যান্য খরচ,, সব মিলিয়ে ৩০ হাজার

কাউনিয়া,রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RN4DCHY3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি বাতিলের জন্য মিসকেস।

আমাদের একটা জমির ১.৫ শতাংশ জায়গা পাশের জমির মালিক নিজ নামে নামজারি করে নেন ভুমি অফিসে টাকা দিয়ে।এক তরফা ভাবে আমাদের না জানিয়ে এসিল্যান্ড রায় দিয়ে দেন।আমরা নামজারি করতে দিলে তখন জানতে পারি।ভুমি অফিসে যোগাযোগ করলে তারা মিস কেস করতে বলেন।যিনি টাকা খেয়ে কাজ করে দিয়েছিলেন আগের জনকে,সেই আমাদেরকে কাজ করে দিবেন কিন্তু অফিসের খরচাপাতি দিতে হবে।কানুন সাব পরিচিত ছিল বলে তিনি ১৫ হাজারে কাজ টা করে দেন।১০ হাজার আগে নেন,কাজ হয়ে যাবার পর ৫ হাজার দিতে হয়।আর ৫ হাজার টাকা আগে নিজে নিজে চেষ্টা করে খরচ করা হইছিল।২ মাস ঘোরার পর জানতে পারি এদের মাধ্যমে চুক্তি না করলে কাজ করবে না।অবশেষে তাদের সাথে রাজি হয়েই রায় আমাদের পক্ষে আসে।এখন নামজারি করার জন্য ও আবার তাদেরকে টাকা দিতে হবে।

টাংগাইল এর এক উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK55SUGH
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে প্রথমে লার্নার করতে হয়,,লার্নার আবেদন ফি সরকারী ভাবে ৩৪৫ টাকা হলেও প্রথমে লার্নার ১০০০ টাকা নেয়,,,এর পর পরিক্ষার দিন সকালে দালালের মাধ্যমে ৬০০০ টাকা দিলাম,,,, হল রুমে সবাইকে পরিক্ষার উত্তর পত্র দিলো এবং উত্তর বলে দিলো ব্লাকবোর্ড এ ,, আমাদের পরিক্ষার্থী ছিলাম ৬০/৭০ জন,, একটু পর রেজাল্ট টাংগিয়ে দিলো নোটিস বোর্ড এ,, এখানে ৭/৮ জনের ফলাফল সীট এ নাম নাই,,আমি একটু তাদের সাথে কথা বললাম ভাই সবাই পাস করল আপনারা ফেল করলেন কেন উত্তর তো ব্লাকবোর্ডে লিখে দিলো আপনারা কি লিখেন না,,,তখন ওরা বলল আপনি আজকে কত টাকা দিয়েছেন আমি বললাম ৬০০০ টাকা চেয়েছে আমি তাই দিয়েছি,,তারা বলল আমরা টাকা দেই নাই বলে আমাদের এই অবস্থা।। পরে তাদের কে বললাম এখন কি তাহলে আপনারা আবার নতুন করে পরে পরিক্ষা তারা

নওগা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ7UV2HH
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৪.০ হাজার

ডিএ/ডিএ বিল পাস করন র্প্রসঙ্গে

আমি ঢাকা ICT একটি কোর্সে গেছিলাম এক মাসের সেই কোর্সের টাকা দাবি করছি ২৮০০০ পাশ করতে অর্ধেক অর্ধেক দিতে হবে। না দিলে বিল পাস হবে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKG8RPEA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

দলিল এর নকল উঠানোর জন্য

দলিল এর নকল উঠাতে টাকা নেয় ৩০০০/৩৫০০ টাকা, আসলেই এটার সরকারি খরচ কত টাকা। তারা বেশি নিতাছে কত টাকা,

জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYCGHUPK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ফিটনেস করতে এসে আমার রিকন্ডিশন গাড়িকে হ্যান্ডরিক স্লো দেখিয়ে 5000 টাকা দাবি করেছে অথচ আমার গাড়ির

বি আর টি এ তে আমি যখন গাড়ির টেস্টিং এ নিয়ে যাই তখন সবকিছু টেস্ট করার পরে আমার নতুন গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি সেটাকে তারা হ্যান্ডব্রেক স্লো বুলিয়ে ফেল দেখিয়ে দিল পরে তাৎক্ষণিক এটা 5000 টাকা দেওয়ার পরে আমার এটা ঠিক করে দিল

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP9QX4C
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

factory visit for bond licesnses renewal

ekjon ARO o ARO factory visit e jaben, oni dupure khabarer ekta list den. Desi mas, khasir magso, chitol maser kopta, valo fol fruts and bikale basay jabar kale onar estri Pizza posonda koren , ta parsel kore dite hobe . ebong oni thirday te bari jaben onake ekta privet gari detehobe bari jawa asar jonno. eta amra kon sonar baglay asi, ekmatro Allah ei valo janen.

dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9VEVYX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন

২০২০ সালের দিকে পাসপোর্টের আবেদন করার পর বায়োমেট্রিক এনরোলমেন্ট করার পরপরই একজন পুলিশ সদস্য আমার সাথে ফোনে যোগাযোগ করেন এবং দেখা করতে চান। দেখা করার পর উনি পরিচয় দেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য হিসেবে; আমি আইডি কার্ড দেখেছিলাম। এরপর উনি টাকা দাবি করেন এবং হুমকি দেন যে টাকা না দিলে পুলিশ ভেরিফিকেশনে bad report দিবেন। আমি প্রথমে রাজি হইনি। পরবর্তীতে উনি কয়েকদিন পরপর ফোন দেয়া শুরু করেন আর টাকা না দিলে ফাইল ছাড়বেন না বলে দেন। এভাবে বায়োমেট্রিক এনরোলমেন্ট এর মাসখানেক পর যখন কোনো মেসেজ পেলাম না তখন টাকা দিতে বাধ্য হই।

সাতক্ষীরা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHFB4BQY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

ঘটনাটি কিছুটা আগের, মামলার আপোষ মীমাংসার পর জর্জ আমাকে তার সামনে বসা, ডান পাশের বেঞ্চ ক্লার্ক এর কাছে সিগনেচার করতে বলে, কোর্ট শেষে বেঞ্চ ক্লার্ক কাগজ নিয়ে এসে আমার কাছে 500 দাবি করে, আমি বললাম আমায় কাগজ দেন আমি সই করবো, কাগজ না দিয়ে তখন সে আমার সাথে হয়রানি মূলক আচরন শুরু করে। বর্নিত কাজের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক কোন ফি প্রদান করতে হয় না। কিন্তু, পরবর্তীতে হয়রানির শিকার হয়ে 300 টাকা দিয়ে আমায় সই করতে হয়। তখন আমি নাবালক ছিলাম, তাই এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কার্যত পদক্ষেপ গ্ৰহন করতে পারিনি। 17-11-2024

লালমনিরহাট, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN7BF9BE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস

আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হইছে এবং সেটার তদন্তের দায়িত্ব পেয়েছে উপজেলা শিক্ষা অফিসার, তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার জন্য নির্দেশ দেন।আমার নির্দোষের পক্ষে সকল প্রমানাদি দেখানোর পরও আমার কাছে ২০০০০ হাজার টাকা দাবি করে। আমি জোর অনুরোধ করার পর বলে আপনি নির্দোষ হলেও আপনার বিপক্ষের লোকজন আমাকে অনেক টাকা অফার করে। আমাকে এই টাকা নাতিলে কিভাবে মামলাটা ফাইনাল দিবো!

আমতলী, বরগুনা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে BRTMPTNW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০ হাজার

Unmarried Certificate Issue

নোয়াখালী জেলা প্রশাসকের (DC) কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখায় Unmarried Certificate ইস্যুর জন্য সরকারি ফি-এর বাইরে অফিস খরচ হিসেবে অতিরিক্ত 11,000 টাকা দাবি করা হয়েছিল। আমি উক্ত টাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরিশোধ করার পরই তিনি আমাকে সার্টিফিকেটটি ইস্যু করেন।

Noakhali, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTWAXZUM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

অনলাইনে নির্ধারিত টাকা পরিশোধ করার পরেও সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা আরো ১৫০০ টাকার দাবি কোনরুপ তদন্ত ছাড়া অতিদ্রুত পুলিশ ক্লিয়ারেন্স পাইয়ে দেবার জন্য

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFPDZ8M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ইউনিয়ন পরিষদের চৌকিদার টেক্স

—য়ের জন্ম নিবন্ধন করা হয়নি। যখন এমার্জেন্সি সময় হয়ে গেছিল তখন করতে গেছিলাম, চৌকিদারী ট্যাক্স নামে একটি তারা একটি ট্যাক্স নেয় যেটা সাধারণত ১০০ টাকা। কিন্তু আমার এমার্জেন্সি বুঝতে পেরে আমার কাছ থেকে 300 টাকা নেয়। এবং আমি দিতে বাধ্য হই।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়ন।, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNVXBF5C
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রিপোর্ট সংক্রান্ত

আমি একটি রিপোর্ট করতে গেছিলাম কোন রিসিভ না কেটে ৫০০ টাকা নিয়ে একটি করে দিছে খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য নিষেধ করে চলে আসছি।

বরিশাল সদর, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRK4ZMQS
মন্তব্য