সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফাই

জমি দখল করায় জেলা কোর্টে কেচ করা হয়েছিলো সেখান থেকে পুলিশ নোটিশ দিতে এসেছিলো তখন ১০০০ টাকা নেয় এবং সে জমিতে ১৪৪ ধারা জারি করা পরও জমি তে নির্মাণ কাজ করতে থাকায় থানায় সেই পুলিশ এর কাছে গেলে সেখানে ২০০০ টাকা জোর করে নিয়ে নেওয়ার মতন করে নিয়েছিলো। মোট ৩০০০ টাকা। তবে কাজের কাজ কিছুই করেনাই।

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHM76E3N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিষয়

আমি প্রবাসে আসার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন করি, পরবর্তী সময়ে আমদের বোয়ালমারী থানায় ক্লিয়ারেন্স এর তদন্ত আসে তখন আমাকে কল করে বলা হয় আমি যেনো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিদিষ্ট সময়ে থানার কম্পিউটার কক্ষে হাযির হই, আমি সময় মত সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হওয়ার পরে সব কিছু ঠিক থাকায় আমি চলে আসতে চাইলে তখন বলে চা খাওয়ার জন্য কিছু দিয়ে যান পরবর্তী সময়ে আমি যখন বলি যে টাকা নাই তখন আমাকে বলে যে ৫/৬ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন আর আমাদের মাত্র ১ হাজার টাকা দিতে পারবেন না. তারপর অনেক কথা বলার পর ৩০০ টাকা দেই। তারপর আমাকে বলা হয় টাকা বেশি হলে কাজ দ্রুত হয় এতটুকু মথায় রাইখেন। তারপর আমার ক্লিয়ারেন্স ২৫ দিন পর হাতে পাই

উপজেলা : বোয়ালমারী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKH5VHU
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport application

আমার ছেলের বয়স প্রায় দেড় বছর। ওর পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গেলাম। কিন্তু সেখানে অনলাইন জন্মনিবন্ধন সনদ নিয়ে সমস্যা দেখিয়ে আমার ছেলের ফাইলটা রিজেক্ট করে দেয়। এরপর সেখানকার একজন আনসারের সঙ্গে আমার কথা হয়। তিনি ২,০০০ টাকার বিনিময়ে কাজটা করে দেওয়ার কথা বলেন। মজার বিষয় হলো, শেষ পর্যন্ত আমার সেই জন্মনিবন্ধনের কাগজটাই বাইরে একটা দোকান থেকে শুধু লেমিনেটিং করে নিয়ে আসে। এরপর ওপর থেকে একজন সরকারি কর্মকর্তার স্বাক্ষর নিয়ে ফাইলটা রেডি করে দেয়। আমি আবার সেই ফাইলটা জমা দিই এবং শেষ পর্যন্ত আমার ছেলের পাসপোর্টের কাজও হয়ে যায়। ঘটনাটা দেখে সত্যিই অবাক হয়েছি—যে কাগজের কারণে প্রথমে ফাইল রিজেক্ট করা হলো, শেষ পর্যন্ত সেটাই শুধু লেমিনেটিং আর একজন কর্মকর্তার স্বাক্ষর দিয়ে ঠিক

keraniganj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKGRYFTD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২২ লাখ

ট্রেন জার্নি

ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে। যদি টাকা দেই তাহলে ট্রেন ভ্রমন করতে দেবে আর যদি না দেয় তাহলে ঠিক হবে না।

Parbatipur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNUX4W9L
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খতিয়ান সংশোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর এসিল্যান্ড অফিসের অফিস সহকারি উনি টাকা ছাড়া মানুষকে প্রচন্ড রকমের ভোগান্তিতে ফেলেন এবং ঘুরাতে থাকেন। উনি আমার কাছে ১০০০০ টাকা চেয়েছিলেন কিন্তুু এসিল্যান্ড স্যার আমার জানামতে ভালো মানুষ যখন আমি উনাকে স্যারের ভয় দেখালাম যে স্যারের সাথে এ ব্যাপারে কথা বলব, তখন অফিস সহকারী আমাকে সংশোধিত খতিয়ানের কপিটা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ7T8SQC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি পাসপোট করতে যায় ২০২৫ সালে আমার স্থায়ি ঠিকানা যেটা ছিল আইডি কার্ডে এখানে আমরা তখন ছিলাম না তাই পুলিশ আমাকে ফোন করেছে বিদুৎ বিলের কপি নিয়ে এসপি অফিসে দেখা করতে বর্তমানে যে বাসায় ছিলাম সেটার বিদুৎ বিলের কাগজ নিয়ে দেখা করি তার পর পুলিশ বলে এটাতে হবে না যে ঠিকানায় আগে ছিলেন এটা লাগবে আমি বললাম এটাতে নাই আমার কাছে বাসা বিক্রি করে দিয়েছি পুলিশ বলে তাহলে আপনার পাসপোট হবে না তখন সে ১০০০০ টাকা দাবি করে অনেক বলে কয়ে ৫০০০ টাকাতে রাজি করে আমি পুলিশ ভেরিফিকেশন শেষ করলাম

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYMENQC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

Land Tax Payment

Vumir khajnar server bondho thakay ami aftabnagar vumi office e giye amar vumir 76 tk khajna dite chaile okhane thaka ek official lul service charge babod 3000 tk dabi kore. Jekhane computer dukane 100 tk service charge, tarpor ami taka na diye chole ashi.

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKF2VKYK
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.৪ হাজার

মাস্টার্স সার্টিফিকেট তুলতে ২৪০০ টাকা ঘুষ চায়।

আমি মাস্টার্স পরিক্ষা দিয়ে ১ সাবজেক্ট ফেল আসে। তারপর রিচেক করার পর পাস আসে। সার্টিফিকেট তোলার জন্য ডিপার্টমেন্ট এ যাই, সেখানে অন্য একটি ডেস্কে রিচেক করা সার্টিফিকেট তোলার জন্য পাঠায়। সেখানে গেলে দায়িত্বরত কর্মকর্তা বলেন, এই রিচেক করা সার্টিফিকেট নাকি কলেজে আসে না। এতে ২৪০০ টাকা লাগবে তবেই আমি সার্টিফিকেট পাবো নয়তো পাবো না। আমি ঘুষ দেইনি এবং এখনো সার্টিফিকেট তুলতে পারিনি৷

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNN5ZR3P
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বিদ্যুৎ

আমরা নতুন বাড়ি করেছি, সেখানে বিদ্যুৎ পেতে একটা পোল দরকার, আবেদন করতে গেলে ২৫০০০ টাকা দাবি করেছে। টাকা নেই তাই আজ ২ বছর হলো এখনো বিদ্যুৎ পাইনি। আমার বাড়ি বরগুনা জেলা,বেতাগী উপজেলা, উত্তর চান্দখালী গ্রাম। এখনো বিদ্যুৎ পাইনি।

বেতাগী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRA4QHW7
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ড্রাভিং লাইসেন্স এর জন্য চক্ষু পরীক্ষা

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের আউটডোরে ডাক্তার দেখাতে গেলে সেখানে ফর্সা একজন লোক কম্পাউন্ডার সম্ভবত মধ্যবয়সী একজন লোক চা নাস্তার জন্য টাকা চায়। অনিচ্ছাসত্ত্বেও দিতে হয়। তিনি টাকাটি নেন তার টেবিলের পেছনে কিচেনরুমে ডেকে নিয়ে। টাকাটি তিনি নিজের হাতে নেন নি, একজন খালাকে দেখিয়ে বলেন চা নাস্তার জন্য কিছু দেন।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4ZLXBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

নোয়াখালীর চৌমুহনী ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যথারীতি অনলাইন আবেদন করি। অনলাইন আবেদনটি অনুমোদন এর জন্য চৌমুহনী পৌর ভূমি অফিস এ গেলে সেখানের কর্মকর্তা ও সহযোগীরা নানা রকমভাবে বলতে লাগলো এখানে অনুমোদন দিলে প্রায় ৪০০০০ টাকা আসবে। নানারকম ভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝালো অন্যভাবে আসেন! অগত্যা তৃতীয় ব্যক্তি সেটা ৩০০০০ নিয়ে অনুমোদন দিলো, দেখা গেল খাজনা রশিদ ১২০০০+ দিয়েছে। এই হলো এদেশের সরকারি সেবাখাতগুলোর সেবাদানের নমুনা। সরকারি যত সেবা কার্যালয়ে আমাদের যেতে সর্বত্রই কতগুলো ঘুষখোর চোর ছ্যাঁচড় বসে আছে।

Chowmuhani, Noakhali, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTUWDDCD
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম জারি সংশোধন

আমার বাড়ি সরিষাবাড়ী জামালপুর।আমার একটি ক্রয় জমি অনেকদিন যাবত ভূত দখল করে আসতেছি। গত বছর তা খারিজ এবং নাম জারি করতে গেলে ভুলবশত অন্য কারো নামে আমার জমিটি খারিজ করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে গিয়ে যাওয়ার পর উনারা আমাকে কয়েক সপ্তাহ ঘুরায়। কিছু না পেরে ১০০০ টাকা দিয়ে আমি আমার জমির প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করি। সরকারি নির্দেশনা মতে আমার জমির ভুল নাম জারি সংশোধন হওয়ার কথা এক মাসের মধ্যে। কিন্তু এখন ৬ মাস হয়ে যাওয়ার পরেও তারা কোন উদ্যোগ নেয়নি। কারণ আমার কাছে বাড়তি টাকা চেয়েছে আমি তা দিতে রাজি হইনি। আমাকে বলা হয়েছে দুই বছর থেকে তিন বছর পর্যন্ত সময় লাগবে। এখন আমি তাদের অফিসে অফিসে ঘোরাঘুরি করতেছি কিন্তু টাকা দেইনি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYSUTQCC
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.৭ হাজার

Driving License

বিআরটিএ তে আমি সম্পূর্ণ ভাবে লাইট ভেহিকল ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমাকে পাশ দেখানো হয়। কিন্তু বাসায় এসে দেখি মেসেজে আমাকে ফেল দেখানো হয়েছে। পাশ দেখানোর কাগজ আমার কাছে এখনো আছে। পরবর্তীতে বুঝতে পারি, দালালকে ১০,০০০ টাকা না খাওয়ালে নাকি লাইসেন্স পাওয়া যায় না। অবশ্য আমার ৬৫৩ টাকা মোট আবেদন করতে গিয়েই লস গিয়েছে।

Joarshahara, Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKL2SZJP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ছুটির এবং ফান্ডে কাজ করার জন্য

পুলিশের মেজর, আর আই, বা বিভিন্ন অফিসের লোক ভুক্ত ভোগি পুলিশের কাচ থেকে টাকা দাবি করে পুলিশ হয়ে পুলিশের কাছে ঘুষ দাবি করে

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHKWFP83
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সরকারি চাকুরিতে প্রবেশকালে নতুন বেতন চালুকরণ

না দিলে প্রথম চাকুরির যোগদানে বেতন চালু প্রক্রিয়া চালুতে জটিলতা সৃষ্টি করতেছিলো। তাই আমাদের সাথে যোগদান করা সবাই দিতে বাধ্য হলো।

নৌবাহিনী হেডকোয়ার্টার বেতন শাখা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAG86AH
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

পুলিশ তদন্তে ঘুষ নেওয়া

ওমরা হজ্জে য়াওয়ার জন্য সরকারি চাকুরী জীবিদের জন্য পুলিশ তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য, তাদের হাত খরচের জন্য ১০০০ টাকা দাবী করেন এবং ১০০০ টাকা পরিশোধ করা হয়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYBERTE5
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৭ হাজার

ইমারজেন্সি থেকে ওটি রুম

আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন, আমার ছোট ছেলে বয়স ১ বছর ৩ মাস। হঠাৎ করে গরম পানিতে ডান হাত পরে ঝলসে যায় সাথে সাথে, আমি এবং আমার স্রী সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে যাই মটর সাইকেল করে, তখন সন্ধ্যা ৬.৩০ মি. ইমারজেন্সি ডা. কোন রকম ভাবে দেখে দালাল দিয়ে ওটিতে পাঠান সে খানে আমার ছোট মাসুম বাচ্ছাকে কি যে কষ্ট দিয়েছেন আমার সামনে দমকানো আমার কাছ হতে ২০০০/- টাকা নিয়ে পোড়ার ব্যন্ডিস কিনার কথা বলে কোন ব্যন্ডিস না দিয়ে হাতে সাধারণ গজ দিয়ে ব্যন্ডিস করে দেয় হারামিরা, পরে আমার কাছ হতে আবারও ৭০০/- নেয়, পরে ৩ তিন দিন পরে হাতের ব্যন্ডিস খুলে দেখি কোন প্রকাররব্যন্ডিস নেই হাতের অবস্থা খুবই খারাপ আপনারা আমার ছোট বাবুর হাতের ছবিটা যদি দেখতেন কেউ না কেঁদে থাকতে পারতেন না, ছবি দিব কি ভাবে। আমার দুঃখ।।

টাংগাইল সদর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRN6WGA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

শিক্ষক প্রতিনিধি নির্বাচন

এডহক কমিটির গঠনের জন্য শিক্ষক প্রতিনিধি নির্বাচন করার জন্য, কেরানি নিয়েছে ১০০০ টাকা

পটুয়াখালী ডিইও অফিস,, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR4YQFPA
মন্তব্য