প্রেড লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স
ফায়র সার্ভিস এর লাইসেন্স নতুন করার জন্য এবং আগের লাইসেন্স নবায়নের জন্য ঘুষ নিয়েছে।
নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ফায়র সার্ভিস এর লাইসেন্স নতুন করার জন্য এবং আগের লাইসেন্স নবায়নের জন্য ঘুষ নিয়েছে।
আমি মামলার তারিখ জানতে চাইছিলাম। তারা বলে এটা খোজে দেখতে হবে। পরে জানতে পারি টাকা দিলে তারিখ জানাবে। কিন্তু আমি টাকা দিতে ইচ্ছুক না। তাই তারিখ না জেনে ফেরত আসতে হল।
আজ থেকে প্রায় আট-নয় বছর আগের কথা। তেজগাঁও কলেজে ভর্তি হতে গিয়েছিলাম। হাতে ছিল পুরো পনেরো হাজার টাকা—যা তখনকার নিয়ম অনুযায়ী ভর্তির জন্য প্রয়োজন ছিল। অফিসে গিয়ে এক স্টাফের সঙ্গে কথা হলো। তিনি হঠাৎ একটা অফার দিলেন। বললেন, “চাইলে কম টাকায়ও ভর্তি করিয়ে দিতে পারি।” আমি একটু অবাক হয়েও রাজি হলাম। ভেবেছিলাম, টাকা বাঁচবে তো ভালোই। তিনি আমাকে মাত্র আট হাজার টাকায় ভর্তি করিয়ে দিলেন। বাকি সাত হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন, “এটা রেখে দিন। আর দেওয়ার দরকার নেই।” আমি খুশি হয়ে টাকাগুলো পকেটে রাখলাম। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তিনি আরেকটা কথা বললেন। “একটু টিপস দিয়ে যান ভাই।” আমি কিছু বলার আগেই তিনি এক হাজার টাকা নিয়ে নিলেন। সেই মুহূর্তে মনে হয়েছিল, হয়তো স্বাভাবিকই ব্যাপার। অনেকদিন পর জানতে পারলাম আসল সত্য।
একটি কোচিংয়ের প্রচারণায় ব্যবহৃত লিফলেট জব্দ করে নিয়ে যায় যদিও আশেপাশে আরো অনেক কোচিং সেম কাজ করছিলো তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সেই লিফলেট নিয়ে কোচিংয়ের লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে এই টাকা নেয়। শহরে কোচিংয়ের পোস্টারিং, ব্যানার লাগানো নিয়েও একই কাজ করেছে এবং টাকা নিয়ে রফাদফা করেছে।
নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য তিনটি পরিখ্যে দিতে হয় আমি তিনটি পরিখ পাস করার পরেও আমাকে ১ ট পরিখায় ফেল করাইয়া দেয় দালাল। পরে আমাকে বাধ্য করা হয় ঘুস দেওয়ার জন্য নায়তো আবার ১ মাস পরে আমাকে নতুন আবেদন করে আসতে হবে
আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেধন করি।পরে থানা থেকে ফোন করে বলে ওনাদের সাথে দেখা করার জন্য।ওনারা আমাদের ২ জন থেকে ৬ হাজার টাকা দাবি করে।কিসের টাকা জিজ্ঞেস করলে বলে যাচাই বাছাই এর জন্য,বলছি এত টাকা নাই।পরে বলে যা আছে দিতে না হলে কাজ হবে না।পরে একজন থেকে ২হাজার করে ২ জন থেকে ৪ হাজার টাকা নে।
''বিডিএস জরিপ এর জন্য ত্রিশ হাজার টাকা চেয়েছিল।বাবা জায়গা ক্রয় করে ২০০৪ সালে। তার পরের সব কাগজ ঠিক থাকার পর রাজউক অনুমোদিত ৩তলা বিল্ডিংও করা হয় কিন্তু ২০২৬ সালে এসে বলতেছে আপনার কাগজে এই সেই ঝামেলা। টাকা দিলে সব ঠিক।অথচ খাজনা সহ সব কাগজ আপডেট করা, ইভেন হোল্ডিং টেক্সও দেয়া। টাকাও দেই নাই কাগজও করাই নাই। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।”
DSCC ZONE 4 A JONMO NIBONDON ER NAAM NID ONUJAYI SONGSODHON KORTE GELE BOLA HOY COURT THEKE AFFIDAVIT KORA LAGBE . BUT PROMAN HISABE NID CHILO BUT TARA BOLE NID HOLE HOBE NA . COURT THEKE AFFIDAVIT KORA LAGBE . BADDHO HOYE AMI DABIKRITO 2500 TAKA GHUSH DIYECHI . AND AMAR JONMO NIBONDON SONGSODHON HOYE JAY . DSCC ZONE 4 A GOVERNMENT FEE DIYE KONO KAAJ HOY NA .
After submitting an application form for a Passport in Agargaon dhaka, I was asked from police both from Dhaka and from Jessore 1000 tk. Police in Dhaka met me in person and police in Jessore asked me to transfer in bKash. I paid this.
আমি একজন প্রবাসী। দেশে যাওয়ার পর আমার এনআইডির খুব প্রয়োজন হয়, কারণ এনআইডি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতে পারছিলাম না। আমি নির্বাচন কমিশনের একটি অফিসে যাই। অফিসটি মতিঝিলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে ছিল। সেখানে গিয়ে জানাই যে, আমি একজন প্রবাসী এবং এনআইডি করতে চাই। তখন অফিস থেকে আমাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। আমি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করি। এর মধ্যে জন্মসনদ এবং পল্টন অফিস থেকে ১,০০০ টাকা দিয়ে সংগ্রহ করা জাতীয়তা সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এসব কাগজপত্র নিয়ে আমি আবার নির্বাচন কমিশনের অফিসে যাই। আমার কাগজপত্র দেখার পর অফিসের একজন পিয়ন আমার কাছে ১০,০০০ টাকা দাবি করেন। আমি বলি, আগে আমার কাজটি করে দিন, তারপর টাকা দেব। কিন্তু তিনি এতে রাজি হননি
সমীর সাইজ করতে সরকারি ফিস ১২০০ টাকা। কিন্তু তাড়া তিরিশ হাজার টাকা দাবি করছে
ভূমি উন্নয়ন কর একাউন্ট টির পিন ভুলে গিয়েছে। সেটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঠিক করে দিছে, সেজন্য ১৫০০ টাকা নিয়েছে।
ঘুষ না দিলে পাশ হবে না মর্মে ঘুষ দিতে বাধ্য হয়ে দেয়া হয়েছে।
ami jomir kagoj potro niye hajira dite jai. hajira sese clark amar kase 1lac taka dabi kore bollo taka dile 15 days a kaj hoye jabe, na dile ei file agabe na.. ami taka dei nai, 3 mas holo file agasse na...
পুলিশ আমার ছোট ভাইকে কল করে এবং দেখা করে ৮০০ টাকা দাবি করে।
বাবা মারা যাওয়ার পর মায়ের নামে পেনশন পরিবর্তনের জন্য সকল কাগজপত্র, ফর্ম পূরণ থেকে শুরু করে সকল কাজ করার পর ও দীর্ঘদিন আমার ফাইলটি আটকে রাখা হয় পরবর্তীতে আমার কাছ থেকে ১০০০ টাকা দাবি করে।।। আমি নিরূপায় হয়ে তা পরিশোধ করি ।
I had a long pending FD as it matured long time ago and I was residing at Dhaka. I had to go to Chittagong Government Post Office (GPO) to collect the money from Dhaka. Understanding my scenario, they made the process more bureaucratic and asked for 5000 BDT to close the issue. I tried not giving the money, but it would have costed me more with the transportation and other cost (Dhaka-Ctg). Finally settled at 3000 BDT. Cash transaction took place at 11:45 am on 24th Aug,2026 at GPO.
4 year diploma in medical laboratory technology বিষয় এ internship করতে Institute এর সবাইকেই এই ঘুষ প্রদান করতে হয়েছে।
বরিশালের উপজেলার রাজিহার ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কতৃক নাগরিক সনদ সহ সকল ধরনের সনদের জন্য অনলাইনের ফি জমা দেওয়ার পরেও অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করে।
আমাকে বলল নামজারি করতে হলে ১০ হাজার টাকা দিতেই হবে