সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

ওয়াসার মাধ্যমে পানির লাইনের পাইপ বড়ো করা।

পানির লাইনে পানি আসত না। পরে ভাবলাম পাইপ বড়ো করতে হবে। সেজন্য আবেদন করলাম। কিন্তু আবেদন পাশ হওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হলো। পরে দেখা গেল পানির লাইনে পাম্প থেকে আসা পলিথিন আটকে পানি অফ হয়ে ছিল। অথচ সবকিছু মিলিয়ে আসার প্রায় ৫০ হাজার খরচ হয়ে গিয়েছিল। অথচ দায়িত্বটা ছিল সরকারের।

মিরপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK2R2KK7
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬২.০ হাজার

জমির দলীল

আমার একটি জমির দলীল করার জন্য রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করা হলে প্রথমে 50,000/- টাকা জিলাপী খাওয়া বাবদ (ঘুষ) দাবি করে। অতঃপর তাদেরকে ৩৫,০০০/- টাকায় রাজি করাতে সক্ষম হই। অবশেষে আমার জমির দলীল সম্পন্ন হয়। অতঃপর উক্ত দলীল লেখক দিয়ে খারিজ করা হলে আরো ১২,০০০/- টাকা দাবি করে। সেখান থেকে ৭,০০০ টাকা দিয়ে কাজ সম্পন্ন করেছি। কিন্তু আরো ৫,০০০/- টাকা দাবি করছে।

ত্রিশাল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYEZXFWS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

সার্টিফিকেটের নাম সংশোধন

আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে মায়ের নাম ভুল ছিলো। যেভাবে প্রসেস সেভাবেই আমি এপ্লাই করেছিলাম কিন্তু কোনো আপডেট ছিলো না। আর আমার সার্টিফিকেটগুলো জরুরিভিত্তিতে প্র‍য়োজন ছিলো। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে দেয় ২০০০০ টাকা দিলে ২ দিনের ভিতর দিবে আর না হলে তারা আইডি নাম্বার নিয়েও ট্র‍্যাক করবে না। যেদিন খুশি সেদিন সার্টিফিকেট দিবে। যেহেতু আমার দরকার টাকা দেওয়া লেগেছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKPE3GXX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মুক্তিযুদ্ধের ভাতা পাওয়ার জন্য

আমার বীর মুক্তিযোদ্ধা বাবার জন্য ভাতা পাওয়ার আবেদন করার কথা বলে [অভিযুক্তের নাম] আমার কাছ থেকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ঘুষ নেন। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আমি উকিল নোটিশ পাঠালে তিনি টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করলেও এখন পর্যন্ত তা দেননি। এই প্রতারক ও ঘুষ গ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।

সচিবালয়ে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK4U3YN3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

1122

আমার বাসা রংপুর জেলায়। আমার বোনের বাসা নীলফামারী। আমাদের ২জনের পাসপোর্ট করতে গিয়ে সব কাগজ সঠিক এবং মিল থাকার পরেও ওরা রিজেক্ট করে দেয়। পরে বের হয়ে বাহিরের কম্পিউটারের দোকানে কথা বলে ১৫০০টাকার কথা বলে ওরা। কথা বলে টাকা নিয়ে উপরে সরাসরি ভাবে পরিচালকের সাইন নিয়ে ফাইল জমা করে।

Rangpur, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RN4NHZZB
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১০.০ হাজার

জমির খাজনার জন্য দাগ খতিয়ান প্রসঙ্গে।

জমির খাজনার জন্য দাগ খতিয়ান প্রসঙ্গে। আমাকে বলা হয়েছে দাগ খতিয়ান তুলে দিবে এটার জন্য ১০,০০০/- লাগবে। নাহয় কাজ হবেনা, পরবর্তীতে আমি কাজ করাই নাই, লিগ্যাল ওয়েতে করাতে চেয়েছিলাম, কিন্তু কাজ এখন অব্দি হয়নি, আমার কথা হলো আমি আমার জমির খাজনা(কর) দিবো সেখানে কেনো আমাকে ঘুষ দিতে হবে? সরকার কে ট্যাক্স দিবো সেখানে কিসের ঘুষ! এটা বলে আমি প্রত্যাখ্যান করি।

ঢাকা, রাজউক মতিঝিল।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKU58A53
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

টিকিট জালিয়াতি

ট্রেনের টিকেট ১২০ টাকা ঢাকা থেকে ময়মনসিংহ অধিকাংশ সময় টিকিট বিক্রি হয় ব্লেকে আপনি ট্রেনে যাবেন টিকিট ছাড়া ৩৫০-২৫০ টিটিকে দিলে ডিল ডান।

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYELSLEL
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

ভর্তি বাতিল

আমি কারিগরি বোর্ডে গিয়েছিলাম আমার পুরাতন কলেজের ভর্তি বাতিল করতে আমার রেজিষ্ট্রেশন আর এডমিট টা আগেই হারিয়ে গিয়েছিলো, একজন লোক আমার থেকে ৫০০০ টাকা দাবি করেছে কেবল ভর্তি বাতিল করবে বলে আমি ঘুষ না দেওয়ার জন্য ২ দিন ধরে পুরো অফিস ঘুরেছি কোনো কাজ হয়নি শেষমেষ বাধ্য হয়ে ৩০০০ টাকা ঘুষ দিয়ে এ কাজ করতে হয়েছে! এ ঘটনা ২০২৪ সালের

তেজগাঁও, কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK3K2WB4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৩ সালে আমার আব্বুর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো তাই তার পাসপোর্ট বানাতে গিয়েছিলাম সব প্রসেস হওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সাভার থানায় যেতে বলা হয়েছিল সেখানে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত অফিসার ১০০০ টাকা ঘুষ দাবি করে আমাদের পাসপোর্ট ছিল দুইটি আমার ভাইয়ের একটি ছিল দুইটার জন্য ২ হাজার টাকা ঘুষ চাওয়া হয় কোন রাস্তা না থাকা সেটি দিতে হয়েছিল, বিষয়টি অনেক পুরনো কিন্তু বিষয় হচ্ছে সে অফিসার গুলা এখনো দায়িত্ব প্রাপ্ত রয়েছে এবং কাজ করে যাচ্ছে এবং তাদের কোন শাস্তিও হয়নি। এমনকি বিগত সরকারের সময়ে এই সাভার থানার পুলিশ অফিসাররা সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছে তাদের কোন শাস্তিও হয়নি ওপেন ফায়ার করেছে তারা অনেককে মেরেছে।

ঢাকা,সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKPHP4U9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

DPDC

ডিপিডিসি (DPDC) আমাদের নারায়ণগঞ্জ এলাকার কিছু অংশে প্রিপেইড মিটার সরবরাহ করেছে এবং আমরা সেই মিটারের মূল্য পরিশোধ করেছিলাম। তিন মাস পরেই মিটারের ব্যাটারি 'লো' (low) বা কম চার্জের সংকেত দেখাতে শুরু করে; বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পর তারা অতিরিক্ত একটি ব্যাটারি নিয়ে একজন কর্মীকে পাঠায় এবং এর জন্য ৫০০ টাকা চার্জ করে! ডিপিডিসি (DPDC) প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তনের জন্য অফিসিয়ালি কোনো টাকা বা ৫০০ টাকা চার্জ নেওয়ার নিয়ম নেই। সরকারি নিয়ম অনুযায়ী, প্রিপেইড মিটারের ব্যাটারি শেষ বা নষ্ট হয়ে গেলে বিদ্যুৎ অফিস থেকে সেটি বিনামূল্যে পরিবর্তন করে দেওয়ার কথা। মাত্র ৩ মাসের মধ্যে ব্যাটারি লো দেখানো এবং এর জন্য ৫০০ টাকা দাবি করা সম্পূর্ণ একটি অনিয়ম।

Narayanganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK9LBPX5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

জমির নামজারি

সরকার বলে যে নামজারি করতে টাকা লাগে ১১৭০/- টাকা বাস্তবে আসলে চিত্র অন্য। প্রথমে গেলাম তেজগাঁও এর ভূমি অফিসে প্রধান শাখায়,তখন মেলা চলতেছিল। তো আমি আমার নামজারি ব্যাপারে কথা বল্লাম সেখানকার কোন এক কর্মচারীর সাথে এবং সে বল্লো এই কাগজ/সেই কাগজ আরো কত কি। মানে আপনি ঐ কাগজ বের করতে করতে আপনার জুতার তলা শেষ হবে কিন্তু কাগজ বের হবে না টাকা ছাড়া কারন সেটাও কোন না কোন সরকারি অফিস। যাই হোক এর পর গেলাম মিরপুর ১০ এর ভূমি অফিসে এবং সেও সেই একই কথা এটা আনেন ওটা আনেন তার পর অনলাইনে জমা দিন সাথে হাজিরা তো আছেই। এখন এগুলো করবো নাকি আমার চাকরি ঠিক রাখবো। তখন সে বল্লো ২৫০০০/-টাকা দিলে কিছুই করতে হবে না সেই সব জোগার করে দিবে হাজিরাও দিতে হবে না। তো আমার আর কোন অন্য উপায় নাই তাই রাজি হতে হলো।

মিরপুর ১০, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKEZS9CZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

khajna

আমার জমির খাজনার রশিদ আগের অর্থাৎ শুরু থেকে যখন খাজনা পরিশোধ করেছিলেন আমার বাবা চাচা কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ ঐ রশিদ গুলা হারিয়ে ফেলেছি । এখন আমি যখন আমার নতুন করে জমির খাজনা দিতে চাই তখন আমাকে বলা হয়েছে শুরু থেকে খাজনা দিতে যেহেতু আগের ডকুমেন্টস হারিয়ে ফেলেছি। তখন উনি ক্যালকুলেট করে বললেন আমার সর্বমোট টাকা ১,০০,০০/- (এক লক্ষ টাকা) পরিশোধ করতে হবে। আমি উনার কথামতো পরিশোধ করি। কিন্তু যখন আমি খাজনার রশিদ হাতে পাই তখন দেখি ১০ খতিয়ানে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা ) জমা দেয়া হয়েছে এবং বাকি টাকা জিজ্ঞেস করলে উনি সদোত্তর দিতে পারেন নাই। যেহেতু ২০২৩ সালের ঘটনা তাই টাকার পরিমাণ সামান্য এদিক সেদিক হতে পারে ।

Lalabazar, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYGM625N
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫০.০০ লাখ

অডিট ফাইল এ্যাসেসমেন্ট করার জন্য

আমি একটি কোম্পানির হিসাব বিভাগের দায়িত্বে আছি..কোম্পানির মালিক আমাকে খুব বিশ্বাস করে....বাংলাদেশের নতুন একটা সেক্টরে ইনভেস্ট করে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে আমার কোম্পানি ওনার, সেই 2016 থেকে আমি এখানে আছি...নিয়মঅনুযায়ী 2015-2016 অর্থবছর থেকে এখন পর্যন্ত সব ফাইলই এ্যাসেসমেন্ট এ আটকে আছে........প্রতি অর্থবছরের জন্য সার্কেলের কমিশনার 10 লক্ষ ঘুষ দাবি করেন....এইগুলিরতো আসলে কোনো প্রমান থাকে না ...ভুক্তভোগি বুঝে কতটা পেইন....একটু নতুন কোম্পানি,,,নতুন ইনোভেশন....অনেক কিছুই গোছানো নাই থাকতে পারে...সিস্টেম অনুযায়ী সরকারি কোষাগারে যা জমা দেওয়ার তা আমার মালিক দিতে রাজি.........তার বাহিরেও বড় এমাউন্ট ঘুষ না দিলে ফাইলে সাইন হবে না........ আমি জীবনে বহু জায়গাতে ঘুষের কাহিনী শুনেছি,দেখেছি.......এতটা কোথাও না

ঢাকা-সার্কেল-1, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKJLV42K
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০০ লাখ

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে নিম্ন মানের সরকারি চাকরি ধরতে গেলেও ঘুষ চাচ্ছে।বলতে গেলে সব সরকারি প্রতিষ্ঠানে এরখম ঘুষের ভিত্তি তে চাকরি দেওয়া।যেখানে যোগ্য ব্যাক্তি টাকার কাছে হেরে যাচ্ছে।৪-৫ লাখ এমন করে নেওয়া হয়। বাংলাদেশ এর প্রতি সেক্টরে এখন ঘুষ আর ঘুষের বিনিময়ে চাকরি।।।

হাটহাজারী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTTC3BVN
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি খতিয়ান।

হালিশহর রোড, নয়া-বাজার মোড়ে অবস্থিত ভূমি অফিসে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিজেদের নামে নামজারি খতিয়ান করার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে কর্মরত একজন কর্মচারী নামজারি কার্যক্রম সম্পন্ন করার জন্য আমার নিকট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা দাবি করেন। উক্ত অর্থ প্রদান না করায় এখনো পর্যন্ত নামজারি খতিয়ান সম্পন্ন করতে পারিনি।

উত্তর হালিশহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTXLGSCB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন সংক্রান্ত

আমার আব্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমার মা মাসিক পেনশন পান। আব্বা মারা যাওয়ার ২ বছর মায়ের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় বিধি মোতাবেক চিকিৎসাভাতা ২,৫০০/- টাকা হওয়ার কথা। কিন্তু উপজেলা হিসাবরক্ষণ অফিস পেনশন আটকে রেখে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। শেষে ২,৫০০/- টাকায় রফা হয়। ঘুষ পরিশোধ করার পর সব ফক ফকা, কোনো সমস্যা নেই আর।

কয়রা, খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHMKQ5MV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

নোয়াখালী BRTA তে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে কেউ যদি পুরো নাম্বারও পেয়ে থাকে তবে তাকেও কর্তৃপক্ষ ফেইল দিতে বাধ্য যদি না সে ঘুষ দেয়। এটার সাথে প্রশাসনও জড়িত। তারা নাটক করে যে আপনারা ঘুষ দিবেন না কিন্তু থলের বিড়াল তারাও। আমার বন্ধু সবকিছুতে পাস করার পরও অহেতুক তাকে ফেইল করানো হয়েছে ঘুষ না দেয়ার কারণে

সোনাপুর, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTNMP7FW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

For Police clearence curtificate

আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করে। সে সরকারি নির্ধারিত নিয়মে অনলাইনে Police Clearance Certificate (PCC)-এর জন্য আবেদন করে এবং আবেদন বাবদ ১,৫০০ টাকা পরিশোধ করে। পরবর্তীতে দৌলতপুরে সত্যায়িত কাগজপত্র জমা দিতে গেলে তার কাছে অতিরিক্ত ১,০০০ টাকা খরচ বাবদ দাবি করা হয়। তাকে বলা হয়, টাকা না দিলে নাকি তার আবেদন অ্যাপ্রুভ হবে না/পুলিশ ক্লিয়ারেন্স হবে না। তিনি সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর চাইলে নম্বরও দেওয়া হয়নি। পরবর্তীতে ৫০০ টাকা দেওয়ার পর তার আবেদনটি সম্পন্ন হয়। প্রশ্ন হলো, অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ১,৫০০ টাকা পরিশোধ করার পরও কাগজপত্র জমা দেওয়ার সময় অতিরিক্ত টাকা কেন দাবি করা হবে? যদি কোনো অতিরিক্ত সরকারি ফি থাকে, তাহলে তার সরকারি রসিদ বা নির্ধারিত ফি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া

Daulatpur , Kushtia ., খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHU834Z2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নির্বাচন কমিশন অফিস, ফরিদপুর

For changing my mother's name in her National ID card, they offer 50,000 taka. Our Upazila (Kashiani, Gopalgonj) Election Commission office also asked for same amount. Just a name correction which was mistaken form them, how funny.

Foridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKELSMNZ
মন্তব্য