সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

পেনশন ফাইল

একজন সরকারি শিক্ষকের পেনশন ফাইল ক্লিয়ারেন্সের জন্য ২০ হাজার টাকা দাবি করে পরে ১৫ হাজার টাকা দিতে হয়। এবং এই ঘটনাটি ঘটে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় — এটি ৪৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এই অফিসে।এবং এখানে যে কোন কাজের জন্য গেলেই টাকা দাবি করে এবং দিতে বাধ্য হই আমরা।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUXRKJQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোটার আইডি কার্ড প্রাপ্তিতে

নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড প্রাপ্তিতে ঘুষ চেয়েছে

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6UB5RS
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.৫০ লাখ

নতুন দলিল করতে গিয়ে টাকা দাবি বেশি

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভা ও ৫ নং মঠবাড়িয়া সদর ইউনিয়নের মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলমান আছে এমতাবস্থায় আমরা ইউনিয়নের নাগরিক হিসেবে এখনও সকল ধরনের সুযোগ সুবিধা বা ইউনিয়নের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত এবং সকল কাজ আমরা এখনও ইউনিয়নএর সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি, কিন্তু গত এক বছর ধরে জমি ক্রয় বিক্রয় করতে গেলেই বলে আপনারা পৌরসভার রেট দিয়ে দলিল করতে হবে এবং লক্ষ লক্ষ টাকা দলিল লেখক ( মোক্তার ) সাব রেজিস্ট্রার অফিসার এবং তার অফিসের অন্যান্য লোকজন ভাগ বাটোয়ারা করে এই কাজ করে থাকে। এর থেকে কি কোন নিস্তার আছে? আমারা নাগরিকরা সকল কাজ কর্মে ইউনিয়নেয় জনসাধারণ কিন্তু দলিল করতে গেলেই আমরা পৌরসভা বলে অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়

পিরোজপুর জেলার মঠবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিস, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRW8ZE7T
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৫.০ হাজার

বেতন বিল

ami ekjon medical senior staff nurse . 2 month ago amar pore giye leg fracture hoy ami dinajpure medical ei doctor dekhai and doctor er prescribe e 1 month er chuti nei ei chuti nite jaoay beton verify koren jini take 5k tk dite hoy and ami oi monthei abar pore jai and same leg abar fructure hoy ami dinajpurer baire jai doctorn dekhaite er majhe ami office o korchi .doctor er prescription dekhi ami abar 1 month er off nei kintu ei mashe amar bill ashe na ami dekhlam ibas++ theke je beton verify koren ni . ami khoj niye janlam jake ami age 5k diychilam sei kore nai ami baddho hoye aro 5k dei kintu se tao call dhore na massage o dekhana pore ami aro 5k dei tarpor se ans dey amar bill hoy .

dinajpur, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNSTU9CZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

জায়গার ইনভেস্টিগেশন

সুনামগঞ্জ কোর্ডের নির্দেশ আমাদের জায়গা ইনভেস্টিগেশনের জন্য কমিশনারকে পাঠানো হয়। কমিশনার ইনভেস্টিগেশন করে সাক্ষি প্রমান সহ আমাদের পক্ষে সব কিছু প্রমান পায় এবং কাগজে কলমে আমাদের পক্ষে লিখিত ডকুমেন্টস কোর্ডে জমা দেয়। পরে যখন কোর্ডে কমিশনার কে জজের সামনে সরাসরি সরাসরি জিজ্ঞাসা করার জন্য নির্দেশ দেয় তখন কমিশনার আমাদের সাথে যোগাযোগ করে এক লক্ষ্য টাকা ঘুষ দাবী করে। আমরা কথায় রাজি না হওয়ায় সে আমাদের প্রতিপক্ষের কাছ থেকি বিপুল পরিমাণ ঘুষ খেয়ে আমাদের বিরুদ্ধে আমার লিখিত মিত্যা সাক্ষি জমায় দেয়। এই ভাবে আমাদের কে হয়রানি করতেছে সুনামগঞ্জ কোর্ডের কমিশনার। তাকে ঘুষ না দেওয়ায় আমাদের পক্ষে সত্য প্রমানাধী আবার মিথ্যা বানিয়ে কোর্ডে লিখিত সাক্ষি জমা দিয়েছে।

সুনামগঞ্জ, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SY4GU7M7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

এসএসসি ফর্ম ফিলাপ বাবদ অতিরিক্ত অর্থ আদায়

এটা ঢাকা বিভাগ,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে আমার সাথে ঘটা ঘটনা,এসএসসি পরীক্ষার পর যারা পাশ করে তাদেরকে রেজিষ্ট্রেশন করতে হয়। তখন আমি সব বিষয়ে কৃতকার্য হওয়া সত্বেও আমার কাছ থেকে ৪০০০ হাজার টাকা ফি আদায় করা হয়,জানতে চাইলে উনারা বলে এটা মেনেজিং কমিটি নির্ধারিত ফি।তথাপি আমার আরে কিছু বন্ধুবান্ধব যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া সত্বেও রাজনৈতিক ব্যাক্তিদের সাথে নিয়ে দেখা করার ফলশ্রুতিতে সরকার নির্ধারিত ফি তেই রেজিষ্ট্রেশন করে।তবে আমার মতো এমন অনেককেই অতিরিক্ত ফি হয়েছিলো।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKR9UYW2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সাংবাদিক ব্লাক মেইল

অফিসে কাজের ভিডি ও বানিয়ে এবং তার কিছু সাজানো লোক দিয়ে ভি ডি বানিয়ে অফিসে আসিয়া দেখিয়ে বলে আপনার বিরুদ্ধে অফিযোগ আছে টাকা না দিলে বাইরাল করে দিব ।টাকা দিলে আর এটা নিয়ে কোন কথা বলে না অথবা পোষ্ট করে না ।সাংবাদিক এর বিরুদ্ধে কোথায় অভিযোগ করা যায় না ।

সাভার, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKR5RYVR
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০০

জাতীয় সনদ

আব্বার জাতীয় সনদ নিতে গেছি বলে এখানে অনলাইন এপ্লাই করতে ১০০ টাকা দিতে হবে,এবং ভিতরে গিয়ে সচিব কে দিতে হবে ১০০ টাকা,মোট ২০০ টাকা জাতীয় সনদ বাবদ জোরপূর্বক বাধ্য করে নিয়েছে। যে অনলাইন আবেদন করে দিয়েছে তাকে জিজ্ঞেস করেছিলাম টাকা টা কেন নেওয়া হচ্ছে কোনো উত্তর না দিয়ে বলে ভিতরে গিয়ে জিজ্ঞেস করেন। সচিব ও ১০০ টাকা নিলো, কোনো উত্তর না দিয়ে বলে টাকা দিলে পাবে না হলে পাবে না।

চট্টগ্রাম ৬নং কমিশনার কার্যালয়, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTBD2M8A
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.৫০ লাখ

জায়গার রেজিস্ট্রেশন

রেজিস্ট্রেশন এর সময় বিভিন্ন ভুলের অজুহাতে আমাদের হয়রানি করছিল। আমাদের জমির মূল্য ছিল ১,২৩,০০০০০ টাকা। পরে এক দালাল এসে বললো এখানে টাকা ছাড়া কাজ হয় না। আমরা চাকরিজীবী একটা গ্ৰূপ এটা কিনেছি। বারবার অফিস থেকে ছুটি নেওয়া অসম্ভব, তাই ঘূষ দিতে বাধ্য হই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCRRNU7
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.২ হাজার

দলিল তল্লাশি

১২ বছরের একটা পুরানো দলিল খুঁজে যেয়ে এই ঘুষের পরিস্থিতি সৃষ্টি হয়।কাগজ ছেঁড়া, নাম দিয়ে তল্লাশি নাকি দাগ দিয়ে ইত্যাদি বলে, ২০ টাকা প্রতি বছরের তল্লাশি খরচের জায়গা ৩০০ টাকা করে প্রতি বছরের জন্য নেয়।জমির ব্যাপার, আমি নিতে বাধ্য হয়েছিলাম।এটা বেসরকারি তল্লাশিকারক আর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেসে হয়।

নেত্রকোনা, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY4KGE9J
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

মার্ক সিট উওলন এর জন্য

আমি 25-26 শিহ্মা বর্ষে একটি কলেজ এ ভর্তি হয়েছিলাম।এখন ওখানে আমি আর লেখা পড়া করবো না।ফলে আমি ঐ প্রতিষ্ঠানের আমার মার্ক সিট ফেরত চাওয়া আমার কাছে 5000 টাকা দাবি করে। কিন্তু আমার এক ক্লোজ বন্ধু ওখান থেকেই মার্ক সিট ফেরত নিছে ওর থেকে কোন প্রকার টাকা নেয়া হয় নি। আমার এবং আমার অন্য 2 বন্ধুর কাছে টাকা দাবি করেছে। একটি একটি সুরহা দাবি করছি।

কলাপাড়া উপজেলা, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRNF4HGQ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.২০ লাখ

ভূমি উন্নয়ন কর

আমি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রধানের জন্য ইউনিয়ন ভূমি অফিসে বিআরএস পর্চা অনুমোদন নিতে ইউনিয়ন ভূমি অফিসে যাই। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমাকে বলেন আপনার বিআরএস পর্চা অনুযায়ী জমি পূরণ নেই। বাংলা ১৪২৯ সাল পর্যন্ত উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত দাখিলা আমি তাকে দেখাই। তখন তো ভূমি অফিসের কোন কর্মকর্তা কোন সমস্যার কথা বলেনি। তিনি আমার পর্চা অনুমোদন করে দিতে অস্বীকার অস্বীকার করেন। তখন আমি ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক আছে এমন একজনকে আমার সমস্যার কথা বলি। তিনি ইউনিয়ন ভূমি ককর্মকর্তার সাথে কথা বলে আমাকে জানান এক লক্ষ বিশ হাজার টাকা দিলে তিনি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করি।

গ্রাম, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHBH6UXT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

ম্যানেজিং কমিটির কাগজ তৈরি

পিয়ন টাকা নেয়। টাকা না হলে জেলা শিক্ষা অফিসার ফাইল সই করবে না। হয়রানি এড়াতে টাকা দিতে হয়। জেলার প্রায় সব স্কুলের কাছ থেকেই টাকা ব্যয় করে। এভাবে।

নওগাঁ, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJGPFK7T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি

একটি দলিলের সমস্যা ছিল যার জন্য এত টাকা দিতে হয়েছিল এদের একটি বিশাল দালাল চক্র সবাই মিলে এই কাজটি করে থাকে

উজিরপুর, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRK2MZES
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

নামজারী কানুন গো রিপোটৈর জন্য 500 দিয়েছি আরো 1500দাবী করে 28দিন পর্যন্ত আটকে রেখেছে, উপজেলা সদর ভূমি অফিস

রৎপূর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNDFYNKB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম প্রথমে অফিসার না করে দেয়। হবে না। তারপর বাহির একটি কম্পিউটার দোকানে ৪০০০ টাকা অতিরিক্ত ৪০০০+৩৫০০= ৭৫০০ খরচ করলে সেই অফিসার একসেপ্ট করে। এক মাস পর পাসপোর্ট পাই

নারায়ণগঞ্জ, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQ5YGU3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোটার আইডি কার্ড প্রাপ্তিতে

ভোটার আইডি কার্ড প্রাপ্তির জন্য নির্বাচন অফিসে তথ্য প্রদান করলে কম্পিউটার অপারেটর/তথ্য সংগ্রহকারী ১ সপ্তাহ পর কল দিয়ে দশ হাজার টাকা দাবি করে, পরে আমি তা প্রত্যাখ্যান করি

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJ8S5MJ
মন্তব্য