সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নতুন NID Card তৈরি

আমার বৌয়ের NID Card করার জন্য আবেদন করেছি। মেসেজ এসেছে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস দেওয়ার তারিখ এ উপস্থিত হতে পারিনি। কারণ ঢাকায় থাকি। পরে গেছি কিন্তু হবে না, এটা বলছে । আবার মেসেজ এ জন্য অপেক্ষা করতে হবে। মেসেজ লাগবে না, তারাতাড়ি করে দিবে, কিন্তু টাকা লাগবে ২০০০হাজার। এটা ইউনিয়ন এ যে কম্পিউটার চালায় সে বলছে। ২হাজার টাকা দিছি , তাৎক্ষনিক করে দিছে। যেহেতু ঢাকায় চাকরি করি, তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি। কারণ অফিস খুলা। ডিউটিতে যোগ দিতে হবে‌।

গ্রাম শৈলের পাড়, থানা শ্রীবরদী, জেলা শেরপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYRHX9W9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ব্যবহৃত খাস জমির লিজ রিপোর্ট প্রদানের জন্য ঘুষ

হেয়ানক ইউনিয়নের টাইম বাজারের খাস জমি আমার পিতা একজনের কাছ থেকে ৪০ বছর পূর্বে কৃরয় করে ও উপজেলা প্রশাসন হতে লিজ নিয়ে আমরা ভোগ দখল করছি। সম্প্রতি ২০২৫ সালে পুনরায় লিজ নেওয়ার জন্য/ দাখিলা পরিশোধপর পত্র প্রেরন করা হলে আমরা মহপশখালী উপজেলার সাবেক এসিল্যান্ড —-এর কাছে আবেদন করি। এসিল্যান্ড ইউনিয়েনের দায়িত্বপ্রাপ্ত তফশীলদারকে (—) তদনৃত রিপোর্ট জমা দিতে নির্দেশনা প্রদান করেন। কিন্তু এসিল্যান্ড বদলী হওয়ায় তফশীলদার — ঘুষ ছাড়া (৫০০০০/-) টাকা রিপোর্ট দিবে না মর্মে অবহিত করেন, যা পরবর্তীতে তফশীলদার —কে নগদ ৩৫০০০/- টাকা স্বাক্ষীসহ প্রদান করে সমাধান করতে হয়েছে

হোয়ানক, মহেশখালী,কক্সবাজার, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTWBAL22
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী

নামজারী করতে অফিস ভেদে এই পরিমান বা তার চেয়ে বেশী লাগে যেটা সর্বোচ্চ ৫লক্ষ টাকাও হয়। এবার পদ্ধতি বলি। নামজারী আবেদন অনলাইনে জমা দেয়ার পর কোন প্রকার হার্ড কপি জমা দেয়ার বিধান না থাকলেও হার্ড কপি জমা না দিলে আবেদন পড়ে থাকবে কয়েক মাস। তারপর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কাগজপত্র যাচাই না করেই একটা ভুতুড়ে রিপোর্ট দিবেন না মঞ্জুরের জন্য। এসি ল্যান্ড শুনানি না করেই না-মঞ্জুর করে দিবেন অথবা পুনরায় আবেদন করতে বলবেন অথবা সকল মূল দলিল, পর্চা তুলে আনতে বলবেন যেটার খরচ চলে যাবে ১৫০০০টাকা। এই হল সিস্টেম। আরো অনেক কিছু জানাতে পারব কিন্তু লেখার জায়গা নেই।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9GJCZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করার জন্য

মিরপুর বিআরটিসি তে ড্রাইভিং লাইসেন্স করার জন্য ২ বছর আবেদন দিয়ে ঘুরেছি, পরে অফিসের এক সহকারীর মাধ্যমে দালালের সাথে পরিচয় করিয়ে দেয়। ২০১৯ সালে সেই দালাল কে বাড়তি ৩০০০টাকা দিয়ে লাইসেন্স এর জন্য আবেদন করি এবং পরীক্ষায় অংশগ্রহনের ডাক পাই। পরীক্ষা দিয়ে পাস করে ২০১৯ সালে যে লাইসেন্স পাওয়ার তারিখ ছিল তা পেয়েছি ২০২২ সালে

ঢাকা মিরপুর বিআরটিএ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKN7MWFS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কাজ তদারকি

একজন সরকারি কর্মচারী যার দায়িত্ব সরকারি করা সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখাও | কিন্তু এই দায়িত্বে থাকা অবস্থায় তিনি সমাপ্তকারী কন্ট্রাক্টর এর কাছ থেকে প্রতিদিন পাঁচশত টাকা করে দাবি করে |

Nilphamari, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN6YVCZT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৭.৬ হাজার

ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী।

একটি আমদানিকৃত মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য পিয়ন থেকে শুরু করে পরিচালক পর্যন্ত সকলকেই নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়, টাকা না দিলে ফাইল ছাড়ে না। বৈধভাবে ব্যবসা করতে হলে সরকারি রেজিস্ট্রেশন ছাড়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKA5HDVX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৬০ লাখ

রেলওয়ে জমির ক্ষতিপূরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে বর্তমানে চরম ঘুষ ও দুর্নীতির মহোৎসব চলছে। বিশেষ করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বা জমি জমার টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি চিহ্নিত দুর্নীতিবাজ চক্র গড়ে উঠেছে। এই চক্রের মূল হোতা হিসেবে সক্রিয় রয়েছেন: ১. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) — ২. সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, রেকর্ড রুম, ত্রাণ, ভূমি অধিগ্রহণ শাখা ও মিডিয়া সেল) — ৩. সার্ভেয়ার — এবং তাদের সাথে যুক্ত নিম্নপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী। জমিজমা বা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো সাধারণ নাগরিক সেখানে গেলে এই চক্রটি সরাসরি ৫% থেকে ১৫% পর্যন্ত ঘুষ দাবি করে। ঘুষ দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখা, বিভিন্ন অজুহাতে ।

গোপালগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKH377CU
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন কারা নিয়ে

আমি তখন ২০১৬ সালে প্রাইমারি স্কুলে চাকুরি করতাম তো আমাদের বেতন করার জন্য গেলে আজ না কাল আসেন বলতো আবার বলতো নতুন চাকুরি মিস্টি খাওয়েবেন না এ ভাবে পাচ সাত ঘঘরার পরে 2000/- নিয়ে বেতন করে দিয়েছিল। এখন কি অবস্থা জানি না তবে ভুমি অফিস হিসাবরক্ষন brta সাব রেজিষ্ট্রার ঘুষের দৌরাত্ব বেশি।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ88ACYH
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

Marriage certificate Apostle

আমি নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অধীনে অনলাইনের মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেটের অ্যাপোস্টিল (Apostille) ভেরিফিকেশনের আবেদন করেছিলাম।আবেদন করার পর প্রায় সাড়ে তিন মাস পার হয়ে গেলেও ফাইলের কোনো অগ্রগতি হচ্ছিল না। অনলাইন ট্র্যাকিংয়ে শুধু প্রথম ধাপে 'রিসিভড' দেখাচ্ছিল, কিন্তু কাজ আর সামনে এগোচ্ছিল না। অনেকদিন অপেক্ষার পর অনলাইনে অভিযোগ জানিয়েছি এবং সংশ্লিষ্ট দপ্তরে ইমেইল করার কথাও ভেবেছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে, এখানে মূলত ঘুষ ছাড়া কোনো ফাইল অনুমোদন পায় না। আগের নিয়মে কাজগুলো স্বাভাবিকভাবে হলেও সাম্প্রতিক সময়ে এই ঘুষের প্রবণতা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে।কোনো উপায় না দেখে আমি আমার পরিবারের সদস্যদের সরাসরি নরসিংদী সদর অফিসসেখানে যাওয়ার

Narsingdi, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHZQ6JJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন তৈরি

আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে, তারা বলে আমারও আমার স্ত্রীর জন্ম নিবন্ধন প্রয়োজন, আমার জন্ম নিবন্ধন করতে গেলে, তারা আমার ভোটার আইডি কার্ড দেখে দেখে লেখার পরেও আমার নামের মধ্যে ভুল করে ফেলে। সেই নাম ঠিক করার জন্য আমার কাছ থেকে ১৫০০ টাকা চায়, আমি টাকা দিতে একটু গরিমসি করলে তারা আমাকে ২/৩মাস পর্যন্ত অপেক্ষায় রাখে। শেষ পর্যন্ত টাকা দিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করি। তারপর আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন সম্পন্ন করি।

বাঁশখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTTDT72C
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬০.০ হাজার

পাওয়ার অব এটর্নি

আমি আমার আত্নিয়ের পাওয়ার অব এটর্নি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করতে চাচ্চিলাম। সে জন্য একজন মোহরীর সাথে কথা বলেছিলাম। ত পাওয়ার অব এটর্নিতে সম্পদের কথা এবং পরিমান সব একত্রে উল্লেখ আছে কিন্তু মোহরি বলল যে উক্ত পাওয়ার অব এটর্নিতে নাকি সম্পদের কথা আলাদা করে উল্যেখ করতে হবে। তারপর যেহেতু ভুল হয়েছে সেহেতু আমি চলে যাচ্ছিলাম। তখন হটাত করে সে আমাকে আড়ালে নিয়ে বলল যে এটা রেজিস্টারি হবে যদি কিছু সালামী দেই। ত আমি বললাম কত।।তখন সে ভিতরে গিয়ে সাবরেজিস্ট্রার এর কাছে থেকে জেনে এসে আমাকে বলে ৬০,০০০. আমি বললাম ৬০,০০০ টাকা তুমাকে পুটকি দিয়ে ঢুকিয়ে দিব, বলে চলে আসি । পরে আমার আত্নীয় লন্ডন থেকে দেশে আসেন ও সামনা সামনি থেকে জমির বণ্ঠন নিষ্পত্তি করে । আসলে আমলাদের জন্য শত শত কোটি টাকা সরকার পাচ্ছে না।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYDG4KVP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

খারিজ

একটি জমি খারিজ করতে ভূমি অফিসে প্রকাশ্যে বিভিন্ন দলিল লেখক ও দালাল এর মাধ্যমে ১২০০০/১৫০০০ টাকা দাবি করা হয়। টাকার পরিমাণ কম হলে অথবা সরকারি ফি দিয়ে কাজ করতে গেলে সে কাজ হয় না/ হবে না।

নরসিংদী সদর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK5FVSTR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিবন্ধন

জন্ম নিবন্ধ নির্ধারিত ফি এর থেকে ২০০ টাকা বেশি দাবি করে। না হলে জন্ম নিবন্ধ পেতে অনেক দেরি হবে।

কিশোরগঞ্জ, নীলফামারী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNFN6ME9
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০০

সিরিয়াল আগে দিবে বলে ঘোষ চাইছে।

আমি কুমিল্লা পাসপোর্ট অফিসে যাওয়ার পর ৩/৪ ঘন্টা লাইনে দাড়িয়ে থাকি, প্রথমে জমা নেয় নাই বলতেছে ভুল আছে কিন্তু একই ফাইল পুনরায় জমা নিছে কোনো ভুল ছিলো না। দ্বিতীয় বার লাইনে দাড়ালে আমাকে প্রস্তাব করা হয় ৫০০ টাকা দিলে সিরিয়াল সামনে দিবে কিন্তু আমি রাজি হয় নি আবার ২ ঘন্টার মত লাইনে দাড়িয়ে থেকে ফাইল জমা দিছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT7Z8ZP7
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির খারিজ

জমির খারিজ করতে গেলে সরকারি ফি এর চেয়ে অনেক বেশি টাকা ৫০০০ টাকা দাবি করে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের এসিস্ট্যান্ট। তার বাড়ির পাশেই অফিস তাই ওর দূর্নীতি বেশি।

ইব্রাহিমপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQRZ8BD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির ক্রয়ের দলিল

আমি বাহাদুরপুর মৌজায় ১৮ শতাংশ চাষের জমি ক্রয়ের জন্য ডুমুরিয়া সাবরেজিস্টার অফিসের একজন দলিল লেখকের স্মরনাপন্ন হই। তিনি আমাকে বলে সব খরচ বাদদিয়ে সাবরেজিস্টারকে ১০০০০ টাকা দিতে হবে।তানাহলে নানাবিধ সমস্যা হবে আর টাকা দিলে একবারে হয়ে যাবে। আমি হয়রানি এড়ানোর জন্য টাকা দিয়ে দেই।পরে দেখি আমার অনুপস্থিতিতেই জমি আমার নামে রেজিষ্ট্রি হয়ে গেছে

ডুমুরিয়া সাবরেজিস্টার অফিস, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHDJ6AKL
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

নতুন ও নবায়ন

প্রতি পরিক্ষায় জন প্রতি ৪০০০ হাজার টাকা করে নেওয়া হয়, প্রতি সপ্তাহে বুধবার ও সোমবার পরিক্ষা থাকে, টাকা না দিলে ফেল করানোর ১০০ ভাগ চেষ্টা করা হয়, ঘুসের টাকা পরিক্ষার দিন সকালে গ্রহণ করে তারা।

মানিকগঞ্জ শহর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK85BFUA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২ হাজার

সমন জারি

আমি এনআই এক্টের একটি অভিযোগ দাখিল করি। জাজ সাহেব সমন ইস্যুর নির্দেশ প্রদান করেন। প্রথমে কোর্টে ১০০ টাকা নিয়ে আমার ফোন নাম্বার রেখে দেন। পরে সমন নিয়ে আসামী পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আমাকে ফোন দিয়ে ইনিয়ে বিনিয়ে টাকা চান। প্রথমে ৫০০ টাকা দেই। পরে ফোন দিয়ে বলে খুব কম হয়ে গেছে। পরে আরও ৫০০ টাকা দেই। এরপর যখন সমন নিয়ে আসামীর বাড়িতে যান, সেখানে তাকে না পেয়ে আমার সাথে যোগাযোগ করে এবং বলে এই সমন ইস্যু করতে হলে আরও ১০০০ টাকার উপরে দিতে হবে। যেহেতু আমি ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়ে মামলা করেছি। তাই আমি যেন আইনি জটিলতার মধ্যে না পড়ি সেজন্য বাধ্য হয়ে মোট ২৩০০ টাকা প্রদান করছি। আল্লাহ আমাদের সরকারি দপ্তর গুলোর এরকম হয়রানি মূলক রক্ষা করুন। আমীন।

কোর্ট, শাহজাদপুর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ6XM3ZG
মন্তব্য