সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বিপিডিবি

বিদ্যুৎতের খুটি স্থাপনের আবেদন করলে বিদ্যুৎ অফিস অনৈতিক ভাবে দালালের মাধ্যমে ২ টি খুটি স্থাপনের জন্য ২৫ হাজার টাকা দিতে বলে।যা দিতে আমি অপারগতা জানালে তারা খুটি গুলো আর দেয় নাই,যার দরুন আমাকে প্রায় ২০০ মিটার দূর থেকে বিদ্যুৎতের লাইন আনতে হয় যা খবই ঝুঁকিপূর্ণ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMG4DKB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০০ লাখ

মিলিটারি টেন্ডার খাবার সরবরাহ বিল

মিলিটারি ফার্ম এ প্রতি ৬ মাস /১ বসর পর পর গরুর খামার এর জন্য গো-খাদ্য সরবারাহের জন্য উন্মুক্ত টেন্ডার দেয়া হয়। এই গো খাদ্য সরবরাহ শেষ করে বিল/ব্যাংক চেক নিতে মহাখালী, DGDP অফিস এ মোট বিল এর ১% ঘুস দেয়া বাধ্যতামূলক। না হলে চেক পাস হয় না, এবং এই টাকা ক্যাশ / মোবাইল ব্যাংকিং, অনেক সময় অফিস সহকারী /পিওন এর মাধ্যমে দিতে হয়। আমি নতুন, এসব না বুঝে, একবার কাজ করে অনেক লস করে, তওবা করেছি। টাকার ভাগ উপর মহলে যায়, সবাই সব কিছু জানে।অনেক কস্টের হকের উপার্জন যখন অন্যায় ভাবে ছিনিয়ে নেয়, সিসটেম এর ভয় দেখিয়ে, তখন ছল ছল, অবাক, অপলক, নয়নে তাকিয়ে দেখি শুধুই নিজের বুকের রুক্তখরন, আর ভাবি এই দেশে জন্ম নেয়াই একটা বড় ভুল, যার মাসুল দিচ্ছে অগনিত দেশপ্রেমিক, ব্যাবসায়ী সহজোদ্ধা...আত্তার কস্টই অভিশাপ।

মহাখালী, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKW4Y6P5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে NTRCA এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে একটি বিদ্যালয়ে যোগদান করি। চাকুরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দেয়। তারপর বাসায় একজন পুলিশ আসে। উনি বলেন যে উনি ঘাটাইল থানার ডিএসবি শাখার একজন এস আই। প্রয়োজনীয় কাগজ দেখতে চান। সবকিছু দেখানো হয়। সব ঠিক থাকলে উনি কালক্ষেপন করতে থাকেন। বলেন যে আগামীকাল কাগজপত্র নিয়ে দেখা করেন। আরো নানান তালবাহানা করে। পরে বুঝতে পেরে প্রথমে ১০০০ টাকা দেই, কিন্তু উনি বলেন যে প্রতি ফাইলে স্যারকেই দিতে হয় ২০০০/-, আমার খরচ আছে। এই টাকায় হবেনা। পরে আরো ৫০০ দেয়া হয়। তাতেও তিনি সন্তুষ্ট হন না। শেষ পর্যন্ত ২০০০/- টাকা দিলে উনি বাড়ি ত্যাগ করেন। পরদিন কাগজপত্র নিয়ে দেখা করতে গেলেও, উনি আর দেখা করেনি। একটা দোকানে রেখে যেতে বলে। উনার দেয়া ঠিকানা অনুযায়ী সেই দোকানে কাগজ রেখে আসি।

ঘাটাইল, টাঙ্গাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKGXAXHA
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বি এড স্কেল প‌রিবর্ত‌ন

‌উপ‌জেলা থে‌কে শুরু হয়, এম‌পিও স্কু‌লের শিক্ষক‌দের বিএড স্কেল করা‌তে হয়। তারই ধারাবা‌হিকতায় আমরাও ফাইল পা‌ঠি‌য়ে‌ছি। বরগুনা সদর উপ‌জেলা শিক্ষা অ‌ফিস ২০০০ টাকা দেয়ার পর ফাইল ছে‌ড়ে‌ছে। জেলা ‌শিক্ষা অ‌ফি‌সে টাকা নেয়‌নি পরবর্তী‌তে ব‌রিশাল ডি‌ডি‌তে — না‌মে একজন প্রোগ্রামার আছে তি‌নি ৫০০০ টাকা দা‌বি ক‌রে‌ছেন। একজন টাকা গি‌য়ে দি‌য়ে‌ছে আমি যাইনি। ওনার বিরু‌দ্ধে অ‌ফি‌সিয়াল পদ‌ক্ষেপ আশা কর‌ছি।

শহর, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR5YJZTV
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১.০০ কোটি

সিঅ্যান্ডএফ এজেন্ট - ইন্টারন্যাশনাল প্যাকাস এন্ড শিপাড

এই সিঅ্যান্ডএফ লাইসেন্স দিয়ে পণ্য খালাসে কাস্টমস হাউসের সকল বিভাগ কে প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে- যেমন কুরিয়ার ইউনিটে ডেলিভারি গেইট এসটি/ সিএফও এসেসমেন্ট টিম সকল, এসি —- এসি —, এসি —, ও সিপাই গুলো কোটি কোটি টাকা ঘুষ বানিজ্যে লিপ্ত। তাদের অনৈতিক কর্মকান্ডে জন্য রাষ্ট্র রাজস্ব আহরণে বর্থ হচ্ছে এই সিঅ্যান্ডএফ লাইসেন্স ১,- পলাশ এন্ড কোং ২,এম/ এস খান এন্ড কোং ৩,ইউনিভার্সেল এক্সপ্রেস এজেন্সী ৪,এম/এস এস বি খান। দিয়ে ঘুষ বানিজ্য হয় এবং সেই সিঅ্যান্ডএফ লাইসেন্স গুলো দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি হচ্ছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQE8UXP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ

আমার ক্রয়কৃত ২৩ শতাংশ জমি আমি নিজে খারিজের জন্য আবেদন করি। শুনানীর দিন আমি সকল কাগজপত্র নিয়ে যাই, নায়েব সাব সবকিছু দেখে আবেদন পত্রের উপরে পেন্সিল দিয়ে মিল আছে লিখে নিলো। আমি বললাম সব কিছু ঠিক আছে ? উনি বললেন আপাতত ঠিক আছে । আমি বাড়িতে চলে আসি এবং বিকালে এসএমএস আসলো না মন্জুর । না মন্জুরের কারন হিসেবে দেখি লেখা জমির শ্রেণি ভুল ।অথচ জমির শ্রেনী দলিলে এবং রেকর্ডে একই। পরবর্তীতে আবার আবেদন করি , আবারো না মন্জুর করে অনলাইনে দলিল নকশা দেওয়া হয়নি বলে। অথচ আপলোড করা হয়েছে । ৩য়বার আবার আবেদন করি এবং শুনানীর দিন আমি ব‍্যস্ত থাকায় বড় ভাইকে পাঠাই । এদিন ভাইয়ের কাছে বলছে আপনার ছোট ভাই বেশি বুঝে । অভাবে গুড়লে খারিজ হবে? কিছু তো করতে হবে। খরচপাতি কিছু দিয়ে যান আমরা কাগজ ঠিক করে দিবো।পরে ভাই চলে আসছে

টাঙ্গাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8DUT4S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

BMDC

foreign MBBS graduate der BMDC registration exam a attend korar jonno kichu verification lage. Amar shob papers authentic thakar porew ghush ditey hoyeche. Amar porichito 95% students der ei ghush ditey hoyeche noyto bhul bhaal reason dekhiye decline kore dey pichiye dey. Jader basha dure tara to bar bar ashtey pare na so baddho hiye ghush deya lage

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDAJP23
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫০ লাখ

Tax

— (Assistant Commissioner of Taxes, Circle-20, Netrokona) উনি আমার কাছ থেকে ২.৫ লক্ষ টাকা তার সহকারী —ের মাধ্যমে ঘুষ নিয়েছে। — এখন নেত্রকোনাতে নাই।

Netrokona, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYND2JB9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বিদ্যালয় পরিদর্শন বাবদ

কক্সবাজার জেলার সহকারী জেলা শিক্ষা অফিসার —,বিদ্যালয় পরিদর্শনে আসলে ১০০০ টাকা করে নেয়।

উপজেলা সদর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLGNA58
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

BDS জরিপ

বাংলাদেশে চলছে BDS জরিপ। আমাদের এলাকায়ও চলছে। কিন্তু যারা জরিপ করে তারা প্রতিটি ভূমি মালিক হতে বিভিন্ন সমস্যা দেখানোর মাধ্যমে অনেক টাকা ঘুষ নিচ্ছে। 'ঘুষ না দিলে জরিপ করবে না' এই ভয় দেখাচ্ছে। আমাদের জমির কেনা দাম ৪০০০০ হাজার। আমার জানা মতে কোনো ভেজাল নাই। কিন্তু জরিপ করারা জন্যে ৫০০০০ টাকা ঘুষ না দিলে নাকি জরিপ হবে না।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNZ5RY6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জজ কোর্টের মামলার তথ্য

মামলার তথ্য জানতে জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ এর আদালতে গিয়েছিলাম। মামলার তথ্য প্রদান এবং মামলার গতি প্রকৃতি জানানোর পর আমার কাছে টাকা দাবি করে এরপর আমার সুবিধা জনক সময়ে মামলার পরবর্তী শুনানির ডেট দিতে টাকা নেয়। এই কাজটি করে ওই কোটের পেশকার এবং পিওন। মোট ১০০০ টাকা নেয়। উল্লেখ্য ওই দিন Additional 2 জজ অফিসে ছিলেন না।

Panchagarh, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN979AWD
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

ট্যাক্স টোকেন নবায়ন

আমার বাইকের ট্যাক্স টোকেন এর ২ দিন আগে মেয়াদ শেষ হয়েছে...এই জন্য পুলিশ মামলা দিবে পরে ৫০০ টাকা দিয়েছি...আরো বেশি চাইছিলো লোকেশন: হেতালিয়া বাধঘাট,পুলিশ বক্সের সামনে,পটুয়াখালী

পটুয়াখালী, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRT9PAF9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৭.০ হাজার

ভ্যাট রেজিষ্ট্রেশন

ভ্যাট রেজিষ্ট্রেশন করার জন্য গিয়েছিলাম, ১০ হাজার টাকা দাবি করে আমি ১০-১৫ দিন ঘোড়া ঘুরির পর ৭ হাজার টাকা প্রদান করি।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJA7FCRS
মন্তব্য