সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি করতে গিয়ে

সাত শতাংশ জায়গার জন্য নামজারি করতে গিয়েছিলাম আমার কাছে ঘুস দাবি করে বসেছে ২ লাখ 🥲 । তার পরে অনেক রিকোয়েস্ট করে ১৫০০০০ হাজারে রাজি হয় । ওরা নিজেরা ফেছ হয় না মিডিয়ার মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। আমার জায়গাটি ক তফসিলে ভুলবশত রেখে দিছে কিন্তু আমার সকল কাগজপত্র ঠিক আছে এসব এ এবং আর এস দুই পর্চাতেই নাম আছে তার পরেও তারা এই কাজটি করেছে

ঢাকা (অন্যান্য), ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKXYX6JG
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

জিপিএফ হিসাব ঠিক করন

আমার জিপিএ ফান্ডের স্টেট তারা ইচ্ছাকৃতভাবে ভুল করেছে তা কারেকশনের জন্য গেলে টাকা ছাড়া কারেকশন করেন না আমি ইতিমধ্য জানলাম এখানে যারা যায় টাকা ছাড়া কাজ করতে পারে না তাই আমিও আমারটা ঠিক করতে টাকা দিতে বাধ্য হলাম পে ফিক্সেশন করতে হলো ও সেটা প্রমোশন জনিত হোক যেকোনো কারণে হোক তাদেরকে টাকা দিতে হবে এটা সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ করে তারা যতগুলো শর্ত দিয়েছিল আমি পূরণ করেছিলাম ডকুমেন্টারি থেকে তারপর আমি টাকা ছাড়া ফলাফল পাইনি টাকা দিয়েছি কাজ হয়ে গেছে উইদাউট ডকুমেন্টস

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKC6PMNV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

নামজাড়ি

আমি নামজাড়ি আবেদন করার পরো বার বার নামজারি বাতিল করে, আমার বৈধ দলিল থাকার পরো অন্য কিছু আসাধু ভূমি দস্যুদের সাথে মিলে বার বার আমার ৩০-৪০ বছরে ভুগদখলকৃত জমির নামজারি নিয়ে টালবাহানা করে টাকা ছারা এর সমাধান হয়না। যত দেওয়া হয় তত লাগে। শুধু আমি না এই গ্রামে ভুক্ত ভোগীর অভাবনেই। ভূমি অফিস মানে টাকা টাকা আর টাকা৷ গ্রামের সহজ সরল মানুষ কে বিভিন্ন ভাবে এরা প্রতারিত করে। কাগজ পত্র ঠিক থাকলেও এরা বলে এই সমস্যা সেই সমস্য, এখানে টাকা লাগবে, সেখানে টাকা লাগবে এই সব করে গ্রামের মানুষের কাছথেকে টাকা নেয়, আর কেও একবার টাকা দিয়ে ফেললে তার কাছথেকে কৌশলে আরো টাকা নেওয়া শুরু করে।

চন্দ্রকোনা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYHXPCNA
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

গাড়ি চালানোর সময়

সে দিন আমি আর আমার আপন ছোট বোন আমার এক আত্নীয় বাড়িতে গিয়েছিলাম , আসার সময় পুলিশ আমাকে আটাকায় এবং আমাকে উল্টাপাল্টা বলে আমার বোন অন্যভাবে উপস্থাপন করে এবং ১০ হাজার টাকা মামলা হবে দাবি করে, তখন আমার সব কাগজ সেফটি ঠিক ছিল শুধু ড্রাইভিং সাইলেন্স বাদে, যেহেতু সে এটায় মামলা করে বেশি লাভবান হবে নাই আমাকে ভয় দেখিয়ে বাধ্য করে ঘুস দিতে পরে আমাকে ১০০০ টাকা দিতে হয়

পুরান মুকসুদপুর বাস স্টান্ড, গোপালগঞ্জ রোড, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVTG3XX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৩.০ হাজার

নামজারি এবং হোল্ডিং নং নিতে

হোল্ডিং নম্বর নিয়ে খাজনা পরিশোধ করতে গেছিলাম। বলল খতিয়ানে সমস্যা আছে।

লক্ষীপুর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8TW7M3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমি খারিজ

আমি খারিজ করার জন্য সম্পূর্ণ কাগজ পাতি জমা দেই এক মাস হয়ে যায় আমার জমি খারিজ হয় না ভূমি অফিসে গেলে বলে ৭ হাজার টাকা লাগবে এরপর আমি 7000 টাকা দেওয়ার পরে চার দিনের মধ্যে আমার খারিজ হয়ে যায়

টাঙ্গাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKN2DQJG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

হাত ভাঙা

আমি অনুমানিক সকাল ৮ টা বাজে আমার আব্বুর হাত ভাঙা নিয়ে জাতীয় পঙ্গু হসপিটাল এ যাই যাওয়ার পর emergency doctor রা x rey করতে বলে X rey report নেওয়ার সময় আমার কাছে চা খাওয়ার জন্য 100 টাকা চায় তারপর x rey report নিয়ে যখন ডাক্তার কাছে যাই তখন ডাক্তার সাময়িক প্লাস্টার করতে দেয় প্লাস্টার করতে গেলে আমার চা খাওয়ার টাকা চায় 🙂

ঢাকা পঙ্গু হসপিটাল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC6BBG6
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

Jomir naamjari

Ami ekjon probashi probashi er Koster tk die Ekta jomi kinechilam kintu seta Naam jarir abedon er pore Tara amr Sathe ja korlo bakita itihash.1000 ta somossa amr samne tule dhorlo ebony amk bollo 20000 tk dile kaj hoe jabe akhon Kotha Holo amr papers e Jodi asolei somossa thake tahole kivabe Tara 20000 tk pawar Sathe Sathe sob sommossa hide hoe kaj hoe gelo

Narayangonj, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKGEFK9F
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

পর্চা সার্টিফাই কপি এসি ল্যান্ড অফিস

আমার একটি জমি মালি মামলা শেষ করে সকল রায়ের আলোকে কালনা প্রদান করি আমার নামে পর্চা হয় নিয়ম অনুযায়ী সার্টি ফাই কপি এক্সিলেন্ট অফিস থেকে তুলতে হয় সেই পর্যাটি দিতে অস্বীকৃতি জানায় এবং তালবাহানা করে পরে বুঝতে পারলাম তারা একটি টাকা দাবি করে যার পরিমাণ ৫০০০০ টাকা আমি দিতে অস্বীকার করিলে আমার কাজটি আজও পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি,

আশুলিয়া এসি ল্যান্ড অফিস, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKB2WNJH
মন্তব্য
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳১১.০ হাজার

বাবার জন্য চিকিৎসা করতে গিয়ে

আমার বাবা হার্ট অ্যাটাক করেন প্রথমে হাইমচর উপজেলায় নেই, সেখানে ইসিজি করায় তবে কোনো সরকারি রশিদ ছাড়াই ২০০টাকা নেয়। অবস্থা খারাপ বলে চাঁদপুর ২৫০ শস্য বিশিষ্ট হাসপাতালে আমার বাবা কে নিতে বলে সেখানে গেলে আবারো ই,সি,জি করাই এবং সেখানেও ৩০০টাকা নেয়। পরে আমার বাবাকে ভর্তি করার কথা বল্লে বাবা না বলে, তারপরে আমরা ডাক্তার বলার কারনে ভর্তি করাই। পরে আরো ৪টা টেস্ট করি সেখানে বাবার রক্ত নিয়ে সরকারি কর্মীরাই ডায়াগনস্টিকে নিয়ে যায় আর আমাকে সেখানে ৭৫০০ টাকার টেস্টের জন্য টাকা দিতে হয়।টেস্টের কাজগ আনার পরে ডাক্তার মেডিসিন লিখে দেয়, তবে সব মেডিসিন কিনে আনতে হয়১৭০০টাকা,প রুমে নার্সরা পেশার আর ডায়বেটিস মাপার কারনে ১০০ টাকা নেয় সরকারি কোনো রশিদ ছাড়াই। তারপরে বেড পাইছি বালিশের জন্য এক আন্টিকে ৫০ টাকা দিতে হইছে।

চাঁদপুর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLQ95PL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

থানায় অভিযোগ দায়ের করাতে

আমার নিজের আসলে জমি আমি আরেকজনের নিকট বন্ধক দিয়েছিলাম উক্ত জমি আমার টাকায় আবার ফেরত নিয়ে এসেছি কিন্তু তৃতীয় এক ব্যক্তি আমাকে বাধা প্রদান করাই আমি থানাই একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা আমার নিকট ২০ হাজার টাকা দাবি করে সে তদন্ত করতে গিয়ে । আমি এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে 6000 টাকায় ম্যানেজ করেছি। কিন্তু এখনো আমার ফসলের জমিতে ফসল করার অধিকার ফিরে পাই নাই। শুনেছি এই তদন্ত কর্মকর্তা আবার তৃতীয় পক্ষের কাছ থেকেও টাকা হাতিয়ে নিচ্ছে ‌‌।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYYS3J9T
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

পাসপোর্ট তৈরি

কক্সবাজারে স্থানীয় বাসিন্দাদের পাসপোর্ট তৈরি করা এক বিশ্বযুদ্ধ জয় করার সমান। পাসপোর্ট অফিসের লোকজন ১ থেকে ২ লক্ষ টাকার চুক্তিতে রোহিঙ্গাদের পাসপোর্ট দেয় বেআইননি ভাবে। আর স্থানীয় লোকজন পাসপোর্ট তৈরি করতে হয়রানি করে। স্থানীয় লোকদের পাসপোর্ট তৈরিতে ৪ ধরনের অতিরিক্ত কাগজ লাগ, যার মধ্যে আছে- পাসপোর্ট সুপারিশপত্র, বিদেশি নাগরিক নয় এই মর্মে প্রত্যয়ন, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়ন, নাগরিক সনদ। এসব নিতে গেলে আবার ইউনিয়ন/পৌরসভায় দরবেশ বাবাকে খুশি করা লাগে টাকার বিনিময়ে। এরপর আসে পুলিশ ভ্যারিফিকেশন নামের অত্যাচার (যদিও অন্যান্ন জেলায় এটা বন্ধ এখন)।

COX'S BAZAR, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTLVPXSR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভূমি অফিস

আমার বাবা আমাদের ভাই-বোনের নামে জমি দলীল করে লিখে দিয়েছে,সেই জমি আমাদের ভাই-বোনের নামে নামজারি করতে গেলে জায়গার পরিমাণ বেশি এ কথা বলে ১লাখ টাকা চায় যদি দেয়া হয় তাহলে নামজারি করে দিতে পারবে অন্যথায় নয়। আমাদের জমির কাগজপত্র সব ঠিক আছে কোন ঝামেলা নেই কিন্তু মাঝখান দিয়ে জমির পরিমাণ বেশি দেখে এই টাকা দাবি করে বসে আছে।

গাজীপুর গাছা ভূমি অফিস, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPUTSEL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য সরকারি ফিস ১৫০০ টাকা পরিশোধ করার পর ও, এটা ভেরিফাই করার জন্য এস আই ১০০০ টাকা দাবি করলে, ৮০০ টাকায় সুরাহা হয়।

মাদারীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZ7SPLK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলার ফচিকা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব প্রথমে ৫০০০ টাকা দাবি করে জমি খারিজ আবেদন গ্রহন করার সময়। আমি জানি এই দাবি অবৈধ এবং অন্যায় কিন্তু নিরুপায় হয়ে এই টাকা তাকে পরিশোধ করি। জমি খারিজ সম্পন্ন হওয়ার পর খারিজ খতিয়ান এবং নতুন হোল্ডিং আপডেট এর সময় আরো ২০০০ টাকা দাবি করে। আমি সেই ২০০০ টাকাও পরিশোধ করি। আমার কাগজপত্র একদম ফ্রেশ ছিল অর্থাৎ কোন ঝামেলা ছিলনা। ইভেন আমার জমির পূর্ববর্তী মালিক ৩ বছরের খাজনা অগ্রীম পরিশোধ করেছিল।

গ্রাম, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYWFMZFP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫১.০ হাজার

খতিয়ান সিজন

আমি আদালতের রায় ডিক্রি দিয়ে জেলা প্রশাসক বরাবর খতিয়ান সিজনের আবেদন করি। ওই ভুমি অফিস আমার ফাইল দুইবছর আটক করে রাখে, পরে আমি তাদের চাহিত দালালের মাধ্যমে কিচু ঘুষ, বাকীগুলো সহ মোট ৫১ হাজার টাকা সরাসরি ভুমি অফিসের লোক জনদের দিলে আমার নামে খতিয়ান সিজন হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTXQZ9LN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

সরকারি চাকরি বিষয়ে

সরকারি চাকরির জন্য, স্হানীয় এক পাতি নেতায়, এসে বলতেছে, (উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় রাজনীতিবিদ) বড় ভাইয়ের নামে একটি সিট আছে, অন্য জনকে দিয়ে দিছিল, ওরা টাকা দিতে পারবে না,তোমরা দেও,চাকরির সিট টা তোমাদেরকে দিয়ে দেই।চাকরির সিট নাকি ভাগাভাগি হয়ে গেছিল🤣 আমার বাবা বলেছিল, আমি হজ করে আসছি, আমার ও যাবে আর সন্তানকে ঘুষ দিয়ে চাকরি করালে,ওর সারাজীবনের কামাই বে-হালাল হয়ে যাবে।এটি বলে সাথে সাথে না করে দিই!

নেত্রকোনা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYB6U3PG
মন্তব্য