All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,365 reports found
Report a bribe
Paid Traffic Police ৳20

অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘুষ চায়

২০১৭ সালে ঈদ পরবর্তী দিনে আমরা তিন বন্ধু বাইকে ঘোরতে বের হলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমাদেরকে দাড় করিয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘুষ দাবি করে। পরবর্তীতে ২০ টাকা পরিশোধ করে আমরা আসতে পারি।ব্রাহ্মণবাড়িয়া টি.এ রোডে রাত ৮ টার দিকে র ঘটনা।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 2 September 2026 3 views CTCRQFX3
0 Comments
Paid Other public office ৳3.0K

মোবাইল চুরির GD

কিছুদিন আগে আমার মোবাইল ঘর থেকে চুরি হয় সেই মোবাইল পাওয়ার জন্য থানায় জিডি করি দুই মাস পর থানার অফিসার আমার ফোন দিয়া বলে মোবাইল পাওয়া গেছে তার সাথে দেখা করার জন্য আর কিছু খরচ লাগবে আমি যখন দেখা করতে চাই তখন বলে সাথে কত টাকা আছে আমি বললাম ৫০০ থেকে ৭০০ উনি বলেন ৫০০ আর ৭০০ টাকায় কেউ মোবাইল দিবেন না। যাই হোক পরে এক বড় ভাইয়ের মাধ্যমে ৩০০০ টাকা দিয়া মোবাইল নিয়ে আসি

গাজীপুর, Dhaka 2 September 2026 3 views DKYVPC7Z
0 Comments
Paid Other public office ৳5.0K

জবের স্থায়ীকরনে পুলিশ ভ্যারিফিকেশন

২০২০ এর ঘটনা। আমার চাকুরী স্থায়ী হচ্ছে বলে তারা অনেক খুশি, আনন্দিত।এই খুশিতে তারা মিষ্টি খেতে চায়।মিষ্টি খাওয়ার টাকা।দিতে চেয়েছিলাম না।তাও ১ হাজার দিতে চাচ্ছিলাম কিন্তু তাতে নাকি মিষ্টি খাওয়া হবে না।তার বড় স্যারকেই নাকি দেয়া লাগবে ২ হাজার।৫ হাজার চাইছিল। ৩ হাজারে সন্তুষ্ট হয়েছে।

বরিশাল, Barishal 2 September 2026 3 views BRH8DH98
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট

সময়টা ২০২৩. আমার ওয়াইফ ও বাচ্চার পাসপোর্ট ভেরিফিকেশন এ ৫০০০ টাকা দাবি করে। আমি সব ডকুমেন্ট ঠিকমতো জমা দেওয়ার পরও প্রথমবার রিজেক্ট করে দেয়। এর পর আমি বাধ্য হয়ে তিন হাজার টাকায় দফারফা করলাম।

চট্টগ্রাম, বিশ্বকলোনী, Chattogram 2 September 2026 3 views CTKMY7XP
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট

আমার সব কাগজ পত্র সঠিক ছিল। মায়ের নামের পরে আমার certificate বেগম দেওয়া ছিল না। মায়ের আইডি কার্ডে শেষে বেগম ছিল। এই জন্য আমাকে বলছে এটা ঠিক করে আনুন। ১৫০০ টাকা নিয়া বেশি দিয়া কম্পিউটারের কাছে দিলেই সব কিছু ঠিক হয়ে জায় ভুতুরে বেপার এই ঘুসের টাকার সাথে জরিত আছেন অফিসে জাদের কাছে আবেদন কাগজ জমা দেওয়া হয়।

বরিশাল, Barishal 2 September 2026 2 views BR5U2XPY
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোট

আমাকে আমার কাগজের ভুল ধরা হয় তারপর বাইরে বের হয়ে দেখি কিছু দালাল গ্রুপ রয়েছে দাবি করে যে টাকা দিলে তারা কাজ কমপ্লিট করে দেবে তারপরে তাদের টাকা দেই তারা কাজটা উদ্ধতন কর্মকর্তার সাথপ যোগাযোগ করে কাজটা কমপ্লিট করে দেয়।টাকা দেয়ার পর আর কোন কাগজে সমস্যা হয়নি।

খুলনা, Khulna 2 September 2026 3 views KHNJN4VK
0 Comments
Paid Other public office ৳250

স্মার্ট কার্ডের ডেলিভেরির জন্য

আমি সৌদী প্রবাসী দেশে এসে দেখি আমার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে, ইসি আফিসে আছে অনলাইলে চেক করে জানতে পারি। আমার স্মার্ট কার্ড যখনি নিতে যাই তখনি বলতো এখন হবে না পরে আসেন, অবশেষে২৫০ টাকা ঘুষ নিয়ে আমাকে স্মার্ডকার্ড দেওয়া হয়।

দুপচাচিয়া উপজেলা ইসি অফিস, Rajshahi 2 September 2026 3 views RJGFCMQR
0 Comments