All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

পাসপোর্টর জন্য পুলিশ ভেরিফিকেশন

ফোন পেয়ে বন্দর বাজার পুলিশ ফাড়িতে উপস্থিত হই। অফিসার দাবি করেন ২ হাজার দিতে হবে (বুঝতেই পারছেন) হুজুর মানুষ কম বললাম। যদি বাড়ি যেতাম তখন খরচা হতো, বেতন পাইনি নানান বাহানা করে ১০০০ দিয়ে আমার শালার পাসপোর্ট টা ভেরিফিকেশন করি।

সিলেট, Sylhet 28 August 2026 7 views SYEVRG5J
0 Comments
Paid Other public office ৳50.0K

বেসরকারী শিক্ষক অবসর পেনশন টাকা

৩০ বছর ধরে চাকরি করে অবসর এর টাকা পাওয়া যায় না , ৩ বছর ধরে অপেক্ষা এখনও পাওয়া যায় না , এক কর্মকর্তা বলে পাইয়ে দিবে

বেসরকারী শিক্ষক অবসর কল্যাণ বোর্ড,ঢাকা, Dhaka 28 August 2026 9 views DKRNSFB2
0 Comments
Paid Passport Office ৳500

পুলিশ ভেরিফিকেশন

আমার আম্মুর পাসপোর্ট করার জন্য পুলিশ স্টেশনে যাই পুলিশ ভেরিফিকেশন করার জন্য নির্ধারিত পুলিশ সদস্য উনি আমার আম্মুর কাগজপত্র দেখে বলে এখানে নামে ভুল আছে ওইখানে ভুল আছে যখন বুঝলাম যে টাকার জন্য এরকম করতেছে তখন ৫০০ টাকা দেওয়াতে বলে এখন সব ঠিক আছে বাসায় চলে যান সব ঠিক হয়ে যাবে।

কুমিল্লা, মুরাদনগর, Chattogram 28 August 2026 7 views CTXGSYW5
0 Comments
Paid Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন সংশোধন জন্ম নিবন্ধন অনলাইন

৮ নং রায়পুর ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ রংপুর জান নিবন্ধন অনলাইন করতে গেছিলাম ১০০০ টাকার বেশি দাবি করে বসে আমি অবশ্যই পরিশোধ করছি তারপর আমার কাজটা করে দিছে আবার তাও ১০-১৫ দিন অনেক ঘোরানোর পর

৮ নং রায়পুর ইউনিয়নের পরিষদ পীরগঞ্জ রংপুর, Rangpur 28 August 2026 10 views RNFUB5UD
0 Comments
Paid Other public office ৳200

নাগরিক সনদ

দৌলতখান পৌরসভা থেকে নাগরিক সনদ গ্রহন প্রাক্কালে — নামে একজন স্টাপ দৌলতখান পৌরসভার এই টাকা দাবী করে। টাকা পরিষদ না করলে সনদ দিবে না। বলা হয়েছিলো কিছু খরচ আছে। রশিদ ছারা ২০০ টাকা দিতে বাধ্য হলাম।

ভোলা জেলা দৌলতখান উপজেলা, দৌলতখান পৌরসভা।, Barishal 28 August 2026 7 views BR4JQPMM
0 Comments
Paid Other public office ৳172.0K

Building fire plan pass

everything happened through a syndicate adopted by Jashore Municipality .over the year its sarveyor , engineer along with local fire office has created a eco system where you cant pass your house plan without a payout .some times they will ask for certain plans that needs files from their desincated people who will ask random amount just for the sake of smooth processing .specially the so called fire plan .then NOC of Municipality is other point. Even Jashore DC office officials also are now involved in this events .for this harassment, now the local engineers community bare submit plans for approval anymore .

jashore, Khulna 28 August 2026 7 views KH6UGBSS
0 Comments
Paid BRTA ৳18.0K

ড্রাইভিং লাইসেন্স বানানো

নতুন করে ড্রাইভিং লাইসেন্স করার জন্য টাকা চাইছে দালাল(বিআরটিএ জোয়ারসাহার ঢাকা উত্তরা)। দালালের ভাষ্য মতে :একা একা করতে গেলে লাইসেন্স পাবেন না। আমাদের মাধ্যমে গেলে, আপনার পরীক্ষাও দিতে হবে না। সব তাদের লোক। তাই হলো, প্রথমে ৫ হাজার টাকা নিয়ে, ১ মাসের মধ্যে আমার ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয়। পরবর্তীতে ১৩হাজার টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়।

ঢাকা, Dhaka 28 August 2026 8 views DK5SRPFP
0 Comments
Paid Other public office ৳8.0K

মামলার আরজি ও রায়ের কপি উত্তোলন

দেওয়ানি মামলা নং — এর আরজি ও রায়ের কপি এবং — জারী মামলার কপি চেয়েছিলাম জজকোর্টের রেকর্ড রুমে দায়িত্বরত ব্যক্তিদের কাছে। তারা বলল অনেক আগের। তাই বের করতে হলে পারিশ্রমিক বাবদ ৮০০০/ টাকা দিতে হবে। আর যদি নকল খানায় দরখাস্ত করেন তবে আমরা পাওয়া যাইনি লিখে দিবো। নথি খুব প্রয়োজন ছিলো বলে সবশেষে ৬০০০/টাকায় রাজি হয়ে যাই।

কুষ্টিয়া, Khulna 28 August 2026 7 views KHHVUKY7
0 Comments
Paid Passport Office ৳7.0K

নতুন পাসপোর্ট

— আমলে ৬০০০ টাকার পাসপোর্ট ১২০০০ দিয়ে নিতে হয়েছিল। — এর আমলে তা আমার বন্ধুরা সরকারি খরচ ৬০০০ টাকা দিয়ে নিতে পেরেছে। বিএনপির আমলে আবার ১২০০০/১৩০০০ হাজার

চট্টগ্রাম, Chattogram 28 August 2026 4 views CTGNPC5B
0 Comments
Paid Passport Office ৳12.0K

নতুন পাসপোর্ট করা

প্রথমে অনলাইন আবেদন নিয়ে গেলে সেটিকে পত্যাক্ষান করে । এবং বলে যে আবেদন ভুল আছে আবেদন বাতিল করে আবার করতে হবে। তারপর একজন আনসার সদস্যর সাথে কথা হলে বলে । প্রতি পাসপোর্ট প্রতি ২ হাজার টাকা করে লাগবে । তাই আমাদের সাতে যেহুতো মুরুব্বি ছিল আমরা ফ্যামিলি ছিলাম তখন এক প্রকার বাদ্য হয়েই দিতে হয়েছে ।

কুমিল্লা, Chattogram 28 August 2026 10 views CTEUVF5U
0 Comments
Paid Other public office ৳2.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট করতে সব ডকুমেন্টস জমা দেয়ার পরে সেখানে একজন ১০০০টাকা দাবি করে। বলে যে, ১০০০টাকা দেন, দিলে আমরা এখান থেকেই সব OK করে দিবো। পুলিশ ভেরিফিকেশক লাগবা না। আমি দেই নি। বলেছি সমস্যা নাই। ভেরিফিকেশক করুক। কিছু দিন পর থানা থেকে ফোন আসে , আমাকে থানায় যেতে বলে। আমি যাওয়ার পরে আমার থেকে 2000 টাকা চায় ভেরিফিকেশক এর জন্য। আমি ওনাকে বলি যে আমার থেকে পাসপোর্ট অফিসে ১000 টাকা চেয়েছে আমি দেই নাই। আর আপনি আমার থেকে দ্বিগুণ চাচ্ছেন। ওনি বলেন , ঠিক আছে তাহলে আপনি পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশক করে নেন। শেষে আর ঝামেলা না করে ওনাকে ১৫০০ টাকা দিয়ে ভেরিফিকেশক করাই।

কুমিল্লা, Chattogram 28 August 2026 6 views CT6CFHMH
0 Comments
Paid Land Office ৳4.0K

মিউটেশনের জন্য

একটা মিউটেশনের রিপোর্টের জন্য, কিন্তু সে টাকা চার হাজার নেয়ার পরেও রিপোর্টটা নেগেটিভ দিয়েছে যাতে আরো বেশি টাকা দাবি করা যায়।

বাণীবহ, রাজবাড়ী, Dhaka 28 August 2026 7 views DKE2EXGH
0 Comments
Paid Other public office ৳500

ভোটার নিবন্ধন

আমি ভোটার নিবন্ধন করতে গিয়েছিলাম, তারা বলেছিল ৩মাস লাগবে৷ পরবর্তীতে মাত্র ৩ দিনে কাজ করে দেওয়ার কথা বলে ৫০০ টাকা দাবি করে। আমি নিরুপায় হয়ে টাকা পরিশোধ করি৷

পীরগঞ্জ, Rangpur 28 August 2026 9 views RNJC4Y9D
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারীর আবেদন।

নামজারির আবেদনের পর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা তদন্তে আসেন এবং রিপোর্ট জমা দেয়ার জন্য গড়ি মসি করেন। পরবর্তীতে টাকা পরিশোধের পরপরই কাজ হয়ে যায়।

উপশহর, Khulna 28 August 2026 8 views KHZRPUYL
0 Comments