All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Education Office ৳2.0K

বি এড স্কেলের ফাইল অগ্রায়ণ

বগুড়ার উপজেলা শিক্ষা অফিসার বি এড স্কেলের ফাইল ফরোয়ার্ড করতে প্রধান শিক্ষকের মাধ্যমে ৩০০০ টাকা ঘুষ দাবি করেছিল। প্রথমবার না দেওয়ায় ফাইল রিজেক্ট করে দিয়েছিল। পরের বার পুনরায় বি এড স্কেলের অনলাইন আবেদন করলে আবার ঘুষ দাবি করেছিল। সেখানে কাকুতি মিনতি করে ২০০০ টাকা দিলে ফাইল ফরোয়ার্ড করেছিল।

শাজাহানপুর, বগুড়া।, Rajshahi 25 August 2026 3 views RJNLG638
0 Comments
Paid Other public office ৳400

খুলনা থেকে ঢাকা গামী(জাহানাবাদ+রুপসীবাংলা এক্সপ্রেসের দুর্নীতি

খুলনা থেকে ঢাকা গামী, ঢাকা থেকে বেনাপোল ও বেনাপোল থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা.. গামী জাহানাবাদ এক্সপ্রেস/রূপসী বাংলা ট্রেনের টিটি রা মিলে। গার্ড রুমে স্ট্যান্ডিং টিকিট না কাটিয়ে প্রত্যেকদিন ২০/২৫ জন লোককে, যাতায়াত করার সুযোগ করে দেয়। যার ফলে,তাদের পকেট ভারি হয় কিন্তু সরকারের ক্ষতি হয়।

খুলনা, Khulna 25 August 2026 5 views KH3ASZNT
0 Comments
Paid Public Hospital ৳1.0K

বেডে ভর্তি এবং টেস্ট করতে নিয়ে যাওয়ার ট্রলি

আমার পা ভেঙে গেছিলো,, আমি পঙ্গু হাসপাতালে ভর্তি হতে গেছি। তখন এম্বুলেন্স থেকে নামানো থেকে শুরু করে প্রতি পদে পদে টাকা দিতে হয়েছে। টাকা ছাড়া ক্ষত স্থানের ড্রেসিং ও করেনা ওখানের দ্বায়িত্ব রত নার্সরা

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKU3QTLR
0 Comments
Paid Other public office ৳150

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে , গ্রামের গরীব অসহায় মানুষদের কাছ থেকে বাধ্যতামূলক টাকা পয়সা নেওয়া হয় , এটা সবার উপর সমান হয় না , কারো থেকে বেশী কারো থেকে কম , তবে শুধু জন্ম নিবন্ধনই নয় আরো অনেক সেবা আমাদের ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া হয় না , আমি 333 থেকে অনেক অনেক সেবা যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো সম্পর্কেও জেনেছি, সে সকল সার্ভিস ও বিপুল পরিমাণ টাকার মাধ্যমে দেওয়া হয় , যেগুলো আইনত অপরাধ আমাদের পুলিশ কিংবা এমপি মহোদয় কখনো এগুলো দেখেনা

রংপুর, কুড়িগ্রাম, উলিপুর, তবকপুর ইউনিয়ন, Rangpur 25 August 2026 3 views RNVXYQT8
0 Comments
Paid Land Office ৳290.0K

নামজারি না করে এ পি প্রোপার্টি বানিয়ে ভয়ভীতি প্রদর্শন ।

নামজারি না করে এ পি প্রোপার্টি বানিয়ে ভয়ভীতি প্রদর্শন । ঘুস নেওয়ার পরেও সঠিকভাবে কাজ না করে হয়রানির শিকার।

নওগাঁ, Rajshahi 25 August 2026 5 views RJBLN63B
0 Comments
Paid Other public office ৳300

পোস্ট অফিসে ফিক্স ডেপোসিট

একাউন্ট খোলার সময় চা- নাস্তা খাওয়ার টাকা চাই। এটা না দিলে কাজ কিছুটা আটকে রাখে। এছাড়াও মোবাইল নাম্বার সম্পর্কিত একটা সমস্যা হয়েছিল। টাকা না দিলে কাজ হবে না বলে দিয়েছিল। তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTDVAK78
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট করা

আমার বোনের ছেলের নতুন পাসপোর্ট করবো ও ভোটার হয় নাই বয়স ১৯ বছর ৫ মাসের মতো অনলাইন জন্ম নিবন্ধ দিয়ে পাসপোর্ট করবো। অনলাইনে আবেদন করে পাসপোর্ট অফিসে গেলাম বললো ১৯ বছরে ভোটার হতে হবে ভোটার কার্ড ছাড়া পাসপোর্ট হবে না। আমি বললাম এখান কি করবো বললো ভোটার হয়ে আসেন। পরে পাসপোর্ট অফিসের সামনে একজন বললো ৩০০০ হাজার টাকা লাগবো টাকা দিলে হবে। আমি ৩০০০ টাকা দিলাম উনি ভিতরের একজন কে কল দিলো পাসপোর্ট হয়ে গেলো

শহর, Dhaka 25 August 2026 3 views DKPCNRXH
0 Comments
Paid Traffic Police ৳500

লাইসেন্স/ বৈধ কাগজপত্র না থাকলেও মান্থলি নামক চাঁদার মাধ্যমে গাড়ি ছেড়ে দেয়া।

সাধারণত ট্রাফিক পুলিশ দুর্বল এবং গরিব লোককে মামলা করে থাকে। এবং মামলা করার আগে তারা মান্থলি করবে কিনা সেটা জিজ্ঞেস করে। আমার ট্রাক যাত্রাবাড়ীর উপর দিয়ে যাওয়ার সময় তারা মান্থলি করার অফার দেয়। আমার যেহেতু দুই একটা কাগজপত্র ফেল ছিল তাই আমি তাদের অফার গ্রহণ করি এখন প্রতি মাসে একজন সার্জেন্টকে 500 টাকা করে পাঠাই। ঢাকা শহরে অন্য কোন সার্জেন্ট ধরলে তাকে ফোন দেই সে ফোনের মাধ্যমে অন্যান্য সার্জেন্ট জানিয়ে দেয় যেন আমাকে ছেড়ে দেওয়া হয় তারা আমাকে ছেড়ে দেয়। এভাবে সারাদেশে একদল সার্জেন্ট/ টিআই এর মান্থলি ব্যবসা চলছে। কোন কোন সার্জেন্ট ও টি আই এর মান্থলি গাড়ি থেকে আদায় হয় 4 থেকে 5 লাখ টাকা।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK7TUDWZ
0 Comments
Paid Other public office ৳200

ইউনিয়ন পরিষদের সেবা

অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে আমি জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ পটিয়া, চট্টগ্রাম উপস্থিত হয়।প্রথমে কম্পিউটার ম্যান এর কাছে যাই কম্পিউটার ম্যান আবেদন করে ১০০ টাকা সরকারী ফ্রি বলে ১০০ টাকা নে।এরপর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে পাঠায় সচিব ইউনিয়ন পরিষদের খারচ আছে বলে ১০০ টাকা নে।অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে ২০০ টাকা খরচ হয়

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTW8MWVW
0 Comments
Paid Other public office ৳3.0K

চুরি হওয়া ফোন জিডির ভিত্তিতে পুলিশ উদ্ধার করার পর ৫০০০ টাতা ঘোষ দাবি করছে

পুলিশ বলছিলো, তাদেরকে সরকার কোনো টাকা দেয়না ফোন উদ্ধার করতে কার্যক্রম চালাতে। টাকার দাবিতে আমরা নাকচ ছিলাম ফোন লাগবে না বলে চলে আসি, পরে ও কল করে ৩০০০ টাকা দিলে হবে ফোন নিয়ে আস্তে পারব। আর কিচ্ছু করার ছিলো তখন ফেন বেশি জরুরি ছিলো।

ফেনী, Chattogram 25 August 2026 6 views CT5FCQBH
0 Comments
Paid BRTA ৳3.5K

ড্রাইভিং লাইসেন্সের জন্য

ভাই আপনি যদি টাকা দেন তাহলে বুলেটের গুলি মিস হবে কিন্তু ড্রাইভিং লাইসেন্স মিস হবে না। যদি টাকা না দেন তাহলে দশবার চেষ্টা করেও পাবেন না। টাকা দিলে পরীক্ষাও দিতে হবে না।

বগুড়া, Rajshahi 25 August 2026 6 views RJLGJK2E
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

দলিল রেজিস্ট্রি

দলিল লেখক কর্তৃক ট্যাক্স বাবদ 30,000/ অতিরিক্ত নিয়েছে যা সে সরকারি কোষাগারে জমা না করে নিজের পকেটে ভরেছে । ঘটনাস্থল - সিরাজগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস, দলিল রেজিস্ট্রির সময় 27 এপ্রিল / 2026 । এই দুর্নীতি সাব রেজিস্টার এর সহযোগিতায় সম্পন্ন হয়েছে ।

সিরাজগঞ্জ সদর, Rajshahi 25 August 2026 6 views RJUDMJLJ
0 Comments