All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.5K

New Passport

নিউ পাসপোর্ট করার সময় আমাকে অযথা কিছু কাগজ নেই বলে ফিরিয়ে দেয় অফিসার। তারপর আনসারকে ২৫০০ টাকা দিয়ে আমি পাসপোর্টটা করি। ওই আনসার র সাথে পাসপোর্ট অফিসের লোকেরা জড়িত। এটা কদমতলী যাত্রাবাড়ী পাসপোর্ট যৌন অফিস।

Kodomtoli, Dhaka 24 August 2026 2 views DK3GFPGZ
0 Comments
Paid Passport Office ৳4.5K

Passport Verification

আমি ঢাকা শহরে থাকি। ঢাকায় আমার বর্তমান ঠিকানা আর নওগাঁয় আমার স্থায়ী ঠিকানা। ভেরিফিকেশন এর সময় ঢাকায় চা পানি বলে মুলিয়ে মালিয়ে ৫০০ নিয়েছে নইলে দেরী হবে এই হবে সেই হবে। আর নওগাঁয় ঠিকানায় না গিয়ে অফিসে ডেকে সরাসরি বলেছে যাদের পাস্পর্ট অন্য বিভাগে বা অন্য জেলায় ৪৫০০ করে জমা করে নিশ্চিন্তে চলে যান। নইলে একটাও আগাবে না। (সাল - ২০২৪)

Naogaon, Rajshahi 24 August 2026 3 views RJ8MTB6Z
0 Comments
Paid City Corporation ৳2.5K

স্থায়ী ঠিকানা পরিবর্তন

আমার ট্রেড লাইসেন্সে দেওয়ার সাইট ঠিকানাটি পরিবর্তন জন্য যাই। দায়িত্বরত অফিসার আমাকে একটি লোক দেখিয়ে দেয়। তার সাথে কথা বলেন সে নিজে কথা বলে না। ওই লোক আমাকে হিসাব করে জানায় সরকারি খরচ বাবদ প্রায় ১২০০ টাকা খরচ হবে। কিন্তু অফিস খরচ বাবদ ২৫০০ টাকা দিতে হবে। এটার কোন ভাউচার হবে না। এই কাজটি করার জন্য মোট ৩৭০০ টাকা দাবি করে। অনেক দরাদরি করে এটি ৩০০০ টাকায় করতে বাধ্য হই।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DK8FFFLZ
0 Comments
Paid City Corporation ৳200

জাতীয় নাগরিকত্ব সনদ উঠাতে গিয়েছিলাম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৩৬ নম্বর ওয়ার্ড এ জাতীয় নাগরিকত্ব সনদ তুলতে যাই। লোক আমার কাছে ২০০ টাকা চায়। বলি এইটা কিসের জন্যে। লোক রেগে যায় এবং বাহানা দিতে থাকে। প্রচন্ড দুর্ব্যবহার এর শিকার হই। শেষ পর্যন্ত টাকা দিয়ে কাজ তা করতে হয়।

Dhaka, Dhaka 24 August 2026 3 views DK6KB6F3
0 Comments
Paid Land Office ৳8.0K

দাগ নাম্বার সংশোধন

আমি দিতে বাধ্য হয়েছি তা না হলে ওরা আমার কাজ ফেলাই রাখত। কাজ হতো নাহ। আমি মজলুম। নায়েব তারক চন্দ্র ও নাজির এই দুইজন বেশু ঘুষ খাই।এদের জন্য অন্যরাও ঘুষ খাওয়ার সুযোগ পায়।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা ভূমি অফিস, Khulna 24 August 2026 2 views KH8SA3ND
0 Comments
Paid Land Office ৳2.0K

খাজনা পরিশোধ

নিয়ম অনুযায়ী খতিয়ান অনলাইন এ সাবমিট করলাম এবং ভূমি অফিস এর এপ্রুভাল এর অপেক্ষা করলাম এপ্রুভাল আসার পর যেইখানে খাজনা আসার কথা ১৫০-২০০ টাকা, সেই madarcud রা ১৫ হাজার টাকা something এন্ট্রি দিয়েছিল। এই বিষয়ে কুত্তার বাচ্চাদের সথে কথা বললে বলে যে এইটা কম করা যাবে না । অতঃপর আমাকে গুষ দিতে বাধ্য করলো madarcudera

মৌলভীবাজার, Sylhet 24 August 2026 2 views SYQUUKNH
0 Comments
Paid City Corporation ৳20.0K

বাসার হোল্ডিং ট্যাক্স পরিশোধের সময়

আমাদের বাসার হোল্ডিং ট্যাক্স পরিশোধের সময় রেভিনিউ সুপারভাইজার বিশ হাজার টাকা দাবি করেছিল উনি বলেছিল যে আমাদের হোল্ডিং ট্যাক্সের ট্যাক্স কর উনি কমিয়ে দিতে পারবেন অথচ আমরা জানতাম সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ট্যাক্স রেট কমানোর আবেদন করলে কমানো যায়। কিন্তু উনি আমার বাবাকে ভুলভাল বুঝিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিল পরবর্তীতে আমরা দশ হাজার টাকা দিয়ে আর ট্যাক্স কর কমিয়ে ছিলাম এছাড়া আমাদের অন্য কোন উপায় ছিল না কারণ একমাত্র উনার মাধ্যমে আমাদের পর পরিশোধ করা সুযোগ ছিল, অন্য কারো মাধ্যমে নাকি জমা নিবে না।

Dhaka, Dhaka 24 August 2026 2 views DK9YGYNE
0 Comments
Paid BRTA ৳2.5K

ড্রাইভিং লাইসেন

আমি পরপর ২ বাই ড্রাইভিং লাইসেন এর জন্য আবেদন করি, লিখিত পরিক্ষা দেই কিন্তু রেজাল্টে আমার নাম আসেনা। আমি এক জন জিপিএ ৫ পাওয়া ছার, এখানে এমন কোনো প্রশ আসেনা যার উত্তর দেওয়া কঠিন। সহজ প্রস্ন যা মোটা মোটি সবাই পারবে। অথচ তারা পাশ করায় না। এর পরের বার আমি একজন দালাল ধরলাম আর তাকে ২৫০০ টাকা দিলাম ( তার দাবি ওনুযায়) , তার পরের পরিক্ষায় আমি শুধু অংশগ্রহন করি, প্যটিক্যাল ও ভাইভা পরিক্ষা দেই নি। বাসাই চলে আসি। পরের দিন আমাকে ফোন দেই, আপনার কাজ হয়ে গেছে, কাল এসে আপনার মূল লাইসেন এর টাকা জমা দিয়ে যায়েন। এই হল অবস্থা।

রাজশাহী, Rajshahi 24 August 2026 2 views RJV7TJQB
0 Comments
Paid Other public office ৳500

NOC

সরকারি চাকরিতে জয়েনের মেডিকেল ফিটনেস গ্রহণ করতে কক্সবাজার সিভিল সার্জনের স্বাক্ষর নিতে সেখানকার কম্পিউটার অপারেটরকে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

কক্সবাজার, Chattogram 24 August 2026 3 views CTE57JZH
0 Comments
Paid Tax Office ৳500

ভ্যাট রিটার্ন দাখিল

বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিয়ম ছিলো, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের পরে, ভ্যাটের সংশ্লিষ্ট ট্রেজারি চালানের হার্ড কপি, সংশ্লিষ্ট ভ্যাট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হতো। প্রতিবার ৫০০ টাকা করে নিতো। বছরে ১২ টি রিটার্ন জমা দেয়ার জন্য নূন্যতম ৬০০০ টাকা দিতে হতো। তা না হলে বিভিন্ন অজুহাত দেখিয়ে ভ্যাট রিটার্ন কেন বাতিল করবে না, এজন্য শোকজ করা হতো।

ঢাকা দক্ষিণ, Dhaka 24 August 2026 2 views DKM87WGF
0 Comments
Paid Other public office ৳250.0K

চাকরি দেওয়ার কথা

আমাকে এলজিইডি প্রোজেক্টে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরি দেওয়ার কথা বলে এলজিইডি এর সহকারী প্রকৌশলী (সিভিল) ২৫০,০০০ টাকা ২৮-০৩-২০২১ তারিখ ব্যাংকের মাধ্যমে নিছে। কিন্তু ৫ বছর ৫ মাসেও আমাকে চাকরি দিতে পারেনি। এখন টাকা ফেরত চাইলে বিভিন্ন তারিখ দেয় এবং ফোন রিসিভ করেনা।

ব্যাংকের মাধ্যমে লেনদেন, Barishal 24 August 2026 2 views BR9LQDQF
0 Comments
Paid Public Hospital ৳50

মেডিক্যাল বোর্ডে চাকরি প্রার্থিদের রিপোর্ট যাচাই

বিসিএস এর স্বাস্থ্য পরীক্ষার নোটিশে মেডিক্যাল বোর্ডে ৫০ টাকা জমা দেয়ার কথা উল্লেখ করা ছিলো। কিন্তু মেডিক্যাল বোর্ড থেকে ১০০ টাকা করে জমা নেয়া হয়।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DK9A9QT9
0 Comments