All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,321 reports found
Report a bribe
Paid BRTA ৳1.0K

ড্রাইবিং নাইসেন্স এর পরীক্ষা

আমি ড্রাইবিং শেখার পর লাইসেন্স এর আবেদনের পর চট্টগ্রাম BRTA তে পরীক্ষা দিতে যাওয়ার পর যখন গাড়িতে বসি আমার থেকে টাকা চাওয়া হয়। এবং টাকা না দিলে ফেইল বলে দিবে। কর্ণারে একজন বসে বসে দেখছে কিন্তু সে যেন দেখেও দেখে না। কেউ ভালো চালাক বা খারাপ সে শুধু ঐ লোক গুলো যা বলে তাই শুনে। আমি গাড়ি একটুও চালায়নি। গাড়িগুলোর মধ্যেই কিন্তু অনেক সমস্যা আছে। যে কাউকে ফেইল করানোর জন্য তা-ই যথেষ্ট। আমি গাড়িতে বসেই নেমে গিয়েছি টাকা দিয়ে। আমাকে তারা পাশ দিয়েছে। আমিও বাধ্য ছিলাম। লাইসেন্স খুবই জরুরি প্রয়োজন ছিল।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTT2KUKN
0 Comments
Paid Land Office ৳15.0K

জমি খারিজ

সরকারি পি ছিল ১১৭০? আমি ২০ শতক জমি খারিজ করতে ভুমি অফিসে যাই সে খানে গিয়ে আমি বলছি আমি জমি খারিজ করবো তার পর আমি কাগজ পাতি দেই কাগজ দেখে আমায় বলে যে ২০ হাজার টাকা লাগবে। তার পর কথা বলে ১৫০০০৳ টাকায় কথা ফাইনাল হয়ে। তার পর শুরু হলো অফিসে যাওয়া আসা আজকে না হয় কালকে কালকে না হয় পরশু এভাবে করতে করতে। ১মাস চলে গেল তারপর একদিন একটা ডেট দিল। ওই ডেকে আমি অফিসে যাই যাওয়ার পর বলে আগে টাকা হাতে দেন তারপরে কাগজ দেব তারপর আমি টাকা দিয়ে দিলাম কাগজ হাতে নিয়ে দেখি আমার জমি ১০শতক খারিজ হইছে বাকি ১০ শতক হয় নাই এখন আবার ১০ শতকের জন্য টাকা চাচ্ছে।

চান্দিনা, Chattogram 2 September 2026 3 views CTDSUUGH
0 Comments
Paid Sub-Registry Office ৳150.0K

জমি রেজিষ্ট্রেশন

একটা জমি রেজিষ্ট্রেশন করতে ২ লাখ টাকা ঘুষ দাবি করে।অনেক রিকোয়েস্ট করে ১৫০০০০ টাকা দেওয়া হয়।।ঘুষ ছাড়া কারু জমি বেচাকেনা হয়না।চিটাগং সাব রেজিস্ট্রার অফিস ঘুষ ছাড়া একটা কাজও হয়না

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTYNBLDD
0 Comments
Paid Passport Office ৳6.6K

পাসপোর্ট রিনিউ

সৌদি আরবে রিযাদে বাংলাদেশি একটি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট রিনিউ করতে যায় এক্সপ্রেসের ডাবল টাকা দেয়ার পরেও তারা বায়োমেট্রিক ডেট বলে পাঁচ মাস পরে তারপরে ২০০ রিয়াল ঘুষ দেয়ার পরে বিষ দিন পরে ডেট করে দেয়

সৌদি আরব রিয়াদ পাসপোর্ট অফিস, Dhaka 2 September 2026 3 views DKLUK3P4
0 Comments
Paid Other public office ৳10.0K

ভেরিফিকেশন

আমার পরিচয় ভেরিফাই এর জন্য কোর্ট থেকে থানায় একটি কাগজ পাঠানো হয়, পুলিশ ভেরিফাই এর জন্য আমাকে থানায় ডাকে এবং কাগজটি অনুমোদন দেওয়ার জন্য নাস্তা খরচ হিসেবে ১০ টাকা দাবি করে, পরবর্তীতে আমি সেটা পরিশোধ করি

নোয়াখালী, বেগমগঞ্জ, Chattogram 2 September 2026 3 views CTS3JUBR
0 Comments
Paid Education Office ৳1.0K

মাতৃত্বকালীন ছুটি

কাজটি করেছিল যিনি অফিস আদেশ রেডি করে দেন তার মাধ্যমে। বলে পেপারে ভুল আছে তাকে আসতে বলেন। আমি এভাবে প্রেগনেন্ট অবস্থায় সিড়ি বেয়ে বারবার উপরে নিচে যেতে ও পারছিলামনা। তাই প্রতিবাদ না করে দ্রুত তাদের কথামতো কাজ করেছিলাম।

কোটালীপাড়া, Dhaka 2 September 2026 4 views DKS5T23S
0 Comments
Paid Passport Office ৳1.7K

পাসপোর্ট

আমি পাসপোর্ট এর নিজে আবেদন করেছি সব কিছু ঠিক ছিল কিন্তু আমার ফাইলটা রিটার্ন করে দিয়েছে, পরবর্তীতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, অনেক গুলা কম্পিউটারে দোকান আছে একটি দোখানে গিয়েছি, বলেছে আমার ফাইল জমা করিয়ে দিবে ২ হাজার টাকা লাগবে, আমি দামা দামি করে ১৭০০ টাকা দিয়ে ফাইল জমা করিয়েছি। এইবাবে প্রতি দিন তাদের চ্যানেল এর মাধমে ৩০০ থেকে ৪০০ ফাইল জমা হয়, যত টুকু বুঝলাম উনারা প্রতি ফাইলে ১১০০ টাকা করে পাসপোর্ট অফিসের লোকেরা পাই। যদি ৩০০ ফাইল হয় তাহলে প্রতি দিন ৩৩০০০০ টাকা উনারা ঘোষ খায়।

SUNAMGANJ, Sylhet 2 September 2026 3 views SYMVCP2H
0 Comments
Paid Other public office ৳500

পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কিত

আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বানাবো তাই পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য পুলিশ সুপার বা উর্ধতন কর্মকর্তার বলা যায় সম্মতি লাগে তাই আমি ফাইলগুলো জমা দিতে গিয়ে পুলিশের সাথে সাক্ষাৎ করার সময় সে আমার কাছে স্পষ্টভাবে ঘুস দাবি করেছে। পরে আমাকে কথা কাটাকাটির এক পর্যায় বাধ্য হয়ে ৫০০ টাকা। আমি তো তাও ৫০০ টাকার উপর দিয়ে পার পেয়ে গেছি কেউ আছে ১৫০০ বা ২০০০ দিয়েও পার পাইনি।

থানা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKW7QG3T
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট জমা না নেয়া

আমি প্রথমে পাসপোর্ট এর জন্য আবেদন করি আমি যখন কাগজ পত্র জমা দিতে যাই তখন আমার পাসপোর্ট তাড়া জমা নেয় না। আমি জানতাম আমাকে অনেক ঝামেলা পেরোতে হবে তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম তারপর ও শেষ পর্যন্ত সেই দালাল এর কাছে হার মানতে হয়েছে। আমি পাসপোর্ট এর জন্য আমার জন্ম নিবন্ধন এন আইডি কার্ড বাবা মার জন্ম নিবন্ধন এবং এন আইডি কার্ড বিদ্যুৎ বিল নাগরিক সনদ স্টুডেন্ট আইডি কার্ড এ মাদ্রাসার সার্টিফিকেট ট্যাক্স এর কাগজ ইত্যাদি এই সব কাগজপত্র দেয়ার পর ও এরা নেয় নাই মজার বিষয় হচ্ছে তাড়া আমাকে অজুহাত দেয় আপনার কারেন্ট বিল এর কাগজ ঝাপসা সেটা বলে তারা আমার থেকে আবেদন জমা নেয় নাই যখন আমি বাহির থেকে দালালকে টাকা দিয়ে আসি তখন হয়তো আমার আইডি কার্ড এবং বাবার আইডি কার্ড দিলে আর কোন প্রশ্ন না করে জমা নেয়

Cumilla, Chattogram 2 September 2026 3 views CT38WRES
0 Comments
Paid Other public office ৳2.00M

পানি উন্নয়ন বোর্ড

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলীর মাধ্যমে প্রতি বিলের ২% টাকা দাবি করে। (উক্ত কমিশন কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে PC হিসেবে পরিচিত।এটা সারা বাংলাদেশের BWDB & LGED তে না দিলে কাজও দেয় না বিলও আটকে রাখে।)

বরিশাল, Barishal 2 September 2026 2 views BRNWQF8N
0 Comments
Paid Other public office ৳160.0K

ফায়ার লাইসেন্স

আমি একজন চায়নিজ গার্মেন্টস ব্যাবসায়ী কে বাংলা দেশে গার্মেন্ট ব্যবসার জন্য আনি ।তারা অনেক কাজ আইনজীবী মাধ্যমে সম্পন্ন করে। কিছু কাজ করতে তারা লোকাল মানুষের সাহায্য নেন।এই লোকাল মানুষের সাহায্য নিতে তারা কৌশলে চাঁদাবাজি শিকার হন।6000স্কায়ার ফিট এর একটি ফায়ার লাইসেন্স করতে কম্পানির কাছ থেকে 160000 টাকা নেন। এটি আমাদের দেশের জন্য ভাবমূর্তি নষ্টের কারণ । বিদেশীরা আমাদেরকে বলে তোমরা চোর। তোমাদের দপ্তর গুলো চোর। তোমাদের এলাকার লোকগুলা চাঁদাবাজ। আমার এই রিপোর্টটি আপনারা গুরুত্বের সাথে প্রচার করবেন। বিদেশীরা আমাদের দেশে ব্যবসা করতে এসে আমাদের দেশে কিছু চাঁদাবাজার কারণে তারা ব্যবসা করতে অনিয়া প্রকাশ করি।

আশুলিয়া, Dhaka 2 September 2026 3 views DKGYHMRC
0 Comments
Paid BRTA ৳14.0K

ড্রাইভিং লাইসেন্স

আমি সৌদি আরব প্রবাসী, আমি সৌদিতে গাড়ী ড্রাইভ করি। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দরকার ছিল তাই আমি বিআরটি এ অফিসে যাই উনারা আমার সাথে কথাই বলে নাই ঘন্টা দুয়েক চেষ্টার পর কথা বলতেই পারি নাই। তার পর একজন আমাকে বলে এভাবে হবেনা দালাল ধরতে হবে!! কি আর করা দালাল ধরপ ১৪ হাজার খরচ করে লাইসেন্স বানিয়েছি।

সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 3 views SYCG43MK
0 Comments
Paid Passport Office ৳250

ম্যান পাওয়ার কার্ড

আমি ম্যান পাওয়ার কার্ড টির জন্য ওয়েব সাইটে আবেদন করেছি। কিন্তু ফেনী ম্যানপাওয়ার অফিসে কর্মরত ব্যক্তি বলছে এটা হয়নি। আবার করতে হবে। যখন পুনরায় করার জন্য টাকা দিলাম, আমার আবেন করা পেপারটাই আমার হাতে ধরিয়ে দিল।

ফেনী, Chattogram 2 September 2026 3 views CT2RRJAY
0 Comments