All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট তৌরি

পাসপোর্ট করার জন্য স্বাভাবিক নিয়মে আমি আবেদন করি যখন পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে যায় তখন তারা আমারআমার কাগজ ভুল বলে আমি দেখলাম যারা দালাল ধরেনি তাদের কাগজগুলো ভুল ধরছে এবং যারা দালাল ধরছে তাদের কাগজ গুলা আলাদা সাইট করে রাখে এবং তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম দালাল না ধরলে আমার পাসপোর্ট হবে না পরবর্তীতে আমি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকানে যোগাযোগ করলাম তারা বলল আমরা সমস্ত কাগজ সাজিয়ে দেবো আপনার কাগজ ভালোভাবে ওরা চেকও করবে না শুধু আপনাকে ২০০০ টাকা দিতে হবে আমি তাদের কথামতো টাকা দিলাম এবং কাগজগুলো পাসপোর্ট অফিসে জমা দিলাম পরবর্তীতে আমার পাসপোর্ট হয়ে গেল এই ঘটনাটি মাত্র তিন মাস আগের।

Pabna, Rajshahi 31 August 2026 9 views RJQ5CGAC
0 Comments
Paid Sub-Registry Office ৳62.0K

জমির দলীল

আমার একটি জমির দলীল করার জন্য রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করা হলে প্রথমে 50,000/- টাকা জিলাপী খাওয়া বাবদ (ঘুষ) দাবি করে। অতঃপর তাদেরকে ৩৫,০০০/- টাকায় রাজি করাতে সক্ষম হই। অবশেষে আমার জমির দলীল সম্পন্ন হয়। অতঃপর উক্ত দলীল লেখক দিয়ে খারিজ করা হলে আরো ১২,০০০/- টাকা দাবি করে। সেখান থেকে ৭,০০০ টাকা দিয়ে কাজ সম্পন্ন করেছি। কিন্তু আরো ৫,০০০/- টাকা দাবি করছে।

ত্রিশাল, Mymensingh 31 August 2026 11 views MYEZXFWS
0 Comments
Paid Education Office ৳20.0K

সার্টিফিকেটের নাম সংশোধন

আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে মায়ের নাম ভুল ছিলো। যেভাবে প্রসেস সেভাবেই আমি এপ্লাই করেছিলাম কিন্তু কোনো আপডেট ছিলো না। আর আমার সার্টিফিকেটগুলো জরুরিভিত্তিতে প্র‍য়োজন ছিলো। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে দেয় ২০০০০ টাকা দিলে ২ দিনের ভিতর দিবে আর না হলে তারা আইডি নাম্বার নিয়েও ট্র‍্যাক করবে না। যেদিন খুশি সেদিন সার্টিফিকেট দিবে। যেহেতু আমার দরকার টাকা দেওয়া লেগেছে।

ঢাকা, Dhaka 31 August 2026 8 views DKPE3GXX
0 Comments
Paid Other public office ৳200.0K

মুক্তিযুদ্ধের ভাতা পাওয়ার জন্য

আমার বীর মুক্তিযোদ্ধা বাবার জন্য ভাতা পাওয়ার আবেদন করার কথা বলে [অভিযুক্তের নাম] আমার কাছ থেকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ঘুষ নেন। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আমি উকিল নোটিশ পাঠালে তিনি টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করলেও এখন পর্যন্ত তা দেননি। এই প্রতারক ও ঘুষ গ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।

সচিবালয়ে, Dhaka 31 August 2026 12 views DK4U3YN3
0 Comments
Paid Passport Office ৳1.5K

1122

আমার বাসা রংপুর জেলায়। আমার বোনের বাসা নীলফামারী। আমাদের ২জনের পাসপোর্ট করতে গিয়ে সব কাগজ সঠিক এবং মিল থাকার পরেও ওরা রিজেক্ট করে দেয়। পরে বের হয়ে বাহিরের কম্পিউটারের দোকানে কথা বলে ১৫০০টাকার কথা বলে ওরা। কথা বলে টাকা নিয়ে উপরে সরাসরি ভাবে পরিচালকের সাইন নিয়ে ফাইল জমা করে।

Rangpur, Rangpur 31 August 2026 11 views RN4NHZZB
0 Comments
Refused Tax Office ৳10.0K

জমির খাজনার জন্য দাগ খতিয়ান প্রসঙ্গে।

জমির খাজনার জন্য দাগ খতিয়ান প্রসঙ্গে। আমাকে বলা হয়েছে দাগ খতিয়ান তুলে দিবে এটার জন্য ১০,০০০/- লাগবে। নাহয় কাজ হবেনা, পরবর্তীতে আমি কাজ করাই নাই, লিগ্যাল ওয়েতে করাতে চেয়েছিলাম, কিন্তু কাজ এখন অব্দি হয়নি, আমার কথা হলো আমি আমার জমির খাজনা(কর) দিবো সেখানে কেনো আমাকে ঘুষ দিতে হবে? সরকার কে ট্যাক্স দিবো সেখানে কিসের ঘুষ! এটা বলে আমি প্রত্যাখ্যান করি।

ঢাকা, রাজউক মতিঝিল।, Dhaka 31 August 2026 12 views DKU58A53
0 Comments
Paid Other public office ৳350

টিকিট জালিয়াতি

ট্রেনের টিকেট ১২০ টাকা ঢাকা থেকে ময়মনসিংহ অধিকাংশ সময় টিকিট বিক্রি হয় ব্লেকে আপনি ট্রেনে যাবেন টিকিট ছাড়া ৩৫০-২৫০ টিটিকে দিলে ডিল ডান।

ময়মনসিংহ (অন্যান্য), Mymensingh 31 August 2026 11 views MYELSLEL
0 Comments প্রমাণ আছে
Paid Education Office ৳5.0K

ভর্তি বাতিল

আমি কারিগরি বোর্ডে গিয়েছিলাম আমার পুরাতন কলেজের ভর্তি বাতিল করতে আমার রেজিষ্ট্রেশন আর এডমিট টা আগেই হারিয়ে গিয়েছিলো, একজন লোক আমার থেকে ৫০০০ টাকা দাবি করেছে কেবল ভর্তি বাতিল করবে বলে আমি ঘুষ না দেওয়ার জন্য ২ দিন ধরে পুরো অফিস ঘুরেছি কোনো কাজ হয়নি শেষমেষ বাধ্য হয়ে ৩০০০ টাকা ঘুষ দিয়ে এ কাজ করতে হয়েছে! এ ঘটনা ২০২৪ সালের

তেজগাঁও, কারিগরি শিক্ষা বোর্ড, Dhaka 31 August 2026 10 views DK3K2WB4
0 Comments
Paid Passport Office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৩ সালে আমার আব্বুর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো তাই তার পাসপোর্ট বানাতে গিয়েছিলাম সব প্রসেস হওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সাভার থানায় যেতে বলা হয়েছিল সেখানে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত অফিসার ১০০০ টাকা ঘুষ দাবি করে আমাদের পাসপোর্ট ছিল দুইটি আমার ভাইয়ের একটি ছিল দুইটার জন্য ২ হাজার টাকা ঘুষ চাওয়া হয় কোন রাস্তা না থাকা সেটি দিতে হয়েছিল, বিষয়টি অনেক পুরনো কিন্তু বিষয় হচ্ছে সে অফিসার গুলা এখনো দায়িত্ব প্রাপ্ত রয়েছে এবং কাজ করে যাচ্ছে এবং তাদের কোন শাস্তিও হয়নি। এমনকি বিগত সরকারের সময়ে এই সাভার থানার পুলিশ অফিসাররা সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছে তাদের কোন শাস্তিও হয়নি ওপেন ফায়ার করেছে তারা অনেককে মেরেছে।

ঢাকা,সাভার, Dhaka 31 August 2026 13 views DKPHP4U9
0 Comments
Paid Other public office ৳500

DPDC

ডিপিডিসি (DPDC) আমাদের নারায়ণগঞ্জ এলাকার কিছু অংশে প্রিপেইড মিটার সরবরাহ করেছে এবং আমরা সেই মিটারের মূল্য পরিশোধ করেছিলাম। তিন মাস পরেই মিটারের ব্যাটারি 'লো' (low) বা কম চার্জের সংকেত দেখাতে শুরু করে; বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পর তারা অতিরিক্ত একটি ব্যাটারি নিয়ে একজন কর্মীকে পাঠায় এবং এর জন্য ৫০০ টাকা চার্জ করে! ডিপিডিসি (DPDC) প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তনের জন্য অফিসিয়ালি কোনো টাকা বা ৫০০ টাকা চার্জ নেওয়ার নিয়ম নেই। সরকারি নিয়ম অনুযায়ী, প্রিপেইড মিটারের ব্যাটারি শেষ বা নষ্ট হয়ে গেলে বিদ্যুৎ অফিস থেকে সেটি বিনামূল্যে পরিবর্তন করে দেওয়ার কথা। মাত্র ৩ মাসের মধ্যে ব্যাটারি লো দেখানো এবং এর জন্য ৫০০ টাকা দাবি করা সম্পূর্ণ একটি অনিয়ম।

Narayanganj, Dhaka 31 August 2026 11 views DK9LBPX5
0 Comments
Paid Sub-Registry Office ৳25.0K

জমির নামজারি

সরকার বলে যে নামজারি করতে টাকা লাগে ১১৭০/- টাকা বাস্তবে আসলে চিত্র অন্য। প্রথমে গেলাম তেজগাঁও এর ভূমি অফিসে প্রধান শাখায়,তখন মেলা চলতেছিল। তো আমি আমার নামজারি ব্যাপারে কথা বল্লাম সেখানকার কোন এক কর্মচারীর সাথে এবং সে বল্লো এই কাগজ/সেই কাগজ আরো কত কি। মানে আপনি ঐ কাগজ বের করতে করতে আপনার জুতার তলা শেষ হবে কিন্তু কাগজ বের হবে না টাকা ছাড়া কারন সেটাও কোন না কোন সরকারি অফিস। যাই হোক এর পর গেলাম মিরপুর ১০ এর ভূমি অফিসে এবং সেও সেই একই কথা এটা আনেন ওটা আনেন তার পর অনলাইনে জমা দিন সাথে হাজিরা তো আছেই। এখন এগুলো করবো নাকি আমার চাকরি ঠিক রাখবো। তখন সে বল্লো ২৫০০০/-টাকা দিলে কিছুই করতে হবে না সেই সব জোগার করে দিবে হাজিরাও দিতে হবে না। তো আমার আর কোন অন্য উপায় নাই তাই রাজি হতে হলো।

মিরপুর ১০, Dhaka 31 August 2026 12 views DKEZS9CZ
0 Comments
Paid Land Office ৳50.0K

khajna

আমার জমির খাজনার রশিদ আগের অর্থাৎ শুরু থেকে যখন খাজনা পরিশোধ করেছিলেন আমার বাবা চাচা কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ ঐ রশিদ গুলা হারিয়ে ফেলেছি । এখন আমি যখন আমার নতুন করে জমির খাজনা দিতে চাই তখন আমাকে বলা হয়েছে শুরু থেকে খাজনা দিতে যেহেতু আগের ডকুমেন্টস হারিয়ে ফেলেছি। তখন উনি ক্যালকুলেট করে বললেন আমার সর্বমোট টাকা ১,০০,০০/- (এক লক্ষ টাকা) পরিশোধ করতে হবে। আমি উনার কথামতো পরিশোধ করি। কিন্তু যখন আমি খাজনার রশিদ হাতে পাই তখন দেখি ১০ খতিয়ানে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা ) জমা দেয়া হয়েছে এবং বাকি টাকা জিজ্ঞেস করলে উনি সদোত্তর দিতে পারেন নাই। যেহেতু ২০২৩ সালের ঘটনা তাই টাকার পরিমাণ সামান্য এদিক সেদিক হতে পারে ।

Lalabazar, Sylhet 31 August 2026 10 views SYGM625N
0 Comments
Refused Tax Office ৳5.00M

অডিট ফাইল এ্যাসেসমেন্ট করার জন্য

আমি একটি কোম্পানির হিসাব বিভাগের দায়িত্বে আছি..কোম্পানির মালিক আমাকে খুব বিশ্বাস করে....বাংলাদেশের নতুন একটা সেক্টরে ইনভেস্ট করে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে আমার কোম্পানি ওনার, সেই 2016 থেকে আমি এখানে আছি...নিয়মঅনুযায়ী 2015-2016 অর্থবছর থেকে এখন পর্যন্ত সব ফাইলই এ্যাসেসমেন্ট এ আটকে আছে........প্রতি অর্থবছরের জন্য সার্কেলের কমিশনার 10 লক্ষ ঘুষ দাবি করেন....এইগুলিরতো আসলে কোনো প্রমান থাকে না ...ভুক্তভোগি বুঝে কতটা পেইন....একটু নতুন কোম্পানি,,,নতুন ইনোভেশন....অনেক কিছুই গোছানো নাই থাকতে পারে...সিস্টেম অনুযায়ী সরকারি কোষাগারে যা জমা দেওয়ার তা আমার মালিক দিতে রাজি.........তার বাহিরেও বড় এমাউন্ট ঘুষ না দিলে ফাইলে সাইন হবে না........ আমি জীবনে বহু জায়গাতে ঘুষের কাহিনী শুনেছি,দেখেছি.......এতটা কোথাও না

ঢাকা-সার্কেল-1, Dhaka 31 August 2026 14 views DKJLV42K
0 Comments
Refused Education Office ৳500.0K

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে নিম্ন মানের সরকারি চাকরি ধরতে গেলেও ঘুষ চাচ্ছে।বলতে গেলে সব সরকারি প্রতিষ্ঠানে এরখম ঘুষের ভিত্তি তে চাকরি দেওয়া।যেখানে যোগ্য ব্যাক্তি টাকার কাছে হেরে যাচ্ছে।৪-৫ লাখ এমন করে নেওয়া হয়। বাংলাদেশ এর প্রতি সেক্টরে এখন ঘুষ আর ঘুষের বিনিময়ে চাকরি।।।

হাটহাজারী, Chattogram 31 August 2026 10 views CTTC3BVN
0 Comments
Refused Land Office ৳40.0K

নামজারি খতিয়ান।

হালিশহর রোড, নয়া-বাজার মোড়ে অবস্থিত ভূমি অফিসে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিজেদের নামে নামজারি খতিয়ান করার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে কর্মরত একজন কর্মচারী নামজারি কার্যক্রম সম্পন্ন করার জন্য আমার নিকট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা দাবি করেন। উক্ত অর্থ প্রদান না করায় এখনো পর্যন্ত নামজারি খতিয়ান সম্পন্ন করতে পারিনি।

উত্তর হালিশহর, Chattogram 31 August 2026 11 views CTXLGSCB
0 Comments
Paid Accounts Office ৳10.0K

পেনশন সংক্রান্ত

আমার আব্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমার মা মাসিক পেনশন পান। আব্বা মারা যাওয়ার ২ বছর মায়ের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় বিধি মোতাবেক চিকিৎসাভাতা ২,৫০০/- টাকা হওয়ার কথা। কিন্তু উপজেলা হিসাবরক্ষণ অফিস পেনশন আটকে রেখে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। শেষে ২,৫০০/- টাকায় রফা হয়। ঘুষ পরিশোধ করার পর সব ফক ফকা, কোনো সমস্যা নেই আর।

কয়রা, খুলনা, Khulna 31 August 2026 12 views KHMKQ5MV
0 Comments
Paid BRTA ৳4.0K

ড্রাইভিং লাইসেন্স

নোয়াখালী BRTA তে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে কেউ যদি পুরো নাম্বারও পেয়ে থাকে তবে তাকেও কর্তৃপক্ষ ফেইল দিতে বাধ্য যদি না সে ঘুষ দেয়। এটার সাথে প্রশাসনও জড়িত। তারা নাটক করে যে আপনারা ঘুষ দিবেন না কিন্তু থলের বিড়াল তারাও। আমার বন্ধু সবকিছুতে পাস করার পরও অহেতুক তাকে ফেইল করানো হয়েছে ঘুষ না দেয়ার কারণে

সোনাপুর, নোয়াখালী, Chattogram 31 August 2026 12 views CTNMP7FW
0 Comments
Paid Other public office ৳1.0K

For Police clearence curtificate

আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করে। সে সরকারি নির্ধারিত নিয়মে অনলাইনে Police Clearance Certificate (PCC)-এর জন্য আবেদন করে এবং আবেদন বাবদ ১,৫০০ টাকা পরিশোধ করে। পরবর্তীতে দৌলতপুরে সত্যায়িত কাগজপত্র জমা দিতে গেলে তার কাছে অতিরিক্ত ১,০০০ টাকা খরচ বাবদ দাবি করা হয়। তাকে বলা হয়, টাকা না দিলে নাকি তার আবেদন অ্যাপ্রুভ হবে না/পুলিশ ক্লিয়ারেন্স হবে না। তিনি সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর চাইলে নম্বরও দেওয়া হয়নি। পরবর্তীতে ৫০০ টাকা দেওয়ার পর তার আবেদনটি সম্পন্ন হয়। প্রশ্ন হলো, অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ১,৫০০ টাকা পরিশোধ করার পরও কাগজপত্র জমা দেওয়ার সময় অতিরিক্ত টাকা কেন দাবি করা হবে? যদি কোনো অতিরিক্ত সরকারি ফি থাকে, তাহলে তার সরকারি রসিদ বা নির্ধারিত ফি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া

Daulatpur , Kushtia ., Khulna 31 August 2026 9 views KHU834Z2
0 Comments