All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Other public office

KDA NOC

নাম-— পদবি-পরিকল্পনা কর্মকর্তা অফিস-খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ NOC জন্য সরকারি ফি ৫৭০০ কিন্তু উনি রো বেশি ১০,০০০ টাকা চেয়েছে ।KDAতে নাকি ১৫,০০০ টাকার নিচে NOC পাওয়া যায় না । ওনার নিজের ২টা অফিস আছে ওখানে কাজ কন্টাক দিলে ফাইলে কোন সমস্যা হয় না । ওনার মামাকে দিয়েও একটি অফিস করিয়েছেন নিউমাকেট ।

Refused
খুলনা ৳10.0K
29 August 2026 9 KHCG3WT7
0 Comments
Other public office

উপজাতি সনদ উত্তোলন

গ্রাম থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসা-যাওয়ার গাড়ি ভাড়া প্রায় ১২০ টাকা। উপজাতি সনদ আবেদনের পরে দায়িত্বশীল ব্যক্তি অনেকগুলো আবেদন কপি দেখিয়ে বলেন। ৩০০ টাকা না দিলে এভাবেই থাকবে। ৫ বার আসবেন ৬০০+ খরচ হবে। এর চেয়ে ৩০০ দিলে আরেকবার আসলেই নিতে পারবে। পরে অনুরোধ করে ২০০ টাকা দিয়েছি। কেননা, বারংবার যাতায়াত করার সামর্থ্য ছিলো না। ২০০৯ সালের ঘটনা।

Paid
মৌলভীবাজার ৳200
29 August 2026 8 SYPKS44J
0 Comments
Passport Office

Police Verification

In 2023, I submitted my passport application at the Cumilla Passport Office by myself. The 1st day, they didn't process my application, as this application was mine. After talking with the officer, they accepted my application and took a photo with a signature, but after 1 month of the submission, the status of my passport application was stuck in the initial phase, so I had to visit the passport office again, and then they sent my passport directly to the police verification phase in my local thana. After that, the police officer took 400 tk from my father and then processed it.

Paid
Cumilla ৳400
29 August 2026 11 CTRCEU3U
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স

ঢাকার বাইরে যেই কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তার লাইসেন্স ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নবায়ন বা রেনু করা হয় এ বছর রেনু করতে গিয়ে জানতে পারলাম উপজেলা জেলা পরিষদে আবেদন করতে হবে এখান থেকে ভেরিফিকেশনে যাবে দেন তারপরে উপজেলা সচিব যাচাই করে সিগনেচার করবে আবেদন করে চলে আসলাম সাত দিন পরে যোগাযোগ করলাম তারা কোন ভেরিফিকেশনে আসেনি আবার গেলাম গিয়ে বললাম যে আমাদের ট্রেড লাইসেন করা অনেক জরুরী একটি লোক বলল ১০০০০ টাকা দেন আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি আমরাও বিভিন্ন এ থেকে জানতে পারলাম টাকা ছাড়া এই কাজ সম্পূর্ণ হবে না তাই ওই লোকের মাধ্যমে বার্গেটিং করে ৮ হাজার টাকা ফিক্সড হয় ১০০০ টাকা advance করার পরে কাজ সম্পূর্ণ করে দেয় তারপরে আরো ৭ হাজার টাকা পরিশোধ করি একদিনের মধ্যেই আমার কাজ হয়ে যায়

Paid
কেরানীগঞ্জ ৳8.0K
29 August 2026 4 DK7A2XH5
0 Comments
Land Office

খতিয়ান ও খারিজ

খারিজ করতে ১১৭০ টাকা লাগে সেখানে বগুড়া মালতিনগর বকসিবাজার তসিলদার ৭,০০০ টাকা নিয়েছে এবং বগুড়া জেলা প্রশাসক এর কার্যলয় জেলা রির্কড রুমে ১২০ টাকার খতিয়ান উওলনের জন্য ৫০০ টাকা করে নিয়েছে

Paid
বগুড়া ৳7.0K
28 August 2026 8 RJGD93V4
0 Comments
Other public office

নির্বাচন কমিশন

আমার মায়ের Nid তে তার নাম ও তার বাবার নাম ভুল এসেছে , দীর্ঘ ৪ বছর চেষ্টা করেও আমার মা এটা ঠিক করতে পারেনি। এরপর আমি বললাম যে দালাল দিয়ে করাতে কিন্তু আমার মা বারন করলো, তো আমি তাকে না জানিয়ে ফেইসবুক এর একটি গ্রুপ থেকে একজনকে বের করলাম , উনি ছিলেন আগারগাঁও এর নির্বাচন কমিশন এর ডাটা অপারেটর ( অন্তত সেটাই পরিচয় দিলো) আমাদের কথা হলো ৮ হাজার টাকা, আমি টাকা দিলাম, এরপর উনি এটা অনলাইন , এটা এভিডেভিড , আইডি লক এভাবে বলে বলে দীর্ঘ ৪ মাসে আমার থেকে প্রায় ১ লক্ষ ২৪ হাজার টাকা বিকাশে নিয়েছে । প্রতিবার উনি কম কম এমাউন্টের টাকা চাইতো, তখন আমি ভাবতাম এভাবে যে, ৮ হাজার দিয়ে দিয়েছি, আরো ২ হাজার চেয়েছে ! দিয়ে দি, নতুবা এই ৮ হাজার লস। এভাবে করে এই সমপরিমাণ অর্থ নিয়েছে। যদিও পরিশেষে কাজটি হয়েছে আমার, যাইহোক ।

Paid
ঢাকা ৳124.0K
28 August 2026 10 DKSET8CA
0 Comments
Sub-Registry Office

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী-অনলাইন কাবিন যাচাই মোটা অংকের ঘুষ ছাড়া হয় না ।

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী- কম্পিউটার অপারেটর এবং প্রধান সহকারীর চাহিদামত ঘুষ না দিলে প্রবাসীদের কাবিন অনলাইন যাচাই হয় না । সংশ্লিষ্ট কাজী, ভলিয়ম বই এবং সেবাপ্রত্যাশী হাজির হলে ও ঘুষ অব্শ্যই দিতে হয় । আমি এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করেছি । স্কিনশট দেয়ার অপশন নাই তাই দেয়া যাচ্ছে না । স্থানীয় মিডিয়া অনেক নিউজ করছে তার পরে ও নোয়াখালী জেলা রেজিষ্টার অফিসে প্রবাসীদের হয়রানি বন্ধ হয় নাই । নতুন নতুন নিয়মের দোহাই দিয়ে ঘুষের অংক নির্ধারন করে থাকে । আমরা প্রবাসীরা অসহায় । অনেকের কাছে জানতে পারলাম শুধুা আমাদের নোয়াখালী জেলা নয় প্রত্যেক জেলায় ই রেজিষ্টার অফিস এবং কাজীদের চাহিদামত টাকা ছাড়া সেবা পাওয়া যায় না ।

Paid
নোয়াখালী ৳5.0K
28 August 2026 6 CTNXGESH
0 Comments
Sub-Registry Office

জেলা রেজিষ্টার অফিস/ কাবিন নামা অনলাইন যাচাই প্রক্রিয়ার জন্য জেলা রেজিষ্টার অফিস এবং সংশ্লিষ্ট কাজী

আমারা প্রবাসীদের নিকাহ নামা সত্যায়নের জন্য নতুন নিয়মে জেলা রেজিষ্টার অফিস হতে যাচাই করতে হয় । এই প্রক্রিয়ায় আমাদের লক্ষীপুর জেলা রেজিষ্টার অফিস এবং সংশ্লিষ্ট কাজীগন উচ্চহারে ঘুষ ছাড়া কোন কাবিন যাচাই করে না । জেলা রেজিষ্টার অফিসের কম্পিউটার অপারেটর এবং জেলা রেজিষ্টার কাজীর মাধ্যমে সরাসরি ঘুষ গ্রহন করে । ঘুষ ছাড়া কোন কাবিন যাচাই করা সম্ভভ হয় না । রেজিষ্টার অফিসে যোগাযোগ করলে ওরা বলে কাজির সাথে যোগাযোগ করেন । কাজী জেলা রেজিষ্টার অফিস এবং তার চাহিদা মত টাকা না পেলে কোন তথ্য দেয় না । জেলা রেজিষ্টার অফিস বেশ কিছুদিনের মধ্যে টাকা না পেলে । আবেদন সরাসরি বাতিল করে দেয় । মন্তব্যে লেখে কাজীর কাছ থেকে কোন তথ্য পাওয়া যায় নাই/ অথবা কাজীর অসহযোগিতার জন্য বাতিল করা হলো । প্রত্যেক জেলায় বর্তমানে একই অবস্থা

Refused
লক্ষীপুর ৳25.0K
28 August 2026 11 CTW9ZU3J
0 Comments
Other public office

Sonagazi Police Station

While I was trying to save my excavator and driver from local mob in 2023-24, I called 999 to get the local police station involved. The SI took the keys of my excavator and operator was asked to meet him in PS. He kept the keys for 3 days and demanded 50k for the release. We called 999 again, and they assured me that he can't keep it, if a case hasn't been filed. When we refused to pay and asked him to file a case, following morning he got some random people to show up for case filing. However, through his higher authority in the police, we made him withdraw his plot and return the keys.

Refused
Feni ৳50.0K
28 August 2026 8 CTXLKAWV
0 Comments
Other public office

চাকরি, সরকারি কোয়াটার, বদলি ও পদোন্নতি জনিত ঘুস

বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার নিরাপত্তা কর্মকর্তা —, নিজেস্ব দপ্তরসহ বিভিন্ন দপ্তরে চাকরি, বদলি, পদোন্নতি, সরকারি কোয়াটার বানিজ্য করেন। প্রয়োজনে তাহার Whatapp চেক করতে পারেন

Refused
ঢাকা ৳1.60M
28 August 2026 12 DKBXXLWV
0 Comments
Other public office

দাপ্তরিক কাজ

সংসদে মাননীয় এমপির সঙ্গে দেখা করতে গিয়ে — নামে একজন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি জানতে চান, আমি কী কাজ করি। আমি বলি, পারিবারিক কিছু বিষয় এবং একটি কাজের ব্যবস্থা করার উদ্দেশ্যেই এসেছি। এরপর তিনি সরাসরি সরকারি চাকরি এবং টেন্ডারের বিষয়ে কথা বলেন এবং বলেন, তাঁর চাহিদা অনুযায়ী তিনি তদবির করে দিতে পারবেন। ঘটনাটি আমাকে সত্যিই ভাবিয়েছে। একজন সাধারণ মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে নিজের প্রয়োজনের কথা বলে, তখন তার সামনে যদি যোগ্যতা, নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার পরিবর্তে তদবির, প্রভাব এবং ব্যক্তিগত স্বার্থের প্রস্তাব আসে—তাহলে দেশের সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত হতাশাজনক। আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তুলছি না; তবে এমন সংস্কৃতি যদি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জায়গা করে নেয়, তাহলে

Refused
ঢাকা ৳1.60M
28 August 2026 13 DKYNLBV9
0 Comments
Land Office

Registry

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ভূমি অফিসে (এসি ল্যান্ড অফিস) নামজারির মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত কাগজপত্র ও রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যাই। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) / ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলে পরের দিন ফাইলটি সম্পন্ন করে দেওয়ার অনুরোধ জানাই। তিনি সরাসরি সরকারি প্রক্রিয়ায় না গিয়ে অফিসের পিয়নের মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেন। পরবর্তীতে উক্ত পিয়ন কাজটির জন্য ২০০০ টাকা অনানুষ্ঠানিক ফি (ঘুষ) হিসেবে দাবি করে। প্রয়োজনীয় কাগজপত্রের জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনানুষ্ঠানিক উক্ত ২০০০ টাকা পরিশোধ করতে হয়।

Paid
Kachua ৳2.0K
28 August 2026 11 CTQ4274K
0 Comments