All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে আমার কাগজপত্র সব ঠিক থাকার পরও ফাইল জমা নিচ্ছে না পরে দেখলাম শুধু আমি না যারা কন্টাক করেন আসেনি নিজে নিজে পাসপোর্ট করতে এসেছে কারো পাইলে জমা নিচ্ছে না তারপর দালালের মাধ্যমে কন্টাক করার পর ফাইলগুলো জমা নেয় আমার কাছে ছবি ভিডিও আছে

কুমিল্লা, Chattogram 27 August 2026 10 views CTF26G96
0 Comments
Only demanded Land Office ৳25.0K

রেকর্ড সংশোধনএর আবেদন

আমাকে চন্দনাইশ ভুমি অফিস থেকে দোহাজারি ভুমি অফিসে পাঢ়িয়েছে শুধু একটা তদন্ত করে রিপোর্ট নয়ে আসার জন্য, এতেই তারা ৫০ হাজার দাবি করছে

চন্দনাইশ, Chattogram 27 August 2026 5 views CTL2C4PP
0 Comments
Paid Public Hospital ৳200

ড্রাইভিং এর জন্য যে মেডিকেল সার্টিফিকেট লাগে সেটার জন্য।

আমি মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট(১০৳)কেটে সবকিছু জিজ্ঞেস করে, তারা আমাকে মেডিসিন ডাক্তারের কাছে পাঠায় এবং বলে সেখানে বললে তারা চেক করে সবকিছু তারপর আপনাকে সেটা দিয়ে দিব। কিন্তু যখন আমি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের বিষয়টি বলি তখন ডাক্তার কিছু শোনার আগেই সেটা করে দেবে না বলে প্রত্যাখ্যান করে ও পাশের রুমে পাঠিয়ে দেয় যেখানে তাদের সহকারি বা পিয়ন ছিল। পরে পিওনের সাথে কথা বলে (২০০ টাকা দিলে সে সার্টিফিকেট ব্যবস্থা করে দিবে) ঠিক করি! পরে কিছুক্ষণ পর সে ডাক্তারের কাছে ফরমটি নিয়ে যায় ও কাজটি সম্পন্ন হয়! সনদটি আমার অতি দ্রুত দরকার ছিল তাই আমি সে বিষয়ে কোনো প্রতিবাদ করিনি! ঘটনাটি: শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর!

ঢাকা, Dhaka 27 August 2026 7 views DKTWP3BV
0 Comments
Only demanded Other public office ৳50.0K

বাংলাদেশ পুলিশ

I bought a used secend hand phone with recite in Facebook marketplace for 10k everything was fine seller proved cash recite as proof of ownership Few weeks later police called me told me that this device was stolen come the thana as soon as possible As a good citizen I surrendered the mobile phone And I also showed evidenced of my proof of purchase also marketplace seller chat history They are not willing to see any kind of proof They abused me They lock me up and demanded that if you don't give 50k you will bring prosecuted to jail My family had a hard time getting the money in a day There was a police officer called — he demanded the money included with other ocs We paid it

সদোরঘাট পটুয়ালি থানা, Dhaka 27 August 2026 17 views DKW8SGHV
0 Comments
Paid Other public office ৳200

ইউনিয়ন পরিষদের সেবা খাত

আমি শুভাঢ্যা ইউনিয়ন ৬নং ওয়ার্ড, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১১ এর একজন বাসিন্দা। আমাদের এখানে বছরের পর বছর ধরে ইউনিয়ন পরিষধের কর্মকর্তা গন প্রকৃত ফি থেকে অতিরিক্ত অর্থআদায় করে। আমার দোকানের জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়েছি। সেখানে কর্মরত জিনি আছেন তিনি গত ১০ বছর যাবত ট্রেডলাইসেন্সে উল্লেখিত টাকার থেকে ১৫০/২০০ টাকা বা ট্রেড লাইসেন্সের ধরন অনুযায়ী ৩/৪ হাজার টাকা বেশি রাখে। আজ আমার কাছ থেকে ১২৭০ টাকা ফি ট্রে লাইসেন্স নিয়েছে ১৪০০ টাকা।

Dhaka, Dhaka 27 August 2026 7 views DKXY46VS
0 Comments
Paid Other public office ৳1.0K

Police Clearance Certificate

Ami police clearence certificate er jonne file niye double mooring thana te dekechilo shob file check kore bole file reject kore dibe then file side e rekhe dey bole chole jete. Erpor room theke ber hoye jai then ekjon lok eshe bole sir ber hoite bolse ber hoi gesen j onake raji koraben na ? Ami bolsi ami to jani na eshob then bole onake cha nastar taka den hoye jabe kaaj. Ami bolsi koto dibo uni bolle 2000 tk ami bolsi ami 1000 ase only uni bole okay diye handshake er naam kore. erpore room e gelam bollam ekjon er sathe dekha holo then uni thamai bole boshen erpor shob docs dekhe bollo hoye jabe then ami handshake kore 1000 tk diye aschi.

Chattogram, Chattogram 27 August 2026 7 views CTZMDR2E
0 Comments
Paid Land Office ৳6.0K

জমির নাম জারিতে ভুল করা হয়েছিল আমার অংশ অন্যের অংশের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছিল

সেবাটি হলো আমি দুইটা দলিল দিয়েছি একটা দলিল আমার নিজের অন্যটা আমি এবং আমার ভাইয়ের উনারা কি করেছে দুইটা দল ঠিক মত চেক না করে অর্ধেক অর্ধেক উঠিয়ে দিয়েছে পরে মিস কেস করে অন্যান্য আরো কি কি ছিল এসব করে তখন কি করার জন্য আমার কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয় আমি প্রবাসী চলে আসি দুই বছর পরে যাওয়ার পরে দেখি ঠিক হয় নাই তখন আবার আমাকে পাঁচ হাজার টাকা হয়েছে আখাউড়া ভূমি অফিসে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা আখড়া ভূমি অফিস, Chattogram 27 August 2026 7 views CT7DB667
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি

আমরা জানি সাধারণত একটি ভূমির নাম জারি করতে সরকারি নির্ধারিত ফি ১,১৭০ টাকা খরচ হয়।কিন্তু এই টাকা দিয়ে আমরা কোনভাবেই সেটা করতে পারছি না। আমরা তিনবার আবেদন করেছি তিনবারই উপযুক্ত প্রমাণাদি থাকা সত্ত্বেও সেটা বাতিল করা হয়েছে।ভূমি বিচার কর্মকর্তা ছলে বলে কৌশলে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করে।বারবার বাতিল হওয়ার কারণে আমরা প্রথমে ৫০০০ টাকা দিতে রাজি হই, কিন্তু ইউনিয়ন ভূমিকম্পকর্তা সে ৫ হাজার টাকা নিতে অপারগতা জানায়,পরবর্তীতে আমরা আমাদের সর্বশেষ 20 হাজার টাকা কেটে দেয়।সে আরো বলে এটা কার শুধু সে নিজে খায় না সকল কর্মকর্তা এ টাকা ভাগ পাবে।তাই ২০ নিচে করা সম্ভব নয়।আমার মনে হয় এ দেশের কোন বাপ মানে।কি আর করার আমরা সাধারণ মানুষ তাই ২০ হাজার টাকা দিয়ে করেছি।

নগদা শিমলা ইউনিয়ন ভূমি অফিস,গোপালপুর,টাঙ্গাইল, Dhaka 27 August 2026 10 views DK4VMGDF
0 Comments
Paid Education Office ৳3.5K

সার্টিফিকেটের নাম সংশোধন এবং বাংলা থেকে ইংলিশ করুন

একটা সার্টিফিকেটের নাম সংশোধন এবং ভাষা রূপান্তর করতে দেওয়া হয়েছিল রাজশাহী শিক্ষা বোর্ড কিন্তু এক বছর পার হলেও তারা কোন গতি ছিল না পরে তাদের সাথে যোগাযোগ করলে ৩৫০০ টাকা ঘুষ খেতে চাই। এরপর আরো চার মাস অপেক্ষা করা হয় পরে আর কোন উপায় না দেখে ২৫০০ টাকায় দশরফা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের এমন কোন সেকশন নাই যেখানে ঘুষ চলে না।

রাজশাহী, Rajshahi 27 August 2026 8 views RJ6FR3HF
0 Comments
Paid Education Office ৳500

কাগজ সিগ্নেচার

বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কোন কাগজে সিগ্নেচার নিতে গেলে ৫০০ টাকা নেয়। বড়বাবু ৫০০ টাকা ঘুষ ছাড়া কাগজ উর্ধতনদের কাজ থেকে সিগ্নেচার করিয়ে দেন না। নিজের কাছে ফেলে রাখেন। ২০২৩ সালের ঘটনা ব্যাংক থেকে লোনের জন্য শিক্ষা অফিসারের সিগ্নেচার নেয়ার জন্য গেলে তিনি বলেন ৫০০ টাকা ছাড়া সিগ্নেচার দিতে চায় না শিক্ষা অফিসার। এটা তার নিজের কথা নাকি শিক্ষা অফিসারের চাওয়া যাচাই করা সম্ভব হয়নি কিন্তু নিরুপায় হয়ে ৫০০ টাকা দিতে হয়েছিল।

বীরগঞ্জ, Rangpur 27 August 2026 7 views RNSDHFG4
0 Comments
Paid Education Office ৳5.0K

মাতৃত্বেকালীন ছুটি মঞ্জুর

উপপরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আমার মাতৃত্বকালীন ভূতাপেক্ষ ছুটি মঞ্জুরের জন্য প্রেরণ করেছিলাম।আবেদন পাঠাতে দেরী হওয়ার তারা বলে ()এখন মঞ্জুর হবেনা। আপনাকে এবং আপনার প্রধানশিক্ষকে শোকজ করা হবে।পরে আমি রিকুয়েষ্ট করলে আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। আমি ৪ হাজার দিলে শেষে মঞ্জুর করে।

চট্টগ্রাম, Chattogram 27 August 2026 8 views CTB4S4D4
0 Comments
Paid Land Office ৳9.0K

ভূমি সেবা

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সির হাট ইউনিয়ন ভূমি অফিসের — (মোবা: —) ৫-৬ বছর যাবত অফিস সহায়ক পদে কর্মরত আছেন। তার মুন্সির হাট বাজারে টেকনিক কম্পিউটার নামে একটি কম্পিউটার দোকান রয়েছে। সেখানে বসে খাজনা রশিদ কাটেন, খারিজের আবেদন করান, পাবলিক এর সাথে খারিজের কাজ চুক্তিতে করেন বলে জানা গেছে, প্রতি খারিজে ৮০০০ থেকে ৯০০০ টাকা নেন। তিনি মুন্সির হাট এলাকার ভূমি অফিসের লোক হিসেবে স্থানীয় ভূমি ক্রয়/বিক্রয় দালাল ও লাঠিয়াল চক্রের সাথে জড়িত। দীর্ঘদিন এই অফিসে চাকরির সুবাদে তাকে ছাড়া এই অফিসে কাজ আদায় করে নেওয়া দুরহ ব্যাপার।

কুমিল্লা জেলা, চৌদ্দগ্রাম উপজেলা, Chattogram 27 August 2026 6 views CT753T3R
0 Comments
Only demanded BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স

আজ ২৭.০৮.২০২৬ টাঙ্গাইল সদর বিআরটি অফিসে গিয়েছিলাম, নতুন ড্রাইভিং লাইসেন্স করতে, সেখানে যেয়ে অফিস এর লোকজনের সাথে কথা বলি, তারা ১২০০০ হাজার টাকা ঘুষ চেয়ে বসে।

টাঙ্গাইল সদর, Dhaka 27 August 2026 9 views DK5E3ZWL
0 Comments
Paid Other public office ৳2.0K

General Dairy

সংশ্লিষ্ট থানায় ইনসুরেন্সের দূর্ঘটনা জনিত কারণে থানায় জিডি করতে ঘুস দিতে হয়েছে। ঘুস ছাড়া তারা কেন কাজ করতে চায় না; ঘুসের সেটেল্ড হলেই সব ঠিকঠাক।

হালি শহর, Chattogram 27 August 2026 9 views CTJ8P3DX
0 Comments