All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Education Office ৳1.0K

ঢাবি অধিভুক্ত কলেজের ফাইনাল পরীক্ষায় শিক্ষকদের খাতামূল্যায়ন ও মৌখিক পরীক্ষার বিল উত্তোলন ক্ষেত্রে

ঢাবি অধিভুক্ত কলেজের ফাইনাল পরীক্ষায় শিক্ষকদের খাতামূল্যায়ন ও মৌখিক পরীক্ষার বিল উত্তোলন একটা ভোগান্তি ছাড়া কিছুনা। এছাড়াও ফলাফল জমাদানের ক্ষেত্রেও নির্দিষ্ট লোকদের একটা ফিক্সড এমাউন্ট প্রদান করতে বাধ্য থাকে কলেজ গুলো। এখানে বিল বুঝে ৫০০-২০০০ টাকা পর্যন্ত দিতে হয়। যার বিলের পরিমাণ কম তার কম দিতে হয় আর বিলের পরিমাণ বেশি হলে বেশি দিতে হয়। সরাসরি তারা আপনার কাছে টাকা না চেয়ে ঘুরিইয়ে চাইবে, চেক সেকশনে গেলে বলবে যে সিস্টেম তো জানা আছে। টাকা গুঁজে দিলে বিল পাস হয়ে চেক চলে আসে। না দিলে আপনাকে ঘুরাবে, বলবে আজকে স্যার নাই, পরে আসেন, সময় লাগবে। এই বিল তুলতে এক দের মাস থেকে কখনো ৩ মাস পর্যন্ত সময় লাগে। তবে নির্দিষ্ট কোন টেবিলে টাকা খরচ করলে আগেই বিল পাওয়া সম্ভব।

ঢাকা, Dhaka 26 August 2026 8 views DKQ7SYFL
0 Comments
Refused Land Office ৳10.0K

Namjari

Ami vumi office giye nam jari korte dei. Amar shathe jini goyesilen. Tini shobshomoy ghush diyei kaj koran. Karon tar purbo oviggota royese. Keu jodi ghush dite na chay tahole sharadin dorojar shamne boshoye rakhen. Onek shomoyto boshteo den na. Bolen je aj bz asi. Sir baire asen aj kaj hobena onnodin ashen aro koto ki? To ami jar shathe giyesi take dekheto dhorei niyeseje amio ghush sibo . Tai kono taka poysha sarai kaj kore diyese. Bole je kaj shesh holei tk diyen. To kaj sheshe jokhon ami takar bishoye jante cheyesi, tokhon bole 10000 tk dite hobe. Tokhon ami bollam je eto taka keno? Nam jari korte matro 1100 tk lage eto keno dibo. ? Tokhon she bole je onek kaj silo , apnar shob kaj korar

Tangail, Dhaka 26 August 2026 10 views DK7V6NW7
0 Comments
Paid BRTA ৳12.0K

ডাইভিং লাইসেন্স

বারবার ডাইভিং লাইসেন্স এক্সাম দিলেও ফেইল করায় ইচ্ছেকৃত অনিচ্ছেকৃতভাবে। পরে বিআরটিএ কর্মকর্তার মাধ্যমে ১২০০০/- বার হাজার টাকায় চুক্তিতে সেবা পাই।

জেলা শহর, Chattogram 26 August 2026 7 views CTKXZDMV
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

অবৈধভাবে আমার জমি অন্য আরেকজনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে

আমার তুমি অন্য একজনের কাছে রেজিস্ট্রি করে দিচ্ছিল। এটা আটকানোর জন্য তাকে বিশ হাজার টাকা দেওয়া হয়েছিল।

নাজিরপুর উপজেলা সাব রেজিস্টার অফিস, Barishal 26 August 2026 7 views BR8JCHNU
0 Comments
Paid Other public office ৳120.0K

সেটেলমেন্ট অফিস জরিফ

আমাদের এলাকায় B D S জরিপ চলোমান তাই আমার জমি কেনা তিন খতিয়ানে আমি জমি দখলে আছি এক খতিয়ানে আমার মাঠ পর্চা দিয়েছিলেন একি জায়গায় পরে বলে প্রতেক খতিয়ানে জেতে হবে আমি ৩০ ধারা করার পরে আমার কাছে প্রতি সতংসে ১ হাজার করে টাকা নিছে ১একর ২৬ সতংশজমি আনতে ১২০০০০ টাকা ধাপে ধাপে দিতে হয়েছে প্রতী কেছে যে কেছে যে অফিসারকে টাকা না নিছি সে অফিসার জমি কাগজ অনুজাই পেলেয় দেয় নি তাই আমাকে টাকা দিয়ে জমি আনতে হয়েছে। সুধু আমি না মৌজার সকোল জনগনকে দিতে হয়েছে। তাই সবাই বলে যে এলাকায় হয় জরিপ সেই এলাকার লোক হয় গরিব

আমতলী, Barishal 26 August 2026 6 views BRPXDWF3
0 Comments
Refused Other public office ৳200.0K

ট্রেড লাইসেন্স

আমি একজন ছাএ আমি ভার্সিটির পাশাপাশি মৌচাক আনারকলি মার্কেট এর সামনে সরকারি জায়গায় দোকান দিতে চাওয়ায় আমার থেকে একজন নেতা ২ লাখ টাকার মতো দাবি করেন

ঢাকা মৌচাক, Dhaka 26 August 2026 6 views DKJ4GMG5
0 Comments
Only demanded Land Office ৳800.0K

পর্চা বা রেকর্ড সংশোধনের জন্য

সাভার সেটেলমেন্ট অফিসে রেকর্ড সংশোধনের জন্য গিয়েছিলাম সেখানে এই অর্থ দাবি করা হয়েছে আমি এখনো দেইনি

ঢাকা সাভার সেটেলমেন্ট অফিস, Dhaka 26 August 2026 9 views DKF8DAWA
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

Marriage certificate Apostle

আমি নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অধীনে অনলাইনের মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেটের অ্যাপোস্টিল (Apostille) ভেরিফিকেশনের আবেদন করেছিলাম।আবেদন করার পর প্রায় সাড়ে তিন মাস পার হয়ে গেলেও ফাইলের কোনো অগ্রগতি হচ্ছিল না। অনলাইন ট্র্যাকিংয়ে শুধু প্রথম ধাপে 'রিসিভড' দেখাচ্ছিল, কিন্তু কাজ আর সামনে এগোচ্ছিল না। অনেকদিন অপেক্ষার পর অনলাইনে অভিযোগ জানিয়েছি এবং সংশ্লিষ্ট দপ্তরে ইমেইল করার কথাও ভেবেছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে, এখানে মূলত ঘুষ ছাড়া কোনো ফাইল অনুমোদন পায় না। আগের নিয়মে কাজগুলো স্বাভাবিকভাবে হলেও সাম্প্রতিক সময়ে এই ঘুষের প্রবণতা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে।কোনো উপায় না দেখে আমি আমার পরিবারের সদস্যদের সরাসরি নরসিংদী সদর অফিসসেখানে যাওয়ার

Narsingdi, Dhaka 26 August 2026 9 views DKHZQ6JJ
0 Comments
Paid BRTA ৳3.5K

নতুন বা পুরানো ড্রাইভিং লাইসেন্স করা

ড্রাইভিং পরীক্ষায় প্রতি ক্যান্ডিডেটের কাছ থেকে অতিরিক্ত ৩,৫০০/- টাকা নেওয়া হয়। এই টাকা না দিলে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয় এবং দালালদের মাধ্যমে টাকা সংগ্রহ করে অফিসের স্টাফদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। আমি প্রতি বোর্ডে প্রায় ৮–১০ জন ক্যান্ডিডেন্টের কাজ করি। ব্যক্তিগতভাবে এই অতিরিক্ত টাকা নিতে আমার ভালো লাগে না; আমি শুধু আমার ৫০০/- টাকা সার্ভিস ফি পেলেই সন্তুষ্ট। স্বাভাবিক খরচ হলো—লার্নার ৭৬০/- + মূল ফি ৪,৬০০/- + সার্ভিস ফি ৫০০/- = প্রায় ৫,৮০০–৬,০০০/- টাকা। কিন্তু অতিরিক্ত ৩,৫০০/- যোগ হওয়ায় ক্যান্ডিডেটকে মোট প্রায় ৯,৫০০/- টাকা দিতে হয়। অর্থাৎ, অপ্রয়োজনীয় এই অতিরিক্ত টাকার কারণে ক্যান্ডিডেটদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ে, আর আমাদেরও অনিচ্ছা সত্ত্বেও কাস্টমারের কাছ থেকে টাকা দাবি করতে হয়।

জয়পুরহাট, Rajshahi 26 August 2026 8 views RJY5QK2C
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট ভেরিফাই

পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ ২০০০ টাকা ঘুষ চেয়েছিলো আমি প্রথমে দেই নাই। যার কারণে সে পাসপোর্ট ভেরিফাই করে নাই পরে ১মাস পরে তাকে ফোন দিলে বলে হবে না। টাকা দিলে হবে। কিন্তু টাকা বেশি দিতে হবে। তার পরে আমি ১৭০০ টাকা দেই🥲 তখন আমার পাসপোর্ট দরকার ছিলো তাই টাকা দিয়ে করেছি তা না হলে এই পুলিশ সালাদের টাকাই দিতাম না।🤬 এই দেশের সব থেকে বর শত্রু বাংলাদেশ পুলিশ ।🤬

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKL8TPL6
0 Comments
Paid Other public office ৳260.0K

রেলওয়ে জমির ক্ষতিপূরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে বর্তমানে চরম ঘুষ ও দুর্নীতির মহোৎসব চলছে। বিশেষ করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বা জমি জমার টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি চিহ্নিত দুর্নীতিবাজ চক্র গড়ে উঠেছে। এই চক্রের মূল হোতা হিসেবে সক্রিয় রয়েছেন: ১. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) — ২. সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, রেকর্ড রুম, ত্রাণ, ভূমি অধিগ্রহণ শাখা ও মিডিয়া সেল) — ৩. সার্ভেয়ার — এবং তাদের সাথে যুক্ত নিম্নপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী। জমিজমা বা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো সাধারণ নাগরিক সেখানে গেলে এই চক্রটি সরাসরি ৫% থেকে ১৫% পর্যন্ত ঘুষ দাবি করে। ঘুষ দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখে, বিভিন্ন অজুহাতে।

গোপালগঞ্জ, Dhaka 26 August 2026 6 views DKRWJ35P
0 Comments
Refused Other public office ৳2.0K

এস পি অফিস

আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ২হাজার টাকা দাবি করে,আমার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকার পরেও।আমি দিতে রাজি না হওয়াতে ৪ মাস পরে আমাকে দেয়, ডেলিভারি নেয়ার সময় ও ২০০ টাকা দেয়া লেগেছে।৩ বছর আগের কথা,এটা এসপি অফিসে বসে এরা একরকম চাদাবাজি করে

নারায়ণগঞ্জ, Dhaka 26 August 2026 5 views DKDLHKAU
0 Comments
Refused Other public office ৳25.0K

Wasa patiya

একটি ওয়াসা পানির সংযোগ নিতে গেলে গত বছর ১০ হাজার টাকা চাইলেও বর্তমানে অফিস থেকে তারা মোট খরচ ২৫ হাজার টাকা দাবি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক কারণ তারা শুধু জমাদানকারী রশিদ হিসেবে সাত থেকে আট হাজার টাকার একটি রশিদ দিচ্ছে তাহলে বাকি টাকার ডকুমেন্ট কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দেখলে আসল ঘটনাটি বের হয়ে যাবে এই কাজের অফিসের সবাই জড়িত আমি পটিয়া অফিসের কথা বলছি

Patiya,chittagong, Chattogram 26 August 2026 7 views CTX53L4Y
0 Comments