All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Land Office

ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের সময়

সিরাজগঞ্জ হাটি কুমড়োলে রোডের ইন্টার চেঞ্জের কাজের প্রয়োজনে জমি অধিগ্রহণ করে জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করতে গেলে এল আসিস ফাইল এর প্রতিটা ধাপে ধাপে কমিশন হিসেবে টাকা দাবি করে এবং যতদিন পর্যন্ত টাকা দেওয়া না হয় কোন ফাইল এক টেবিল থেকে আর একটা বেলে যায় না বাধ্য হয়ে আরেক নিয়ম এটা ভেবে আমরা টাকা পরিশোধ করি এবং আমাদের টাকা উঠিয়ে নি এখনো পর্যন্ত কয়েকটা ফাইল আছে যেগুলি টাকা না দেওয়ার কারণে পাস হচ্ছে না

Paid
সিরাজগঞ্জ ৳8.50M
26 August 2026 10 RJ7HDW9R
0 Comments
Land Office

জমির খারিজ এবং ট্যাক্সের টাকা

জমি খারিজ করতে ১০০০ টাকা ঘুষ দিতে হয়েছে সরকারি নির্ধারিত টাকার বাইরে । এমনকি জমির ১০ টাকা ট্যাক্স দেওয়ার জন্য ১০০ টাকা বাড়তি দিতে হয়েছে বিভাগ ময়মনসিংহ থানা ফুলপুর ভাইটকান্দি ইউনিয়ন ভূমি অফিস

Paid
ময়মনসিংহ ৳1.0K
26 August 2026 4 MYQJ8LCJ
0 Comments
Other public office

অভিযোগ ছাড়া ওঠায় নিয়ে গিয়ে টাকা দাবী করা

আমার পরিবারের একজন ব্যক্তিকে আনুমানিক রাত একটায় এসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমরা থানায় গেলে তারা বলে টাকা দিতে হবে না হলে মামলা দিবে। আর এমন অবস্থায় ভিকটেম এর ভিসা প্রসেসিং হচ্ছে যার কারনে বাড়াবাড়ি না করে তাদের দাবীকৃত অর্থ আমাদের পরিষদ করতে বাধ্য হই।

Paid
পাটগ্রাম থানা লালমনিরহাট ৳25.0K
26 August 2026 7 RN95K4RU
0 Comments
Other public office

Register a Charity Foundation

Wanted to register a Charity Foundation, already submited all the documents as required and already completed all the process and they have already varify our all members locations and office location and declraied that everything is okay and the officers who came for varifications they told us that within 2 weeks we will got our registration number then we can start our foundation officially but it's already been 2 years they aren't giving us registration. When we call the officers several times they said indirectly that it will be clear if we give them 150000tk as soon as possible. we already got to know that that officer may have transfer soon as there's many complains against him.

Refused
Dhaka ৳150.0K
26 August 2026 12 DKT9YQRU
0 Comments
Land Office

রেকর্ড সংশোধনী প্রতিবেদন প্রদান

আদালতের রায়ের আলোকে রেকর্ড সংশোধনী প্রতিবেদন প্রেরণের জন্য প্রায় চার বছর প্রক্রিয়াধীন ছিল ভূমি অফিসে শেষ পর্যন্ত টাকা দেয়ার পর তা পরবর্তী কার্যক্রমের জন্য অগ্রগামী করা হয়েছে

Paid
কক্সবাজার ৳60.0K
26 August 2026 7 CTTYX4AQ
0 Comments
Other public office

LGED,Shahzadpur, Sirajganj

—, কার্যসহকারী, ঠিকাদারদের চাপ সৃষ্টি ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে ঘুষ গ্রহন করে চলেছেন অনবরত। তিনি ঘুষের বিনিময়ে সার্ভেয়ার অতিরিক্ত দায়িত্ব ঢাকা থেকে করে নিয়ে ঘুষ বানিজ্য চলমান রেখেছেন।

Paid
শাহজাদপুর উপজেলা, এলজিইডি অফিস ৳1.00M
26 August 2026 7 RJZFHY9G
0 Comments
BRTA

মৃত ব্যাক্তির নামে গাড়ি তার ওয়ারিদের নামে নাম ট্রান্সফারের জন্য ঘুষ দাবি

আমার বাবার মৃত্যুর পরে আমি তার নামে থাকে গাড়িটি আমার নামে নাম ট্রান্সফার করার জন্য বিআরটিএতে যাই। সেইখানে মৃত ব্যাক্তির নামে থাকা গাড়ি তার ওয়ারিসদের নামে ট্রান্সফার করার পক্রিয়া তারা এমনভাবে অসম্ভব করে রেখেছে যে আপনি ঘুষ ছাড়া এই কাজ করতেই পারবেন না। কাগজপত্রের দোহাই দিয়ে বিষয়টা এমনভাবে জটিল করে রেখে যে তা করতে গেলে আপনি একট গোলকধাধায় ঘুরতে থাকবেন। মিরপুর বিআরটিএর নিচতলা থেকে শুরু করে ৩তলা পর্যন্ত মোট ৪টা রুমে আপনাকে দৌড়াতে দৌড়াতে আপনি যখন হয়রান হয়ে যাবেন, তখন ওদের নমিনেটেড দালালরা এসে ২৫,০০০ টাকার বিনিময়ে আপনার কাছ থেকে ঘূষ+ওদের সার্ভিস চার্জ নিবে। আর কাজ হবে তড়িৎ গতিতে। তখন আর কোন কাগজপত্রের কড়াকড়ি থাকে না, সবই ম্যানেজ হয়ে যায়। নিজে করলে সময় লাগে ৫/৭ দিন। আর দালাল দিয়ে করলে ২ দিনেই হয়ে যায়।

Refused
ঢাকা ৳25.0K
26 August 2026 7 DKKDPBRV
0 Comments
Other public office

পোস্ট অফিস,রাউজান

আমার এক লক্ষ টাকার একটি জীবন বীমার মেয়াদ পূর্ণ হয়েছে। কিন্তু সেটা এখন ভেঙে দেওয়ার জন্য আমার কাছে টাকা দাবি করতেছে। সে রাউজান পোস্ট অফিসে টাকা ছাড়া কোন সেবা প্রদান করা হয় না। যেকোনো ধরনের বীমা খুলতে গেলেও টাকা নেই আবার ভাঙার সময়ও টাকা নেই।

Only demanded
রাউজান ৳45.0K
26 August 2026 11 CT2KXARZ
0 Comments
Land Office

জমি পরিদর্শনে যাওয়া

মৌচাক, সখীপুর ভূমি অফিসে কর্মরত একজন নাইব ছিলেন, যিনি অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা বা কথা বলতে পারতেন না। তবুও, তিনি ও তার সহকারীরা বিভিন্ন ব্যক্তি ও অফিস সহায়কের মাধ্যমে প্রকাশ্যে ঘুষের জন্য দরকষাকষি করতেন। ঘুষ ছাড়া কোনো সরকারি কাজ করতে তিনি সম্মত হতেন না। আমাদের জমি নিয়ে মামলা চলাকালে, আদালতের নির্দেশ অনুযায়ী তার জমি পরিদর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পরিদর্শন করতে যাওয়ার জন্য প্রথমে২৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে তার সহকারীর মাধ্যমে এবং সরাসরি দরকষাকষির পর ৭,০০০ টাকায় বিষয়টি নির্ধারিত হয়। সেই অর্থের প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি জমি পরিদর্শনে যান। সেখানে আমাদের জমি দখলকারী প্রতারক চক্রের সদস্যরাও উপস্থিত ছিল, যারা অবৈধভাবে আমাদের জমি বিক্রি করে সেখানে একটি কারখানা তৈরি

Paid
Kaliakair ৳25.0K
26 August 2026 3 DKJ8XSVL
0 Comments
Passport Office

New Passport

নতুন পাসপোর্ট করতে গিয়েছি নিজে নিজে আবেদন করে এবং ব্যাংক চালান জমা দিয়ে। ডাটা এন্ট্রি আনসারের কাছে জমা দিলাম।দেখে বলতেছে শিক্ষা গত যোগ্যতার সার্টিফিকেট কোথায়? এটা ছাড়া হবে না।তারপর বাহিরে আসার পর এক ভদ্রলোক জিগ্যেস করতেছে কি সমস্যা বলে? তারে বললাম এই কাহিনি। সে বলে আমার কাছে দেন ২০০০ হলে হবে।বললাম কিন্তু সার্টিফিকেট কপি তো বাড়িতে।বলে এসব লাগবে না।বললাম ব্যাপার কি?দালাল বলে আপনি দিবেন? বললাম না নিজেই করবো বলপ মেসে চলপ আসলাম।ঐদিন বিকালে বাড়ি থেকে একজন আসবে বলপ তার মাধ্যমে সার্টিফিকেট আনালাম এসএসসি এর। পরদিন গেলাম। গিয়ে আবার জমা দিলাম। বলতাছে নামের সাথে ডট ইউজ করা যায় না। আইডি ডিলেট দিতে হবে।বললাম তো কালকে বলেন নি যে। সে চুপ! বলে নিজে নিজে করতে যান কেন? বললাম সমস্যা কি নিজের আবেদন নিজে করলে

Refused
Chandpur ৳2.0K
26 August 2026 8 CT66X5XU
0 Comments
Other public office

সাধারণ চারিত্রিক সনদপত্র

যতদূর জানি, এ সেবা সম্পূর্ণ ফ্রি। তবুও UDC আগে ৩০ টাকার বিনিময়ে কাজটা করে দিতো। এখন ২০০ টাকা ছাড়া দেয় না। আপনারা হয়তো বলবেন, টাকার পরিমাণ কম। তবে ঘুষের যাত্রা শুরু হয় ইউনিয়ন পরিষদের থেকেই

Paid
সীতাকুণ্ড ৳200
26 August 2026 5 CTHBKNNS
0 Comments
Accounts Office

প্রতিরক্ষা ভবিষ্যত তহবিল হতে লোন গ্রহণ করতে

গত জুলাই মাসে, আমার নিজের প্রতিরক্ষা ভবিষ্যত তহবিল থেকে চার লক্ষ টাকা লোন গ্রহণের জন্য আবেদন করি। কিন্তু প্রতি লাখের জন্য ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা ঘুষ দাবি করে। পরে ১৫০০ দিয়ে উক্ত লোনটি পাশ করতে হয়। এরকমের ঘুষ প্রতিরক্ষা হিসাবরক্ষণ অফিস নিয়মিত নিয়ে থাকে। না হলে হয়রানি হতে হয়। এর আগে হিসাব অনলাইন করণের জন্য ও ৫০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি। ঘুষ ছাড়া তারা কোন কাজ করে না।

Paid
ঢাকা ক্যান্টনমেন্ট ৳1.5K
26 August 2026 6 DKVDJGX9
0 Comments
Other public office

Police to find my lost device after GD

Kichudin age amr ekti mobile churi hoyeche, curi hoye mobile er GD koreche. Police curi kora mobile paoyar por amr theke 8000tk ceyeche mobile khuje deyar binimoye. Tar mote ei mobile ekhon Dhaka e, Dhaka theke ei curi kora mobile ante tar upor kichu taka khorch kora lagbe amr. Kintu amr kotha mobile curir ekdin er mathai divabe Dhaka e cole jai and Back o cole ashe tar kache. Amr theke 8000tk caoyar age jiggas koreche je amr porichito keo ache kina ei thana e, ami haa bole tar sathe kotha bolie deyar por se raji hoyeche mobile khuje deyar and mobile khuje por se anmr theke 8000tk ceyeche, ses mesh ami onek kosto kore 5000tk manage kore diye amr mobile back peyechi.

Paid
Chattrogram ৳8.0K
26 August 2026 6 CT6F2X4T
0 Comments