All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid City Corporation ৳2.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি যখন ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম আমাকে যে রসিদ দেওয়া হয়েছিল তার থেকে আরো দুই হাজার টাকা বেশি টাকা দাবি করছিল, আমি দিতে বাধ্য হয়েছিলাম কারণ আমার ট্রেড লাইসেন্স জরুরীভাবে নবায়ন করতে হচ্ছে, না হয় কোন ব্যাংকিং সেবা পাচ্ছি না

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 5 views CTPV972T
0 Comments
Paid Other public office ৳1.5K

পুলিশ ক্লিয়ারেন্স

নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জ থানা হইতে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর সাথে ১০০০ টাকা দিলে বৃহস্পতিবারে ফাইল জমা গ্রহণ এবং পরের সপ্তাহে বৃহস্পতিবারে অর্থ্যাৎ ৭/৮দিন পরে পুলিশ ক্লিয়ারেন্স এসবি অফিস থেকে সংগ্রহ করতে হয়। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স যদি কোম্পানীগঞ্জ থানাতে সংগ্রহ করতে হলে ১৫০০ টাকা প্রদান করতে হয়। টাকা না দিলে, ১৫-২০দিনের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না।

নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা, Chattogram 25 August 2026 5 views CTW4DQCQ
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারী

১১৭০ টাকার নামজারী করতে গেলে তশিল অফিস এবং ভুমি অফিস জানায় ১২০০০ টাক নিচে হবেনা। তাই বাদ্যহয়ে উক্ত গুষ দিতে হয়েছে। বানাড়ীপাড়া এসিলান্ড খুবই খারাপ । ঘুষ ছাড়া কণো কাজ করতে চায়না।

বানারীপাড়া, Barishal 25 August 2026 3 views BRX6SLL7
0 Comments
Paid Land Office ৳20.0K

রেকর্ড সংশোধন।

ম্যাপে,দখলে,দলিলে, ৪৪ শতক ছিলো কিন্তু খতিয়ানে ভুলে ২৪ শতক উঠেছিলো সেটার সংশোধন। দীর্ঘ নয়মাস ঘুরেছি কোন কাজ হয়নি। আমাকে হুমকি দেওয়া হয়েছে টাকা ছাড়া কিভাবে করবেন করেন। আমি দেখবো।শেষে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বললাম ম্যাডাম কিছুই কি করার নাই? উনি বললেন কালকে বুধবার ২০ হাজার টাকা দিয়ে যান পরের দিন বৃহস্পতিবার আপনার কাগজ ওকে।আর না হয় ঘোরেন আরো পাঁচ বছর ধরে, দেখি আপনার কাজ কে করে দেয় কিভাবে হয়।

কাহালু, বগুড়া।, Rajshahi 25 August 2026 3 views RJVX5ZJ7
0 Comments
Refused Public Hospital ৳1.50M

বদলী / পদায়ন

স্বাস্থ্য মন্ত্রণালয় পদায়নের বিষয়ে ১৫ লক্ষ টাকা দাবি করেছে ‘প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন দালালদের মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ।

কক্সবাজার, Chattogram 25 August 2026 3 views CT6BENC3
0 Comments
Paid Land Office ৳1.1K

খাজনা

পার্ট টাইম একজন অফিসে জব করে , তাকে খুশি করার জন্য এবং নায়ককে খুশি করার জন্য এগারোশো টাকা নিয়েছিল, তা না হলে খাজনা দেবে না.

আমিনপুর থানা জেলা পাবনা উপজেলা বেড়া গ্রাম আমিনপুর, Rajshahi 25 August 2026 5 views RJEWJUNY
0 Comments
Paid Land Office ৳400

জমির মাঠপর্চা উত্তোলন

একটা মাঠপর্চা তোলার জন্য ডিমলা উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে অফিসার আমাকে বলেন " একটা খতিয়ান তুললে তো ৭০৯/৮০০ টাকা লাগে। উত্তরে কইলাম ডিসি অফিস থেকে ১৫০ টাকায় তুলে আনছি। তখন তিনি বললেন আপনার মাঠপর্চা নিতে হলে সবমিলিয়ে ৩০০ টাকা দিতে হবে। নির্ধারিত তারিখে যাওয়ার পর তিনি বললেন আপনার মাঠপর্চা ২ পেজে আসছে তাই আরও ৩০০ টাকা দিতে হবে না হলে আমার লজ হবে। পরবর্তীতে ওনার হাতের লেখা দেখে কইলাম লেখা একটু ছোট করলে ১ পেজেই হয়ে যাইতো। যাইহোক শেষপর্যন্ত আরও ১০০ টাকা সহ ৪০০ দিয়ে চলে এসেছি।

ডিমলা, Rangpur 25 August 2026 3 views RNT3WPEW
0 Comments
Only demanded Other public office ৳100.0K

record shongshodhon

record shongshodhon er jonno ami date cheyechi . last date a magistrate chilen na . notun date dite karjokrom jante chaile amake bole ami shudu ghurte thakbo amar kono kaz e hobe na . amake shotoke minimum 2000 tk dite hobe. ja der lakh er upore. unar name — uni dc office er okhane settlement office a peshkar er nich pode ache unar sathe peshkar jorito . amr kache record ache tar call er jekhane uni amake humki dey amr kaz hobe na .jekhane amr shokol kagoz potro ache . [redacted] ( — ) .

dinajpur, Rangpur 25 August 2026 3 views RNS9623H
0 Comments
Paid City Corporation ৳400.0K

ভবন নির্মাণ অনুমতি

বাড়ি নির্মাণ এর plan পাস করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন এর ইঞ্জিনিয়ার এর নিকট 4-5 লাখ টাকা দেওয়া হয়। যা legally 1-2 লাখ টাকা করা সম্ভব হত আনেক টেবিল ঘুরতে ঘুরতে। তিনি 1 বছর এর মধ্যে কাজ শেষ করে দেন।

কুমিল্লা, Chattogram 25 August 2026 5 views CT57WXLV
0 Comments
Only demanded Land Office ৳30.0K

জমি নামজারী

আমি কয়েক বছর আগে কেনা আড়াই বিঘা জমির রেজিষ্ট্রি দলিল নিয়ে নামজারি করতে সাতক্ষীরা, শ্যামনগরের, রমজাননগর ভুমি অফিসে গিলে তারা কাগজ দিখে বিভিন্ন ভুল দরে আমার কাছে নায়বের এক জন কাছের লোক বলে ৩০০০০ টাকা লাগবে। পরে আমি অন্য জায়গা থেকে ১০০০০ টাকা দিয়ে কাজ করিয়ে খাজনা পরিশোধ করেছি। আমার প্রশ্ন জমি যদি কাগজে সমস্যা থাকে টাকা দেওয়ার পরে কিভাবে কাজ করল।

সাতক্ষীরা, শ্যানমগর, রমজাননগর ভুমি অফিজ, Khulna 25 August 2026 5 views KHVZC966
0 Comments
Paid Public Hospital ৳2.0K

ইন্টার্নশিপ

বাধ্যতামূলক ঘুষ গ্রহণ: ৩ বছরের একাডেমিক পড়াশোনা শেষ করে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ শুরু করার সময় চরম হয়রানির শিকার হতে হয়। পদস্থ কর্মকর্তাদের অনৈতিক দাবি: ইন্টার্নশিপের অনুমতি ও চূড়ান্ত স্বাক্ষরের (Sign) জন্য সিভিল সার্জন (Civil Surgeon) এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UH&FPO) সরাসরি টাকার দাবি করেন। নির্দিষ্ট অর্থের হার: ইন্টার্নশিপের ছাড়পত্র ও স্বাক্ষরের বিনিময়ে সিভিল সার্জন ২০০০ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০০০ টাকা ঘুষ হিসেবে হাতিয়ে নেন। কর্মকর্তাদের অযৌক্তিক অজুহাত: টাকা দাবি করার সময় কর্মকর্তারা অত্যন্ত নির্লজ্জভাবে অজুহাত দেন যে, তারা নিজেরাও এই পদে আসার জন্য অতীতে বিপুল পরিমাণ টাকা খরচ বা "ফুরাইয়ে" এসেছেন।

Pabna, Rajshahi 25 August 2026 5 views RJ8VZN3C
0 Comments
Refused Other public office ৳1.00M

পদোন্নতি

সিনিয়র চিকিৎসকদের প্রাপ্য পদোন্নতি না দিয়ে চাকুরীতে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে। এটার কারন হিসেবে জানানো হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা। কিন্তু কিছু সংখককে একই অভিযোগের লিস্টে নাম থাকার পরো টাকা লেনদেনের মাধ্যম্যে পদোন্নতি দেয়া হয় পরে। বাকিদের কাছেও টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKVY7J38
0 Comments
Only demanded Land Office ৳15.0K

নামজারি করতে গিয়ে

সম্প্রতি আমি আমার জমির নামজারি করতে গিয়ে ভূমি অফিসে, অনেক সময় বসে থেকে এবং আমার থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র দলিল, নকল, আইডি ইত্যাদি সব নিয়ে শেষ বলে কাজ হবে তবে ১৫০০০/- ২০০০০/- হাজার টাকা দিতে হবে। পরে আমি কোনো রিপ্লাই না করে কাগজপত্র সব রেখে চলে আসি। আমার সামনে আরো কয়েকজনের কাছ থেকেও ঘুষ দাবি করে। আমার কাজটি এখনো হয়নি। অথচ নামজারি করতে সরকারি হিসেবে ১২০০/-শত টাকা পর্যন্ত খরচ হ‌ওয়ার কথা। যদি দুই হাজার বা তিন হাজার চাইতো তাহলে একটা লিমিট ছিলো।

আমিশাপাড়া, সোনাইমুড়ী নোয়াখালী, Chattogram 25 August 2026 3 views CT3JVKX6
0 Comments
Paid Other public office ৳15.0K

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স

ফায়ার লাইসেন্স করার জন্য অফিসিয়াল খরচ ৮০০০ টাকা। কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ২৩০০০ টাকা। ১৫০০ টাকা ঘুষ নিয়েছে। সারা বাংলাদেশে ফায়ার লাইসেন্স ও কলকারখানা লাইসেন্স বাবদ প্রতিটি প্রতিষ্ঠান থেকে নিম্নে ৫০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা পর্যন্ত ধুষ নিচ্ছে। সারা বাংলাদেশে একই চিত্র।

চুয়াডাঙ্গা, Khulna 25 August 2026 6 views KHSH8ML9
0 Comments