All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Passport Office

নতুন পাসপোর্ট বানানোর জন্য

আমি পাসপোর্ট অফিস এ কয়েক দিন ঘুরে ঘুরে কাজ হয় নাই, আমার সকল কাগজ ঠিক ছিল, তবু তারা আমাকে বলে এই কাগজ ঠিক নেই ওই কাগজ ঠিক নেই, এই বলে শুধু সময় নষ্ট করাতো, আমি বাধ্য হয়ে যখন দালাল এর সাহায্য নেই, তখন কোনো কাগজের জটিলতায় পড়তে হয় নাই, অতিরিক্ত টাকা দেয়াই কোনো সিরিয়াল ছাড়াই আমাকে সরাসরি ফিঙ্গার আর ছবি তোলার রুমে নিয়ে গেলো, পরবর্তীতে যখন পুলিশ ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল দিলো, তখন ঈশ্বরদী থানার অফিসার এক পুলিশ কর্মকর্তা আমার থেকে ১০০০ টাকা গ্রহণের বিনিময়ে আমার ভেরিফিকেশন নিশ্চিত করে।

Paid
পাবনা ৳1.0K
25 August 2026 2 RJAZDK2Y
0 Comments
Other public office

চাকরির পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন করতে এসে কাগজপত্র দেখার ফাঁকে চা খাওয়ার টাকা চাইলো। বললাম এসব কাজ আমি করি না, এরপর অনেক কষ্ট তেল খরচ করে এসেছে বলে কান্নাকাটি শুরু করলো। মায়ায় পরে করুণা করে ৫০০ টাকা দিতে গেলাম, তখন বললেন এত কম কেউ দেয় নাই, কম দেখে না নিয়েই চলে গেলেন। খারাপ রিপোর্ট দেয় কিনা দুশ্চিন্তাতেও থাকতে হয়েছিলো।

Refused
পাবনা ৳5.0K
25 August 2026 3 RJGUNW2X
0 Comments
Land Office

খাজনা পরিষদ ১০ হাজার টাকার ঘুষ দিয়ে ১০০ টাকার খাজনা রশিদ

খাজনা পরিশোধ করার জন্য যখন আমি তৌশিল অফিসে যাই তারা দশ হাজার টাকার ঘুষের বিনিময়ে তারা ১০০ টাকার রশিদ ধরায় দেয় আমি যখন বিষয়টি মুহুরকে জিজ্ঞেস করি তারা বলে এসব কাজে এভাবেই করতে হয় এভাবে না করলে জমি রেজিস্ট্রি অনেক দেরি হবে।

Refused
তৌসিল অফিস ১৩ নং সালটি গোপালপুর ইউনিয়ন মিঠাপুকুর থানা রংপুর ৳10.0K
25 August 2026 3 RNZ4VDS6
0 Comments
Land Office

নাম জারি

প্রথম অবস্থায় অনলাইন এপ্লিকেশন করি কাগজপত্র সব ইউনিয়ন ভূমি অফিসে জমা দেই (৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন অফিস), কয়েকদিন ফেলে রাখার পরে যখন তদারকি করা হয় তখন বলে কাগজে এই সমস্যা ওই সমস্যা। এরপরে প্রতি নামজারির জন্য তারা হাত খরচ চাই। কোনভাবেই কাগজপত্র আগানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তাদের পরিচিত মাধ্যম দিয়েই প্রতি নাম জারিতে পাঁচ হাজার টাকা করে দিতে বাধ্য হয়েছি অনলাইন ফ্রি বাদে ই। এই ঘটনা শুধু আমার জন্য না এখানে যারা নামজারি করতে আসে তাদের সবার জন্যই ।এর সাথে এসিল্যান্ড নেয়ামতপুর জড়িত। এই অফিসের সবাই ঘুষখোর কেউ টাকা ছাড়া কোন কাজ করে না। হয় টাকা থাকতে হবে না হয় পাওয়ার থাকতে হবে। কোন অভিযোগ দিয়ে লাভ হয় না। এভাবে আমি তিনটা নামজারি করতে পেরেছি খুব মনে কষ্ট নিয়ে।

Paid
নিয়ামতপুর উপজেলা ৳5.0K
25 August 2026 3 RJWC5MHX
0 Comments
Land Office

নামজারি

নামজারির আবেদন করেছি ইউনিয়ন ভুমি অফিসে আসতে বলে রিপোর্ট দিতে হলে ১২০০০/ টাকা লাগবে,আরো বেশি চাইছিল আমি দিতে বাধ্য হয়েছে, এর আগেও টাকা না দেওয়ার ১ বার বাতিল করছে,আমি সব ভিডিও সহ অনেক আলামত এ্যসিল্যান্ড মহাদয়ের নিকেটে দিয়েছিলাম কিন্তু কোন বিচার পায়নি,

Paid
দিনাজপুর ৳12.0K
25 August 2026 3 RNBGS8SP
0 Comments
Other public office

ইনক্রিমেন্ট, অফিস সহায়ক যেকোন কাজ

প্রাথমিক শিক্ষা অফিসে যে কোন দাপ্তরিক কাজের জন্য আলাদা অর্থ দাবি করে থাকেন তারা। চিরাচরিত ভাবে এটাই চলে আসছে , প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিটি দাপ্তরিক কাজের জন্য তাদের খুশি করতে হবে, নাহলে ভোগান্তি পোহাতে হবে।

Paid
কোটালিপাড়া, গোপালগঞ্জ ৳500
25 August 2026 3 DKASTUQH
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য গিয়েছিলাম । প্রথমে বলল ফি বেড়েছে এতপর ৩ বছর দেয়া হয়নি সব মিলিয়ে ৬/৭ হাজার টাকার হিসাব। তার মধ্যে আবার তাদের সার্ভিস চার্জ বা এই ধরনের একটা সেবা যুক্ত হবে আনুমানিক ৩৫০০/- বর্তমানে এই সার্ভিসসে ডিসকাউন্ট আছে। এর পর আমার হোল্ডিং ট্যাক্স পরিশোধ থাকতে হবে যে বাড়িতে বা মার্কেটে আমার প্রতিষ্ঠান । এরপর পরিচয় জানতে চাইলেন এবং তিনি নিজে থেকেই তার পরিচয় দিলে উক্ত এলাবার স্থানীয় এবং বুঝেনতো! রাজনৈতিক দলের আদর্শের সইনিক

Refused
গাজিপুর ৳7.0K
25 August 2026 3 DKD5ES84
0 Comments
Other public office

বরিশাল TTC থেকে ড্রাইভিং কোর্সে প্রশিক্ষন

ড্রাইভিং কোর্সে নামে মাএ ভর্তি পরীক্ষা নেয়৷ মূলত একজন ইনসট্রাক্টর আছে সে ঘুষ নিয়ে যারা টাকা দেয় তাদেরকে কোর্সে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। আর বাকি কেউ ভর্তি পরীক্ষা ভালো দিলেও তাকে ফেল করিয়ে দেয়া হয় এবং সে ঐ কোর্স করতে পারে না৷।

Paid
বরিশাল ৳2.0K
25 August 2026 2 BRA4LRSD
0 Comments
Public Hospital

ECG,BONE SCAN টেস্ট

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আমি ইসিজি করাতে যাই, কাউন্টারে টেস্টের টাকা দেওয়ার পরও টেস্ট করানোর পর অতিরিক্ত টাকা দাবি করে। আর bone scan এই টেস্টটি করাতে গিয়েছিলাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল সেন্টার (ইনমাস) ৩০০০ হাজার টাকার টেস্টে ১০০ হাজার অতিরিক্ত চাইছে।

Paid
ঢাকা ৳1.5K
25 August 2026 3 DKV9YEQX
0 Comments
Land Office

খাজনা

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন ভূমি অফিসে এক বছরের জমির খাজনায় ১৫০ টাকার বদলে অতিরিক্ত ১৮৫০ টাকা নেয়। এখন আপনি হয়তো বলতে পারেন আগের কোনো খাজনা দেওয়া বাকী ছিল,কিন্তু উত্তর হচ্ছে না আমি প্রতিবছর নিয়মিত খাজনা দিয়ে ফেলি। এই টাকা লোকজন বেদে আরও বেশি করে নিয়ে থাকে। তার উপর আবার কম্পিউটার চার্জের নাম দিয়ে জনপ্রতি ২০০-৫০০ টাকা করে রাখে। একি সাথে নামজারিতেও একই অবস্থা পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে বেশির ভাগ ভুমি অফিস ১১২০৳ ফি বিগত বছরগুলোর ন্যায় ৭০০০-১২০০০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। না দিলে নামজারি করে না। বিভিন্ন ওজুহাত দিয়ে আবেদন বাতিল করে দেয়। উল্লেখ্য, আমাদের বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ঐ মন্ত্রীর গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

Paid
লক্ষ্মীপুর ৳2.0K
25 August 2026 3 CT2KLUMP
0 Comments
Other public office

Jjjj

সিরাজগঞ্জ জেলার 7নং ওয়ার্ড এর মেচড়া ইউনিয়ন 9 ওয়ার্ডের মেম্বার আওমীলীগ দল করে এবং বর্তমান 9 নং ওয়ার্ডের মেম্বার — মেম্বার তিনি গর্ভবতী মহিলা কার্ড করার জন্য আমার ফ্যামিলি থেকে চার হাজার টাকা ঘুষ চেয়েছে,, এবং এই — মেম্বার নিয়মিত গুষের মাধ্যমে কাজ করে থাকেন আবার অনেকের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ করেন না, এই — মেম্বার এর উপর বিভিন্ন উপকর্ম করে থাকেন

Refused
গ্রাম ৳4.0K
25 August 2026 3 RJAXWSAK
0 Comments
City Corporation

জন্ম নিবন্ধন

সার্ভার সমস্যা যাতায়াত ভাড়া বাবদ ৮০০/- টাকা দাবি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের সচিব — কিন্তু ১৮দিন পার হওয়ার পর ও সেবা পাইনি।

Paid
নারায়ণগঞ্জ ৳800
25 August 2026 3 DKNRQPFS
0 Comments