All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Paid Other public office ৳91.0K

Army FC Log (Bill Pass + Register + Cheque Issue)

Bill Pass + Register + Cheque Issue করতে উনারা পুরো department এর Top to Bottom total ammount এর 0.8% ঘুষ নিয়ে থাকে। না দিলে cheque issue হয় না। এইটা Army Administration এর একটা Open Secret. এখানে আবার নামাজের ব্যবস্থাও আছে। Shame..!!!

Dhaka, Dhaka 29 September 2026 24 views DKVCL98H
0 Comments
Paid City Corporation ৳500

এনআইউি কার্ড করতে আবেদন ফরমে সুপারিশ করতে

এনআইডি কার্ড করতে আবেদন ফরমে সুপারিশের জন্য ১৫দিন ঘুরাঘুরি। পরিশেষে ৫০০টাকার বিনিময়ে সুপারিশ পেলাম।

চট্টগ্রাম শহর, Chattogram 29 September 2026 24 views CTUU3K7A
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট সিরিয়াল নাম্বার

আজকে ২৯ সেপ্টেম্বর পাসপোট হারানো গেছে এইজন্য পাসপোর্ট এর সিরিয়াল নাম্বার এর জন্য গেছিলাৃম আনতে সকাল ১০.৪৫ এ।।।আমাকে ২০২ নাম্বার থেকে বলা হইলো ২০৮ নাম্বারে দুপুর ২টায় আসতে।।। ২০৮ নাম্বারে ১:৫৫ যাওয়ার পর আমারে বলথেছে এখন নেটে কাজ করতেছে নাহ।।।আপনি পরে আসেন নিছে নামার পর এক লোক আমার কাছে ১০০০ টাকা চাইলো আমি তারে চিনি নাহ।।আর বললো এখনই এইটা করে দিবো।।

Chandpur, Chattogram 29 September 2026 4 views CTYL8HR2
0 Comments
Refused Passport Office ৳1.0K

পাসপোর্ট সিরিয়াল নাম্বার

আমার একটা পাসপোট হারানো গেছে আমার নানুর।।।এখন এই এই পাসপোর্টের সিরিয়াল নাম্বার টা নেওয়ার জন্য গেলাম।।আমাকে ২০২ নাম্বার রুম থেকে বল্লো ২০৮ নাম্বার রুমে যাইতে ২টার পরে।।২টার পরে গেলাম তখন আমারে বলতেছে আমার নেটে সমস্যা এইটা করা যাবে নাহ।।।নিছ তলায় আসার পরে একজন লোক / দালাল আমারে বললো ১০০০ টাকা দিয়েন আমি করে দিবো।।।

চাঁদপুর, Chattogram 29 September 2026 25 views CT329BKA
0 Comments
Paid BRTA ৳13.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য চাঁদপুর বিআরটিএ তে জাই প্রথম বার দালাল চারা যাওয়া সব টেস্ট পাস করার পর ও ফেল কিন্তু কেন্দ্র পাস এর এবং র্লানার কার্ড এ সাইন করে দিছে সব পাস লাস্ট এ লার্নার কাড জমা দিয়ে বাড়িতে চলে এসে দেখি সন্ধা মেসেজ এ আসছে অকৃতকার্য, পরবতীতে দালাল ধরা লাগছে জেহুতো আমার লাইসেন্স জরুরি প্রয়োজন ছিল তাই করতে বাধ্য হইছি, দালালকে ১৩ হাজার টাকা দেওয়া কাজ হইছে, চাঁদপুর বিএরটিয়ের সকল কমকর্তা এই টাকার ভাগ পায়

চাঁদপুর, Chattogram 29 September 2026 34 views CT26EVCV
0 Comments
Paid Land Office ৳6.0K

নাম জারি

নামজারি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ নিয়ে ভূমি অফিসে জমা দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার কোন কাগজপত্র না দেখে পিয়ন আমাকে জিজ্ঞেস করে কত টাকা এনেছেন? কত টাকা দিতে পারবেন? কিসের টাকা জিজ্ঞেস করাতে উনি বলল কাগজ কি এমনি এমনি জমা হবে ভূমি অফিসে? জমির পরিমাণ ছিল ৬ শতাংশ কিন্তু উনি আমার কাছে অনেক টাকা দাবি করলেন। এই টাকাটা আদৌ কি যৌক্তিক। তিনি আমাকে বললেন টাকা যদি না দেন তাহলে কিভাবে উপজেলা ভূমি অফিসে কাগজ হয় সেটাও দেখা যাবে। উল্লেখ্য, আমাদের এই কায়েমপুর ভূমি অফিসে অফিস রুমের বাইরে ক্যামেরা দিয়া আছে। অফিসের ভিতরে যে দুজন কর্মকর্তা আছে পাশাপাশি যে পিওন আছে তারা তিনজনই ঘুষের টাকা নেয় অফিসের সিঁড়ির নিচে। তারা তিনজনে একজনের পর একজন সিঁড়ি নিজে গিয়ে টাকা নেয়। তাদের ডেইলি ইনকাম দুই লাখের উপর

ভূমি অফিস: কায়েমপুর, উপজেলা শাহজাদপুরজেলা:সিরাজগঞ্জ, Rajshahi 29 September 2026 27 views RJ4PTGPN
0 Comments
Paid Other public office ৳500

Certificate of Competency Issuance

I went to the Department of Shipping to collect my Certificate of Competency. After I submitted my file, a peon for the senior officials demanded a bribe from me. I was charged 200 taka just to get a signature on a file, and then another 500 taka after my certificate was issued. This is just an example of the bribery taking place at the Department of Shipping for a simple Certificate of Competency. I want the government to monitor this situation and draw their attention to putting an end to this unnecessary harassment and bribery business. I hope the concerned officials of the Department of Shipping will investigate this matter and take action.

Dhaka, Dhaka 29 September 2026 35 views DKF9V7SD
0 Comments
Paid Other public office ৳500

ডিজিটাল জন্ম নিবন্ধন করার জন্য

ডিজিটাল জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে যাই সেখানে যাওয়ার পরে বলে উপজেলা অফিস থেকে একটি কোড নাম্বার পাঠাবে সেটি পাঠালে নিবন্ধন হবে কিন্তু আমাকে দুই সপ্তাহ পর্যন্ত ঘোরানোর পর বলে আমার জন্ম সাল ভুল আমার নামের সাথে অন্য ব্যক্তির নাম মিলে গেছে এখন নতুন করে আবেদন করতে হবে পরে আমি উপজেলা অফিসে যাই সেখানে যাওয়ার পরে একজনকে ৫০০ টাকা দেই দুপুরে ৫০০ টাকা দিয়েছি বিকালে কোড নাম্বার চলে আসছে

নেত্রকোনা, Mymensingh 29 September 2026 38 views MY6HN2FC
0 Comments
Paid BRTA ৳13.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স

নতুন ড্রাইভিং করতে আমার কাছে ১৩,০০০ টাকা দাবি করা হয়, পেশাদার লাইসেন্স করতে,, পরে আমার একটু ইমারজেন্সি ছিল তাই বাধ্য হয়ে হয়রানি যাতে না হয় সে কারণে পরিশোধ করতে বাধ্য হই।

নাটোর, Rajshahi 29 September 2026 34 views RJUQDDGY
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি রেজিস্ট্রি করতে যাই।

আমি আমার 1.5 শতাংশ জমি ক্রেতাকে রেজিষ্ট্রি করে দেয়ার জন্য রেজিষ্টি অফিসে যাই। আমাদের দুই ভাইয়ের 1জনের এন.আই.ডি কার্ডে পিতার নামের পূর্বে মোঃ থাকায় ও অন্য জনের টাই মোঃ না থাকায় রেজিষ্টি অফিস থেকে বলে যে পিতার নাম ভুল আছে। কিন্তু জেলা প্রশাসক দ্বারা এন.আই.ডি কার্ডের মোঃ এর বিষয় বিস্তারিত বলে সত্যায়ন পত্র নিয়েছি। তা দেখা সত্তেও তারা আমার কাছ 10,000/- টাকা ঘুষ দাবি করে। আমি উক্ত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা রেজিষ্ট্রি না করে ফাইল ফেরৎ দেয়। পরে আমি অনুরোধ করে বাধ্য হয়ে 5,000/- দিয়ে বর্ণিত জমি ক্রেতাকে রেজিষ্ট্রি করে দেই।

কুমারখালী, কুষ্টিয়া।, Khulna 29 September 2026 19 views KHALEXXF
0 Comments
Paid Sub-Registry Office ৳8.0K

দলিল রেজিস্ট্রেশন

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আমি বগুড়ার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রেশন করতে গেলে ৮,০০০ টাকা অতিরিক্ত পরিশোধ করতে বাধ্য হই। আমার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সঠিক থাকা সত্ত্বেও তারা দাবি করে যে খতিয়ানের কপিটি স্ক্যান করা মূল কপি নয়; অথচ সেটি ছিল সাক্ষরযুক্ত সার্টিফায়েড কপি। এরই প্রেক্ষিতে তারা ১০,০০০ টাকা ঘুষ দাবি করে। প্রায় ২ ঘণ্টার দর-কষাকষির পর ৮,০০০ টাকায় রাজি হয়ে সঙ্গে সঙ্গে দলিল সম্পন্ন করে।

শিবগঞ্জ, বগুড়া, Rajshahi 29 September 2026 21 views RJTRU6LB
0 Comments
Paid City Corporation ৳500

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গাজীপুর চৌরাস্তা কর অঞ্চলে যাই। সেখানে লাইসেন্স বাবদ ১৪২০ টাকা আসে। কিন্তু আমার কাছ থেকে ৫০০ বেশি সহ ১৯২০ টাকা নিয়েছে। নিরুপায় হয়ে দিয়েছি। বলতেছে না দিলে , করবে না। অনেকগুলো কাগজ লাগবে আরো। বাণিজ্যিক মিটার বিল, জমি খাজনার রশিদ এইসব লাগবে। আমার ভাড়ার জমিতো দোকান। এইগুলা তো মালিক দিবেনা আমাকে

গাজীপুর চৌরাস্তা, Dhaka 29 September 2026 26 views DKT4FBJB
0 Comments