All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Passport Office ৳300

এডি স্যারের সাথে সাক্ষাৎ ও আবেদন পত্র অনুমোদিত করতে রুমে যাওয়া

এডি স্যারের সাথে সাক্ষাৎ ও আবেদন পত্র অনুমোদিত করতে রুমে যাওয়ার জন্য দরজায় থাকা আনসার সদস্য টাকা ছাড়া কোন ভাবেই স্যারের সাথে সাক্ষাৎ করতে দিল না। বিপদে পড়ে টাকা দিয়ে ঢুকতে হয়েছে । কম বেশি সবার থেকে ওপেনে টাকা নিয়ে স্যারের সাথে সাক্ষাৎ ও ফাইল নেয়া দেয়া ও বিশেষ সুবিধা দেয়।

খুলনা (অন্যান্য), Khulna 3 September 2026 3 views KHLM5GDE
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট

আমি নিজে কম্পিউটারের দোকান থেকে এপ্পলাই করে গিয়েছি।আফতাব নগর পাসপোর্ট অফিসে যাওয়ার পর বলল আপনার পাসপোর্ট এখানে হবে না ময়মনসিংহ যেতে হবে। আমি বললাম তবে আমার টাকা ফেরত দেন আমি পাসপোর্ট করবব না। তারপর মন খারাপ করে বের হলাম হতাশ হয়ে, বের হয়ে দরবেশ (দালাল) এর মাথে দেখা হলো!বলল টাকা ছাড়া পাসপোর্ট হয় না। ২,০০০ টাকা চাওয়া হলো আমি দিলাম এবং আমার কাগজপত্র গুলোতে ২ টা পিন মেরে দিল এবং বলল সরকারি লাইনে যান হয়ে যাবে। সরকারি লাইনে যাওয়ার পর কোনো প্রশ্ন নেই কোনো কইফত নেই, একদম উপর পর্ন্তত রাস্তা ক্লিয়ার।

আফতাব নগর, ঢাকা, Dhaka 3 September 2026 2 views DKSNJCS3
0 Comments
Paid Public Hospital ৳500

রোগীর পরীক্ষা নিরিক্ষার অতিরিক্ত টাকা আদায়

সরকারি নির্ধারিত ফি পরিশোধ করারা পর ও সেবা নিতে ওয়ার্ড বয় ৫০০ টাকা অতিরিক্ত দিতে বাধ্য করে।

শের- ই - বাংলা নগর, পঙ্গু হাসপাতাল, Dhaka 3 September 2026 3 views DKR2ZMAV
0 Comments
Paid Other public office ৳1.5K

BMET finger

বিদেশ যাবার আগে ৩দিনের BMET ট্রেনিং শেষে ফিংগার দেয়া লাগে। যা সম্পূর্নরুপে চার্জমুক্ত। কিন্তু আমার স্থায়ী ঠিকানা অন্য জেলায় তাই ১৫০০টাকা না দিলে ফিংগার দিতে নিজ জেলায় যেতে হবে বলে জানায়। চাকরি রেখে যাওয়ার সুযোগ ছিলনা তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

Gazipur, Dhaka 3 September 2026 2 views DKQTVL98
0 Comments
Refused Passport Office ৳2.0K

Application from submitted e passport officer

e passport application from জামালপুর অঞ্চলীক পাসপোর্ট অফিস এ আমি আমার e passport application জামা দেওয়ার জন্য আজ ৪০দিন ধরে ঘুরতেছি কিন্তু ঘোস ছাড়া জমা নেই না। এইটা নাই ওইটা নাই বলে rejected করে দেই। পাসপোর্ট অফিসার দের নিজের দালাল চক্রের থাকে অফিসের নিজে তাদের কে ২০০০টাকা থেকে ১৫০০টাকা ঘোস দিলে সাথে সাথে আবেদন ফর্ম জামা নেই। না দিলে পাসপোর্ট অফিসার নানারকম বাহানা দিয়ে rejected করে দেই পরে বাধ্য হয়ে অফিসার থেকে দালাল চক্রের সাথে টাকা দিয়ে কাজ করতে হয়।

Jamalpur, Mymensingh 3 September 2026 3 views MYJHY2TQ
0 Comments
Paid Land Office ৳15.0K

দলিল রেজেস্ট্রি

আমার একটা জমি সাব কবলা ক্রয় করা চার জনে তার মধ্যে একজনের অংশ বিক্রি করে দিবে আমি ক্রয় করবো খারিজ দাখিলা কমপ্লিট করে যখন রেজেষ্ট্রি করতে গেলাম সাব রেজিস্ট্রার কে দিতে হবে ১৫ হাজার টাকা নাদিলে রেজেষ্ট্রি হবে না, কেনো হবে হবে না, খতিয়ান এ বাংলাদেশ সরকার আছে যখন টাকা দিলাম ১৫০০০ সাব রেজিস্ট্রার কে আর কোন সমস্যা নাই এইটা পত্যেক দিন এর সমস্যা নালিতাবাড়ী সাব রেজিস্ট্রার এর,, দেখার কেউ নাই, বাধ্য হয়ে এভাবেই দলিল খারিজ সব করতে হচ্ছে,,,

নালিতাবাড়ী, Mymensingh 3 September 2026 2 views MYSZEUV2
0 Comments
Refused Passport Office ৳2.0K

Application from submitted e passport officer

E passport এর জন্য আবেদন ফর্ম জামা দেওয়ার জন্য আজ ৪০দিন ধরে আমাকে ঘুরাইতেছে এইটা নাই ওইটা নাই এগুলো নানার বাহানা করে। তাদের কে ১৫০০টাকা থেকে ২০০০টাকা ঘুস দিলে কোনো ধরনের কাজপত্র লাগেনা e passport officer যারা টাকা না দেয় তাদের কে এইটা নাই ওইটা নাই বলে reject করে দেই পরে বাধ্য হয়ে officer দের নিজের দালাল চক্রের কাজে টাকা দিলে জমা নেওয়া হয় না দিলে হয় না

Jamalpur, Mymensingh 3 September 2026 3 views MYWH7GQU
0 Comments
Only demanded Land Office ৳12.0K

মিছ কেইছ, ২ বছর ধরে ঘুরাচ্ছে

অসুস্থ পিতার চিকিৎসা করাবো বলে জমি ব্রিক্রি করছি, কিন্তু জায়গা দলিল করার সময় নামে মধ্যম অংশে আংশিক ব্যবদান পাওয়া যায়, আবেদন করছি, ইউনিয়ন ভূমি অফিসে তদন্তের জন্য পাটাইছে, ভূমি কর্মকর্তা তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায়, নাম ঠিক করার জন্য রিপোর্ট দিছে, কিন্তু টাকা না দেওয়ায় , উপজেলা ভূমি অফিস ২ বছর ধরে ঘুরাচ্ছে ।

শ্রীমঙ্গল, Sylhet 3 September 2026 4 views SYMB79HU
0 Comments
Paid BRTA ৳500

নতুন লাইসেন্স

নিজ যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্সের সব পরীক্ষায় উত্তির্ন হওয়ার পরেও বি আর টি এ অফিস থেকে লাইসেন্সের জন্য ৫০০ টাকা দাবি করে। বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স টা নিই।

গোপালগঞ্জ, Dhaka 3 September 2026 3 views DK4MTSH3
0 Comments
Refused Other public office ৳5.0K

জন্ম নিবন্ধন সংশোধ

আমি জন্ম নিবন্ধন নামের বানান সংশোধন করতে গিয়েছি উনি আমাকে বলেছে এটা হবে না এটা করতে হলে অনেক জায় জামিলা আছে টাকা পয়সা অনেক খরচ হবে এখানে আপনি বিকেলে আমাকে কল দিবেন একটা নাম্বার দিয়েছেন তারপর আমি ওনাকে বিকেলে কল দিলে উনি আমাকে বলে এখানে অনেক খরচাপাতি আছে অনেক জটিল কাজ ৫০০০ টাকা দিতে হবে

ফেনি, Chattogram 3 September 2026 3 views CTJAPKGC
0 Comments
Paid Other public office ৳15.0K

সোনাইমুড়ী থানা পুলিশের মিথ্যা অভিযোগ গ্রহণে বল পূর্বক চাঁদা আদায়

আমার নামে মিথ্যা অভিযোগ আরোপ করে পর পর ২ জন মহিলা সোনাইমুড়ি থানা,নোয়াখালীতে তদন্ত কর্মকর্তাকে অনৈতিক চাপ দিয়ে রিপোর্ট করানোর জন্য তাগাদা, ভয় ভীতি দেয়।পুলিশ আমাকে থানায় ডেকে মিমাংসা করতে চাপ দেয়,যেখানে কোন ঘটনাই ঘটেনি।আর না হয় আমার নামে রিপোর্ট দিবে,এ কথা বলে বলপূর্বক চাঁদা দাবি করে টাকা নেয়।

নোয়াখালী, Chattogram 3 September 2026 3 views CTT39M8R
0 Comments
Paid Education Office ৳8.0K

শিক্ষকের এমপিও করার জন্য আবেদন।

NTRCA থেকে সহকারী শিক্ষক হিসেবে সিলেক্ট হয়ে এমপিও করার জন্য শিক্ষা অফিসারের ফরওয়ার্ড লাগে। সে আমাকে দেয়নি। পরে ৮০০০৳ বিনিময়ে ক্লিক করে ঢাকায় ফাইল পাঠিয়েছে। বাধ্য হয়ে দিয়েছিলাম

পলাশ, নরসিংদী, Dhaka 3 September 2026 3 views DKKLHKSL
0 Comments
Paid Other public office ৳1.3K

Diploma Medical Assistant,Diploma Nurse Certificate and Marksheet, Certificate Attestation

ঘটনা ০১) ২০১৮ সালের নভেম্বর মাস, MATS থেকে পাস করে, হস্পিটালে ইন্টার্নশিপ শেষে "দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ" এ যেতে হয় প্রভিশনাল সার্টিফিকেট এর জন্য। সকল কাগজপত্র জমা দেবার পর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা অবধি অপেক্ষা করে, অবশেষে ৫০০ টাকা নগদ "চা নাস্তা" খরচ দিয়ে প্রভিশনাল সার্টিফিকেট হাতে পায়। ঘটনা ০২) দুই বছর পর ২০২০ এর জানুয়ারি মাসে MATS এর অরিজিনাল DMF সার্টিফিকেট তুলতে গেলে, একই ভাবে ৮০০ টাকা "চা নাস্তা" বাবদ জমা দেবার পর তবেই অরিজিনাল সার্টিফিকেট হাতে পায়। উক্ত অফিসের দপ্তরি থেকে সেক্রেটারি সকলেই ভয়াবহ ঘুষ খোর। উলেক্ষ্য এই সরকারি অফিসে প্রায় নার্স মেডিকেল এসিস্ট্যান্ট দের এভাবে হেনস্তা করা হয়। রিপোর্ট বক্সে রিপোর্ট দিলেও কোনো কাজ হয়না।

২০৩, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরনী, ঢাকা - ১০০০, Dhaka 3 September 2026 2 views DKPQ3LE9
0 Comments