All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
City Corporation

আমার জন্ম নিবন্ধনে তারা বানানে ভুল করেছিল

যেখানে সরকার থেকে এই সেবাটি দেয়ার জন্য ৫০ টাকা চার্জ নির্ধারণ করা, সেখানে আমার থেকে ৩০০ টাকা চার্জ নিয়েছে, অর্থাৎ যেই টাকা সরকার থেকে নির্ধারণ করা তার পাঁচ গুণ...!বেশি এবং আমাকে অনেক কাগজ পাতি হয়রানি করেছে, যেহেতু ভুলটা তাদের ছিল, তারা ভুল করেছে আমাকে সেই ভুলের মাশুল দিতে হয়েছে....!

Paid
চট্টগ্রাম ৳300
1 September 2026 10 CTQEYVK5
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরিক্ষা

আমি পর পর ২ বার ড্রাইভিং পরিক্ষা দিয়ে ফেইল করি, সন পাস করলেও প্র্যাকটিকাল টাকা ছাড়া পাশ করাবে না, এটাঈ সিস্টেম। পরে সেখানে একজন বয়স্ক দারিওয়ালা ( দারিতে সুন্দর করে মেহেদী দেয়া ছিলো, মুখে ছিলো সুন্দর হাসি) ব্যাক্তি, খুব সম্ভবত সে কোন স্যার এর পিয়ন, আমি দেখে সিস্টেম কি পাস করার জিজ্ঞাসা করার পরে, ৩০০০ টাকা সিস্টেম এ আসলে, কালকেই পাস, কোন পরিক্ষা দেয়া লাগবে না বলে টাকা চেয়ে বসে। এবং বলেই দেয়, কে কে কত কত করে এই টাকা থেকে ভাগ নিবে। উচ্চ শিক্ষিত লোকেরা, অনেক বছর সিস্টেম এ থাকা লোকেরা সকলেই এই টাকা ভাগ করে নেয়, এটা এক রকমের তাদের দাবী। এখন আমি যেমনি হই না কেনো, এটা ব্যাপার না। এবং বিকাশ এ করে টাকা দেয়ার পরে, আমি পরের দিন পাশ হয়ে যাই। এবং সত্যি বলতে টাকা দেয়ার জন্য আমার দিকে তাকায় দেখেও নি।

Paid
পাবনা ৳3.0K
1 September 2026 9 RJ2J7ZK9
0 Comments
Sub-Registry Office

জমির খতিয়ান সংক্রান্ত

আমাদের একটি জমির ৩০ বছর আগে ক্রয় করা হয়েছিল, পারিবারিক ভাবে জমি সংক্রান্ত জ্ঞান বা শিক্ষা তখন না থাকায় আমরা সেটার খতিয়ান করতে পারিনি। বর্তমানে সব কাগজপত্র ও ভূমির খাজনা ও সরকারি বিধি মোতাবেক কোর্টে যাই,ভূমি অফিস ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে এখন কোর্ট কতৃপক্ষ সব ওকে থাকার পরেও রায় দিচ্ছে না, ২০ হাজার টাকা ঘুষ চাচ্ছে।

Paid
লক্ষ্মীপুর ৳15.0K
1 September 2026 5 CT4DPZ47
0 Comments
Other public office

চাকরী স্থায়ীকরণ

কিছুদিন আগে চাকরী স্থায়ীকরণের জন্য আমাদের নিয়ন্ত্রণকারী জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম এর রাজস্ব শাখায় কাগজপত্র জমা দিতে গেলে আমাদেরই সহকর্মীকে এই অর্থ দিতে হয়েছে।

Paid
রাজস্ব শাখা, প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম ৳6.0K
1 September 2026 7 CTVUET74
0 Comments
Land Office

ভূমি খাজনায় হয়রানি

আমার একটা জমির খাজনা বকেয়া ছিল। তো খাজনা দিতে গেলাম। খাজনা বকেয়া প্রায় ৩৫০০০ টাকার মতো।তারা আমার থেকে ৩০০০০ টাকা ঘুষ দাবি করলো। ঘুষ না দিলে জমি লাল তালিকা ভুক্ত করে ফেলবে।উপায় না দেখে ৩০০০০টাকা দিলাম। ৩০০০০ টাকার পরিবর্তে তারা আমাকে ১০টাকার একটা খাজনা পরিশোধ রশিদ ধরিয়ে দিল। তারা কতটাকা এখান ঘুষ খেল একবার ভেবে দেখেন। আমাকে বললো খাজনা পরিশোধ হয়েছে।আমিও ওয়েবসাইটে লগিন করে দেখলাম হ্যাঁ আসলেই পরিশোধ হয়েছে। কিন্তু ৩০০০০টাকা বা ৩৫০০০টাকা না সেখানে ১০ টাকা পরিশোধ করে বাকি বকেয়া তারা সিস্টেমিক্যালি ১০টাকায় কনভার্ট করেছে।

Paid
৭ নং লালোর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অফিস,সিংড়া, নাটোর ৳30.0K
1 September 2026 7 RJCWYWME
0 Comments
Other public office

এইচ এস সি সার্টিফিকেট সংশোধন আবেদন কলেজে গিয়ে বাধ্যতামুলক ভাবে কেন করতে হয়?

এইচ এস সি সার্টিফিকেট সংশোধন আবেদন কলেজে গিয়ে বাধ্যতামুলক ভাবে আবেদন করতে হয়, কম্পিউটর অপরাটের পদে যিনি আছে তিনি চা নাস্তা হিসেবে ছয়শো টাকা দাবি করে নাহয় আবেদন করবে না নাকি, তিন বছর আগে আমার এক ফ্রেন্ডের কাছে আবেদনের জন্য দশহাজার টাকা ও দাবি করেছিল। পরে ও আর তাই আবেদন ই করে নাই। অথচ এস এস সির আবেদন আমি ঘরে বসেই বিনা টাকা খরচ করে আবেদন করতে পেরেছিলাম।

Paid
মিরপুর ২, ঢাকা ৳600
1 September 2026 7 DK5QEEWG
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার পর থানা থেকে ভেরিফিকেশনে আসে। এস আই টাকা দাবি করে ৫০০০ তারপর দামাদামি করে ৩০০০ পর্যন্ত দিতে বাধ্য হই। তারপর এসপি অফিস থেকে আবার ভেরিফিকেশনের জন্য দেখা করতে বলে, সেখানেও ২৫০০ দিতে বাধ্য হই। অন্যথায় কাজ হবেনা বলে জানায়।

Paid
পঞ্চগড় ৳5.5K
1 September 2026 11 RNK9ERK9
0 Comments
Other public office

ট্রেন

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে পড়া শোনা করি।আমরা ২ বন্ধু মিলে ঢাকা থেকে গাইবান্ধা আসছিলাম।আমাদের স্টেশনে বলছিলো স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া।সেই হিসাবে আমরা ২ জন বন্ধু মিলে ১ টা টিকেট কাটি।মাঝ পথে ১ জন টিটি আসলে আমরা কার্ড দেখাই সে তখন মেনে নিলেও সে আর একজন টিটি কে ডেকে আনে এবং অতিরিক্ত টাকা দাবি করে। তাকে প্রমান দেওয়ার পর ও সে আমাদের সাথে ঝামেলা করে।এবং আমাদের কাছে ২০০ টাকা ছিলো সে সেটাও নিয়ে নেয়।এরকম ট্রেনে অনেক ছাত্রদের সাথে হয়রানি মুলক আচরণ করে।ট্রেনের নাম রংপুর এক্সপ্রেস।

Paid
গাইবান্ধা ৳200
1 September 2026 7 RN4F342X
0 Comments
Customs Office

বন্ড লাইসেন্স রি-নিউ

বন্ড লাইসেন্স রি-নিউ করতে গিয়ে সংশ্লিষ্ট ৩ জন অফিসাররা মিলে এই টাকা নেয়। বন্ড অফিসারসহ ছোট ছোট সেপাহীরাও ৫-১৫ হাজার করে টাকা নেয় এক একটা ফাইল এর রিনিউয়ালে। ছোট ছোট কাজ হলেও পরিমাণ ৩-৫ লাখ হয় যেমন মেশিন সংযোজন, প্রাপ্যতা বৃদ্ধি, নতুন লাইসেন্স ইত্যাদি। একটা কাজও একটা কাস্টমস বন্ড দপ্তরে ঘুষ ছাড়া হয় না।

Paid
ঢাকা সিটি করপোরেশন উত্তর ৳1.00M
1 September 2026 7 DKGCSA4Z
0 Comments
Other public office

ব্যক্তিগত জায়গার উপরে বিদ্যুতের লাইন সরানোর জন্য

আমার জায়গার উপরে বিদ্যুতের লাইন আছে আমি বাড়ি নির্মাণ করতে পারছি না এই বিদ্যুতের লাইনের জন্য। এই বিদ্যুতের লাইন সরাতে হলে বিদ্যুৎ অফিসে ১৭২৫ টাকা দিয়ে আবেদন করি তারপর একজন ইঞ্জিনিয়ার এসে সেটা দেখে গেলে তাকে ২০০০ টাকা দিতে হয়েছে তারপর এই ইঞ্জিনিয়ার অফিসে সাবমিট করলে ওইখানে একটা বিল তৈরি হয় প্রায় ৮০ হাজার ২৫৬ টাকা তারপর এই টাকা অফিসে জমা দিতে হইছে জরুরী তা সরানোর জন্য আবার বিদ্যুতের এক লোকে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করছে যা উনি এক সপ্তাহের ভিতর সরায় দিবে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত জায়গার রূপ দিয়ে বিদ্যুতের কারণে লাইন নিয়েছে যারা তারা নিজের দেখে আমার সমস্যার কারণে শরীফ বলা উচিত কিন্তু এসব কাজ করতে গেলে প্রতিটা জায়গায় জায়গায় টাকা দিতে হয় হয়রানি হতে হয় অনেক

Paid
কুমিল্লা নাঙ্গলকোট ৳10.0K
1 September 2026 7 CTFGFQVN
0 Comments
Traffic Police

ট্রাফিক মামলা

আমার বাইকের কাগজ মামলার কারণে জব্দ ছিল এবং মামলার ডেট ওভার হয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম আমি মামলা ভাঙ্গিয়ে নিব এখনই, তারা ডাম্পিংয়ের ভয় দেখিয়ে আমার কাছে পনেরশো টাকা দাবি করে পরে আমি 700 টাকা দিয়ে বাইক ছাড়িয়ে নিয়ে আসি

Paid
ঢাকা ৳700
1 September 2026 8 DKL5Z646
0 Comments
Land Office

খারিজ এবং অনলাইন করতে গিয়ে

ইমার্জেন্সি কারণে জমি বিক্রি করতে হয়েছিল তাই খারিজ অফিসে গিয়েছিলাম তারা দুই মাস ঘুরাইছে খারিজ করা যাবে না ১৫০০০ হাজার টাকা না দিলে। বাধ্য হয়ে দিয়েছে

Paid
কুমিল্লা ৳15.0K
1 September 2026 3 CTRUQG2A
0 Comments