সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯৬.০ হাজার

জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করার সময়

“কুমিল্লা-দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর-চাঁদপুর” মহাসড়ক প্রশস্তকরণের জন্য কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক অধিগ্রহণকৃত জমির টাকা পাওয়ার জন্য এল.এ শাখায় ৯৬০০০/- ঘুষ দিতে হয়েছে। প্রতিটি মঞ্জুরিকৃত অর্থের জন্য এল.এ শাখা অধিগ্রহণকৃত জমির মালিক হতে প্রাপ্য টাকা অনুসারে কমিশন ভিত্তিক এই ঘুষ দিতে হয়।

কুমিল্লা জেলা প্রশাসক এর কার্যালয়, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTAAU28M
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

রিনুউ ইসু

২০২৪ সাল থেকে আমার বাবার পাসপোর্ট এর সমস্যা।সার্ভারে পুরান পাসপোর্ট এর তথ্য মেলেনা।ঢাকা হেড অফিসে গিয়েও সমধান হয়না।নওগাঁ অফিস থেকে চিঠি পাঠিয়েও সরাসরি হেড অফিস আগারগাও ২বছর ধরে ঘুরে ঘুরেও সমাধান হয়না।আমি একজন মাস্টার্স পাস, আমি চাইনি কোন রকম টাকা দিয়ে সমাধান করতে যারা কারনে ২বছর ধরেও সমাধান মেলেনি পরে এক লোক মাধ্যমে ২০হাজার টাকার বিনিময় ২১দিনে কাজ করে দেয়।যেটা আমি ২বছরে নিজের চেস্টাই সফল পাইনি আফসোস বিভাগিয় প্রধান থেকে শুরু করে নির্বাহি পরিচালকরা খুব আশা দেয় কিন্তু ২বছরেও যেটা করেনি সেটা ২০হাজারে ২১দিনে করে দিল

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJFVALKX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৯.০ হাজার

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স

আমার নতুন কেনা মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন করা এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য তারা ১৯ হাজার টাকা দাবি করেছে এবং আমি সেটি পরিশোধ করতে বাধ্য হয়েছি।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTD73X2H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.৩ হাজার

দালাল

পাসপোর্ট করতে গেলে ভেতরের থেকে কর্মকর্তারা বিভিন্ন তালবাহনায় ফিরিয়ে দেয়, নোটিসের ভিতরে যেসব তথ্য দেয়ার কথা তার দেওয়ার পরও সব ডকুমেন্ট ঠিক নেই, বাহিরের দালালদের মাধ্যমে পাসপোর্ট নির্দিষ্ট চিহ্ন দিয়ে এখানে গেলে পাসপোর্ট কমপ্লিট করা যায়।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRE8QCCR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

নানান কারণ দেখিয়ে কাগজ সাইন না করা। পরে আনসার এর মাধ্যমে টাকা দাবি।

কুড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN2LSXK6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০০

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রবাসীদের বিদেশে যাওয়ার আগে যেই ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং

প্রবাসীরা বিদেশে যাওয়ার আগে যে প্রশিক্ষণ নেয় বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণ সেন্টার থেকে তেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ও চিনাইরয়ে অবস্থিত একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এখানে প্রবাসীরা ট্রেনিং নিয়ে থাকেন বিদেশে যাওয়ার আগে সেই ট্রেনিং এর ভর্তি ফি হচ্ছে সরকারিভাবে ৩০০ টাকা কিন্তু এখানে ঘুষ বাবদ আরো অতিরিক্ত ৬০০ টাকা যোগ করে ৯০০ টাকা করে নেওয়া হয়

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQHRKNE
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

এলপিসি নেওয়া বাবদ

অফিস প্রধান কর্তৃক বলা হয় এলপিসি নিতে হলে এক হাজার টাকা খরচ দিতে হবে।

দোয়ারাবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY4PXS8X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য এই ডকুমেন্ট দাও, সেই ডকুমেন্ট দাও। বললো 2000 টাকা দাও দেখতেছি আমি কি করা যায়। ২০০০ টাকা দেওয়ায় কাজ হয়ে গেল।

চন্দনাইশ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTZNTY2N
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

এখানে ঘুষ না দিলে লাইসেন্স পাওয়া যায় না। ঘুষ দিলে পরিক্ষায় ফেল করলেও পাশ দেয়

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJCDN98S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নোটিশ জারি

মিস কেস করার পর তদন্তের জন্য যে ইউনিয়ন ভূমি অফিসে নথি পাঠাবে তাই পাঠায় নাই। কয়েকদিন বলার পরও পাঠায় নাই। পরে গিয়ে দেখা করে বলার পরও কাজ করে নাই। পরে 2000 টাকা চায়। 1000 টাকা দিয়ে তদন্তের জন্য পাঠায়।

গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN9QDY63
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

Mutation

আমি ভূমি অফিসে গেলাম একটি জমি খারিজ করতে,বললো এভাবে হবে না,নিচে দোকান আছে,ওখানে গিয়ে আমার কথা বলেন,ওনি আবেদন করে দিবে।পরে ওই দোকানদার টাকা চাইছে, আমি বললাম প্রক্রিয়া মত আমি নিজে করবো,কিভাবে করবো বলেন,পরে বলে হবে না ৬ মাসেও,আমাকে পনের হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে কাজ হবে।পরে দিলাম।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKLNJRK7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৯০ লাখ

খতিয়ানদাগ নম্বর সংশোধন

আমার মার জমি খারিজ/নামজারি করার সময় ইউনিয়ন ভূমি অফিস থেকে টাইপিং মিস্টেক করে ৩২৩৬দাগ নম্বর ৩২৬৩করে দেয়।তখন সংশোধন আবেদন করা হলে ইউনিয়ন ভূমি অফিস থেকে ৩হাজার টাকা ঘুষ নিয়ে আমাদের কপিতে কলম দিয়ে কেটে সঠিক দাগ নম্বর লিখে দিয়ে সীল মেরে দেয়। কিন্তু সরকারী নথিতে সংশোধন করে নাই। পরবর্তীতে ভুল দাগ নম্বর ডিজিটাল সার্ভারে আপলোড করা হয় এবং আমাদের দরকারের সময় দেখা যায় দাগ নম্বর ও খতিয়ান নম্বর ভুল দেখায়। পরবর্তীতে আবারো এসি ল্যান্ড অফিস বরাবর আবেদন করা হয় অনলাইনের তথ্য সংশোধনের জন্য। নিজের কাজ ফেলে এখানে অসংখ্যবার যেতে হয় ও পদে পদে পিয়ন, অফিস সহকারী, সার্ভেয়ার,ডিসি অফিসের রেকর্ড রুম পর্যন্ত ২৩হাজার টাকা ঘুষ দিতে হয়। তথ্য সংশোধনের পর আবারো খারিজ আবেদন করলে আবারো ঘুষ ৩হাজার টাকা দিতে হয়।

নাটোর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJZHCV9Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

টেন্ডার এ কাজ দিয়ে ঘুষ চায়

বাংলাদেশ রেলওয়ে পুলিশ এ ইজিপি টেন্ডাত এর মাধ্যমে একটি কাজ পেয়েছি, কিন্তু তারা কোনো মাল না নিয়ে আমাকে খরচের যৎসামান্য টাকা দিয়ে পুরোটা নিয়ে নিয়েছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK94X8XZ
মন্তব্য