সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

lged বিল নেয়ার জন্য

lged একটিরাস্তাঘাট এর জন্য ঘুষ নেয় কিন্তু মসজিদ মন্দিরে টাকায় ও ভাগ বসায় এটা কোন কথা

বারিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRTPQXQZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

উত্তরাধিকার নামজারি

বাবা মারা জাওয়ার পর জমি আমাদের নামে নামজারি করতে গিয়েছিলাম।ওয়ারিশ সনদ উপস্থাপন করে আমাদের নামে নামজারির আবেদন করতে গেলে উনি বিরক্তি ভাব দেখিয়ে বলেন অন্যদিন আসতে।তারপরের দিন যাওয়ার পর বলেন অই সহকারী নায়েব মলিলা ভেরিফাই এর জন্য জমি দেখবে মাপবেন,জমির পরিমান কমও দেখাতে পারবে ওনারা তখন।তাছাড়া সরকারি এতগুলো লোক গেলেও ঐখানে আপনার খরচ আছে মানুষ দেখবে ইত্যাদি ইত্যাদি।তারচেয়ে বরং আপনি টাকা দিয়ে দেন সব আমরা করে দিব আপনার কোনো ঝামেলা নাই।আমার মা একজন শিক্ষক। মার স্কুল থেকে ছুটি নিয়ে দুই দিন পর আবার যাই উনার কাছে।অনুনয় বিনয় করে ঐ টাকা ৮০০০ দিই।

নরসিংদী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKQE3JCF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

চলমান ভুমি জরিপে খতিয়ান করা॥

প্রতি খতিয়ানে গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা প্রকার ভেদে ৫০ হাজার টাকা

কক্সবাজার সদর, লিংক রোড,মহুরীপাড়া,ঝিলংজা ॥, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTNA8UZ4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমাদের কাছ থেকে এক একটা জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য ৩০০ করে টাকা নেন তিনটার জন্য ৯০০ টাকা নিন কিন্তু সব কাজ ঠিকমতো করেন না এরপর কিছুদিন পরে আমার জন্ম নিবন্ধন এ তার করা কিছু ভুলের কারণে আমাকে আবারো কাজ করতে আসতে হয় তার কাছে সে তখনও আমার কাছে পুনরায় ৩০০ টাকা নেই তিনি এরকমভাবে সবার থেকেই সর্বনিম্ন ৩০০ থেকে সর্বস্ব ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন সরকার নির্ধারিত যে নাম জন্য আলাদা টাকা নির্ধারণ করার আছে বয়স পরিবর্তন করার জন্য আলাদা টাকা নির্ধারণ করা আছে এটার ধার ধারেনা সবার থেকে তার ইচ্ছেমতো টাকা আদায় করে থাকেন এবং সকলকেই একের পর এক ঘোরাঘুরি করেন

মোংলা থানা, সোনাইলতলা ইউনিয়ন পরিষদ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHHAS97R
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

হাসপাতালের দালাল

আমার সন্তানের মাথা কেটে গেলে হাসপাতালের জরুরূী বিভাগে নিয়ে গেলে ডাক্তারের সিরিয়াল পেতে।প্রথম দিনে ৫০ দ্বিতীয় দিনে ২০০ টাকা দেওয়া লাগে

পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRSFXDKW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

এলজিআরডি বিল উত্তোলন

দুরনিতি র আখড়া এলজিআরডি সরকারি ভবন টাংগাইল,,বিশেষ ভাবে বলতে গেলে জা দিয়া নাম,,অফিসিয়াল খরচ ৫ থেকে ৭ হাজার,,সেখানে,আমার মাত্র ৭লাখ টাকার একটা বিল উত্তোলন করতে সে একাই নিয়েছে ৩০০০০ টাকা,,আর প্রতেক টা টেবিল ফাইল সই করতে ৫০০ থেকে ১০০০ টাকা ত লাগেই,,ভাই,, যে এই সরকারি ভবন গুলো তে যাতায়াত করছে সেই বুজে,,কেন এত টাকার টেন্ডারের কাজ সঠিক ভাবে,, কোন কন্টাক্টর,,করতে পারে না,,এর প্রতিকার অন্তত এই বাংলাদেশে সম্ভব না,,ধন্যবাদ

টাংগাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKFTLQUR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির জন্য ৫০০০ টাকা চাওয়া হয়েছিল, কারন মুল দলিলের পরিবর্তে ফটোকপি দেখানো হযেছিল।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNWT8WA8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য সব ডকুমেন্টস দেয়ার পরেও অফিস খরচের কথা বলে ১,০০০ টাকা নিয়েছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK7LXP44
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি নিজে নিজে আবেদন করে জমা দিতে গিয়েছিলাম। তারা জমা নেয় নাই, কি কি নাকি ভুল আছে। পরে ডিজির সাথেও কথা বলেছিলাম। কোনো লাভ হয় নাই। পরের দিন যাওয়ার আগে ১৫০০ টাকা দিয়ে গিয়েছিলাম দালালের মাধ্যমে।ওইদিন আর কোনো সমস্যা ছাড়াই করে দিয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTAUKXNN
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

পেনশনভোগী

সেনাবাহিনী থেকে নিয়মিত অবসর গ্রহণ এর সময় অর্থ মন্ত্রণালয়ের, জুনিয়র অডিটর ঘুষ দাবি করেন। আমরা ৭৫০জন + লোকজন থেকে ঘড়ে ৬০০০০ টাকা করে FPO office ar এস এস অধীক্ষক বা জুনিয়র অডিটর রাখা ঘুষ নিয়ে থাকেন।

63, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJYBGSVG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৬.০ হাজার

চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় রোগী ভর্তির জন্য ১৬০০০/- টাকা দাবী করেন। গ্রামের সহজ সরল লোক হওয়ার ৫০০০/- টাকা পরিশোধ করে ২০ দিন পর জেনারেল সিটের ব্যবস্থা গ্রহণ করেন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKR6HPN3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য আবেদন করি,সরকারি সব ফি পরিশোধ করি,মাসখানেক ঘোরাঘুরির পর দায়িত্বরত অফিসার বলেন কলেজ অধ্যক্ষের সাইন লাগবে। কি সাইন,কোন পেপারে সাইন,বুঝতে চাইলাম,সে রেগেমেগে বলে "এতো কথা তো বিস্তারিত বলতে পারবো না ভাই,আমার অনেক কাজ আছে,এখানে বুঝানোর স্কুল খুলে বসি নাই।যেটা প্রসেস সেটা মেনে কাজ করতে হবে,আমি তো নিয়মের বাইরে না।"বের হয়ে যাচ্ছি,এমন সময় অফিস সহায়ক বললো,"ভাই আপনি কি শিশু?কিছু বোঝেন না?চায়ের বিল দিয়া সার্টিফিকেট নিয়া যান।হুদা ঘুরবেন ক্যা।প্রিন্সিপালের সাইন আনলে তহন আরেকটা কইবো।" ওনাকে চাহিদামতো ১০০০ টাকা দিলাম,সার্টিফিকেট নিয়ে আসলাম।

মাউশি,ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKBKQJNV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

সেবা নিতে

আমি আমার স্ত্রী কে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে জরুরি বিভাগের ট্রলির জন্য ৩০০ টাকা দিতে হয়। আবার ওয়াডে গিয়ে ওয়াড বয়কে ২০০ টাকা দিতে হয়। অথচ এই সেবা গুলি আমাকে দেশের নাগরিক হিসেবে ফ্রী পাওয়ার কথা ছিল।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKGUX3FG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Bangladesh Emigration border Benapole-Petrapole

আমার বুলগেরিয়ার এম্বাসি ফেস করার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডুকছি লাইনে দারায়ছি তারপর এক জন ছিবিল ড্রেসে আসলো বল্লো পাসপোর্ট দেখি আমি বললাম আপনি কে উনি আমার সাথে ওই খানে খারাপ ব্যাবহার করতেছে কেও কিছু বলতেছেনা তারপর পাসপোর্ট নিয়ে আমাকে বলতেছে লাইন থেকে বাহির হতে পরে আমাকে লাইন থেকে বাহির করে অন্ন জায়গায় নিয়ে দারা করে রাখছে পরে আমি উনাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা কি করতে হবে উনি বলতেছে স্যার এর কাছে জায়তে হবে আমি বললাম কোন স্যার আপনি আমার পাসপোর্ট দেন আমি যাচ্ছি কোন স্যার এর কাছে যায়তে হবে উনারা আমার পাসপোর্ট দিতেছেনা আর একজন আসলো বল্লো ৫০০০ হাজার টাকা দেন আমি সব করে দিতেছি আমি বললাম পাসপোর্ট দেন কার কাছে যেতে হবে আমি যাচ্ছি উনারা পাসপোর্ট দিতেছেনা অনেক সময় পড়ে উনাদের ২০০০ হাজার টাকা দিলাম

Benapole, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHFRD3GC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ

আমার অফিসের জনবলের যাতায়াত ভাতা পাই কিন্তু আমার অফিস প্রধান ১৫% দাবিবকরে কিন্তু আমি রাজি না হলে আমাকে বিভিন্ন ভাবে হেরেজ করে। বাদ্য হয়ে আমার এবং আমার সহকর্মীদের যাতায়াত ভাতার ১৫% দিতে বাদ্য হই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYFAH4DM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য

পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য সরকারি ফি ১৫১৫ টাকা,,কম্পিউটারে দোকানের আবেদন এর ফি ২০০ টাকা সব পরিশোধ করার পর,,থানায় জমা দেওয়ার জন্য পুলিশ আরো ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা চায় এবং দিতে হয়,,না দিলে পেপার জমা ই নেয় না কেন,,বাড়তি ১০০০/১৫০০ টাকা নেওয়া কি ঘুস না।আমাী কাছে ও বাড়তি ১৫০০ টাকা নিয়েছে পুলিশ আমি এই টাকাটা দিতে বাধ্য হয়েছি,,আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

চাঁদপুর মতলব উত্তর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT3ZGX3K
মন্তব্য