সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ক্যান্সার হাসপাতালের রোগী ভর্তি, পরিক্ষা, ডাক্তার সিরিয়াল।

২০২২ সালে আমার পিতা ক্যান্সার হয়। আমি মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তির জন্য সেখানে যাই। সেখানে অফিস থেকে বলে কোন সিট নেই। পরে আমি সেখানকার পিয়নের সাথে কথা বলে ভর্তি করানোর চেষ্টা করি, সে আমার কাছে ৫০০০ টাকা দাবি করে, পরে আমি অনেক হাতে পায়ে ধরে ২০০০ টাকা দিয়ে ভর্তি করাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKXRR4JB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট এর জন্য আবেদন

পাসপোর্ট করতে গিয়েছিলাম চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে৷ সব কাগজ পত্র ঠিক থাকা সত্বেও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন ফাইল জমা দিতে গেলাম, লাইন থেকে বের করে দিলো। বললো কালকে আসেন। এইভাবে পর পর ৩ দিন যাওয়ার পর একইভাবে লাইন থেকে বের করে দিচ্ছিলো বারবার। পরে গেটের বাইরে এক দালাল বললো দালাল ছাড়া জীবনেও আপনার ফাইল উনারা জমা নিবেন না। এখানে প্রত্যেকের দালালের মাধ্যমে ফাইল জমা দিতে হয়। তারপর দালাল কে ৫ হাজার টাকা দেওয়ার পর পূনরায় যখন ফাইল নিয়ে গেলাম সাথে সাথে ফাইল জমা নিয়ে নিলো। এবং বাকি কাজ খুব দ্রুততার সাথে সম্পাদন করে দিলো।

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT9GHZ6M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট করা

বৃদ্ধ দিদার সাথে বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট করতে গেছিলাম। ডকুমেন্ট জমা দেয়ার ১৫-২০ দিন পর একজন পুলিশ কর্মকর্তার কল আসে। তিনি প্রথমে বিভিন্ন প্রশ্ন করেন কোথায় ঠিকানা, বর্তমানে কোথায় থাকি ইত্যাদি। এক পর্যায়ে তিনি বলেন কিছু ঝামেলা থাকায় বাতিল করছেন আমার পাসপোর্ট কার্যক্রম। কিছুই বুঝলাম না কি সমস্যা, উনি স্পষ্টভাবে কিছু বললে না। তারপর পরিচিত একজন পুলিশ কর্মকর্তাকে থাকায় তাকে জানলাম ব্যাপারটা। তিনি যোগাযোগ করার পরও পরেরদিন একজন পুলিশ কর্মকর্তা আসলেন তাকে ৫০০ টাকা দিতে হলো বাধ্য হয়ে। মূলত আমার একটা ভূমিহীনের সার্টিফিকেট লাগত, সেটার কথা সেই পুলিশ কর্মকর্তা স্পষ্টভাবে তো দূর প্রথমে বলেনই নাই এবং পরিচিত পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ না থাকলে,উনি আরো টাকা দাবি,এমন কি আমার পাসপোর্ট বাতিল হতো।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHQB83WW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ভোটার আইডি কার্ড

আমি একজন প্রবাসী আমার ভোটার আইডি কার্ডে নামের স্পেলিং ভুল সংশোধন করতে অনলাইন এপ্লিকেশন করি। এপ্লিকেশনের ২০ দিনের ভিতরে নতুন আইডি কার্ড হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী। কিন্তু সময় চলে যায় ২ মাসের উপরে।পরে আমি নির্বাচন কমিশনার অফিসে যাই সেখানে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে।একজন মহিলা ছিলেন আমাদের ওয়ার্ডের দায়িত্বে।আমি এই ব্যাপারে উনাকে যখন জানাই। উনি আমাকে বলে আপনার আইডি কার্ড প্রক্রিয়াধীন আছে হয়ে যাবে একটু সময় লাগবে।কিন্তু ওখানে একটি পিওয় ছিল।সে আমাকে বলছে আপনার কাজ আমি এখন করে দেবো আপনি আমাকে কত টাকা দিবেন আমি না পারতে তখন তাকে৫০০ টাকা দিব বলেছি।সে ৫০০ টাকা রাজি হয়নি তাকে এক হাজার টাকা দিতে হয়েছে।সাথে সাথে আমার আইডি কার্ডের মেসেজ চলে আসে মোবাইলে।আসল আমরা সাধারণ মানুষ আর কতদিন হয়রানি হব।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT4N36L6
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সা‌র্টিফি‌কেট নাম সং‌শোধন উত্তোলন

নাম সং‌শোধনকৃত সা‌র্টিফি‌কেট আমার ব‌্যস্ততার কার‌ণে ১ বছর দে‌রি‌তে উ‌ত্তোলন কর‌তে যাওয়া হয়। সেখা‌নে আমা‌কে বলা হয়, আপ‌নি দে‌রি ক‌রে আস‌ছেন, আপনা‌কে পুনরায় আবেদন ক‌র‌তে হ‌বে। অথচ সে‌টি তা‌দের কা‌ছেই ছিল। এরপর অন‌্য একজন এসে বল‌লো আপ‌নি ৩০০০ টাকা দি‌লে আমরা সময় নি‌য়ে খু‌জে দি‌চ্ছি, এরপর তারা সা‌র্টিফি‌কেট দেয় আমা‌কে।

১৩-১৪ জয়নাগ রোড, বকশীবাজার, ঢাকা ১২১১, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKHYEFNZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গেলে অফিসার আমাকে বলে কাবিননামার মুল কপি কেন আনি নাই এই জন্য আমার পসপোর্ট করা যাবেনা, মূল কপি নিয়া আসতে। আমি বাহিরে থাকা পুলিশের কাছে গেলে উনি আমাকে বলে এখানে এমনই হয়, আপনি আমাকে কিছু খরছ দেন (২০০০৳) আমি করাই দেই, ওদের কাছে গেলে আরো বেশি লাগবে, আমার ইমার্জেন্সি হওয়াতে কিছু করার ছিলো না। দিতে হয়েছে। আমি অফিসার কে জিজ্ঞেস করেছিলাম আমার পারপোর্টে করার জন্য কাবিননামার মেইন কপি কেন প্রয়োজন ফটোকপি কেন যতেষ্ঠ নয়? সে আমকে বলে আমি পাসপোর্ট কেন বানাবো!

DHAKA, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKXN64SC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী খতিয়ানের জন্য আবেদন।

গত ২৭-০৩-২০২৪ ইং তারিখে আমি একটি নামজারীর আবেদন করি আমার সব কিছু ঠিক থাকার পরে ও আমার আবেদন বাতিল করে দেয় কারণ হিসেবে উল্লেখ করে কর প্রদান করেন নাহ অথচ খারিজ করার পরে কর পরিশোধ করার সিস্টেম। একই ফাইল আবার অফিস সহকারীকে দিয়ে করানো হয়েছে টাকা নিয়েছে ৮ হাজার। অফিস সহকারী বাতিল হওয়া আবদেন থেকে আমাী নাম্বার নিয়ে কল করে।

উপজেলা ভূমি অফিস চান্দিনা , কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTBWCJRG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

পোস্ট অফিস

আমি প্রথমে একটা সরকারি চিঠি নিয়ে যায় যা সেন্ড করতে হবে ইংল্যান্ড এ । তো তারা প্রথমে বললো এটা খুলে দেখতে হবে । একটা সরকারি অফিসের অফিস আদেশ কপি কী পোস্ট অফিস চাইলেই দেখতে পারে ? আর তারা প্যাকিং এর জন্য কী তারা রশিদ ছাড়া কোন টাকা আদায় করতে পারে ? তার পর তাদের ইনচার্জ এর কাছে গেলে সে বলে টাকা দিতেই হবে আর না হলে তারা নিতে পারবে না । এটা নাকি তাদের নিজের টাকায় কেনা তাই টাকা দিতে হবে । আর পর আমার চিঠির বিল আসছে 1951.40 টাকা আমার দিতে হবে 2050 । আর আমার মতো সবার কাছ থেকেই টাকা নিছে । তার ওপর কোন সাহায্য করার কোন নাম নাই । কাউন্টারে গেলেই ব্যবহার দেখে হতবাক হওয়ার উপক্রম । এই যদি হয় সরকারি পোষ্ট অফিস এর অবস্থা তাইলে তো ভালোই হইছে । এটা ময়মনসিংহ প্রধান শাখা ।

সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYQY3QMY
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.৫ হাজার

কর প্রদান, সার্কেল পরিবর্তন

কর প্রদান, সার্কেল পরিবর্তন এটি করতে আমার অফিস সহকারীকে ৪,৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে। এছাড়া অনেকেই প্রকাশ্যে ঘুষ দিচ্ছে ও নিচ্ছে, কিন্তু কেউ কোনো অভিযোগ করছে না। আমাকেও অভিযোগ করে বাধ্য হতে হয়েছে, কারণ সেদিন আমি টেকনাফ থেকে চট্টগ্রামে বদলি হচ্ছিলাম।

টেকনাফ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTH3R9M3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পেনশন

আমার বাবা সুনামগঞ্জ জেলার অধীন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের একজন অবসরপ্রাপ্ত সচিব । তিনি সরকারি চাকরি থেকে ২ আগস্ট ২০১৭ সাল তারিখে অবসর গ্রহণ ।আমার বাবা সাথে সাথেই ৭৫% পেনশন পান কিন্তু ২৫% পাননি , সুনামগঞ্জ জেলা অফিসে গেলে ওরা বলে দোয়ারাবাজার উপজেলা অফিসে যেতে আর উপজেলায় গেলে বলে জেলায় , টাকা তুলতে জেলা অফিস আর উপজেলা অফিসে দৌড়া দৌড়ি করতে থাকি , এরপর উপজেলা অফিসে 6000 টাকা দিলে নাকি কাজ হবে দিলাম টাকা , টাকা নেয়ার দুইদিন পর ফোনে বলে জেলা অফিসে একটি এপ্লিকেশন নিয়ে যেতে , এরপর রাগে কষ্টে টাকার আশা বাদ দিয়ে দিছি

দোয়ারাবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY9RW4CR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

10/08/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার শিক্ষা অফিসারের কেরানি আমার কাছে সরাসরি টাকা চাইনি কিন্তু অন্য একজন্য এর মাধ্যমে ১০০০ টাকা চেয়েছে উনি।

Brahmanbaria, Bijoynogar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSF2SA4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬০.০ হাজার

অবসর প্রাপ্ত শিক্ষকের কল্যাণট্রাস্ট ও অবসর ভাতা তোলা

আমার বাবা চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত চারিয়া উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক ছিলেন। তিনি ২০২০ সালের মার্চ অবসর গ্রহণ করেন। পরে ওনার কল্যাণ ট্রাস্টের টাকা ও অবসরভাতার জন্য ২০ হাজার টাকা চুক্তিতে আবেদন করি অবসরগ্রহণের পরপরই। কিন্তু অনেক দিন হয়ে যাবার পরও যখন টাকা আসেনা, যারা আগে অবসর নিয়েছেন তাদের মাধ্যমে জানতে পারি ঘুষ ছাড়া টাকা আসেনা। পরে অধিদপ্তরের আরেকজন দালালকে ২৫,০০০ টাকা দিলে ২০২৩ সালের শেষের দিকে কল্যাণট্রাস্টের টাকা ব্যাংকে আসে। পরে সেই একই প্রসেসে আরো একজন কর্মকর্তার মাধ্যমে ২০২৪ সালে ৩৫,০০০ টাকা ঘুষ দেওয়া সহ অরিজিনাল সব কাগজপত্র দেওয়ার পরে ২০২৫ সালের শেষে অবসরভাতা আসে ব্যাংকে। টাকা দেওয়া ব্যতিত কারো টাকা গত একযুগে এসেছে বলে নজির নেই। অনেকে ঘুরতে ঘুরতে মারা গিয়েছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMZ8X8V
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম আমি। ট্রেড লাইসেন্স এর জন্য খরচ পাতি চেয়েছে। ৩০০০ টাকা চেয়েছিল। আমি ২০০০ টাকা দিয়েছি। টাকা টা দেওয়ার জন্য পাবলিক টয়লেট এ গিয়ে দিতে হয়েছে। ওয়ার্ড ১৯।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSWBVMT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Passport Renew

খুব ইমারজেন্সি কাজের জন্য আমি আমার পাসপোর্ট রিনিউ করি। সরাসরি নিয়ম অনুসারে আমি নিজে নিজেই সব কাজ করে মোহাম্মদপুর পাসপোর্ট অফিসে যাই সেগুলো সাবমিট করতে। কিন্তু যখন পেপার সাবমিট করি তখন আমার একটা পেপার ফেক বলে ফিরিয়ে দেয় এবং বলে এটা অরিজিনাল না। তাদের অনেকবার বুঝিয়ে বললাম এটা অরিজিনাল আমি কমিশনার অফিস থেকে এই ডকুমেন্ট নিয়ে এসেছিলাম কিন্তু তারা কোনভাবেই সেটা মানতে রাজি না। পরে সেখানে একজন পুলিশ কর্মকর্তা আমাকে সাইডে ডেকে নিয়ে যায় এবং বলে 10,000 টাকা দিলে আপনার এটা সমাধান করে দিব। পরে তাকে বলি ভাই আমি খুবই নিম্ন আয়ের একজন মানুষ আমার পক্ষে এটা দেয়া সম্ভব নয়। তখন সে আমাকে বলে 10,000 টাকা না দিলে আপনাকে থানায় চালান করে দিব। পরে অনেক কথা বার্তা বলার পরে বলে আচ্ছা 5000 টাকা দেন তাহলে আপনার

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKDMRQUB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৮ হাজার

নিজেই নতুন লাইসেন্স করতে গিয়ে

আমি অনলাইনে মাধ্যমে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি, এবং পরীক্ষার ডেট অনুযায়ী আমি রিটেন পরীক্ষা অ্যাটেন্ড করি রেজাল্টে পাস করি কিন্তু ব্যবহারীকে মোটরসাইকেল ভালো চালানোর পরেও, একবারের জন্য আমার পা মাটিতে পড়ে না তারপরেও আমার রেজাল্ট ফিল আসে। আমি জানতে চাইলে যিনি রেজাল্ট ঘুষোক তিনি আমাকে বলেন আপনি কি কোন মাধ্যম দিয়ে আসছেন আমি বললাম না আমি নিজে নিজে আবেদন করে পরীক্ষা দিতে আসছি, তখন সে বলে আপনি সারা জীবন খেলে পড়বেন পাস হবে না। আমি বললাম কি করলে পাস হবে তখন বলে মাধ্যম দিয়ে আসেন, আমি বললাম ভাই আমি কোন মাধ্যম চিনি না কাউরে চিনি না, তখন একজনকে ইশারা দিয়ে দেখায়া দিল তার সাথে কথা বললাম তারপরে সে আমাকে বলে ৩৫০০ টাকা লাগবে। আমি বললাম ভাই আমি ছাত্র মানুষ অনুগ্রহ করে আমার প্রতি একটু দয়

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBSH73X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বাংলাদেশ রেলওয়ে সেবা

রিসেন্টলি ট্রেন ভ্রমণের জন্য কাউন্টার এ টিকেট কাটতে গেলে জানায় "স্ট্যান্ডিং টিকেট ও শেষ, ট্রেনে উঠেন ব্যবস্থা হয়ে যাবে।" কারণ টিকেট না থাকায় টিটি এসে ধরলে তাকে ভাড়া দিয়ে দিলেই হবে, কোনো টিকেট লাগে না রশিদ লাগে না, পুরাটাই উনাদের পকেটে। আসলে স্ট্যান্ডিং টিকেট উনারা ইচ্ছা করেই ছারে না। সবশেষে ট্রেনে উঠার পর পুলিশ বললো টিকেট আছে, বললাম না! তখন উনি বললো এদিকে এসে দাঁড়ান, দেন বললো ভাড়া দেন, দিলাম। তারপর বললো টিটি আসলে বলবেন পুলিশের লোক।

Airport Railway Station, Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKWHB996
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

নামজারির জন্য অনলাইনে আবেদন এর পর কাগজ পত্র উপজেলা ভূমি অফিসে জমা দিতে গিয়ে ১০০ টাকা ঘুষ দিয়েছি।

আমি আমার আব্বুর ও চাচুর নামে জমি অনলাইনে নামজারি করতে দিয়েছি। কিন্তু ২০-২৫ দিন পার হওয়ার পরেও তারা উক্ত অনলাইনের আবেদন পেন্ডিং রেখে দিয়েছে। পরে গ্রামের কয়েকজন এর সাথে কথা বলে জানতে পারলাম যে উক্ত কাগজ আবার উপজেলা ভূমি অফিসে জমা দিতে হবে। তাই গেলাম দিতে। ওখানে গিয়ে কাগজ জমা দেওয়ার সময় অফিসের করনিক ২০০ টাকা চাই। আমি বললাম রসিদ দিন টাকা দেব। তখন তিনি বললেন রশিদ দেওয়া যাবে না। কি করবো শেষমেষ আমি টাকা দিতে বাধ্য হলাম। কারন ঐ দিন ছাড়া অন্যদিন কাগজ জমা দেওয়ার মতো সময় ছিলো না।কারন আমাকে ঢাকাতে ব্যাক করতে হবে। তাই ২০০ এর যায়গায় দরকশাকাশি করে ১০০ দিয়ে আসলাম।

কুষ্টিয়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH5W5ZLC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম।

আমি নতুন পাসপোর্ট করার জন্য নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। গেইটে থাকা আনসার সদস্য আমাকে বলে এখানে বারবার আসতে হবে তারচেয়ে বরং আপনি আমাকে ১০০০০ টাকা দেন আমি আপনার কাজ দ্রুত করে দিবো। উল্লেখ্য— আমি ৫বছর মেয়াদি রেগুলার সার্ভিসের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদন করেছিলাম যার অফিসিয়াল চার্জের পরিমাণ ৪০২৫ টাকা। আর তাছাড়া এখন অনেক লোক ভিতরে আপনি যেতেও পারবেন না। পরে আমি বাসায় ফিরে গিয়ে স্থানীয় একজনকে ১০ হাজার টাকা দিয়েই আমার পাসপোর্ট করি। যাইহোক আমার থেকে ৫৯৭৫ টাকা অতিরিক্ত নেয়া হয়েছে। আবেদন ফি এবং অন্যান্য খরচ বাদ দিয়ে ৫৫০০ টাকা অতিরিক্ত গেছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK9RPG7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০০ লাখ

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ থেকে ১৫% হারে ঘুষ প্রদান

চট্টগ্রাম ফটিকছড়ি সড়ক প্রসস্ত করণে আমাদের বংশগত ভূমি সরকার অধিগ্রহণ করলে দীর্ঘসূত্র পর যখন ক্ষতিপূরণ ব্যাংকে জমা হওয়ার আগে ঐ শাখার কর্মকতা একটি কাগজে ১৫% কমিশন উল্লেখ করে একটি চেক বুঝে নিয়ে তারপর ব্যাংকে টাকা জমা করলে সে ঐ চেক বাবদ টাকা উত্তোলন করে নেয়।

জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT8KHY7V
মন্তব্য