সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport banaite gesilam

Ami passport bananor jonno line e daraye chilam 1 ghontar beshi then just question ask korechilo kothay thaki ami bujhte vul korechilam sha amar bashosthan noy borotoman thikana chaisilo so ami amar basjosthan boli but erokom choto vul er jonno reject kore dey. Then line theke ber hole ansar er lok eshe ek room e boshayee rakhe 3 ghontar beshi then chipay deke 2k tk chay r bole ekhoni kore dibe ami student bolay 1.5k rakhe and then line e darano lageni gelam r accept korlo.

Mohammadpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK38CG76
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৩.০ হাজার

অনলাইন খাজনা অনুমোদন

আমার বাবার কেনা জমি তার নামে খাজনা জমা দিতে গেলে অফিসে জানায় অনালাইনে খাজনা দিতে হবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে তবে আপনি আবেদন করলে ঠিক ভাবে হবেনা হয়তো, সেক্ষেত্রে আরো কয়েকবার আসতে হবে। জমির দাম বেশি পরিমান বেশি ৪৫ হাজার লাগবে। ২/৩ দিন ঘুরে বুঝলাম এরা অফিস চত্তরে প্রবেশকারীদের নজরদারী করে। আমি খোজাখুজি করসি এটা ওরা বুঝতে পেরে অফিসের বাইরে ক্যাজুয়ালী হুমকি দেয় প্যাচ লাগাইয়া দিবে। পরে বাধ্য হয়ে ৪৩ হাজার টাকা দিয়েছি অফিস সহকারী একজনকে।

পাবনা সদর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJT8QF4B
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

চট্টগ্রাম বেপজা গেট এ প্রতিদিন গেট পাস এ ঘুষ দিয়ে প্রোডাক্ট সাপ্লাই দিতে হয় , বিল চালান ভ্যাট ট্যাক্

চট্টগ্রাম বেপজা গেট এ প্রতিদিন গেট পাস এ ঘুষ দিয়ে প্রোডাক্ট সাপ্লাই দিতে হয় , বিল চালান ভ্যাট ট্যাক্স টিক থাকার পর ও ঘুষ দিতে হচ্ছে , এইটার জন্য কি সরকার কিছুই করতে পারে না , কাস্টম এর প্রতি লোক দুর্নীতিবাজ , এদের কে আইনের আওতায় শাস্তি হওয়া উচিত ,

CHITTAGONG, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTSAS2FF
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬২.০ হাজার

জমির দলীল

আমার একটি জমির দলীল করার জন্য রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করা হলে প্রথমে 50,000/- টাকা জিলাপী খাওয়া বাবদ (ঘুষ) দাবি করে। অতঃপর তাদেরকে ৩৫,০০০/- টাকায় রাজি করাতে সক্ষম হই। অবশেষে আমার জমির দলীল সম্পন্ন হয়। অতঃপর উক্ত দলীল লেখক দিয়ে খারিজ করা হলে আরো ১২,০০০/- টাকা দাবি করে। সেখান থেকে ৭,০০০ টাকা দিয়ে কাজ সম্পন্ন করেছি। কিন্তু আরো ৫,০০০/- টাকা দাবি করছে।

ত্রিশাল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYEZXFWS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport

Passport ar kagoj potro joma dite giyechilam so vahir a onk gula dalal sobai amr kas thaika kagoj potro chaitasi je unara joma kore dibe tar jonno 2k taka cha pani dite hobe ami first a dei ni karon ami jani amr kagoj potro sob kisu ok sob kisu legal so jokhon ami joma dite gelam tokhon tara sudhu sudhu ak akta vul dhortasilo jah kina aktu o vul na boltase amr ssc certificate ar ammur name ar pase begum ase but aykhane nai but ami nid card o ammur nid card ar name akdom sm kono vul nei abr boltase ay kagoj sei kagoj niya aste kintu jah jah kagoj drkr sob kagoj e ami niye aschi pore jokhon niche giye dalal ke taka dilam tokhon amr kagoj thik e joma niye nise. Ay hoilo nomuna desh ar sorkari k

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK3SE7CF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

NID card

nid কার্ড ঠিক করতে যারা টাকা দিচ্ছিল তাদের টা করে দিয়েছে। যারা দিচ্ছিল না তাদের টা করেনি। অনেক আগের ঘটনা

Sonagazi, feni, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTYZANM5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.৫ হাজার

হেবা দলিল

১৯.০৮.২০২৬ হেবা দলিলটি দেখে সাব রেজিস্ট্রার বললেন আজ হবে না। বলে রেখে দিয়েছিলেন। পরে ওনার সহকারি পাশের রুমে গিয়ে বলেন ২৫০০ টাকা দিলে কাজ হবে। হয়রানি থেকে বাচতে শেষ পর্যন্ত ২৫০০০ টাকা ঘুস দিতে বাধ্য হই।

সুন্দরগঞ্জ, গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNJ8PPWG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নাম জারি

জমির নাম জারির জন্য টাকা চেয়েছে। সম্মুখে। বিন্দুমাত্র লজ্জা বোধ করেনি। কাজের ব্যাস্ততা থাকায় টাকা দিয়ে কাজ টি করতে হইছে। প্রতিদিন চাকরি বাকরি ছেড়ে ভূমি অফিসে বসে থাকা সম্ভব ন। তাই

সদরপুর, ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7WE5NK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর ১টায় কাগজ পত্র দেখে বলে মায়ের নাম সংশোধন করতে হবে তারপর আবার আসবেন। আবেদন করেছিলাম এখানে থেকে একটা নাম্বার দিচ্ছিলো কোন ঝামেলা হলে পরে কল দিতেই আমার নাম ধরে ডেকে কাজ করে দিল । মাত্র ১৫০০

কুষ্টিয়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH738E8W
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

টি/এ বিল,বেতন বিল,অন্যান্য বিল এর জন্য আবেদন

টি/এ বিল,বেতন বিল,অন্যান্য বিল সঙক্রান্ত সেবা নিতে গেলে সিগেরেটের প্যাকেট কিনে দিতে হয়,কেউ কেউ টাকা ছাড়া কাজ করে না,ঘূষ দিতে হয় যত টাকার বিল করা হবে,সেই টাকার উপর শতকরা হিসেবে ।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWA7VWE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

Police passport verification

২ জন পুলিশ পাসপোর্ট এর ভেরিফিকেশন করতে আসলে আমাদের পরিবারের ২ জনের জন্য ২০০০ টাকা এবং আরেকজনের বর্তমান ঠিকানা ভিন্ন থাকার পরেও পাসপোর্টের আবেদন করার সময় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার কারণে ২০০০ টাকা ঘুষ নেয়।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJPU2AVA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

অবসরকালীন ভাতা উত্তোলন

এককালীন পেনশন উত্তোলনের সময় এবং এবং প্রতি মাসের ভাতা পাওয়ার জন্য ওরা তিন লক্ষ টাকা দাবি করে এবং বাধ্য হয়ে টাকার প্রয়োজন থাকায় ওই টাকা থেকে পরিশোধ করে ১০ লক্ষ টাকা তুলতে হয়েছে। তারা এই টাকা তিনজনে ভাগ করে নিয়েছে এবং আলাদা চেক লিখে দিতে হয়েছে ওই চেক দিয়ে তারা গিয়ে ব্যাংক থেকে টাকা তুলেছে।

পূর্বধলা উপজেলা শিক্ষা অফিস, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYCPVTHY
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

সার্টিফিকেটের নাম সংশোধন

আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে মায়ের নাম ভুল ছিলো। যেভাবে প্রসেস সেভাবেই আমি এপ্লাই করেছিলাম কিন্তু কোনো আপডেট ছিলো না। আর আমার সার্টিফিকেটগুলো জরুরিভিত্তিতে প্র‍য়োজন ছিলো। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে দেয় ২০০০০ টাকা দিলে ২ দিনের ভিতর দিবে আর না হলে তারা আইডি নাম্বার নিয়েও ট্র‍্যাক করবে না। যেদিন খুশি সেদিন সার্টিফিকেট দিবে। যেহেতু আমার দরকার টাকা দেওয়া লেগেছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPE3GXX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জন্মনিয়বন্ধন সংশোধন

পাসপোর্ট রিনিউ করবো। পুরাতন জন্মনিয়বন্ধন বাংলায় ছিলো ইংলিশ করতে হবে তাই. আমি একজন প্রবাসী পাসপোর্ট বানানো জরুরী ছিলো তাই টাকা দিতে বাধ্য হয়েছি।

Faridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKY2HVZ2
মন্তব্য