সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জেলখানায় আসামিকে টাকা দেয়া।

জেলখানায় আসামিকে টাকা দেয়ার সময় প্রতি হাজারে ৫০-১০০৳ বাড়তি নিয়ে থাকে জেলের কর্মকর্তারা।

ঘুষ দিয়েছি
Rajbari ৳১০০
৩১ আগস্ট ২০২৬ ১২ DKFDM6EQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরী

পাসপোর্ট এর নবায়ন করতে গেলে আগের পাসপোর্ট এবং NIDএর সাথে মায়ের নামের অমিল থাকায়, তারা ঠিক করবে এজন্যে ঘুষ চায়।

ঘুষ দিয়েছি
লক্ষীপুর ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ CT43M3PW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ভোটার হওয়া

২০২৬ সালে নিকলী উপজেলা পরিষদে ভোটার হতে গিয়ে আমি ঘুষের মুখোমুখি হই। বর্তমান অফিস সহকারী কাম কম্পিউটার প্রতিটা ফাইল থেকে মোটা অংকের টাকা আদায় করে ভোটার করেন তা নাহলে ভোটার হওয়া যায় না

ঘুষ দিয়েছি
নিকলী উপজেলা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKGD73WH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন(রাঙ্গুনিয়া)

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ৬০০০/- দাবি করে খুব ভদ্রভাবে। পরে ৫০০০/- দিতে হয়।

ঘুষ দিয়েছি
রাঙ্গুনিয়া ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTP53MPQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

আমার পাসপোর্ট টা জরুরি ছিলো। কিন্তু তারা অযথা পুলিশ ভেরিফাই নামে ৩ সপ্তাহ আটকিয়ে রাখছিলো।পরবর্তীতে আমি ২০০০/ টাকা দিলে আমার পাসপোর্ট হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKZVK2Y8
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport renewal.

In July 2026, I attended the Basila Passport Office for biometric submission (fingerprints and photograph) following my online renewal application. The presiding officer advised that additional documentation—namely a marriage certificate and a councillor-issued address certificate—was mandatory, despite my previous passport already listing a "married" status. Upon exiting, several intermediaries approached me, asserting that these documents were unnecessary. They offered to expedite the process on the same day for a fee of 3,000 BDT, which I negotiated to 2,000 BDT. Following this payment, the same officer proceeded with my renewal without any further remarks or requests for the previously.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKD6PMMG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমরা কয়েকজন মিলে গ্রামে কিছু কৃষি জমি ক্রয় করি। ক্রয় করার পর নামজারি করতে গেলে ভূমি অফিসের লোক কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ৪০০০০ টাকা দাবি করে। ঐ দিন টাকা না দেওয়ার বিভিন্ন অজুহাতে কাগজে সমস্যা আছে বলে নামজারি করেনি। পরবর্তীতে ৩০০০০ দিলে একই কাগজ মোতাবেক নামজারি করে দেয়। ভূমি অফিসের প্রধানকে জানিয়েও কোন লাভ হয়নি। সব তারা জড়িত।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৪০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SYQCCXJ7
মন্তব্য
ভূমি অফিস

মিস কেস- তদন্ত।

একজন সার্ভেয়ার তার সহকারী ও ড্রাইভার নিয়ে মিস কেস এর বাদী ও বিবাদীর বাসায় যান। সরেজমিনে ভূমির পরিমান ও দখল দেখতে। তিনি দেখলেন। বাদী ও বিবাদী আপোষ মিমাংসা করে দখল ঠিক রেখেছেন। দুই পক্ষের সই গ্রহন করে চলে আসলেন। গাড়ী ভাড়া ২,০০০/ টাকা পরিশোধ করা হলো। অফিসে আসলে বিভিন্ন কথা বলে টাইম পাশ করে। শেষে বলেন উকিলের মাধ্যেমে সমাধান করতে হবে। উকিল সাহেব আসলে ১০,০০০/- টাকার কমে রিপোরট দিতে পারবেন না জানিয়ে দিলেন। অতবএব ১০,০০০/- পরিশোধ করতে হবে। অনুরোধ করেছিলাম। গরীব পরিবার, ছেলেটির বাবা নাই। দেখেন ৫ হাজার টাকায় রিপোর্ট টা করে দেয়া যায় কিনা? না হবে না। এভাবেই ঘুষ দিতে হলো।

ঘুষ দিয়েছি
সাভার, ঢাকা ৳১২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKKMQV64
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন

আমি পাসপোর্ট আবেদনের ফাইল জমা দিতে গিয়ে পরপর কয়েকদিন ঘুরে আসি। নানান অজুহাতে আমাকে ঘুরিয়ে দেয়া হয়, একদিন রীতিমতো বাকবিতণ্ডা হয় আমার সাথে। পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনের এক অনলাইনের দোকানে যোগাযোগ করি। তারাই টাকার অফার করে, আমারও জরুরি দরকার থাকাতে সেটা দিই। পরে সেদিনই আমার ফাইলও জমা হয়ে যায় আর বায়োমেট্রিক এনরোলমেন্টও।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৩.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ RN5KH7KA
মন্তব্য
বিআরটিএ

ফিটনেস নবায়ন

গাড়ীর সব কাগজ নবায়ন ও সব ধরনের সরকারী ফি পরিশোধ করার পরেও দালালের মাধ্যমে ঘুস দাবী করেছিলো। তা না হলে ২৭ প্রকার টেস্টের সম্মুখীন হতে হবে। গাড়ী পরীক্ষায় যদি কোন একটিতে ভুল পায়, তাহলে তা সংশোধন করে আবার বি আর টি এ তে ফি দিয়ে নিয়ে যেতে হবে। গাড়ীতে কোন ধরনের সমস্যা না থাকার পরেও ভিন্ন ভিন্ন অজুহাত দেখিয়ে তারা ফিটনেস নবায়ন না করে ঘুসের জন্যে আটকিয়ে দেয় বিধায় বাধ্য হয়ে ঘুস দিতে হচ্ছে। সরকারের উচিত, এসব সরকারী অফিসগুলো অটোমেশন করা। তা না হলে জনগণের দুর্ভোগ শেষ হবে না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK63TMNR
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূমি নামজারি (E-Mutation)

২০১৮ সালের কথা। তখন আমাদের জমি খারিজ করার জন্য উপজেলা ভূমি অফিসের সহযোগিতার জন্য যায়। সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মচারী দলিল প্রতি কেউ ৩০০০ কেউ ৩৫০০ টাকার বিনিময়ে জমি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। সেই কাজ শেষ হয়েছে চার বছর পর। দলিল প্রতি আমার মোট খরচ হয়েছে ৪৫০০ টাকা। এছাড়া যেসব দলিল হারিয়ে গেছে সেসব দলিলে নকল তোলার জন্য দলিল প্রতি আমাকে তিন হাজার টাকা করে পরিশোধ করতে হয়েছে। কিন্তু জমি খারিজ বা ই নামজারি ক্ষেত্রে সরকারি ফি ১১৭০ এবং জমির নকল দলিল তোলার ক্ষেত্রে ৮০০ এত টাকা হওয়ার কথা ছিল।

ঘুষ দিয়েছি
বাগমারা ৳৩.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RJBLSVC9
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

মাতৃত্বকালীন ছুটির বিল

জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার কারনে পে ফিক্সেশন করাতে পারিনি। পরে সংশোধন করে এরিয়ার বিল করার সময় এক মাসের বেতন দাবি করে রাঙ্গুনিয়া হিসাব রক্ষন অফিস।রাঙ্গুনিয়া শিক্ষা অফিস করে ২০০০। আমার মোট বকেয়া বিল ছিলো ৫২০০০/-। পরে ২০০০০/- ঘুস দিয়ে এই বিল এপ্রুভ করাতে হয়। রাঙ্গুনিয়া হিসাব রক্ষন অফিস কে জিপিএফ ফান্ডের টাকা উত্তোলন করার সময় ২০০০/- ঘুষ দিতে হয়।জাতীয় পরিচয়পত্র সংশোধন করে পে ফিক্সেশন করার জন্য ২০০০/- দিতে হয়। ফেনি হিসাব রক্ষন অফিস কে জিপিএফ ফান্ডের একাউন্ট করার জন্য ২০০০/- এবং নতুন বেতন বিল করার সময় ৫০০০/- । এরা হচ্ছে লেখক আবু ইসহাকের জোক।

ঘুষ দিয়েছি
রাঙ্গুনিয়া ৳১৮.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTN7DJEL
মন্তব্য