সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

নামজারি বুল সংষোদন

আমি প্রথম এ একটি নাম জারি করায় দলিল অনুজায়ি,, বুল করেচিলো অফিস এর লোক একটি দাগ নামব্বার এ কত অংষ নিবে এ বিষয়ে, পরোবর্তিতে জমি বিক্রি করার সময় আমরা দেখতে পাই দলিল ঠিক আচে বাট নামজারিতে বুল আসচে, পরে ইমার্জেন্সি সংসদোন এর ব্যপারে যোগাযোগ করলে সে জানায় ৩ দিনে করে দিবে ৪৫০০০ লাগবে,, পরে আমরা বাদ্য হয়ে সংসদন করে নেই,, এ চাডাও আমার আরো অবিযোগ আচে,

লক্ষীপুর, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT3P8G65
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

নতুন চাকরিতে যোগদান, পে-ফিক্সেসন,ছাড়পত্র, বা অফিসিয়াল যে কোনো কাগজপত্র নিতে

নতুন চাকরিতে যোগদান, পে-ফিক্সেসন,ছাড়পত্র, বা অফিসিয়াল যে কোনো কাগজপত্র নিতে অফিসের বড় বাবু, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষকে ঘুষ বা চা'র বিল না দিলে কাজ হয় না। ট্রেজারী অফিসও যুক্ত আছে।। কাজের গতি নাই, ফাইলে হাত দেয় না, টাকা না ফেলে। টাকা দিলে কাজ হয়ে যায়।

থানা, জেলা,বিভাগীয় পর্যায়ের সকল সরকারি হাসপাতাল,মেডিকেল কলেজ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXSCJ8L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ভোটার আইডি কার্ড বানানোর জন্য গিয়েছিলাম নির্বাচন কমিশনার অফিসে

আমি ভোটার আইডি কার্ড বানানোর জন্য অনলাইনে আবেদন করি। আবেদন করার পর কপিগুলো নিয়ে নির্বাচন কমিশনার অফিসে যাই , জমা দেওয়ার জন্য,তারপর তারা দেখে সব ঠিক আছে তারপরও তারা বলছে প্রত্যয়ন পত্র লাগবে। তারা বলে সামনের সপ্তা প্রত্যয়ন কাগজ নিয়ে আসছে আবার আরেকদিন বলে আরেকটা কাগজ নিয়ে আসতে আবার আরেক সপ্তাহ বলে চেয়ারম্যানের সিগনেচার নিয়ে আসতে এভাবে অনেকদিন হয়রানি করার পর তারা বলে ২০০০ টাকা দেওয়ার জন্য আজকে জমা নিবে তারা

কসবা, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT2XST4X
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

৩৫২৭৩৭

একা একা সরকারি ওয়েবসাইটে ডুকে পাসপোর্ট করার জন্য সমস্ত তথ্যাদি দিয়েছি। এরপর নরসিংদী পাসপোর্ট অফিসে যাওয়ার পর আমার কোনো পেপারস তারা গ্রহন করে না। একেকসময় একেক ধারায় আটকিয়ে চলে যেতে বলে। শেষে এক সরকারি আনসার সদস্য আমাকে বলছে, ভাই দালাল ধরেন। দালালরা এসএমএস দিলে আপনারটা গ্রহন করা হবে। না হলে হবে না। পরে দালালকে ২,০০০/-টাকা দিলাম। দালাল বলছে, এই টাকা থেকে ৮,০০/-টাকা প্রথম যাচাইকৃত টেবিলের লোক খাবে, পরে যাবে ২,০০/-টাকা আরও দুইটেবিল ভাগ খাবে। আর ১,০০০/-টাকা আমি খাবো। পাসপোর্ট অফিসে দুর্নিতীর শেষ হবে কবে?

ঘোড়াশাল, নরসিংদী।, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK653SET
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

সহকারী শিক্ষকের চাকুরিরত অবস্থায় মৃত্যু বরণ করায় তার পেনশনের টাকার আবেদনের প্রক্রিয়ায়

আমার দুলাভাই রহিমাহুল্লাহ প্রাইমারি স্কুলে চাকরি রত অবস্থায় মারা যায় ৬ বছর চাকরির বয়স। তখন তাঁর আবেদনে কাগজপত্র নাড়াচাড়ার জন্য চা নাস্তা, গাড়িভাড়া বাবাদ ৫০০০০ চাইছে কাজ শেষে ৩০০০০/- দিতে হইছে।

নলছিটি, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR93HSMH
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

একটি হেবা দলিলের ভুল সংশোধনের জন্য ঘোষণা পত্র রেজিস্ট্রি করতে গিয়েছিলাম, সদর সাব রেজিস্ট্রি অফিস চট্টগ্রাম এর কেরানি ৩০০০০ টাকা ঘুষ দাবি করে, একদিন ঘুরানোর পর দ্বিতীয় দিনে ২০ হাজার টাকায় দফারফা করে টাকা পরিশোধ করে কাজটি করতে হয়

কোর্ট হিল, কোতোয়ালি চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT2BGNS3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

করনীক ভুল/ একি ব্যক্তি নামের ভুল পরচা ঠিক করার জন্যে।

দাবি আদায়ের পরেও কাজের কোন অগ্রগতি নাই। কেয়ার লেস।

ভেদরগঞ্জে, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQXCXJN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জন্ম নিবন্ধন অনলাইন

আমার জন্ম নিবন্ধন কার্ড এর তথ্য ঠিক ছিল,,, কিন্তু অনলাইনে ভুল করে লিখেছে,, এখন সংশোধন করতে হলে টাকা লাগবে 3000 পরে আমি বলছি 1000 দিতে রাজি আছি,,, কিন্তু লাস্ট 2500 টাকা দিয়ে অনলাইন করতে হয়েছে,, আমাকে বলছে ঢাকা থেকে করে আনতে হবে,, তাকে দিতে হবে,, আমার টাকা নিয়েছে ইউনিয়ন পরিষদ সচিব

ইসলামকাটী ইউনিয়ন পরিষদ,, তালা,, সাতক্ষীরা, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHYYQWJF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩৫.০ হাজার

পেনশন কাজ বাবদ

হিসাব ভবন, রাজশাহী। পেনশন টাকা, এবং চেক উওলনের ক্ষেত্রে ২ ধাপে টোটাল ৩৫০০০ টাকা দিতে হয়েছে।

রাজশাহী, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ8RRSLB
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

মিউটেশনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্সে বাবার নাম থেকে ছেলের নামে ট্রান্সফার

আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের জায়গাটি ভূমি অফিসের মাধ্যমে আমার নামে মিউটেশন করি। উক্ত মিউটেশন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স কালেক্টরের কাছে গেলে নাম পরিবর্তনের জন্য সে আমার কাছে ১৫ হাজার টাকা চায়। আমি ১০ হাজার টাকা দিয়ে রাজি হই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTA4JBK3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬০.০ হাজার

বিল উত্তোলন

আমাদের উপজেলায় ১৫০ টি প্রাথমিক বিদ্যালয় আছে, এতে সারা বছর বিভিন্ন সরকারি বরাদ্দ আসে। সেগুলো পাশ করার জন্য ট্রেজারী অফিসে একসাথে ৫০/৬০ হাজার টাকা দিতে হয়।

পৌরসভা, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY8TBRMM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

পেনসনের টাকা উত্তোলন

পেনসনের টাকা উত্তোলনের সময় সেখান থেকে ১২০০০ টাকা চাওয়া হয়।এমনকি এক টাকাউ ছাড় না দেয়ার কথা জানান।এক্ষেত্রে টাকা ভোগান্তিহীনভাবে পাওয়ার জন্য আমরা টাকা দিতে বাধ্য হই।

রাজবাড়ী, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJBB7PV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

৩৬২৮৩

বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছি একাই। সংগে ছিল সকল ডকুমেন্টস। একা একা পরীক্ষা দিয়েছি, লিখিত, ভাইবা, মোটরসাইকেল চালানো সকল কিছুতেই পাশ করেছি। কিন্তু যারা পরীক্ষা নিয়েছে, তারা অটোমেটিক ফেইল করিয়ে দিছে। কারণ আমি দালাল ধরিনি। যদি দালাল ধরতাম তাহলে পাশ করতাম। খোঁজ নিয়ে দেখছি, যারা দালাল ধরেছে সকলেই পাশ করেছে। কিন্তু যারা ধরেনি তারা পাশ করেনি। পরে আমি একটা দালালকে ৬,০০০/-টাকার বিনিময়ে পাশ হই। এবং এ থেকে শিক্ষা পেয়েছি যে, বিআরটিএ সকল অফিসার গোপনে দালাল সংক্রান্ত লোকেদের সাথে জড়িত।

ঘোড়াশাল, নরসিংদী।, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQCQ2UN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামনারি করতে সরকারি ফি: ১১৭০ টাকা। এলাকার তহসিলদার এর মাধ্যমে করিয়েছি। ৫০০০ এর নিচে রাজি হয়নি।

চাপাই নবাবগঞ্জ, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ9YHFY7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিদ্যুৎ মিটারের জন্য ঘুষ

আমার নিজ বাড়ী থেকে দূরে, আমি একটি নতুন বাড়ীর কাজ করার জন্য মিটারের প্রয়োজন। আমার এলাকার x নামে বিদ্যুৎ কাজ করে ওনার কাছে গেলাম। ওনি পরামর্শ দিল আপনি আবেদন করলে ১ বছরেও পাবেন না। আমি আপনাকে ১ মাসে মিটার এনে দিতে পারবো। ১ মিটারের জন্য আবেদন ফি ও আপনার ঘরের ওয়ারিং এর কাজের খরচ সহ আপনাকে ৭ হাজার টাকা দিতে হবে। পরে 5 হাজার টাকায় রাজি হয়। কিন্তু সে নিজে ওয়ারিং করে নাই অন্য একজনকে পাঠাইছে, তাকে বলছে তুমি যদি ওয়ারিং কর পরবর্তীতে বিল্ডিং এর কাজ তুমি পাইবা। যার কারণে সেই ব্যক্তি ওয়ারিং করার পর আর আমার কাছে টাকা চায় নাই। কিন্তু কিছু ২ মাস পর যখন অন্য একজনকে আমি বিল্ডিংয়ের কাজ দেই তখন যিনি ওয়ারিং করছে আমার কাছ থেকে ওয়ারিং এর টাকাচায়।শেষে আমার ৮ হাজার টাকা দিতে হইছে মিটারেরজন

কুটি কসবা, ব্রাহ্মনবাড়ীয়া, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPXX4WA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

Driving licence

লাইসেন্স করার জন্য গেলাম দুই বার পরীক্ষা দিয়েছি পাস করি নাই পরের বার ঘুষ দিয়ে পরীক্ষা দিয়েছি তো পাস করেছি 🙂

Noakhali, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTM4BKSK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি সংক্রান্ত

আমার পিতা কর্তৃক আমাদের সব বোনদের নামে জমি হেবা দলিল করে দেওয়া হয়।সেটা নামজারি করার জন্য গেলে সরকারি নামজারি ফি ১০৭০/- হওয়া সত্ত্বেও চট্টগ্রামে সরকারহাট ভূমি অফিসে ১৫০০০০/- নেওয়া হয়।

Chattogram, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTFQBWSL
মন্তব্য