সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

নাগরিকত্ব সনদ , দ্বৈত নামের সনদ উত্তোলন

আমি আমার চাকুরীর জন্য নাগরিকত্ব সনদ এবং আমার বাবা মায়ের নাম সংশোধনের জন্য দ্বৈত নামের সনদ উত্তোলন করতে গিয়েছিলাম। প্রত্যেকটার জন্য ( বাংলা ১ কপি+ ইংলিশ ১ কপি) ২০০ টাকা করে দাবি করে। কিন্তু আমি আগে থেকেই prottoyon.live ওয়েবসাইট থেকে সব কাজ কমপ্লিট করে রাখি। এমনকি সরকারি ফি প্রায় ৩২ টাকার মতো প্রত্যেকটার জন্য , পরিশোধ করে দেই অনালাইনে। কিন্তু ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার থেকে অফিস খরচ বাবদ ২০০ টাকা করে মোট ১০০০ টাকা দাবি করে । পরবর্তীতে আমি ৬০০টাকা দিলে সে কাগজগুলো প্রিন্ট করে দেয়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTK37SB2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

জমিন ভাগাভাগি নিয়ে বিরোধ এর জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইলে ঘুষ চায়

জমি ভাগাভাগি নিয়ে বিরোধ এর জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইলে ঘুষ চায় । পঞ্চগড় জেলা বোদা উপজেলার — । ওনার কথা মীমাংসা করে দিবে কিন্তু টাকা লাগবে । তো কী আর করার টাকা দিয়ে মীমাংসা করতে চেয়েছিলাম। তবে, si আমার বিরোধী পক্ষ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে আনুমানিক ৪০ হাজার । এই যদি হয় বাংলাদেশ পুলিশের অবস্থা । এই যদি হয় তাদের টাকার বিনিময়ে সেবা । তাহলে আর কি করার । তবে এত টাকা দেওয়ার পরেও আমি সঠিক বিচার বা মীমাংসা পাই নি। এখন পর্যন্ত জমি গুলো জোর পূর্বক দখল করে নিচ্ছে — ।

Boda Panchagor, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN2FGPN9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

ভূমির তথ্য নেওা

আমি ডেমরা সাব রেজিস্ট্রার এর অফিস গিয়েছিলাম একটা জমির তথ্য নিতে সেখানে আমার থেকে প্রথমে এক হাজার পরে আর পাঁসশত টাকা দাবি করা হয়। আমার কাছে কোন উপায় না থাকায় আমি দিয়ে দেই।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRX4Q5K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ড্রাগ লাইসেন্স

ড্রাগ লাইসেন্স করতে গেছি ২০০০০ গুস দেওয়া লাগছে। কোনো কথা নাই এটা লাগবে।

বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHMWXRF7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ করা

আবেদন পত্রে ছোট খাট ভুল ক্রটি ধরে আবেদন ফিরায়ে দেয়। দালালের মাধ্যমে টাকা দেওয়ার পর ওই আবেদন পত্র আবার জায়েজ হয়ে যায়।

রাজশাহী জেলা পার্সপোট অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJTKZF5R
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৯৭

জিপিফান্ড এর এগেনেস্ট লোন উত্তোলন

জি পি ফ্যান্ডের এগেনেস্ট এ লোন নিতে গেছিলাম খুব বেশি লোন না। সেটা চেকের মাধ্যমে পে করে। সে চেক এনে ব্যাঙ্কে জমা দিলে টাকা ব্যাঙ্ক এড হয়। এবার সে চেক নিতে গেলে ১ মাস সময় চায়। পরে ১৫ দিন পরে গেলে তারা এর বিপরীতে চা খাবার টাকা চায়। ২০০ টাকা সে মূহুর্তে পকেট এ ছিল সেটা দিলে সে তেলেবেগুনে জলে উঠে বলতে থাকে আপনারা একজন অফিসার কে কিভাবে ২০০ টাকা দেন। আমার কাছে টাকা ছিল না বলার পর ও সে গর্জন করতে থাকে। পাশের টেবিল এ তার কলিগ কয়েকজন ছিল তারাও তার কথায় সায় দিতেছিল।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWW6QRR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্সে করার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তারা আমার কাছে খরচের টাকা চেয়েছিল।তারা বলেছে খরচের টাকা দিলে ক্লিয়ারেন্স টা তাড়াতাড়ি হয়ে যাবে পরে আমি ৪০০ টাকা দিয়েছি।

কুমিল্লা চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTG75Y9V
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জাতীয় পরিচয় পত্র মানে আইডি কার্ড বানাতে গেলে ২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

আমি আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্র করার জন্য একটি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে সবকিছু আবেদন করে সরকারি খরচ বিকাশে পেমেন্ট করে ফাইলটি নিয়ে রাউজান নির্বাচন অফিসে জমা দিতে গিয়েছিলাম।যেহেতু সেখানে পিংঙ্গার প্রিন্ট ও আই কনটেক দিতে হবে।ওরা বলে দিল হবে না।আমি অনুরোধ করলাম আমাদের আইডি তো এখানেই করতে হবে। বলতেছে এখন আপাতত আইডি করা বন্ধ আছে।পরে আসিয়েন।তখন আমি বললাম খরচ যা লাগে আমি দিব আপনারা করে দেন।তখন একজন বলে উঠল দুই হাজার টাকা লাগবে।আমি দিলাম।তারপর তারা সাথে সাথে পিংগার প্রিন্ট ও আই কনটেন্ট নিয়ে নিল।এক সপ্তাহ পর আইডি কার্ডও দিয়ে দিল।

রাউজান, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTK5Y58K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস

আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হইছে এবং সেটার তদন্তের দায়িত্ব পেয়েছে উপজেলা শিক্ষা অফিসার, তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার জন্য নির্দেশ দেন।আমার নির্দোষের পক্ষে সকল প্রমানাদি দেখানোর পরও আমার কাছে ২০০০০ হাজার টাকা দাবি করে। আমি জোর অনুরোধ করার পর বলে আপনি নির্দোষ হলেও আপনার বিপক্ষের লোকজন আমাকে অনেক টাকা অফার করে। আমাকে এই টাকা নাতিলে কিভাবে মামলাটা ফাইনাল দিবো!

আমতলী, বরগুনা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRTMPTNW
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২৫.০ হাজার

বাড়ির কর

বাড়ীর বাৎসরিক কর প্রদান করতে গেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর এর নিয়োজিত অফিসার ৭৮ হাজার টাকা কর হয়েছে বলে জানায়। যাহা মোটেই কোনভাবে ১তালা ছোট্বাট ৫০০ স্কয়ার ফিট বাড়ীতে কর আসা সম্ভব না তিনি সরকারী বিভিন্ন আইন দেখিয়ে এই কর দাবি করে। বলে উনাকে চা খাওয়ার জনয় ২৫ হাজার টাকা দিলে কর কমিয়ে দিবেন। উনাকে ঘুস দিয়ে কর ১৮ হাজার টাকা পরিশোধ করি শুধু মাত্র ২০২৬ সালের জন্য । আমরা জিম্মি আমরা অসোহায় এদের কাছে এদের এই জুুমুমের কাছে আমরা সত্যিসত্যিই নিরুপায়।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKR4HN2A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করতে

জমি খারিজ করতে, প্রথমে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। এখন আবার তারা ২৫ হাজার টাকা দাবি করছে। এ টাকা না দিলে জমি খারিজ করবে না।

নালিতাবাড়ী, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYL82QYM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

রাউজান পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনা

রাউজান পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতে গেলে তারা চা পানি বাবদ ৩ হাজার টাকা চাইল।আমি দুই হাজার দিয়েছিল।সেখানে উপস্থিত যতজন সঞ্চয়পত্র কিনতে বা রিন্যু করতে গিয়েছিল সবার থেকে সে রকম বলে টাকা নিয়েছিল।

রাউজান, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTPMNTZM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নবায়ন

আমি আগের পাসপোর্ট নারায়ণগঞ্জ থেকে করেছি নবায়নের সময় ঢাকায় আবেদন করেছি এ জন্য অতিরিক্ত টাকা লাগলো।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLMSHCG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

Incident Description: উক্ত ব্যক্তি পাসপোর্ট দ্রুত করে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছে। এটি একটি সতর্কবার্তা যাতে সাধারণ মানুষ তার সাথে কোনো প্রকার লেনদেন বা দলিলাদি আদান-প্রদান না করে। সে নিজেকে অনেক ক্ষেত্রে আইটি বিশেষজ্ঞ বা পাসপোর্ট অফিসের লোক হিসেবে পরিচয় দিতে পারে। Advice to Others: পাসপোর্টের জন্য কোনো দালালের শরণাপন্ন হবেন না। সরাসরি ই-পাসপোর্ট পোর্টালে আবেদন করুন এবং সরকারি ফি ব্যাংকে জমা দিন। এই নম্বরের কারো সাথে লেনদেন করে প্রতারিত হলে নিকটস্থ থানায় বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান।

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTGFMU2B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

মিছকেছ এর জন্য

আমি আমার জমির মিছকেস এর মাধ্যমে নামজারি করতে দেই অফিসে। জমা দেবার পরে তারা বলে অফিসের কিছু খরচা আছে বিবাদিদের নোটিশ করতে হবে যেতে হবে ২ টা মিছকেসে ৩০০০ টাকা চায় বলে যে অন্যরা নাকি আরো বেশি দেয়। পরে আমি টাকা দেই, ৩ মাস পার হয়ে গেছে কোনো সুরাহা হয়নি। কোন খবরও পাচ্ছি না কাজ কতোদুর এগোলো।

নাটোর/ নলডাঙ্গা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJC9XC2C
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্মনিবন্ধনপত্র সংগ্রহ

অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করি৷ যেহেতু প্রথম সন্তানের বাবা হয়েছি, উৎসাহী হয়ে নিজেই সব কাজ অনলাইনে করে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছিল তা আবেদন পত্রের সাথে সংযুক্ত করে তৎকালীন পৌরসভা (বর্তমান সিটি কর্পোরেশন) অফিসে জমা করি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু আমার সাথে অফিস থেকে কোন রকমের যোগাযোগ করা হয় না। অবশেষে আমি বাধ্য হয়ে পৌরসভা অফিসে যোগাযোগ করি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে আমার জন্ম নিবন্ধন এখনো আসছে না কেন। তারা আমাকে জানায় আমার কাগজে কিছু ভুল আছে। তারা আমাকে ভুলের ব্যাপারে কিছুই জানান না, বরং আমার আবেদন পত্রের উপরে একটি বিশেষ চিহ্ন দিয়ে বলে ওই ফটোকপির দোকানে যান বলে দিবে কি সমস্যা। পরবর্তীতে আমি ঘুষের ব্যাপারটি বুঝতে পারি এবং বাধ্য হয়ে ২০০০ টাকা ঘুষ দিয়ে কাজটি করে নেই।

বগুড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJTJTKDC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯০০

পাসপোর্টের স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফাই

আমার দেশের বাড়ি নাটোর বর্তমানে চাকুরির জন্য ঢাকা থাকি। পাসপোর্টে আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা দেওয়া তাই ডকুমেন্ট নাটোরে গেলে এক পুলিশ আমাকে ফোন করে বলে এটা আমার বিকাশ নাম্বার এটাতে টাকা পাঠিয়ে দেন তাহলেই আপনার পাসপোর্ট ভেরিফাই হয়ে যাবে । ৪০০/- দেই। তার কিছুদিন পরে ঢাকাতে একজন পুলিশ মহাখালি পুলিশে স্টেশন থেকে ফোন দেয় আমি গিয়ে তার সাথে দেখা করি । পুলিশ ও ভাল ভাল কথা বলছিল। তারপর পুলিশ তার বাইকে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলে আমি বলি বাসা কাছেই সমস্যা নাই আমি যেতে পারবো। আমি যেই রওনা দিলাম উনি বলে বসলেন যা নিয়ে আসছিলেন দিয়ে যান আমি ৫০০/- বের করে দেই। এটা ২০১৫ -২০১৬ সালের কাহিনী

পূর্ব নাখালপাড়া, মহাখালি, ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2LTELZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট আবেদন

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমি পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করি। পাসপোর্টের বাংলাদেশি ওয়েবসাইট অনুযায়ী সকল প্রয়োজনীয় কাগজ এবং সংযুক্তিগুলো নিয়ে আমি পাসপোর্ট অফিসে যাই। প্রথমদিন নাগরিক সনদ না থাকার কারণে আমার কাগজ গ্রহণ করা হলো না। আমি দ্বিতীয়দিন সনদ সহ আবার গেলাম এইবার আমাকে বলা হলো আগের মাসের বিদ্যুৎ বিল দেখাতে আমি নিযুক্ত কর্মচারীকে বলি যে বিল তো নেয় কারণ প্রিপেইড মিটার সে বলল যে নিজে ব্যবস্থা করেন। তৃতীয় দিন বিদ্যতের অনুমোদন সনদ সহ এবং বিলের স্ক্রিন শট নিয়ে যায় কিন্তু এইবার বাতিল কারণ নাকি সব তথ্য ঠিক নেয়। পরে এক আনসার আমাকে বলে ওনার অ্যাসিস্ট্যান্ট কে টাকা দিতে পরে ২৫০০ টাকা দেওয়া হয় এবং একদিনে আবেদন সহ বায়োমেট্রিক হয়ে যায়। আমার কাগজ পর হয় শিশু ও প্রতিবন্ধী সেকশন দিয

বগুড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJMNQNYL
মন্তব্য