সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমির নামজারি বা খারিজ

অনলাইনে নামজারির আবেদন করে আবেদনের হার্ড কপি ব্রাহ্মণবাড়িয়া পৌর ভূমি অফিসে জমা দিতে যায় তখন কাগজপত্র দেখেশুনে যাচাই করার পর ভূমি অফিসের নায়েব ৬০০০ টাকা দাবি করে এবং অফার দেয় ১০ দিনের মধ্যে আমার আবেদন অনুমোদন করে দিবে।আমি বললাম আমার তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, ধীরে সুস্থে দিলে ও চলবে। তখন তিনি উপায় না পেয়ে কাগজের ছোটখাটো কোনো ভুল খোঁজার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু কোনো ভুলই খুঁজে পায় নাহ। পরবর্তীতে তিনি সরাসরি আমাকে বলে টাকা ছাড়া আমরা কোনো আবেদন গ্রহণ করি না এবং আশেপাশের কয়েকজন গ্রাহক কে দেখায় দেখো এইখানে যারা আসছে সবাই উদ্দিষ্ট বাড়তি টাকা দিয়েই আবেদন জমা দিয়ে গেসে। পরবর্তীতে অনেকটা তর্ক বিতর্কের জন্য তিনি ১ হাজার টাকা কমাতে রাজি হয় এবং সেই মুহূর্তে আমার টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকেনা।

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳৬.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTKCBFU3
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

বি আর টি এ তে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার শুরুতে ফিংগার প্রিন্ট নেয়, সেখানে প্রতিবন্ধী / অটিজম লটারী ৩-৪৷ টা টিকিট ধরায় দেয় রুমের ভিতর ঢুকায় এবং নিতে বাধ্য করে, না নিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার পরোক্ষ হুমকী দেয়

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ সদর ৳২০০
২৬ আগস্ট ২০২৬ RJFT2ZZR
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্সের নবায়ন

ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম, সেখানে নাকি আবেদন করার জন্য টাকা প্রয়োজন এবং ব্যাংকে নাকি টাকা দিতে হয় সেই কথা বলে ১০০০ টাকা নিয়েছে, আমি সেখানে উপস্থিত থাকাকালীন আরও ব্যক্তিবর্গ এসেছেন যারা তাদের ভোটার আইডি কার্ড,বিধবা কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে চায় তাদের কাছ থেকেও ৫০০-১ হাজার করে নিয়েছে। টাকা মূলত সচিবের কর্মচারী মানে যে কম্পিউটারে আবেদন করে এবং যে ফাইল আদান প্রদান করে মানে দপ্তরি টাকা নিয়ে থাকে, আমি টাকা কম্পিউটারে আবেদন করা ব্যক্তির কাছে দিয়েছি, এবং দপ্তরিকেও লুকিয়ে নিতে সন্দেহ করছি।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ, চিটাগাংরোড,মিজমিজি তালতলা ক্লাব, ১ নং ওয়ার্ড ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKGCUT8P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানা

দূর বিত্ত আমার জায়গা দখল করেছে । আমি থানায় অভিযোগ করছি টাকা ঘুষ চাইছেন। এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করে আপনি কোন দল করেন আওয়ামী লীগ না কি বিএনপি। আওয়ামী লীগ করলে অবশ্যই হেল্প করার ইচ্ছা পোষণ করে। আওয়ামী লীগ শাসনামলে ঘটনা

ঘুষ দিয়েছি
চৌদ্দগ্রামে কুমিল্লা ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTPCPNMN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এএসআই তদন্তের ভয় দেখিয়ে ঘুষ আদায় হাতিয়া,জাহাজমারা থানা

একটি সি আর মামলার তদন্তের জন্য বাবাকে ভয় দেখিয়ে হাতিয়া উপজেলা জাহাজমারা থানার তদন্ত — আমাদের থেকে ২০০০০(বিশ হাজার টাকা) ঘুষ আদায় করে।পরবর্তীতে প্রতিবেদনে মামলা টি মিথ্যা এবং কেউ অভিযুক্ত নই বলে,দেখতে পাই কোর্টে।

ঘুষ দিয়েছি
নোয়াখালী, হাতিয়া ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTWKWXR7
মন্তব্য
ট্রাফিক পুলিশ

আসামি ধরে দেবার পর ( বাদি) আমার কাছ থেকে থানার পুলিশ ৮০০০০০/-

আসামি ধরে দেবার পর থানার পুলিশ ঘুষ হিসেবে দাবি করে আমার কাছ থেকে আদায় করেছে

ঘুষ দিয়েছি
মুন্সিগঞ্জের ৳৮০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK3YB7A2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সড়ক নির্মাণ প্রকল্পের চূড়ান্ত বিল দ্রুত অনুমোদন করানোর জন্য সংশ্লিষ্টদের ৫% হারে প্রায় ৫০ লাখ টাক

সড়ক নির্মাণ প্রকল্পের চূড়ান্ত বিল দ্রুত অনুমোদন করানোর জন্য সংশ্লিষ্টদের 4% হারে প্রায় 73 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
chattgram ৳৭৩.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ ১২ CTS8E7KG
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

শ্রান্তি বিনোদন ভাতা উঠাতে

সরকারি চাকরিজীবীদের ৩ বৎসর পরপর শ্রান্তিবিনোদনভাতা অর্থ পাস করার জন্য ৫০০টাকা তাদেরকে ভাতা দিতে হবে,অন্যথায় এপ্রুভ করে না।

ঘুষ দিয়েছি
সাতকানিয়া উপজেলা ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ CTSRJU7Z
মন্তব্য
সিটি কর্পোরেশন

মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট

আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যু সনদ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফার্মগেট অফিসে গেলে সচিব আমাকে ডিসি অফিস থেকে সই করিয়ে আনতে বলেন। এটি তাঁদের দায়িত্ব উল্লেখ করায় তিনি সনদ প্রদানের বিনিময়ে ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। এতে অসম্মতি জানালে তিনি নিজেই ডিসি অফিসে গিয়ে সই নেওয়ার কথা বলে আমাকে হয়রানির হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ৫,০০০ টাকা ঘুষ দিয়েই বাবার মৃত্যু সনদ সংগ্রহ করতে হয়।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK55STEQ
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্টার

দলিল সমস্যা থাকার কারণে নতুন ভাবে রেজিস্ট্রি করার সময় বিভিন্ন সমস্যা দেখে আমার কাছ থেকে ৪০০০০ হাজার টাকা নিয়েছে। যা সাব রেজিস্টার নিজেই সংগ্রহ করে রেজিস্টার সমিতি ও এদের সাথে সম্পর্কিত আছে টাকা না দিলে আবেদন না মঞ্জুর করে । সাব রেজিস্টার মডেল সম্পত্তি বিদ্যমান

ঘুষ দিয়েছি
যশোরে ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHCU6QZF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় অফিস সঞ্চয়পত্র অধিদপ্তর, ভোলা।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর, ভোলা অফিসে, যা নতুন বাজারে সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। আমার নিকট ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পাশের রুমে যে সহকারি কর্মকর্তা আছে উনি কাজটি করার জন্য ২ লক্ষ টাকা দাবি করে।

ঘুষ দিয়েছি
ভোলা ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ BRXKYG95
মন্তব্য
সিটি কর্পোরেশন

বিল্ডিং এর প্লান পাস

বরিশাল শহরে আমাদের বিল্ডিং এর প্লান পাস করানোর জন্য সিটি কর্পোরেশন এ গেলে সেখানে আমাদের সব কাগজ সাবমিট করার পরে সরাসরি ২ লক্ষ টাকা ঘুষ চায় সে জানায় টাকা না দিলে প্লান পাস হবে না। আমরা দিতে না চাইলে আমাদের কাজ প্রায় ২ বছর আটকে রাখে। পরে টাকা দেওয়ার পর কাজ করা শুরু করে তারা। তারপর জমি মাপতে এসে আরও ৭০ হাজার টাকা দাবি করে বলে আমাদের জমি দেখে নাকি উপরের স্যার খুশি হয় নাই। আমাদের এভাবে জিম্মি করে আরও ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর ও সিটি কর্পোরেশন এ খবর নিতে গেলেও তারা চা খাওয়ার কথা বলে প্রতিবার ২,৩ হাজার করে টাকা দাবি করে।

ঘুষ দিয়েছি
বারিশাল ৳২.৭০ লাখ
২৬ আগস্ট ২০২৬ BRFQUU2W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বেনাপোল বর্ডার পার

বেনাপোল বর্ডার দিয়ে ভারতে চিকিৎসা করতে যাবার সময় আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও আমার পাসপোর্ট জমা নেয় কিন্তু কোনো কারন দেখায়নি। নিতে গেলে বার বার বলে পরে আসেন। বাইরে লোক বলে টাকা দেন দিয়ে দিবে। ২০০০ টাকা চায় একটাকাও কম নেয়নি৷ টাকা দেবার পরে পাসপোর্ট ফেরত দিয়েছে। ক্যান্সার রোগীদের থেকে পর্যন্ত ১৫০০/২০০০ টাকা নেয়৷ টাকা না দিলে বর্ডার পার করে না৷

ঘুষ দিয়েছি
Benapole ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHM6N98W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিআইডব্লিউটিএ

কার্গো ভেসেল এর জন্য বছর প্রতি কন্জারভেন্সি বা নৌ রুট পার্মিট সহ সকল অর্থ প্রদানের সময় অতিরিক্ত ৫০০-১০০০ টাকা দাবি করা হয়, যা না দিলে সরকারি কোষাগারে অর্থ জমা প্রদানেও বিলম্ব হয়, খুলনা বিআইডব্লিউটিএর লঞ্চ ঘাটের উপরের অফিসের নিম্ন কক্ষের মহিলা কর্মকর্তাকে অর্থ প্রদান করা একপ্রকার বাধ্যতামুলোক হয়ে দাঁড়িয়েছে যা একান্ত কাম্য নয়। অথচ আপনার সাথে তারা এমন ব্যবহার করবেন, যেন কাকরাইল মসজিদের মহিলা পেশ ইমাম।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ KH6A23JZ
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বাবা-মা এর ভোটার ঠিকানা পরিবর্তন

সেই দিন আমার বাবা-মা র ভোটার ঠিকানা ঢাকা থেকে হিজলা বরিশাল করার জন্য হিজলা উপজেলা নির্বাচন অফিস এ যাই এর সব কাগজ ওকে ছিল কিন্তু সেখানে এখন কর্মী সরকারি ফী বলে আমার কাছে ৪৮০ টাকা দাবি করে যে এইরকম ভাবে কথা টা বললো সবাই বিশ্বাস করবে সে বললো এইটা সরকারি ফী আপনি চাইলে এইখানে দিতে পারবেন বা ব্যাংক এর মাধ্যমে দিতে পারবেন। আমি তার এই কথার উপর প্রশ্ন করি কিন্তু সে ঠিক ভাবে উত্তর দিতে পারে নাই। আমার কাজ টা জরুরি ছিল তাই আর বেশি জামেলা করি নাই দিয়ে দিছি

ঘুষ দিয়েছি
হিজলা, উপজেলা ৳৪৮০
২৬ আগস্ট ২০২৬ BRFD9Y7K
মন্তব্য
বিআরটিএ

গারির কাগজ করতে

আমার ৬ তি গাড়ি আছে প্রতিবছর কাগজ করতে Brta তে ফিত্নেস আর রুট পারমিট করতে গুন্তে হয় ১০০০০ /- প্রতি বছর বাজেট কারণে সবগুলো কাগজ বিআরটিএ থেকে লক করে দেওয়া হয় এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এর কোন প্রতিকার পায়নি টাকা দিলে লক খোলে এতে গাড়ি প্রতি ২০০০ করে জায়।মোট ছয়টা গাড়িতে ১২ হাজার। আবার সরকারি ফি আছেই। এতে প্রতি বছরে আমার গাড়িগুলোর কাগজ করতে ঘোষ বাবদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। তারপর প্রতিমাসে আমার পুলিশকে চাঁদা দিতে হয় হিসাব করলে মাসে ৬০০০ এতে ১২ মাসে হয় ৭২ হাজার শেষমেষ এর কোন প্রতিকার আমি পাইলাম না।

ঘুষ দিয়েছি
শেরপুর ৳৮৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJNTZ4N5
মন্তব্য