সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

লিজ দলিল ও অন্যান্য কার্য সম্পাদন

অনন্যা আবাসিক এলাকায় জমির লিজ দলিল ও অতিরিক্ত জমি ক্রয়ে ধাপে ধাপে ২.৫ লক্ষ টাকার অধিক ঘুষ প্রদান করা হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম ৳২.৫০ লাখ
২৬ আগস্ট ২০২৬ CTR9WZUF
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রি

ক্রয়কৃত জমি রেজিষ্ট্রেশন করতে গিয়ে ১০২০০ হাজার টাকা বেশি দেয়া লেগেছে সরকারি ফি এর চেয়ে। মহরি বলে এটা নাকি অফিসার কে না দিলে রেজিষ্ট্রি করে না। পরিস্থিতির শিকার হয়ে টাকা বেশি দিতে বাধ্য হয়েছি। এবং শুধু আমি না সবাইকেই দিতে হচ্ছে যেকোনো সেবার জন্যই। আরও একটা আছে সেটা হচ্ছে দলিল এ টিপসই এর জন্য ২০০ টাকা দেয়া লাগে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া, দৌলতপুর ৳১০.২ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHTNKCNR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ কতৃক ভবনের বৈদ্যুতিক মিটার কর্তনের পরে পুণরায় বৈদ্যুতিক সংযোগ প্রদান করার আবে

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ - জোন ০১(উত্তরা) এর অফিসের আওতাধীন ১৫ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ী এলাকায় আমার ভবনের নির্মাণাধীন কাজ সরকারি নিয়ন মেনে সমাপ্ত করার শেষ পর্যায়ে এসে গতবছর ২০২৫ সালের নভেম্বর মাসে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ - রাজউক কতৃক মোবাইল কোর্ট এসে আমাদের ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মেইন মিটার কেটে নিয়ে যায় এবং অপরাধ দেখায় রাজউকের নকশা দেখাতে না পারা কিন্তু আমরা তাৎক্ষনিক রাজউকের পাস করা নকশার কপি দেই এবং বলি যে নকশার মূলকপি অফিসে আছে, সেটা দেখাতে পারবো বা জমা দিতে পারবো কিন্তু তারপরেও নগদ ৩ লাখ টাকা জরিমানা করে এবং আমরা তাৎক্ষনিক পরিশোধ করি, কিন্তু তারপরও রাজউকের অসাধু কর্মকর্তা জোন-১ এর ইন্সপেক্টর — ৫ লাখ টাকা গত মার্চ ২০২৬ এ নিয়েছে কিন্তু এখন পর্যন্ত সমাধান করেনি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKMAUYH6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাাসপোর্ট ভেরিফিকেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স

পাসর্পোট ভেরিফিকেশন এর সময় আমার এনআইডি কপির সাথে সরাসরি ৫০০ টাকা চাইলো বললো খরচ দিতে হয় এইটাই নাকি নিয়ম। আমার সৌদি আরবে ভিসা হওয়ার কিছু দিন আগে পুলিশ ভেরিফিকেশন করতে গেলাম তখন ১৫০০ টাকা নিলো। বলে যে একটা লোক আপনার এই কাগজ টা নিয়ে জেলা শহরে আসবে যাবে গাড়ি ভারা আছে না তার নাস্তা পানি দরকার পরে না এই খরচ আবার অফিশিয়াল খরচ মনে করবেন না। এই হইল অবস্থা।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTWT4NC6
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি এবং আমার খালাতো ভাই নতুন পাসপোর্ট করার জন্য আবেদনপত্রের কপি নিয়ে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমাদের আবেদনে ভুল রয়েছে। আমি তখন বললাম, “ঠিক আছে, কোথায় ভুল হয়েছে সেটা উল্লেখ করে দিন।” কিন্তু ভুলটি স্পষ্টভাবে উল্লেখ না করে আমাদের নিচের একটি দোকানে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর দোকানের লোকজন জানায়, ২,০০০ টাকা দিলে তারা সমস্যাটি সমাধান করে দেবে। বিষয়টি আরও আশ্চর্যের ছিল, কারণ পাসপোর্ট অফিসের ওই কর্মকর্তাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। শেষ পর্যন্ত আলোচনা করে ১,৫০০ টাকায় তারা রাজি হয়। এরপর আমরা আগের সেই একই ডকুমেন্টস নিয়ে আবার গেলে তারা আবেদনটি সম্পূর্ণ করে দেয়। অর্থাৎ, আগে যে ডকুমেন্টস ও আবেদনপত্রে ভুলের কথা বলা হয়েছিল, অতির

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHNKUE5A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চেক ডিজঅনার মামলা(NI Act- 138) হতে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জ ও দায়রা জজ আদালত ছয় (6) এর বিচারক আসামী পক্ষ থেকে প্রভাবিত হয় ২ লক্ষ টাকা প্রায় ঘুষ গ্রহণ করেন এবং চেক ডিজাইনার মামলা হতে অব্যহতি দেন কোন প্রকার সাক্ষী শুনানি ছাড়াই বাদীপক্ষের এতে বুঝা যায় যে কোর্টে পর্যন্ত আর্থিক লেনদেন হয়... এবং আপনারা দেখবেন চাঁপাইনবাবগঞ্জের ভাইরাল নিউজ জর্জ কোট হামলা এবং ভাঙচুর... মানুষ বা জনগণ আইনের প্রতি যখন শ্রদ্ধাশীল থাকে না তখন এ সকল প্রতিষ্ঠানে হামলা করে.

ঘুষ দিয়েছি
Chapai Nawabgonj ৳২.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ RJ7V66C5
মন্তব্য
সিটি কর্পোরেশন

গভীর নলকূপ শিল্প বার্ষিক নবায়ন

গভীর নলকূপ বার্ষিক নবায়ন। নবায়ন ফি ৬৯০০০/- নবায়ন সার্টিফিকেট পেতে হলে আরও ৯০০০/- টাকা অতিরিক্ত দিতে হবে।তাই ৯০০০/- টাকা ঘুষ পরিশোধ করা হয়, যাহা পরিশোধের কোনো রশিদ গ্রাহকে দেয়া হয় নাই।

ঘুষ দিয়েছি
বরপা, তারাব পৌরসভা ৳৯.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKP3JPGV
মন্তব্য
ভূমি অফিস

জমির নাম খারিজ

আমি মুক্তাগাছা জমি ক্রয় করি তার নাম জারি করার জন্য অনলাইনে ভূমি অফিসে আবেদন করি ওরা মেসেজ দিয়ে আবার আবেদনটি বাতিল করে দেয় এবং ভূমি অফিসে যোগাযোগ করতে বলে ভূমি অফিসে যোগাযোগ করলে বলে এই কাগজ সমস্যা আছে তো আপনি 8-10 হাজার টাকা খরচ করলে এটা সম্ভব দরদাম করে আমি টাকাটা দিলাম আমার কাগজ হয়ে গেল আশ্চর্যের বিষয় হলো এখানে আমাকে আর কোন বাড়তি কাগজপত্র কোন কিছু ডকুমেন্ট দিতে হয়নি পূর্বের দেওয়া কাগজপত্রে আমার নামজারি হয়ে গেল প্রশ্ন হল তাহলে পূর্বে কেন বাতিল হলো টাকা দিলেই যদি সব হয় তাহলে অনলাইন সিস্টেম টা কি...?

ঘুষ দিয়েছি
মুক্তাগাছা গন্ধ্যর্বপুর ভুমি অফিস ৳৭.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ MY55YRGE
মন্তব্য
শিক্ষা অফিস

মেডিকেল লিভের পর বেতন চালু করা

মেডিকেল লিভ কাটিয়ে বেতন চালু করতে টাকা চেয়েছিল। টাকা দিতে না চাওয়ায় বিভিন্ন কাজ দেখিয়ে বেতন চালু করতে দেরি করছিল। টাকা দেওয়ার পর দ্রুত কাজ করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
নেত্রকোণা ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYSJE33T
মন্তব্য
শিক্ষা অফিস

উপজেলা শিক্ষা অফিস

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও ফাইল উপজেলা শিক্ষা অফিস থেকে ঢাকাতে পাঠাতে হয়। এই উপজেলা থেকেই ফাইলটা ঢাকা পাঠাতে উপজেলা শিক্ষা অফিসে প্রত্যেক শিক্ষককে প্রায় 5000+ টাকা করে দিতে হয়েছে। শুধুমাত্র ফাইলটা উপজেলা থেকে ঢাকাতে সাবমিট করবে। এই টাকা তারা সরাসরি নেন না, প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়ে থাকেন। আমি নিজেই এটার ভুক্তভোগী। মনে করেছিলাম ঘুষ ছাড়া চাকরি করব, কিন্তু এখানে টাকা দিতে বাধ্য হতে হয়েছে। শুধু এমপিও ফাইল নয়, আরো যত ফাইল আছে অধিকাংশ ক্ষেত্রে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJLRVQ6U
মন্তব্য
ভূমি অফিস

খাজনা বা দাখিলা

আমার ৬ শতাংশ জায়গা আমি খাজনা দেওয়ার জন্য গিয়েছি দুই বছরের আমার হিসাবে হয়তো ২৪ থেকে ৩০ টাকা হতে পারে আমার থেকে ২০০ টাকা দাবি করে আমি ভূমি অফিসে অফিসার আমি বলেছি আমার দুই বছরে আর কত টাকায় আসে না হয় ৩০ টাকা আসে বা ৪০ টাকা আমি কেন ২০০ টাকা দিব উনি আমাকে বলতেছে ২০০ টাকা দিলে আপনার দাখিলা বা খাজনা কেটে দেব না হলে চলে যান পরে আমি ২০০ টাকা দিয়ে কেটে নিই তবে এটা প্রথমবার না এভাবে যতবার গিয়েছি তত বারে আমার কাছ থেকে টাকা বেশি দাবি করেছে এবং নিয়েছে আজকে প্রায় ১০-১২ বছর পর যাবৎ এভাবে চলতেছে

ঘুষ দিয়েছি
কোম্পানীগঞ্জ থানা বাংলাবাজার ভূমি অফিস ৳২০০
২৬ আগস্ট ২০২৬ CTBPVSRY
মন্তব্য
বিআরটিএ

বাইকের মালিকানা পরিবর্তন

আমি একটা পুরাতন বাইক কিনি সেটার মালিকানা পরিবর্তনের জন্য চুয়াডাঙ্গা বি আর টি এ তে যায় সেখানে আমার কাছে সব কাগজপত্র ছিল বিক্রেতাও আমার সাথে ছিল তো বিক্রেতার ফিঙ্গারপ্রিন্ট দেয়া ছিল না, উনারা বললেন পুরাতন বিক্রেতার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর কাজ করা যাবে আমি বিক্রেতাকে সাথে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য গেলাম সেখানকার কর্মরত অফিসার ফিঙ্গারপ্রিন্ট নিবে না, সব কাগজপত্র সঠিক নেই উনি বললেন আমি সবকিছু থাকে ভালোভাবে যাচাই করতে বললাম সবকিছুতেই কর্মকর্তার স্বাক্ষর ছিল আমি বললাম সঠিক নেই তাহলে স্বাক্ষর করলেন কিভাবে? উনি উনি কোন কথাই শুনলেন না পরে উনি 500 টাকা নিয়ে ফিঙ্গার দেয়ার সুযোগ দিলেন। আমি তাকে ৫০০ টাকা দিয়েছি, তখন সব কাগজপত্র সঠিক হয়ে গিয়েছে আর কোন ভুল ছিল না সবকিছু পানির মতন পরিষ্কা

ঘুষ দিয়েছি
Chuadanga ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ KHRGMTA4
মন্তব্য
কর অফিস

First, 2nd & 3rd time NBR return submission

রিটার্ন তৈরী কর‌তে সহ‌যো‌গিতা ক‌রে‌ছিল ব‌লে অর্থ দা‌বি ক‌রেন এবং এর ধারাবা‌হিতায় পর পর আরও ২ বার অর্থ তা‌বি ক‌রেন

ঘুষ দিয়েছি
Feni ৳১৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT7LGCJG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বানিজ্যিক প্রতিষ্ঠান লাইসেন্স

বানিজ্যিক প্রতিষ্ঠান লাইসেন্স এর জন্য ৫০০০/- দাবি করেছিল। আমি পরিশোধ করে লাইসেন্স নেই।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTFEWVM6
মন্তব্য
কর অফিস

কর বর্ষ ২০২২-২০২৩ এর রিটার্ন অডিটে ফেলানো হয়।

ফাইল অডিটে পড়ার পর আমি একজন উকিল ধরি। উক্ত টাকা শুধু অফিস খায় নাই আমার মনে হয় উকিল জড়িত ছিল। কারণ এত টাকা লাগার কথা না। হাউজ রেন্ট ছিল ইনকাম সোর্স। এরপর রিসেন্টলি ওই অফিস আরো দুইটি ফাইল থেকে ৮৫ হাজার টাকা নিয়েছে। ভয় দেখিয়েছে অডিটে পড়লে আরো বেশি খরচ হবে। এই সবগুলোই উকিলের মাধ্যমে। আয়কর উকিল গুলোকে বিশ্বাস করা যায় না। মনে হয় সবগুলো অফিসের সাথে উকিলদের সম্পর্ক থাকে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৬.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKTQN92Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রতিবছর রিনিউ করতে হয়। এই লাইসেন্স এর সব কাগজ ঠিক থাকলেও ঢাকা মহানগর অফিসে লাইসেন্স প্রতি ৩০,০০০টাকা দিলে লাইসেন্স সম্পন্ন হয়। আর টাকা না দিলে তারা বলে আপনার প্রতিষ্ঠানে ত্রুটি আছে। আমি বলেছি স্যার ২৪ এর পর আমরা লস করে আসতেছি, তিনি বললেন আমার স্যাররা এসব শুনবেনা, আপনি টাকা না দিলে হবে না। শেষ পর্যন্ত বহু কষ্ট করে এই টাকা যোগাড় করে দেয়ার পরের দিনই ডেকে লাইসেন্স দেয়। তারা টাকা না দিলে অফিসে মোবাইল কোটের ভয় দেখায়।

ঘুষ দিয়েছি
ঢাকা উত্তর ৳৩০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKAAL44D
মন্তব্য