সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি বিধি মোতাবেক পে-ফিক্সেশন এর জন্য আবেদন করেছিলাম।

পেফিক্সেশনের কাগজ জমা দেওয়ার পর নানাভাবে হয়রানি করে,এই কাগজ, অই কাগজ চায়।অত:পর সাইডে কথা বললে ১৫০০ টাকা চায়, ১০০০ দিতে হইছে।এছাড়াও ইনক্রিমেন্ট এড করার জন্য ৮০ টাকা করে নেয়।

আটপাড়া, নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY42FFU6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

ড্রাইভিং লাইসেন্সে ছবি তোলা

কুড়িগ্রাম বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স এর জন্য ছবি তোলার সময় অপারেটর ১০০ টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হয়েছি। ঘটনা গত ২০২৪ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বিষয়টি আমাকে খুবই প্রভাবিত করে তাই শেয়ার করলাম।

কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNVLDSQD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি

আমার পাসপোর্ট এর ফরমে মেরিটিয়ার স্ট্যাটাস ছিল বিবাহিত কিন্তু উনারা আমার কাছ থেকে তৎক্ষণাৎ বিয়ের কাবিননামা চেয়েছিল। আমার পক্ষে তৎক্ষণাৎ বিয়ের কাবিননামা দেওয়া সম্ভব ছিল না কারণ কাবিননামা উঠান লাগতো তারপরে দেওয়া লাগতো এখানে উল্লেখ্য আমি ছিলাম অসুস্থ আমি ট্রিটমেন্টের জন্য পাসপোর্ট করতে গিয়েছিলাম। অবশেষে আমি একজনের শরণাপন্ন হই এবং সে আমাকে ২০০০ টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেয়।

শরীয়তপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGEC3JT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ডাক্তারি সার্টিফিকেট,

সরকারি চাকরিজীবী হিসেবে বিদেশে যাওয়ার অনুমতির জন্য সিভিল সার্জন অফিসের একটি প্রত্যয়ন প্রয়োজন হয়। সেজন্য ২১ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8W83EN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্মনিবন্ধন আপডেট

আমার কাজিনের জন্মনিবন্ধনে নামের সাথে পাসপোর্ট অমিল থাকায় পাসপোর্ট অনুযায়ী আপডেট করাতে যাই। তখন তারা বলে ডিসি অফিসে যেতে, তাদের কাছ থেকে ফাইল ঢাকা ডিসি অফিসে যায়। এটা আসতে কতদিন লাগবে, হবে নাকি হবেনা তারা জানেনা! পরে হয়রানির ভয়ে যখন টাকা অফার করি, ২ঘন্টায় তারাই সেই এপ্রুভাল দিয়ে দেয় এবং ২ দিন পর হার্ড কপি নিয়ে আনার জন্য কল দেয়।

মগবাজার নয়াটোলা শিশু পার্কের সাথের কাউন্সিলর অফিসের সচিব, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVURF8B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

রেল ভ্রমণ

হুট করে সিদ্ধান্ত নেওয়াতে ট্রেনের তাৎক্ষণিক টিকেট পাইনি। পরে কাউন্টারে এসেও টিকিটের চেষ্টা করি। তবুও পাইনি। পরে ট্রেনে দায়িত্বরত পুলিশরা এসি বগিতে সিট দিবে বলে ৮০০ টাকা চায়। শেষ পর্যন্ত আমি ৭০০ টাকা দিয়ে ম্যানেজ করেছি। বেনাপোল এক্সপ্রেস । অলরেডি মোবারকগঞ্জ থেকে কুষ্টিয়া চলে এসেছি। এসি বগিতেই আছি।

ঝিনাবদহ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHYB92Y3
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

বেড পাওয়ার জন্য

আমাদের প্রায়ই ঢাকা মেডিকেল থেকে চিকিসার জন্য যেতে হয় কিন্তু লাষ্ট গতবছর একটা কারনে ভর্তি রাখে আমরা রোগীকে ফলে ভর্তির সময়ে কোন ওয়ার্ডে সিট নাই , এটেন্ডেস রা এসে টাকা দাবী করলে সিট পাওয়া যায় , পরে দামাদামী করে সিট নেয়া হলো , আবার তারা এটাও বলল যাওয়ার দিন আমাকে ফোন দিয়ে জানিয়ে যাবেন । অর্থাৎ সরকারি সিটের জন্য তারা টাকা নিচ্ছে এবং চিকিতসা শেষে তারা আবার ভাড়া দিচ্ছে । এ ধরনের ঘটনা গুলো হরহামেশা হচ্ছে ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3UCZLQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

ডাক বিভাগ

ডাক বিভাগের লোক যারা চিঠি দেয় সে আমার বাড়িতে এসেছে কি দেওয়ার পর বলতেছে এখানে আসতে খরচ হয়েছে ১০০ টাকা দাও পরান পাখি ৫০ টাকা দিয়েছি কেনা নিয়ে যাবে না বলে খরচ হয়েছে

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUAXD6A
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

গাড়ির ফিটনেস

গাড়ির ফিটনেস হবেনা বিভিন্ন অজুহাত টাকা দিলে কোন অজুহাত নাই। আর ফিটনেস করতে টাকা দিতে হবে এটাই নিযম। টাকা ছাড়া ফিটনেছ পাওয়াটাই অনিয়ম। বলে রাখা ভালো এই টাকা সরকারি ফি বাদে।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHPSQUDG
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

Birth Certificate

— নামে একজন লোক আছেন। তাঁর মুখে দাড়ি আছে। রূপনগরের ২০ নম্বর রোডে তাঁর অফিস। জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে ফাইনাল অনুমোদনের জন্য তিনি ১,০০০ টাকা চেয়েছেন।

Mirpur-2(Word-7), ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPX8G6H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি ভূমি

ভুমি নামজারি করতে গেলে ভূমি তহশিলদার ৬০,০০০ টাকা চায়, না দিলে হবে না, পরে টাকা দিয়ে দিলাম নামজারি হয়ে গেছে, অন্য একটা নামজারি টাকা দেই নি, তাই নামঞ্জুর হয়ে গেছে, এসিল্যান্ড রা ভূমি তহশিলদার দের পশ্রয় দেয়, এসিল্যত তদারকি করলে দূর্নীতি কমে যেত, এসিল্যান্ড এর কাছে বিচার দিলে দেখছি বলেই শেষ ব্যবস্থা নেয় না।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYG9LVSD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খারিজ

আমার বাবা জমি খারিজ জন্য ১০০০০ টাকা ঘুস নিয়ে কাজ করে ভূমি অফিসের নায়েব। যে কোন কাজ জন্য কেউ গেলে সে ঘুস ছাড়া কোন কাজ করে না।

নরসিংদির, রায়পুরা, চর মধুয়া ইউনিয়ন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRNZ2JR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

BDS Update

While doing the BDS survey, they are taking different type of amounts from different beneficiaries according to the issue of the papers. 1 team received the money and departed a year ago. Now another team has come and is doing the same. This is mainly happening in Cox's Bazar Pourashava.

Cox's Bazar, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTD2BSY7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজের অভিজ্ঞতা ভয়াবহ

আমি একজন নামকরা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লাইসেন্সধারী ঠিকাদার। ৪ অর্থ বাজেটে কাজ করছি। এ পর্যন্ত যত কাজ করেছি এতো দিনে আমরা আর্থিক ভাবে অনেক সচ্ছল থাকার কথা এবং ভালোই থাকার কথা কিন্তু না,তাদের ডিমান্ড,আর্গুমেন্ট পূরণ করেই কাজ গুলো শেষ করতে হয় এবং দিন শেষ ১০% জামানতটাই কাজের প্রফিট তাও এক বছর পরে তা নিতে গেলেও ফাইলের বিপরীতে তারা টাকা চায়. লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে শারীরিক পরিশ্রম করে দিন শেষ সব শূন্য। ঋণের বোঝা ভারী থেকে ভারী হচ্ছে। এতো বড়ো নাম করা অর্গানাইজেশন হাতে গোনা ২/৪ জন একেবারেই লেনদেন করেনাতারা বলে এটাই আমার কাজ,সরকার আমাকে বেতন দিচ্ছে এই কাজের জন্য। .আর সবাই,যারাই ফাইল ধরে তারাই টাকা চায়.১০০ জনের মধ্যে হয়তো ৪ জন ঘুষ ছাড়া আর বাকি ৯৬জনের কাছে আপনার হাত বাধা। জাস্ট মুক্তি চ

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKW4MYYU
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি অপেশাদার ড্রাইবিং লাইসেন্স করতে চাইছি। তারা আমার কাছে মোট ৯০০০ টাকা চাইছে এবং তাই দিতে হবে। আমি কাজ দিছি তবে পুরা টাকা এখনো দেয়া হয় নাই কিন্তু দিতে হবেই।

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAU2YA3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ করা

গত বছর নভেম্বর মাসের 25 তারিখ এর দিকে আমি আমার একটি ছোট্ট জমির(14 shotok) খারিজ করানোর জন্য কলম ভূমি অফিসের একজন কম্পিউটার অপারেটর এর সাথে কথা বলি সে আমার কাছে 5000 টাকা দাবি করে। আমি পরিশোধ করে আমার কাজটি করে নিছিলাম। উল্লেখ্য যে সরকারি ফী মাত্র 1100 টাকা।

কলম ভূমি অফিস,সিংড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ4Q2JU7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

নতুন ফাইল জমা করতে গেলে ফাইল ফেরত দিলো। পরে দালালদের মাধ্যমে গেলাম। ভিআইপি ভাবে হয়ে গেছে সব।

জেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGRF949
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪.০০ লাখ

Assessment

চট্টগ্রাম কাস্টম হাউসের বিভিন্ন শুল্কায়ন শাখার দায়িত্বে নিয়োজিত ডেপুটি কমিশনার — প্লান্টের পণ্য ছাড়ের বিষয়ে ৫০০০০০ লক্ষ টাকা চান। পরে একজন সহকারী রাজস্ব কর্মকর্তার মাধ্যমে ৪০০০০০ লক্ষ টাকা নেন। প্রতিনিয়ত তিনি এমন দাবি করে অর্থ নিয়ে পণ্য ছাড়েন। অহেতুক হয়রানির শিকার হতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTMK6E7Q
মন্তব্য